BUP

BUP

Share

Excellence through knowledge

19/12/2025

বিদায় হে কিংবদন্তী!

03/08/2025

প্রকৃতি ও অবকাঠামোর এক সুনিপুন বন্ধন 💚

© Mashrika Mazidee

11/05/2025

মুগ্ধের মুগ্ধতা মনোমুগ্ধকর ছিল ❤️

Mir Mahfuzur Rahman (Mugdho)
MBA (Professional)
Id: 24230336082
Bangladesh University of Professionals (BUP)

18/04/2025

https://thecasesummary.com/ (দ্য কেস সামারি) একটি অনলাইন ভিত্তিক লিগ্যাল রিসোর্স প্ল্যাটফর্ম, যা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর আইন বিভাগের কিছু শিক্ষার্থীর উদ্যোগে প্রতিষ্ঠিত। আইন শিক্ষায় শত শত কেস স্টাডি পড়ার অপরিহার্যতা বিবেচনায় নিয়ে, গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক মামলাসমূহের নির্ভুল ও সংক্ষিপ্ত সারাংশ সহজবোধ্যভাবে উপস্থাপনের লক্ষ্যে এই প্ল্যাটফর্মটি গড়ে তোলা হয়েছে।

প্রতিটি কেস সামারি অত্যন্ত সতর্কতার সাথে প্রস্তুত করা হয়; কোনো ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের পরিবর্তে, একটি অভিজ্ঞ টিম দ্বারা একাধিক ধাপে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রতিটি সামারির নির্ভুলতা নিশ্চিত করা হয়।

প্রতিষ্ঠার মাত্র ছয় মাসের মধ্যে, দ্য কেস সামারি ৯১টি দেশে পৌঁছাতে সক্ষম হয়েছে এবং ইতোমধ্যে এর উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে অক্সফোর্ড জার্নাল-এ প্রকাশিত একটি আর্টিকেলে প্ল্যাটফর্মটির উল্লেখ পাওয়া।

বাংলা ও ইংরেজি — উভয় ভাষায় কেস সামারি প্রকাশের মাধ্যমে দ্য কেস সামারি কেবল বাংলাদেশের গুরুত্বপূর্ণ মামলাসমূহ নয়, বরং ভারত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত সব ল্যান্ডমার্ক মামলার সারাংশও পরিবেশন করছে।

প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য হলো — বিশ্বব্যাপী সকল বিশ্ববিদ্যালয়, গবেষক এবং আইন পেশাজীবীদের নিকট নির্ভরযোগ্য ও উচ্চমানের কেস সামারি পৌঁছে দেওয়া, আইন শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখা।

©️ BUP ইজ BUP

14/04/2025

বাংলা নতুন বছরকে বরন করে নিতে প্রস্তুত বিইউপি 🎉

13/04/2025

পহেলা বৈশাখের প্রস্তুতি BUP
©Nahid's dairy

Photos from BUP's post 13/04/2025

Freshers' Reception 2025 of BUP was held today, 13 April 2025, across Shadinota Auditorium, Bijoy Auditorium, and the FBS Concourse.

The event was graced by the esteemed Vice Chancellor, Major General Md Mahbub-ul Alam, BSP, ndc, afwc, psc, MPhil, PhD, as the Chief Guest. Honourable Pro-VC, Treasurer, Registrar, Deans, Chairpersons, faculty members, and newly admitted students were also present.

The program highlighted the values, vision, and academic excellence of Bangladesh University of Professionals (BUP)—a unique institution run by the Bangladesh Armed Forces, committed to building skilled, ethical, and patriotic leaders of the future.

A special interactive Q/A session between the Honourable VC and the freshers brought valuable insights and guidance. Respected Vice Chancellor emphasized discipline, time management, and critical thinking, and encouraged students to uphold BUP’s core values of Knowledge, Discipline, and Patriotism throughout their academic journey.

The event was beautifully organized by the BUP Cultural Forum, while discipline and order were efficiently maintained by the BUP BNCC Platoon, reflecting the spirit of unity and excellence that defines BUP.

A truly inspiring and memorable start to the academic journey of BUP Freshers 2025.

Best wishes for their academic journey!

©BUP ইজ BUP

12/04/2025

বিইউপিয়ানদের রঙ-তুলির ছোঁয়ায় রাঙতে শুরু করেছে বিইউপি ক্যাম্পাস। তুলির আঁচড়ে ফুটে উঠতে শুরু করেছে বৈশাখের রঙ, সংস্কৃতি আর বাঙালিয়ানার প্রাণ। 🎉
©️

23/02/2025

Congratulations!
Samiul Haque Aurnob has secured the 61st position and Ommay Hani has secured 30th position and they have been recommended as Assistant Judge in the 17th Bangladesh Judicial Service Examination. Both are from Department of Law- Batch 2017

© Success Stories of BUPians

Photos from BUP's post 17/02/2025

লিখেছেন:
এডভোকেট জাভেদ ইমরান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
(বিইউপি আইন বিভাগের শিক্ষার্থী, সাবেক নটরডেমিয়ান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ জুবায়ের ওমর খান এর বড় ভাই)

আমার শহীদ কলিজার টুকরা ছোট ভাই জোবায়ের (Jobaer Omer Khan), মীরমুগ্ধ ছিল তার ভার্সিটির বড় ভাই। মুগ্ধ শ'হী'দ হওয়ার পর তার প্রতিশোধস্পৃহা যেন অনমনীয় হয়ে যায়। প্রতিদিন সে কর্মসূচীতে অংশগ্রহণ করতো। আব্বা ধমকে একদিন বলল প্রতিদিন যাওয়ার দরকার কি? সে জবাব দিল আমার ভাই-বন্ধুরা অকাতরে শ'হী'দ হচ্ছে। ঘরে বসে থেকে কি তাদের সাথে বে'ঈ'মা'নী করবো?

চট্টগ্রাম, রাজশাহী ও বিইউপি তিনটা পাবলিক ইউনিভার্সিটির ল' ফ্যাকাল্টিতে চান্স পেয়েছিল আমার ছোটভাই। ছিল এক্স নটরডেমিয়ান। ছ' মাসের মাথায় ওকে রেখে আম্মু মা'রা গেলে আমি আর আমার ছোটবোনই ওকে বড় করি। নিজ হাতে ফিডার খাইয়েছি, কোলে করে স্কুলে নিয়ে গিয়েছি। আজ সকালেও হোটেল থেকে নাস্তা এনে আমাদের সবাইকে খাইয়ে বিদায় নেয়। ভার্সিটি বন্ধ হবার পরও সে মিরপুরের মেসে থেকে যায় শুধুমাত্র আন্দোলনে অংশ নেয়ার জন্য। মাত্র কয়েকদিন আগে সে বাসায় ফেরে। তারপর বাসা থেকেই নারায়ণগঞ্জ এবং শনির আখড়ার কর্মসূচিতে বন্ধুদের সাথে অংশ নিত।

আজ সবই স্মৃতি হয়ে গেছে। পতনের শেষ দিনেও জালিমশাহী তার জু'লু'মের চিহ্ন রেখে যায়। যাত্রাবাড়ি থানা পুলিশের নির্বিচার গু'লিতে শহীদ হয় আমাদের ভাইটি। ভাইয়ের র'ক্ত ছুঁয়ে বলছি, আমার ভাইসহ প্রতিটি শ'হী'দের র'ক্তের হিস্যা আদায় করা পর্যন্ত এই জমিনে কোন ফয়সালা হবে না। আগে আমার ভাইদের খু'নিদের বিচার হবে তারপর বাকীসব ব্যাপার নিয়ে ফয়সালা হবে!

(লিখেছেন শ'হী'দ জুবায়েরের বড় ভাই সুপ্রিম কোর্টের আইনজীবী জাভেদ ইমরান। শ'হী'দ জুবায়ের ২০২৪ সালের ০৫ই আগস্ট শা'হা'দা'তবরণ করেছিলেন। তার বড় ভাইয়ের এই স্মৃতিচারণমূলক লেখাটাও সেদিনের।)

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka
1216