24Teach BD

24Teach BD

Share

This page only for Students. Students are get suggestion and solve there queries.

20/03/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল এমবিএ ভর্তি হেল্প লাইন এর পক্ষ থেকে সবাইকে জানায় ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক 😎

04/06/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল এমবিএ ভর্তি পরিক্ষার এপ্লাই চলছে চলবে আগামি ২৫ জুন ২০২৫।

# #আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল এমবিএ ভর্তি পরিক্ষার প্রশ্ন সম্পর্কে বিস্তারিত বলবো। # #

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল এমবিএ ভর্তি পরিক্ষা মোট ১০০ নাম্বারে হয়ে থাকে। এর মধ্যে ৫০ নাম্বারে ( বেসিক ম্যাথ-২৫+ বেসিক ইংরেজি ২৫ মোট=৫০) ভর্তি পরিক্ষা হয়। আর বাকি ৫০ এর মধ্যে ভাইভা ২০, এসএসসি+ এইচএসসি + অনার্স এর রেজাল্ট এর উপরে ১০+১০+১০= ৩০ নাম্বার
এই টোটাল ১০০ নাম্বার।

৫০ নাম্বারে যে গণিত এবং ইংলিশ ভর্তি পরিক্ষা হয় তা সাধারণত চাকুরী পরিক্ষায় যেমন প্রশ্ন হয়ে থাকে ঠিক তেমনই হয়, কিন্তু কিছু নির্দিষ্ট টপিক থেকে প্রশ্ন আসে।
যারা অনেক দিন পড়াশোনার বাহিরে আছেন ভাবতেছেন চাকুরীর পদোন্নতির জন্য এমবিএ করবেন চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল এমবিএ করতে পারেন। এইখানে পরিবেশ অনেক ভালো এবং শিক্ষক বিন্দু অনেক সাপোর্ট দেয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল এমবিএ ভর্তি পরিক্ষার প্রস্তুতির সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভালো প্রিপারেশন নেয়ার জন্য আমাদের বইটি নিতে পারেন। যারা অনেকে দিন পড়াশোনার বাহিরে আছেন তারা এটলিস্ট একটা গাইড লাইন পাবেন। আমরা আপনাদের স্পেশাল কিছু টিপস দেব চান্স পেয়ে যাবেন।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

যোগাযোগ :
Jnu Mba Admission Book

14/04/2025

সবাইকে জানায় বাংলা নববর্ষের শুভেচ্ছা
শুভ নববর্ষ-১৪৩২

14/02/2025

Happy Friday..
সাথে সবাইকে জানাই 24Teach BD এর পক্ষ থেকে পবিত্র শবে-বরাতের শুভেচ্ছা।

16/11/2024

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল এমবিএ ভর্তি পরিক্ষার এপ্লাই শুরু হয়েছে চলবে আগামি ২৫ নভেম্বর ২০২৪।
ভর্তি এপ্লাই ফি: ১৫০০
প্রতি বারের মতো এই বারেও আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল এমবিএ ভর্তি পরিক্ষার প্রস্তুতির জন্য সবাইকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করতে প্রস্তুত আছি। সাথে আমাদের বইটি আপনাদের একটা হেল্পলাইন হিসেবে কাজ করবে সুতরাং আপনারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল এমবিএ ভর্তি হইতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যে কোন তথ্যর সঠিক উত্তর দিতে আমরা প্রুস্তত।
যোগাযোগ:
24Teach BD আমাদের পেইজ
JNU MBA admission suggestion Book আমাদের অফিসিয়াল ফেসবুক আইডি।

03/10/2024

বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়:

১ :আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট কথা আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং বাবামার এনআইডিতে যেন সেম নাম থাকে
,
২ পাসপোর্ট তৈরি ঃ পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন, এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী
,
( ১,২ নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংসোধন বিদেশে পরতে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংসোদন একটু সময় সাপেক্ষ বিষয়)
,
,
৩ SSC, HSC এর নম্বরপএ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা
,
৪ সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা
,
৫ IELTS preparation :আইইএলটিএস পরীক্ষার প্রিপারেশন টা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারন অনেকের কাঙ্খিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে, অনেকে বিশ্ববিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়
,
৬ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য SAT/ ACT পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য GRE/ GMAT পরীক্ষার প্রস্তুতিতে আগে থেকে নেওয়া ভালো
,
৭ আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা
,
৮ SOP লেখার প্রিপারেশন ঃ বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য SOP লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো, যে কিভাবে আপনি এটাকে লিখবেন, এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে SOP ভাষাটা নিজের মতো করে হয়
,
৯ ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্ট এর সাথে মিল খায়,ধরেন ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাশ করছেন সুতরাং আপনাকে এমন কোন সাবজেক্টই পরবর্তীতে চয়েজ করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল খায় বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগে পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেটা যেন ব্যাবসা শিক্ষার সাথে মিল থাকে
,
১০ আপনার বাজেট, আপনার পছন্দের শহর সহ সব কিছু বিষয় মাথায় রেখে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা
,
১১ আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা
,
১২ ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত ঃআপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশীপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা
,
১৩ বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজের রান্না করে খেতে হবে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়া টা ভালো
,
১৪ যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন
,
১৫ যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান যেমন microsoft-office, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে
,
আমার কাছে এই ১৫ টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মনে হয়ছিল, আশা করি অনেকের কাজে আসবে ।
#সংগৃহীত

19/12/2023


#ঢাকা_বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু আজ.......

আবেদনের যোগ্যতাঃ
-----------------------------------
এসএসসি : ২০১৮-২০২১
এইচএসসি : ২০২৩
=>বিজ্ঞান ৭.৫ (যেকোন একটিতে ৩.০ এর কম নয়)
=> ব্যবসা ৭.৫ (যেকোন একটিতে ৩.০ এর কম নয়)
=> মানবিক ৬.৫ (যেকোন একটিতে ৩.০ এর কম নয়)

আবেদন শুরু : ১৮ ই ডিসেম্বর ২০২৩।
আবেদন শেষ : ০৫ ই জানুয়ারি ২০২৪

26/11/2023

আসসালামু আলাইকুম 🌹
আজকে প্রকাশ হয়েছে এইচএসসি পরীক্ষার রেজাল্ট। কেউ ভালো করবে কেউ অনেক খারাপ করবে আবার কারও আশার তুলনায় অনেক বেশি খারাপ বা ভালো হবে।
আশেপাশের মানুষ অনেকে অনেক কথা বলবে। তাতে কি লোকে তো কথা বলবেই। তাদের কথার জন্য কোনো ভুল সিদ্ধান্ত নিবেন না কারণ আপনার পরিবার মা-বাবা ছাড়া কেউ আপন না।মা-বাবা রাগ করে কথা বললেও একসময় কাছে টেনে নেবে।
কিন্তু একটা ভুল সিদ্ধান্ত হয়তো আপনার জীবন শেষ করে দেবে।
আমি জীবনে এমনও মানুষ দেখেছি এসএসসি এইচএসসি তে অনেক খারাপ রেজাল্ট করার পরেও পাবলিক বিশব্বিদ্যালয়ের পড়াশোনা করছে।এর মুল কারণ এইচএসসির পরে থেকে Admission পরযন্ত যে সময় থাকে তখন নিজেকে তৈরি করতে হবে মনোবল ভাঙবেন না।
বিশব্বিদ্যালয় অন্য একটা যায়গা।নিজেকে তৈরি করুন প্রতিটা মূহুর্তের জন্য।

সকলের জন্য শুভকামনা সকলেই সকলের জায়গা থেকে সেরা❤️❤️❤️

16/11/2023

Why tf they added VNSC girls on "নবজীবনের সূচনা" which is apparently the 'প্রজনন' chapter?

08/10/2023

একাদশ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থিদের স্বাগতম। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এডমিন প্যানেল এর পক্ষ থেকে শুভেচ্ছা রইল❤️💐💐
আশা করি সবাই আমাদের পেইজের পাশে থাকবেন 💞
পেইজটাতে লাইক দিয়ে রাখবেন শিক্ষা বিষয়ক সকল তথ্য দেওয়া হবে💞

27/09/2023
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Dhanmondi , Kalabagan, Dhaka
Dhaka
1205