ShortNote for BCS, Bank & Others

ShortNote for BCS, Bank & Others Our Goal [ShortNote for BCS, Bank & Other] is your home coaching where you prepare yourself for grabbing a job.

Short Note for BCS, Bank & Other এ আপনাকে স্বাগতম। এটি বিসিএস ব্যাংক এবং অন্যানো পরীক্ষার প্রস্তুতির জন্য সকল সদস্যের জন্য উন্মুক্ত ফোরাম। গ্রুপ স্টাডি তথা প্রশ্নোত্তর, আলোচনা, পরামর্শ এবং সর্বোপরি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য এই গ্রুপ আপনার জন্য দিন-রাত ২৪ ঘন্টাই উন্মুক্ত।

গ্রুপের স্লোগান - “Acquire knowledge, Share always”। “নিজে জানবো, অন্যকে জানাবো”- এই ব্রতকে সামনে রেখে শুরু হোক পথচলা। সুন্দর আগামীর স্বপ্নটা এখান থেকেই দেখতে শুরু করুন। স্বপ্ন এবার সত্যি হবেই।

গ্রুপের নীতিমালা:
-------------------

# গ্রুপে যারা পোস্ট করবেন তাদের জ্ঞাতার্থেঃ
------------------------------------------------
১) বিসিএস, নন-ক্যাডার ও ব্যাংক সহ সব ধরণের চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক পোস্ট করা যাবে।
২) স্বল্প পরিচয়ের সূত্র ধরে এডমিন বা মডারেটরদের মেসেজ দিয়ে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা যাবে না। কিছু জানতে চাইলে গ্রুপে পোস্ট করতে হবে।
৩) সিঙ্গেল কোয়েশ্চেন প্রশ্ন পোস্ট করলে তাতে “জানতে চাই” বা “ব্যাখ্যা চাই” লিখে দেবেন। উত্তর জানা থাকলে বা কনফিউশন না থাকলে “সিঙ্গেল কোয়েশ্চেন” পোস্ট করা যাবে না; একাধিক কোয়েশ্চেন পোস্ট করতে হবে।
৪) গ্রুপের মূল ধারার সাথে সম্পর্কিত জব রিলেটেড সব ধরণের প্রশ্নোত্তর করা যাবে। অপ্রাসঙ্গিক পোস্ট করা থেকে বিরত থাকুন।
৫) বিজ্ঞাপন বা স্পাম পোস্ট করবেন না। এই জাতীয় পোস্ট করলে কোন প্রকার ওয়ার্নিং ছাড়াই ব্যান করা হবে।

# যেসব কারণে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবেঃ
-----------------------------------------------------
১) সদস্যদের সাথে অসদাচারণ।
২) কাউকে আক্রমণ করে কথা বলা।
৩) অকথ্য ভাষা (গালি ইত্যাদি) ব্যবহার।
৪) কোন সদস্য ও অ্যাডমিন সম্পর্কে অযৌক্তিক সমালোচনা।
৫) উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার (প্রপাগান্ডা)।
৬) অ্যাডমিন ও গ্রুপের বিরুদ্ধে অপপ্রচার।
৭) রাজনৈতিক আলোচনা ও সমালোচনা।
৮) অভিযুক্ত মেম্বারের সমর্থনে অ্যাডমিনের অযৌক্তিক সমালোচনা।
৯) কার্টেসি ছাড়া গ্রুপের কোন পোস্ট যথেচ্ছা ব্যবহার।
১০) গ্রুপের লক্ষ্য ও উদ্দেশ্য বহির্ভূত অবাঞ্ছিত পোস্ট করা।

# অভিযুক্তদের বিরুদ্ধে অ্যাডমিনদের করণীয়ঃ
------------------------------------------------
১) উপর্যুক্ত শৃঙ্খলাভঙ্গের অভিযোগসমূহের গুরুত্ব অনুধাবন সাপেক্ষে প্রথমে সতর্কীকরণ।
২) দুই বা ততোধিক অভিযোগ আসলে সাময়িক ভাবে মিউট করা বা বরখাস্তকরন (বা রিমূভ) বা অনির্দিষ্টকালের জন্য ব্যান।
৩) অভিযোগের সকল মাত্রা ছাড়িয়ে গেলে গ্রুপের সকল মেম্বার কর্তৃক অভিযুক্তকে রিপোর্ট/ব্লক করার আহবান জানিয়ে গ্রুপে ওয়াল পোস্ট।
৪) সকল ক্ষেত্রে অ্যাডমিনগণ এই ড্যাশ বোর্ডে অভিযুক্তদের নামের পাশে রেফারেন্স/লিঙ্ক/অভিযোগের কারণসমূহ লিপিবদ্ধ করবেন।

# সিদ্ধান্ত গ্রহণঃ
-----------------
১) সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অ্যাডমিন ও মডারেটরদের রায়ই চূড়ান্ত।
২) গ্রুপের পুরাতন পরিচিত মেম্বারদের সুপারিশ বিবেচনা স্বাপেক্ষে গ্রহণযোগ্য।
৩) প্রত্যেক মেম্বার অ্যাডমিনদের যেকোন সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনার অধিকার রাখেন। তবে তা অযৌক্তিক হলে উক্ত মেম্বারের বিরুদ্ধেও গুরুতর অসদাচরণের অভিযোগ আনা যেতে পারে।
৪) গ্রুপের প্রত্যেক সচেতন মেম্বার যে কোন অ্যাডমিনকে ট্যাগ করার মাধ্যমে বা অন্য কোন মাধ্যমে যে কোন ধরনের যৌক্তিক অভিযোগ করার অধিকার রাখেন। তবে তা অবশ্যই প্রত্যক্ষ হতে হবে।
৫) অ্যাডমিন প্যানেল উপরোক্ত যেকোন ধারা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করেন।
ধন্যবাদান্তে,
অ্যাডমিন প্যানেল

07/03/2026

🔴 কোন শব্দটি বানান সঠিক?
(ক) দোনামী
(খ) দৌলতী
(গ) স্থানীয়
(ঘ) স্থলীয়

06/03/2026

🔰 নিচের কোনটি তফসিল অংশ?
(ক) পর্বত
(খ) সমুদ্র
(গ) মাটি
(ঘ) নদীকূল

06/03/2026

⛔ কোনটি উচাটন' শব্দের সামর্থক শব্দ?
(ক) উৎপাটিত
(খ) উৎকন্ঠা
(গ) উদ্দীপন
(ঘ) বন্ধনহীন

18/09/2024

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এবং অবসরের বয়স ৬৫ হওয়ার বিষয়টা আপনি কিভাবে দেখছেন ?

08/09/2024

চাকুরির বয়সসীমা
৩৫
করা হোক।

05/06/2024

বিসিএস পরীক্ষার ভাইভায় আসা প্রশ্ন, 🔹থাপ্পর থেকে চিমটি বাদ দিলে কত থাকে❓

04/06/2024

'বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলোঃ
(ক) পাকা আম
(খ) কপটচারী
(গ) কপটহীন ব্যক্তি
(ঘ) ভণ্ডসাধু

29/05/2024

মুক্তিযুদ্ধের সাব সেক্টর কয়টি❓
ক) ৬৩
খ) ৬৪
গ) ৬৫
ঘ) ৬৬

25/05/2024

বাংলাদেশে মোট কতটি উপজেলা আছে❓
ক. ৪৯৩
খ. ৪৯৪
গ. ৪৯৫
ঘ. ৪৯৬

23/05/2024

জাতীয় বস্ত্র দিবস_
(ক) ৪ সেপ্টেম্বর
(খ) ৪ অক্টোবর
(গ) ৪ নভেম্বর
(ঘ) ৪ ডিসেম্বর

21/05/2024

নীলসাগর কোথায় অবস্থিত?
(ক) ভোলা
(খ) নাটোর
(গ) ঝালকাঠি
(ঘ) নীলফামারী

Address

Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when ShortNote for BCS, Bank & Others posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ShortNote for BCS, Bank & Others:

Shortcuts

Share