মধু'দার আপডেট

মধু'দার আপডেট সবার আগে সকল চাকরির আপডেট

22/08/2026

অতি সাম্প্রতিক ২৫টি এমসিকিউ প্রশ্ন টাইমলাইনে শেয়ার করে রাখুন।

১। নৌযান শুমারি ২০২৬ কবে পরিচালিত হয়?
ক) ১৫–১৬ আগস্ট ২০২৬
খ) ১৭–১৮ আগস্ট ২০২৬
গ) ২০–২৯ আগস্ট ২০২৬
ঘ) ২১–২২ আগস্ট ২০২৬
উত্তর: গ
ব্যাখ্যা: নৌযান শুমারি ২০২৬ আগামী ২০-২৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়।

২। নৌযান শুমারি ২০২৬ কোন কোন সংস্থা যৌথভাবে পরিচালনা করে?
ক) বিআইডব্লিউটিএ ও নৌবাহিনী
খ) নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)
গ) নৌপরিবহন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ঘ) কোস্টগার্ড ও বিআইডব্লিউটিসি
উত্তর: খ
ব্যাখ্যা: নৌযানের সঠিক পরিসংখ্যান ও নিবন্ধনসংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য এই দুই সংস্থা যৌথভাবে শুমারিটি করে।

৩। বর্তমানে বাংলাদেশে মোট সামুদ্রিক সংরক্ষিত এলাকা (MPA) কয়টি?
ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৭টি
উত্তর: গ
ব্যাখ্যা: বাংলাদেশে বর্তমানে মোট ৬টি এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।

৪। বাংলাদেশের প্রথম সামুদ্রিক সংরক্ষিত এলাকা কোনটি?
ক) সেন্টমার্টিন
খ) সোয়াচ অব নো গ্রাউন্ড
গ) কুয়াকাটা
ঘ) সলিমপুর
উত্তর: খ
ব্যাখ্যা: সোয়াচ অব নো গ্রাউন্ড বাংলাদেশের প্রথম সামুদ্রিক সংরক্ষিত এলাকা।

৫। নিচের কোন এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ?
ক) সোয়াচ অব নো গ্রাউন্ড
খ) কুয়াকাটা
গ) নিঝুম দ্বীপ
ঘ) সেন্টমার্টিন
উত্তর: ক
ব্যাখ্যা: পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সোয়াচ অব নো গ্রাউন্ড এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।

৬। সর্বশেষ সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে যুক্ত হয়েছে কোনটি?
ক) সোয়াচ অব নো গ্রাউন্ড
খ) নিঝুম দ্বীপ ও সেন্টমার্টিন
গ) কুয়াকাটা ও সলিমপুর
ঘ) সন্দ্বীপ ও হাতিয়া
উত্তর: গ
ব্যাখ্যা: সামুদ্রিক সংরক্ষিত এলাকায় সর্বশেষ যুক্ত হওয়া এলাকা দুটি হলো কুয়াকাটা ও সলিমপুর।

৭। আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক সংরক্ষিত এলাকা কোনটি?
ক) সোয়াচ অব নো গ্রাউন্ড
খ) সলিমপুর
গ) কুয়াকাটা
ঘ) সেন্টমার্টিন
উত্তর: গ
ব্যাখ্যা: ৬টি সংরক্ষিত এলাকার মধ্যে কুয়াকাটা সামুদ্রিক এলাকাটি সবচেয়ে বড়।

৮। বাংলাদেশে বর্তমান বিভাগ ও উপজেলার সংখ্যা যথাক্রমে কতটি?
ক) ৮টি ও ৫০০টি
খ) ৮টি ও ৫০৩টি
গ) ৭টি ও ৫০৩টি
ঘ) ৯টি ও ৫০৫টি
উত্তর: খ
ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশে ৮টি বিভাগ এবং ৫০৩টি উপজেলা রয়েছে।

৯। বাংলাদেশে বর্তমানে মোট থানার সংখ্যা কত?
ক) ৬৪০টি
খ) ৬৫০টি
গ) ৬৫৯টি
ঘ) ৬৭০টি
উত্তর: গ
ব্যাখ্যা: সর্বশেষ প্রশাসনিক তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ৬৫৯টি থানা রয়েছে।

১০। বাংলাদেশে বর্তমানে মোট পৌরসভার সংখ্যা কত?
ক) ৩৩০টি
খ) ৩৩৫টি
গ) ৩৪০টি
ঘ) ৩২৫টি
উত্তর: ক
ব্যাখ্যা: বাংলাদেশে বর্তমান মোট পৌরসভার সংখ্যা ৩৩০টি।

১১। বাংলাদেশের সর্বশেষ গঠিত ১৩তম সিটি কর্পোরেশন কোনটি?
ক) সাভার
খ) বগুড়া
গ) ফরিদপুর
ঘ) নোয়াখালী
উত্তর: খ
ব্যাখ্যা: বাংলাদেশের সর্বশেষ বা ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া মর্যাদা পেয়েছে।

১২। বাংলাদেশের সর্বশেষ গঠিত থানার নাম কী?
ক) হালদা
খ) বাঙ্গরা
গ) পেকুয়া
ঘ) ফটিকছড়ি উত্তর
উত্তর: ক
ব্যাখ্যা: চট্টগ্রামের 'হালদা' বাংলাদেশের সর্বশেষ গঠিত থানা।

১৩। নিচের কোনটি সর্বশেষ গঠিত উপজেলার তালিকায় অন্তর্ভুক্ত?
ক) সন্দ্বীপ
খ) দক্ষিণ গফরগাঁও
গ) পেকুয়া
ঘ) হালদা
উত্তর: খ
ব্যাখ্যা: ফটিকছড়ি উত্তর, বাঙ্গরা ও দক্ষিণ গফরগাঁও—এগুলো সর্বশেষ উপজেলা হিসেবে গঠিত হয়েছে।

১৪। বাংলাদেশের সর্বশেষ পৌরসভার নাম কী?
ক) সাভার
খ) পেকুয়া
গ) সলিমপুর
ঘ) হাতিয়া
উত্তর: খ
ব্যাখ্যা: সর্বশেষ গঠিত পৌরসভা হলো কক্সবাজার জেলার পেকুয়া।

১৫। ভাসানচর বর্তমানে কোন উপজেলার আওতাধীন?
ক) হাতিয়া
খ) সন্দ্বীপ
গ) সীতাকুণ্ড
ঘ) মিরসরাই
উত্তর: খ
ব্যাখ্যা: ভাসানচর বর্তমানে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার প্রশাসনিক আওতাধীন।

১৬। ভাসানচর পূর্বে কোন জেলার অংশ ছিল?
ক) চট্টগ্রাম
খ) লক্ষ্মীপুর
গ) নোয়াখালী
ঘ) ভোলা
উত্তর: গ
ব্যাখ্যা: ভাসানচর পূর্বে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সঙ্গে যুক্ত ছিল।

১৭। যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশি পণ্যের ওপর নতুন শুল্ক কবে থেকে কার্যকর হবে?
ক) ১০ মার্চ ২০২৬
খ) ৪ আগস্ট ২০২৬
গ) ২৪ জুলাই ২০২৬
ঘ) ১৯ আগস্ট ২০২৬
উত্তর: গ
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ২৪ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

১৮। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে কত শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে?
ক) ৫%
খ) ১০%
গ) ১২.৫%
ঘ) ১৫%
উত্তর: খ
ব্যাখ্যা: ৬০টি দেশের ওপর আরোপিত নতুন শুল্ক হারের মধ্যে বাংলাদেশের জন্য ১০% নির্ধারণ করা হয়েছে।

১৯। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর সর্বমোট শুল্ক হার কত হতে পারে?
ক) ১০%
খ) ১৫%
গ) ২৫%
ঘ) ২০%
উত্তর: গ
ব্যাখ্যা: নতুন ১০% এবং পূর্বের গড় ১৫% MFN শুল্ক মিলিয়ে মোট শুল্ক প্রায় ২৫% হবে।

২০। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে CEPA চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
ক) ১ আগস্ট ২০২৬
খ) ৪ আগস্ট ২০২৬
গ) ১০ আগস্ট ২০২৬
ঘ) ১৫ আগস্ট ২০২৬
উত্তর: খ
ব্যাখ্যা: ৪ আগস্ট ২০২৬ তারিখে দুই দেশের মধ্যে এই বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।

২১। CEPA এর পূর্ণরূপ কী?
ক) Comprehensive Economic Partnership Agreement
খ) Central Economic Partnership Agreement
গ) Common Economic Partnership Area
ঘ) Comprehensive Export Partnership Agreement
উত্তর: ক
ব্যাখ্যা: এটি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি।

২২। CEPA চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার কত শতাংশ পণ্য বাংলাদেশে অগ্রাধিকার সুবিধা পাবে?
ক) ৯৭%
খ) ৯৫%
গ) ৮৭%
ঘ) ৯০%
উত্তর: গ
ব্যাখ্যা: এই চুক্তিতে বাংলাদেশের ৯৭% পণ্য কোরিয়ায় এবং কোরিয়ার ৮৭% পণ্য বাংলাদেশে অগ্রাধিকার পাবে।

২৩। সরকারি ‘ফ্যামিলি কার্ড’ কবে প্রবর্তন করা হয়?
ক) ১০ মার্চ ২০২৬
খ) ৩০ মার্চ ২০২৬
গ) ১৪ এপ্রিল ২০২৬
ঘ) ১৮ আগস্ট ২০২৬
উত্তর: ক
ব্যাখ্যা: ১০ মার্চ ২০২৬ তারিখে সরকারি ফ্যামিলি কার্ড প্রবর্তন করা হয়।

২৪। সামাজিক উদ্যোগ ‘পিংক বাস’ (Pink Bus) এর রুট কোনটি?
ক) ঢাকা, সিলেট ও খুলনা
খ) ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া
গ) ঢাকা, রাজশাহী ও রংপুর
ঘ) চট্টগ্রাম, সিলেট ও বরিশাল
উত্তর: খ
ব্যাখ্যা: পিংক বাস সেবাটি ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া—এই তিনটি শহরে শুরু হয়েছে।

২৫। পিংক বাসের চালক ও কন্ডাক্টর কারা?
ক) শুধুমাত্র পুরুষ
খ) পুরুষ ও নারী উভয়ই
গ) শুধুমাত্র নারী
ঘ) রোবট চালিত
উত্তর: গ
ব্যাখ্যা: নারী বান্ধব সেবা হিসেবে পিংক বাসের চালক ও কন্ডাক্টর উভয়ই নারী এবং বাসের রং গোলাপি।

#কিউদা

22/08/2026

উসাইন বোল্টের রেকর্ড ভেঙে দিলাম অবশেষে! 🏃💨🥰
বিস্তারিত কমেন্টে দেখুন… 👇

22/08/2026

সাপ্তাহিক ফ্রি মক টেস্ট দিতে পারবেন আজ রাত ১২ টা পর্যন্ত। কাট মার্কস ৪৪। পরীক্ষার লিংক কমেন্টে।

GET READY:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন সারাদেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের ...
22/08/2026

GET READY:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন সারাদেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের ১৩ থেকে ১৬তম গ্রেডে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিটি স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব পরিচালক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সংশ্লিষ্ট উপপরিচালক ও সহকারী পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

#সম্রাট__দাদু

21/08/2026

টাইমলাইনে রাখতে পারেন রাষ্ট্রপতি নির্বাচনের গুরুত্বপূর্ণ ৩০টি এমসিকিউ প্রশ্ন।

১। কত বছর পর বাংলাদেশে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হলো?
ক) ২০ বছর
খ) ২৫ বছর
গ) ৩০ বছর
ঘ) ৩৫ বছর
উত্তর: ঘ
ব্যাখ্যা: সর্বশেষ ১৯৯১ সালে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। এরপর দীর্ঘ ৩৫ বছর পর ২০২৬ সালে পুনরায় ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি পদের ফয়সালা হলো।

২। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত তারিখে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন?
ক) ২০ আগস্ট ২০২৬
খ) ২১ আগস্ট ২০২৬
গ) ২৬ মার্চ ২০২৬
ঘ) ১৬ ডিসেম্বর ২০২৬
উত্তর: ক
ব্যাখ্যা: ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভোটের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।

৩। ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট কতটি ভোট পেয়েছেন?
ক) ১৭২টি
খ) ২৫৫টি
গ) ৮৮টি
ঘ) ৩৪৩টি
উত্তর: খ
ব্যাখ্যা: নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮টি ভোট।

৪। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একমাত্র প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?
ক) আব্দুর রহমান বিশ্বাস
খ) বদরুল হায়দার চৌধুরী
গ) কর্নেল (অব.) অলি আহমদ
ঘ) তারেক রহমান
উত্তর: গ
ব্যাখ্যা: নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সমর্থিত এলডিপি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

৫। ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার (সংসদ সদস্য) সংখ্যা কত ছিল?
ক) ৩৪৩ জন
খ) ৩৪৯ জন
গ) ৩৫০ জন
ঘ) ৩০০ জন
উত্তর: খ
ব্যাখ্যা: নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাদের মধ্যে ৩৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

৬। ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন কে?
ক) কাজী হাবিবুল আউয়াল
খ) এ এম এম নাসির উদ্দিন
গ) মাহবুব তালুকদার
ঘ) শামসুল হুদা
উত্তর: খ
ব্যাখ্যা: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

৭। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯৪৫ সালে
খ) ১৯৫২ সালে
গ) ১৯৪৮ সালে
ঘ) ১৯৪৭ সালে
উত্তর: গ
ব্যাখ্যা: তিনি ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন।

৮। ছাত্রাবস্থায় মির্জা ফখরুল কোন ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় এস এম হল ইউনিটের মহাসচিব ছিলেন?
ক) বাংলাদেশ ছাত্রলীগ
খ) জাতীয় ছাত্র সমাজ
গ) পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (ইপিএসইউ)
ঘ) ছাত্রদল
উত্তর: গ
ব্যাখ্যা: ১৯৬০-এর দশকে তিনি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন ইপিএসইউ-তে যোগ দেন এবং এস এম হল ইউনিটের মহাসচিব হন।

৯। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকালে মির্জা ফখরুল কোন ইউনিটের সভাপতি ছিলেন?
ক) ঢাকা কলেজ ইউনিট
খ) ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট
গ) ঠাকুরগাঁও জেলা ইউনিট
ঘ) কেন্দ্রীয় কমিটি
উত্তর: খ
ব্যাখ্যা: ১৯৬৯ সালে আইয়ুব খান বিরোধী গণঅভ্যুত্থানের সময় তিনি ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১০। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিসিএস-এর কোন ক্যাডারের সদস্য ছিলেন?
ক) প্রশাসন ক্যাডার
খ) পুলিশ ক্যাডার
গ) শিক্ষা ক্যাডার
ঘ) পররাষ্ট্র ক্যাডার
উত্তর: গ
ব্যাখ্যা: তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের শিক্ষা ক্যাডারের সদস্য ছিলেন এবং ১৯৭২ সালে ঢাকা কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

১১। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন?
ক) ১৯৮৬ সালে
খ) ১৯৮৮ সালে
গ) ১৯৯০ সালে
ঘ) ১৯৯৬ সালে
উত্তর: খ
ব্যাখ্যা: স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

১২। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত সালে এবং কোন আন্দোলনের সময় বিএনপিতে যোগ দেন?
ক) ২০০১ সালে, নির্বাচনের আগে
খ) ১৯৭৮ সালে, দল গঠনের সময়
গ) ১৯৯০-এর দশকের গোড়ায়, এরশাদবিরোধী আন্দোলনের সময়
ঘ) ১৯৯৬ সালে, ফেব্রুয়ারির নির্বাচনের পর
উত্তর: গ
ব্যাখ্যা: ১৯৯০-এর দশকের গোড়ার দিকে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন তিনি বিএনপিতে যোগ দেন।

১৩। কত সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি করা হয়?
ক) ১৯৮৮ সালে
খ) ১৯৯১ সালে
গ) ১৯৯২ সালে
ঘ) ২০০১ সালে
উত্তর: গ
ব্যাখ্যা: বিএনপিতে যোগ দেওয়ার পর ১৯৯২ সালে তিনি নিজ জেলা ঠাকুরগাঁও বিএনপির সভাপতি নির্বাচিত হন।

১৪। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত তারিখে বিএনপির মহাসচিবের স্থায়ী দায়িত্ব পান?
ক) ২০১১ সালের ২০ মার্চ
খ) ২০১৬ সালের ৩০ মার্চ
গ) ২০০৯ সালের ৮ ডিসেম্বর
ঘ) ২০০১ সালের ১ অক্টোবর
উত্তর: খ
ব্যাখ্যা: ২০১১ সাল থেকে ভারপ্রাপ্ত মহাসচিব থাকার পর ২০১৬ সালের ৩০ মার্চ তাঁকে মহাসচিবের স্থায়ী দায়িত্ব দেওয়া হয়।

১৫। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম কত সালে সংসদ সদস্য নির্বাচিত হন?
ক) ১৯৯১ সালে
খ) ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে
গ) ২০০১ সালে
ঘ) ২০২৬ সালে
উত্তর: খ
ব্যাখ্যা: তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

১৬। তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে মোট কতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন?
ক) ২ বার
খ) ৩ বার
গ) ৪ বার
ঘ) ৫ বার
উত্তর: খ
ব্যাখ্যা: ১৯৯৬ (ফেব্রুয়ারি), ২০০১ এবং ২০২৬ সালের নির্বাচনে তিনি এই আসন থেকে বিজয়ী হন।

১৭। ২০১৮ সালের নির্বাচনে মির্জা ফখরুল কোন আসন থেকে বিজয়ী হয়েছিলেন?
ক) ঠাকুরগাঁও-১
খ) বগুড়া-৬
গ) ঢাকা-১০
ঘ) ফেনী-১
উত্তর: খ
ব্যাখ্যা: ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হলেও দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্য হিসেবে শপথ নেননি।

১৮। ২০০১-২০০৬ মেয়াদে খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি কোন দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন?
ক) শিক্ষা ও স্বাস্থ্য
খ) কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
গ) অর্থ ও পরিকল্পনা
ঘ) স্বরাষ্ট্র ও তথ্য
উত্তর: খ
ব্যাখ্যা: তিনি ২০০১-২০০৬ মেয়াদে প্রথমে কৃষি এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯। ২০২৬ সালের নির্বাচনের পর মির্জা ফখরুল কোন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান?
ক) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
খ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
গ) পররাষ্ট্র মন্ত্রণালয়
ঘ) প্রতিরক্ষা মন্ত্রণালয়
উত্তর: খ
ব্যাখ্যা: ২০২৬ সালের নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান।

২০। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীর নাম কী?
ক) বেগম খালেদা জিয়া
খ) রাহাত আরা বেগম
গ) জুবাইদা রহমান
ঘ) সেলিনা হোসেন
উত্তর: খ
ব্যাখ্যা: তাঁর সহধর্মিণীর নাম রাহাত আরা বেগম।

২১। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যাদের নাম কী কী?
ক) শামারুহ ও সাফারুহ
খ) আমিনা ও ফাতেমা
গ) রোকেয়া ও সুফিয়া
ঘ) নদী ও সাগর
উত্তর: ক
ব্যাখ্যা: মির্জা ফখরুল ও রাহাত আরা দম্পতির দুই মেয়ের নাম মির্জা শামারুহ ও মির্জা সাফারুহ।

২২। রাষ্ট্রপতি মির্জা ফখরুলের পিতা মির্জা রুহুল আমিন কোন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন?
ক) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
খ) অর্থ মন্ত্রণালয়
গ) কৃষি মন্ত্রণালয়
ঘ) শিক্ষা মন্ত্রণালয়
উত্তর: গ
ব্যাখ্যা: তাঁর পিতা মির্জা রুহুল আমিনও একজন সফল রাজনীতিবিদ ছিলেন এবং তিনি বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২৩। ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে ছিলেন?
ক) আব্দুর রহমান বিশ্বাস
খ) বদরুল হায়দার চৌধুরী
গ) শাহাবুদ্দিন আহমেদ
ঘ) জিয়াউর রহমান
উত্তর: ক
ব্যাখ্যা: ১৯৯১ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।

২৪। ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কে ছিলেন?
ক) শেখ হাসিনা
খ) জিল্লুর রহমান
গ) বদরুল হায়দার চৌধুরী
ঘ) সাহাবুদ্দিন আহমেদ
উত্তর: গ
ব্যাখ্যা: ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বিচারপতি বদরুল হায়দার চৌধুরী।

২৫। বাংলাদেশের ১১তম রাষ্ট্রপতি কে হয়েছিলেন?
ক) সাহাবুদ্দিন আহমেদ
খ) আব্দুর রহমান বিশ্বাস
গ) ইয়াজউদ্দিন আহম্মেদ
ঘ) আব্দুল হামিদ
উত্তর: খ
ব্যাখ্যা: ১৯৯১ সালের ১৭২ ভোট পেয়ে আব্দুর রহমান বিশ্বাস বাংলাদেশের ১১তম রাষ্ট্রপতি হয়েছিলেন।

২৬। ২০২৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা কয়টি ব্যালট বাক্সে তাদের ভোট প্রদান করেন?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
উত্তর: গ
ব্যাখ্যা: সংসদ ভবন বা জাতীয় সংসদে নির্বাচনের জন্য মোট ৩টি স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হয়েছিল।

২৭। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চশিক্ষা সম্পন্ন করেন?
ক) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়
উত্তর: খ
ব্যাখ্যা: তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

২৮। কত বছর বয়সে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলেন? (জন্ম ১৯৪৮, নির্বাচন ২০২৬)
ক) ৭৫ বছর
খ) ৭৮ বছর
গ) ৮০ বছর
ঘ) ৭০ বছর
উত্তর: খ
ব্যাখ্যা: ১৯৪৮ সালে জন্ম হওয়ায় ২০২৬ সালে নির্বাচিত হওয়ার সময় তাঁর বয়স ছিল ৭৮ বছর।

২৯। ২০২৬ সালের নির্বাচনে মোট কতজন সংসদ সদস্য ভোট প্রদান করেছেন?
ক) ৩৪৯ জন
খ) ৩৪৩ জন
গ) ৩৫০ জন
ঘ) ৩৩০ জন
উত্তর: খ
ব্যাখ্যা: মোট ভোটার ৩৪৯ জন থাকলেও ৩৪৩ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

৩০। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সময় সংসদ সদস্যদের সহায়তা করার জন্য নির্বাচন কমিশনের কতজন কর্মকর্তা নিযুক্ত ছিলেন?
ক) ১০ জন
খ) ১৫ জন
গ) ২০ জন
ঘ) ২৫ জন
উত্তর: গ
ব্যাখ্যা: ভোটদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের (ইসি) ২০ জন কর্মকর্তা সংসদ সদস্যদের সহায়তা করেছেন।

21/08/2026

মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের ফলে কর্তৃপক্ষের কাছে আবেদন,
"দীর্ঘদিনের থেমে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর সমাবর্তন দ্রুতই অনুষ্ঠিত হোক!"🎓
#মধুদার_আপডেট

20/08/2026

Breaking💥💥
জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিএনপির প্রার্থী Mirza Fakhrul Islam Alamgir ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
#মধুদার_আপডেট

১১২ পদে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশবগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ র...
20/08/2026

১১২ পদে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ রাজস্ব প্রশাসনের আওতাধীন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের (dcbogura
Job Circular 2026) শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে শুধুমাত্র বগুড়া জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

পদের নাম ও পদ সংখ্যা:

১। ড্রাফটসম্যান- ০১

২। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-০১

৩। সার্টিফিকেট পেশকার-১১

৪। ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী-১২

৫। মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী- ১১টি,

৬। ট্রেসার-০২

৭। কার্যসহকারী-০১

৮। অফিস সহায়ক ৭২

৯। নিরাপত্তা প্রহরী-১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
পদভেদে মাধ্যমিক (SSC) ও উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে নির্ধারিত গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স বা সার্টিফিকেট কোর্সের সনদ থাকতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।

প্রার্থীর বয়স: ০১ জুলাই ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
#টিম_মধুদার_আপডেট

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://dcbogura.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ২৪ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ টা পর্যন্ত।

19/08/2026

পিংক বাস নিয়ে ট্রল করবে এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কারা করবে? নিম্ন শ্রেণির হেল্পার বা ড্রাইভাররা। ফেসবুকে যারা মজা নিচ্ছে, ধরে নেন ওরাই নিম্ন শ্রেনির হেল্পার আর ড্রাইভার।

#নিলয়

খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত।
19/08/2026

খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত।

Address

Azimpur
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when মধু'দার আপডেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to মধু'দার আপডেট:

Shortcuts

Share