United Medical College Hospital

United Medical College Hospital

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from United Medical College Hospital, United City, Madani Avenue, Satarkul, Dhaka.

20/05/2026

অ্যানেস্থেসিয়া নিয়ে ভয় নয় বরং সচেতনতা ও সঠিক প্রস্তুতি থাকলে সার্জারি হয় নিরাপদ ও স্বস্তিদায়ক। আর সার্জারির পুরো প্রক্রিয়ায় ঝুঁকিমুক্ত থাকতে অবশ্যই এর আগে একজন অভিজ্ঞ অ্যানেস্থেসিওলজিস্টের পরামর্শ নেওয়া প্রয়োজন। যেকোনো সার্জারি সম্পর্কিত তথ্য জানতে, কল করুন 10688 নম্বরে।

20/05/2026

ফুসফুস ও শ্বাসতন্ত্রের জটিল রোগের চিকিৎসায় ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে গড়ে উঠেছে একটি সমন্বিত ও বিশ্বমানের পালমোনোলজি সেবা, যেখানে সব ধরনের চিকিৎসা পাওয়া যায় একই ছাদের নিচে। সিনিয়র কনসালটেন্ট ডাঃ রওশন আরা খানমের নেতৃত্বে আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসক দলের সহায়তায় রোগীরা পাচ্ছেন উন্নত ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা। বিস্তারিত জানতে কল করুন 10688 নম্বরে।

20/05/2026

উন্নতমানের স্বাস্থ্যসেবা আরও সুবিধাজনক ও সহজলভ্য করার লক্ষ্যে ইউনাইটেড হেলথকেয়ার-এর সাথে যুক্ত হয়েছে Crown Cement PLC। এই উদ্যোগের মাধ্যমে Crown Cement PLC-এর গ্রাহক ও কর্মীরা ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালসহ নির্ধারিত সকল প্রতিষ্ঠানে অগ্রাধিকারভিত্তিক স্বাস্থ্যসেবা উপভোগ করতে পারবেন।

United Healthcare is proud to partner with Crown Cement PLC to provide secure and quality-based healthcare for their customers and employees. This partnership ensures that everyone involved receives quality care at our designated healthcare facilities.

The formal signing ceremony was graced by the Chief Executive Officer representing United Healthcare, along with the Head of HR & Administration of Crown Cement PLC.

20/05/2026

নারীর প্রতিটি পরিবর্তনের সাথে বদলে যায় তার যত্নের প্রয়োজনও। কিশোরী বয়স থেকে গর্ভধারণ, ডেলিভারি এবং এর পরবর্তী সময় সকল ধাপেই প্রয়োজন হয় সঠিক দিকনির্দেশনা এবং যত্নের। ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে, নারীর সুস্থতায় যেকোনো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আছেন অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ডাঃ খালেদা আকতার ভূইয়া। অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন 10688 নম্বরে।

Photos from United Medical College Hospital's post 19/05/2026

বিশ্ব হাইপারটেনশন দিবস উপলক্ষে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল আয়োজিত ৩ পর্বের কুইজ সিরিজের তৃতীয় ও শেষ পর্ব আজ। প্রতিটি পর্বে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে থাকছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। তাই দেরি না করে এখনই অংশ নিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার উত্তর।

19/05/2026

সব পেটের সমস্যাই যে সাধারণ গ্যাস্ট্রিকের কারণে হয়, তা কিন্তু নয়। দীর্ঘদিনের পেটব্যথা, ডায়রিয়া বা হঠাৎ ওজন কমে যাওয়া হতে পারে ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ (IBD)-এর লক্ষণ। এটি পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও, সময়মতো পরীক্ষা ও বিশেষজ্ঞের পরামর্শে IBD নিয়ন্ত্রণে রেখে একজন রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাই বিশ্ব IBD দিবসে আসুন সচেতন হই, কারণ সময়মতো সঠিক চিকিৎসাই পারে স্বস্তির জীবন ফিরিয়ে আনতে।

19/05/2026

পেটের ব্যথা বা হজমের সমস্যার পেছনে কখনও কখনও লুকিয়ে থাকতে পারে খাদ্যনালী, পাকস্থলি বা লিভারের জটিল সমস্যা, যা অনেক সময় সাধারণ আল্ট্রাসাউন্ড ও সিটি স্ক্যানে ধরা পড়ে না। এসব রোগ দ্রুত ও নির্ভুলভাবে নির্ণয় এবং পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যার এডভান্সড চিকিৎসায় ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে আছে অত্যাধুনিক এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড (EUS) প্রযুক্তি। দেশসেরা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের তত্ত্বাবধানে বিশ্বমানের এই সেবা পেতে কল করুন 10688 নম্বরে।

Photos from United Medical College Hospital's post 18/05/2026

বিশ্ব হাইপারটেনশন দিবস উপলক্ষে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল আয়োজিত ৩ পর্বের কুইজ সিরিজের দ্বিতীয় পর্ব আজ। প্রতিটি পর্বে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে থাকছে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। তাই দেরি না করে এখনই অংশ নিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার উত্তর।

18/05/2026

সম্প্রতি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ক্লিনিকাল এন্ড ইন্টারভেনশনাল পালমোনোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট, ডাঃ রওশন আরা খানম-এর অ্যাজমা বিষয়ে একটি প্রতিবেদন দৈনিক প্রথম আলো-তে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটিতে তিনি অ্যাজমা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এবং এর প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেছেন।

18/05/2026

উচ্চ রক্তচাপের সাথে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সম্পর্ক আমরা অনেকেই জানি, কিন্তু এটি শুধু ব্রেইন বা হার্টেই নয়, কিডনির ওপরও ধীরে ধীরে প্রভাব ফেলে। সময়ের সাথে এই নীরব সমস্যা কিডনির কাজ করার ক্ষমতা কমিয়ে দেয়। তাই কিডনির সুস্থতায় নিয়মিত রক্তচাপ পরীক্ষা ও ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের অভিজ্ঞ নেফ্রলজিস্ট, ডাঃ মুহাম্মদ আরিফ আনোয়ার-এর অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন 10688 নম্বরে।

Photos from United Medical College Hospital's post 17/05/2026

উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন সম্পর্কে আপনি কতটা সচেতন? বিশ্ব হাইপারটেনশন দিবস উপলক্ষ্যে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে এসেছে একটি স্পেশাল কুইজ সিরিজ, যেখানে থাকছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ও তথ্যভিত্তিক কিছু প্রশ্ন।

আমরা পরপর ৩দিন ব্লাড প্রেশার নিয়ে মোট ৯টি প্রশ্ন করব এবং প্রতিদিন ৩টি করে প্রশ্ন পোস্ট করা হবে। যিনি সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারবেন তিনি পাবেন একটি আকর্ষণীয় পুরস্কার।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


United City, Madani Avenue, Satarkul
Dhaka
1212