04/06/2024
আমার জন্মদিনে ছোট ভাই, বড় ভাই, বন্ধু, শিক্ষক, ছাত্র , যাঁহারা আমাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বা এর পরও জানাবেন। তাঁহাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ, বছরের এই একটি দিনে আমাকে বিশেষ ভাবে স্মরণ করার জন্য। ফেসবুক এমন একটি মাধ্যম যে আমরা সহজেই জানতে পারি কার জন্মদিন কত তারিখে। এই প্রথম আমার জন্মদিনে আমি আমার আব্বার সাথে কথা বলতে পারি নি। কারণ তিনি এখন অনেক দূরে আছেন। যেখান থেকে কেউ কথা বলতে পারে না। আজ আমি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাতে চাই Rana Chowdhury (ড. রানা চৌধুরী) স্যারকে , যিনি প্রতিটি বছর আমাকে সর্বপ্রথম শুভেচ্ছা জানান। আমি স্যারের ক্লাস সরাসরি পাইনি কিন্তু স্যারের বই পড়েই পরোক্ষ ভাবে ছাত্র হয়ে আছি। পরিশেষে এটুকুই বলতে চাই যে, সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন সদা সর্বদা সত্য ও ন্যায়ের পথে থাকতে পারি।