IELTS College -আইইএলটিএস কলেজ

IELTS College -আইইএলটিএস কলেজ This is a trusted online platform for IELTS preparation conducted by Md.Sohag Rahman ( MA in English, Jahangirnagar University)
(2)

Basically here you can find many free lessons on IELTS, Spoken english, basic to advanced grammar, corporate english, English phonetics and many more.

ব্রিটিশ কাউন্সিল IELTS পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট৭ জুলাই ২০২৬ থেকে ব্রিটিশ কাউন্সিল তাদের Examination Servic...
23/07/2026

ব্রিটিশ কাউন্সিল IELTS পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট

৭ জুলাই ২০২৬ থেকে ব্রিটিশ কাউন্সিল তাদের Examination Services Refund & Transfer Policy হালনাগাদ করেছে। নতুন নীতিমালার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে তুলে ধরা হলো।

Standard IELTS

টেস্ট ডেট পরিবর্তন (Transfer)
• পরীক্ষার ১৫ দিন বা তার আগে আবেদন করলে সম্পূর্ণ ফ্রি।
• পরীক্ষার ৫ থেকে ১৪ দিন আগে পরিবর্তন করা যাবে, তবে পরীক্ষার ফি-এর ২৫% প্রশাসনিক ফি দিতে হবে।
• পরীক্ষার শেষ ৪ দিনের মধ্যে আর Transfer করা যাবে না। এ সময়ের আবেদন Cancellation হিসেবে বিবেচিত হবে।

Cancellation ও Refund
• পরীক্ষার ১৫ দিন বা তার আগে বাতিল করলে ৭৫% ফি ফেরত পাবেন।
• পরীক্ষার ১৪ দিনের মধ্যে বাতিল করলে কোনো Refund দেওয়া হবে না।

IELTS for UKVI

টেস্ট ডেট পরিবর্তন (Transfer)
• পরীক্ষার ১৪ দিনের বেশি আগে একবার Transfer করা যাবে। তবে ২৫% প্রশাসনিক ফি প্রযোজ্য এবং নতুন তারিখ অবশ্যই মূল পরীক্ষার তারিখ থেকে ৩ মাসের মধ্যে হতে হবে।
• পরীক্ষার ১৪ দিনের মধ্যে কোনো Transfer করা যাবে না। এটি Cancellation হিসেবে গণ্য হবে।

Cancellation ও Refund
• ১৪ দিনের বেশি আগে: ৭৫% Refund
• ১৪ থেকে ২ দিন আগে: ৫০% Refund
• পরীক্ষার ২ দিনের মধ্যে: ২৫% Refund
• পরীক্ষার দিন বা পরে: কোনো Refund নয়।

সব ধরনের Transfer ও Refund আবেদন সংশ্লিষ্ট পরীক্ষা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।

আপনি যদি IELTS পরীক্ষার জন্য নিবন্ধনের পরিকল্পনা করেন, তাহলে নতুন এই নীতিমালা অবশ্যই জেনে রাখুন। সময়মতো সিদ্ধান্ত নিলে অপ্রয়োজনীয় আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব।

এখন থেকে IELTS  পরীক্ষার শুধুমাত্র রাইটিং মডিউলটি কম্পিউটার বেইসড এর পাশাপাশি ক্যান্ডিডেইট চাইলে কাগজের খাতায় কলম দিয়েও ...
08/07/2026

এখন থেকে IELTS পরীক্ষার শুধুমাত্র রাইটিং মডিউলটি কম্পিউটার বেইসড এর পাশাপাশি ক্যান্ডিডেইট চাইলে কাগজের খাতায় কলম দিয়েও লিখতে পারবেন!

যারা টাইপিং এ বেশি দূর্বল, কিন্তু IELTS পরীক্ষা দিতে চায় এটি তাদের জন্য একটি ভালো অপশন 😊

01/07/2026

এখন থেকে IELTS Writing পরীক্ষায় আপনি চাইলে Computer-based বা Paper-based—যেকোনো একটি মাধ্যম বেছে নিতে পারেন আপনার সুবিধামতো।

আগামী ২ জুলাই ২০২৬ থেকে IELTS UKVI ও IELTS Life Skills পরীক্ষার রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি পাচ্ছে।✅ ১ জুলাই ২০২৬ পর্যন্ত রেজ...
01/07/2026

আগামী ২ জুলাই ২০২৬ থেকে IELTS UKVI ও IELTS Life Skills পরীক্ষার রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি পাচ্ছে।

✅ ১ জুলাই ২০২৬ পর্যন্ত রেজিস্ট্রেশন করলে বর্তমান ফি প্রযোজ্য হবে:
IELTS UKVI: ৳31,970/-
IELTS Life Skills: ৳23,760/-

📌 ২ জুলাই ২০২৬ থেকে নতুন ফি:

IELTS UKVI: ৳33,200/-
IELTS Life Skills: ৳24,750/-

⏳ বর্তমান ফি-তে রেজিস্ট্রেশন করতে চাইলে ১ জুলাইয়ের মধ্যেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

IELTS Reading-এ 6.0-এর নিচে স্কোরের জন্য Cambridge দায়ী নয়,দায়ী আপনার এই একটি অভ্যাস!প্রশ্নে একটা শব্দ দেখেই কি পুরো প্য...
14/06/2026

IELTS Reading-এ 6.0-এর নিচে স্কোরের জন্য Cambridge দায়ী নয়,
দায়ী আপনার এই একটি অভ্যাস!
প্রশ্নে একটা শব্দ দেখেই কি পুরো প্যাসেজে সেই একই শব্দ খুঁজতে শুরু করেন? 😅
তাহলে আপনি Cambridge-এর সবচেয়ে কমন Trap-এ পা দিচ্ছেন!
IELTS Reading কোনো "Word Matching Game" নয়, বরং "Meaning Matching Test"।
📌 প্রশ্নে যদি থাকে All (সবাই), আর প্যাসেজে থাকে Most (অধিকাংশ) — দেখতে কাছাকাছি, কিন্তু উত্তর সম্পূর্ণ আলাদা!
এমন ছোট ছোট ভুলের কারণেই অনেকের Reading Score 6.0-এর আশেপাশে আটকে যায়।
🔥 নিচে দেওয়া ১৫টি Reading Trap & Strategy আয়ত্ত করতে পারলে 7.5+ স্কোরের পথ অনেক সহজ হয়ে যাবে।
✅ ১. Synonym & Paraphrase Mapping শব্দ নয়, অর্থ খুঁজুন। Population → Populated, Increase → Rise, Important → Significant
✅ ২. But / However Trap However, But, Although-এর পরের অংশেই সাধারণত মূল তথ্য থাকে।
✅ ৩. Extreme Words Alert All, Only, Always, Never দেখলে সতর্ক হন। Most, Some, Often-এর সাথে এগুলো এক নয়।
✅ ৪. Heading Matching Shortcut প্রথম ১-২ লাইন আগে পড়ুন। বেশিরভাগ Main Idea সেখানেই থাকে।
✅ ৫. Last Sentence Check শুরুতে না মিললে শেষ লাইনে যান। অনেক সময় Conclusion-এই Heading লুকানো থাকে।
✅ ৬. Word Limit Rule "NO MORE THAN TWO WORDS" মানে দুইয়ের বেশি লিখলেই উত্তর ভুল।
✅ ৭. Proper Nouns & Numbers নাম, সাল, সংখ্যা আগে খুঁজুন। এগুলো Reading-এর GPS হিসেবে কাজ করে।
✅ ৮. Grammar Fit Check Blank-এর আগে-পরে Grammar মিলছে কিনা দেখুন।
✅ ৯. Elimination Method সঠিক উত্তর খোঁজার আগে ভুল অপশনগুলো বাদ দিন।
✅ ১০. Not Given Test প্যাসেজে তথ্য নেই = Not Given। নিজের অনুমান যোগ করবেন না।
✅ ১১. Chronological Order Rule উত্তর সাধারণত প্যাসেজে ধারাবাহিকভাবে আসে।
✅ ১২. Pronoun Tracking They, This, These, It, Former, Latter কার দিকে ইঙ্গিত করছে খেয়াল করুন।
✅ ১৩. Fact vs Opinion Claims, Suggests, Believes = মতামত। Fact হিসেবে ধরলে ফাঁদে পড়বেন।
✅ ১৪. Similar Word Trap একই শব্দ দেখলেই উত্তর নয়। পুরো বাক্যের অর্থ মিলিয়ে দেখুন।
✅ ১৫. Skim First, Scan Later আগে Main Idea বুঝুন, তারপর Detail খুঁজুন।
🎯 মনে রাখবেন: IELTS Reading-এ বেশি শব্দ জানা নয়, ফাঁদ চিনতে পারাই বেশি গুরুত্বপূর্ণ।

🚨 IELTS পরীক্ষার্থীদের জন্য দারুণ খবর! 🚨টাইপিং স্পিড নিয়ে চিন্তায় আছেন? 😅তাহলে আপনার জন্য সুখবর! 🎉২০ জুলাই ২০২৬ থেকে I...
13/06/2026

🚨 IELTS পরীক্ষার্থীদের জন্য দারুণ খবর! 🚨
টাইপিং স্পিড নিয়ে চিন্তায় আছেন? 😅
তাহলে আপনার জন্য সুখবর! 🎉
২০ জুলাই ২০২৬ থেকে IELTS পরীক্ষার Writing মডিউলে নতুন সুবিধা যুক্ত হচ্ছে। এখন থেকে কম্পিউটারভিত্তিক পরীক্ষার্থীরা চাইলে টাইপ করার পরিবর্তে খাতায় হাতে লিখেও তাদের Writing উত্তর জমা দিতে পারবেন। 📝
এতে যারা হাতে লিখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য পরীক্ষাটি আরও সহজ ও সুবিধাজনক হবে।
আপনার পছন্দ কোনটি? 🤔

✍️ হাতে লেখা 💻 কম্পিউটারে টাইপ করা
কমেন্টে জানান! 👇

12/06/2026

🇧🇩🇬🇧 UK আসার আগে কিছু কাজ শিখে আসবেন।নিচের যেকোনো একটা কাজ কিছু পারেন আর না পারেন, বাঁচতে হলে শিখে আসবেন।

১.ড্রাইভিং।
২.কিচেন এসিসট্যান্ট।

৩.ইলেক্ট্রিশিয়ান (ভালোভাবে ৩ মাস মেয়াদী একটা কোর্স করতে পারলে জীবনে আর পিছনে ফিরে তাকাতে হবে না)।

৪.অটোমোবাইল (এখানে অনেকেই এই কাজ শিখে এসে ছয় মাস মেয়াদী কোর্স করে এখন শুধু যে গাড়ির গ্যারেজ দিয়েছে তাই না গাড়ি বিক্রির বিজনেসও করছে)💚।

৫.চুল কাটা (যারা কিছু পারেন না তারা অন্তত এই হেয়ার কাটিং এর কাজটা শিখে আসলেও অনেক অর্থ উপার্জন করতে পারেন। এগুলো শিখানোর জন্য ঢাকার মোহাম্মদপুরে একটা হেয়ার কাটিং এর স্কুল পর্যন্ত আছে)।

৬.ট্রেডিং( যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ জানেন তারা একটা ট্রেডিং কোর্স করে আসলে বাসায় বসে অনেক অর্থ উপার্জন করতে পারেন। অনেককে দেখেছি ট্রেডিং করে নিজের টিউশন ফি দিয়েছে এমনকি ট্রেডিং এর টাকায় সেলফ স্পন্সর কিনে নিজের বিজনেস দিয়েছে )🔥।

৭.টেইলারিং (মেয়েদের জন্য এটি সবচেয়ে সহজ পেশা।এটির চাহিদা আমি "কার্ডিফে" না আসলে বুঝতাম না।অনেক মেয়েই এখন একটি টেইলারিং এর শপ দিয়ে সেলফ স্পন্সর হয়েছে)🥰।

৮. কেয়ার ও সাপোর্ট ওয়ার্কার(বয়স্ক বা প্রতিবন্ধী ব্যক্তিদের যত্ন নেওয়ার কাজ খুবই চাহিদাসম্পন্ন। NVQ Level 2 বা 3 কোর্স করলে এ সেক্টরে ভালো বেতনের চাকরি পাওয়া সম্ভব।বাংলাদেশে চাইলেই খুব সহজেই কোর্সটি করা যায়) শত শত স্টুডেন্ট কেয়ার থেকে স্পন্সর পেয়েছে)।

আমরা একটা ভালো IELTS /PTE স্কোর করার পরে অলস সময় পার করি।অথচ উপরের কোর্সগুলোর যেকোনো একটা চাইলেই বাংলাদেশ থেকে করতে পারি।

কিন্তু আমরা একটা স্কিল না শিখে এগুলোকে কঠিন মনে করে বাসায় বসে থাকি। সেইসাথে এজেন্সির পিছনে সময় নষ্ট করি এবং যেই কান্ট্রিতে ভিসা হবে না এর তার প্ররোচনায় সেটিতে এপ্লাই করে কয়েক লাখ টাকা নষ্ট করি।এরপর এক সময় আমাদের হুশ হয় এবং বিদেশে আসার পর স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। তখন যেখানে পৃথিবীর স্বর্গ মনে করে আসি সেই জায়গাটাকে তখন জাহান্নাম মনে হয়🔥।

Written by: Naimur Rahman 🇧🇩🇬🇧
International student in UK
Lecturer (2021-2023)
Educational Consultant(2019-2021)
Assistant Engineer(2017-2019)

Breaking news👇👇👇📌 IELTS on Computer (Standard) Fee UpdatePlease be informed that starting from 9 June, the test fee for ...
08/06/2026

Breaking news👇👇👇

📌 IELTS on Computer (Standard) Fee Update

Please be informed that starting from 9 June, the test fee for IELTS on Computer (Standard) will increase to BDT 29,600.

বাংলাদেশের তরুণদের জন্য রবিন খুদার গল্প: একটি স্বপ্ন, একটি দেশত্যাগ, এবং বিলিয়ন ডলারের সাফল্য!মিডলক্লাস মুসলিম পরিবার থ...
08/06/2026

বাংলাদেশের তরুণদের জন্য রবিন খুদার গল্প: একটি স্বপ্ন, একটি দেশত্যাগ, এবং বিলিয়ন ডলারের সাফল্য!
মিডলক্লাস মুসলিম পরিবার থেকে উঠে আসা একজন বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের বিলিয়নিয়ার হওয়ার গল্প- এস এম ওয়াজেদ আলীর ছেলে রবিন খুদা! সম্প্রতি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা নিয়ে ভাইরাল হয়েছেন--

১৯৯৭ সাল। ঢাকার এক তরুণ উচ্চমাধ্যমিক পাস করে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের পরিচিত পরিবেশ, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং নিরাপদ জীবন ছেড়ে পাড়ি জমালেন অস্ট্রেলিয়ায়। পকেটে ছিল না বিপুল অর্থ, ছিল না কোনো প্রভাবশালী পরিচয়। ছিল শুধু শিক্ষা অর্জনের ইচ্ছা এবং নিজের ভাগ্য নিজে গড়ে তোলার সাহস। সেই তরুণের নাম — Robin Khuda।

আজ তিনি শুধু একজন সফল উদ্যোক্তাই নন; তিনি অস্ট্রেলিয়ার অন্যতম ধনী স্বনির্মিত (self-made) প্রযুক্তি উদ্যোক্তা। কিন্তু তাঁর গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো—তিনি শুরু করেছিলেন ঠিক সেই জায়গা থেকে, যেখানে আজ হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী দাঁড়িয়ে আছে।

বাংলাদেশে স্কুল ও কলেজ জীবন শেষ করে রবিন খুদা অস্ট্রেলিয়ার University of Technology Sydney-এ অ্যাকাউন্টিং পড়তে যান। নতুন দেশে গিয়ে তাঁকে নতুন সংস্কৃতি, নতুন শিক্ষা ব্যবস্থা এবং নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু তিনি কখনও শর্টকাট খুঁজেননি। তিনি ধীরে ধীরে নিজের দক্ষতা গড়ে তুলেছেন, পড়াশোনা শেষ করেছেন, কর্পোরেট চাকরিতে প্রবেশ করেছেন এবং বছরের পর বছর অভিজ্ঞতা অর্জন করেছেন।

অনেকেই মনে করেন সাফল্য হঠাৎ আসে। কিন্তু রবিন খুদার জীবনী তার উল্টো প্রমাণ। তিনি বিভিন্ন প্রযুক্তি ও টেলিকম কোম্পানিতে কাজ করেছেন, নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ সময় ধরে শিল্পখাতকে কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যৎ হবে ক্লাউড কম্পিউটিং, ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার। যখন অনেকেই বিষয়টি গুরুত্ব দিচ্ছিল না, তখন তিনি ভবিষ্যৎকে দেখতে পেরেছিলেন।

২০১৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন AirTrunk—একটি ডাটা সেন্টার কোম্পানি। কিন্তু শুরুটা মোটেও সহজ ছিল না। বিনিয়োগকারীরা বিশ্বাস করছিল না, ব্যাংকগুলো ঋণ দিতে চাইছিল না, এমনকি একসময় তিনি নিজের অবসরকালীন সঞ্চয় (retirement savings) পর্যন্ত ব্যবসায় বিনিয়োগ করেছিলেন। দেউলিয়া হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল। অনেক মানুষ এমন পরিস্থিতিতে স্বপ্ন ছেড়ে দেয়। কিন্তু রবিন খুদা ছাড়েননি।

কয়েক বছরের মধ্যেই AirTrunk এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহৎ ডাটা সেন্টার কোম্পানিতে পরিণত হয়। কোম্পানিটি অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকংয়ে বিস্তৃত হয়। এরপর ২০২৪ সালে AirTrunk প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলারের একটি ঐতিহাসিক চুক্তিতে অধিগ্রহণ করা হয়, যা অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম বড় ব্যবসায়িক চুক্তি হিসেবে বিবেচিত হয়।

কিন্তু রবিন খুদার সাফল্যের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিক হয়তো তাঁর সম্পদ নয়; বরং তাঁর মানসিকতা। তিনি বারবার বলেছেন যে কঠিন সময়েও ইতিবাচক থাকা, শেখা চালিয়ে যাওয়া এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি ধরে রাখা তাঁর সাফল্যের মূল চাবিকাঠি ছিল।

আজ তিনি শুধু ব্যবসায়ী নন, একজন দাতা হিসেবেও পরিচিত। তিনি STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর জন্য ১০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দান করেছেন, যা অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ইতিহাসের অন্যতম বড় ব্যক্তিগত অনুদান।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বার্তা
যারা বিদেশে পড়তে যেতে চাও, মনে রেখো—বিদেশে যাওয়াটাই সাফল্য নয়। সাফল্য হলো বিদেশে গিয়ে নিজেকে এমনভাবে গড়ে তোলা, যাতে তুমি পৃথিবীর যেকোনো জায়গায় মূল্য সৃষ্টি করতে পারো।

রবিন খুদা যখন অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন, তখন তিনি জানতেন না যে একদিন বিলিয়ন ডলারের কোম্পানি গড়বেন। তিনি শুধু জানতেন যে তাঁকে শিখতে হবে, পরিশ্রম করতে হবে এবং সুযোগ এলে তা কাজে লাগাতে হবে।

আজ যদি তুমি IELTS-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছ, অথবা বিদেশে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করছ—তাহলে রবিন খুদার গল্প মনে রেখো।

একজন বাংলাদেশি তরুণ, যে ১৮ বছর বয়সে বিদেশে গিয়েছিল একজন সাধারণ ছাত্র হিসেবে, সে-ই একদিন অস্ট্রেলিয়ার প্রযুক্তি ইতিহাসের অন্যতম সফল উদ্যোক্তা হয়ে উঠেছে।

স্বপ্ন দেখো। দক্ষতা অর্জন করো। ধৈর্য ধরো।
হয়তো পরবর্তী আন্তর্জাতিক সাফল্যের গল্পটি তোমারই হবে। 🇧🇩❤️🌏
Written by Rimons IELTS

18/05/2026

তুমি IELTS এর প্রস্তুতি শুরু করবে, করবে ভাবো কিন্তু শুরু করো না।

কি রাগ করলে?

Address

Mirpur-11(block-A)
Dhaka

Telephone

+8801314865662

Website

Alerts

Be the first to know and let us send you an email when IELTS College -আইইএলটিএস কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to IELTS College -আইইএলটিএস কলেজ:

Shortcuts

Share