Easy maths solution

Easy maths solution গণিতকে সহজ ভাবে আয়ত্ত করতে আমাদের পেইজটি ফলো করুন।

12/01/2022
https://youtu.be/HXhR_N2VoDQ
01/01/2022

https://youtu.be/HXhR_N2VoDQ

সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় || নবম-দশম শ্রেণির || অনুশীলনী-৩.১||বর্গ নির্ণয় ||পার্ট-১ দশম শ্রেণির গণিত...

28/12/2021

#সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র (চতুর্থ অধ্যায়)

১. মারমারা প্রধানত বাংলাদেশের কোন জেলার বাস করে?
উত্তর: মারমারা প্রধানত বাংলাদেশের পার্বত্য বান্দরবান জেলায় বাস করে।
২. কোচ নৃগোষ্ঠীর ভাষা কী?
উত্তর: কোচ নৃগোষ্ঠীর ভাষা তিব্বতি-বর্মী ভাষা পরিবারভুক্ত
৩. রাখাইনরা কোন ধর্মাবলম্বী?
উত্তর: বৌদ্ধ ধর্মাবলম্বী।
৪. আদাম কাকে বলে?
উত্তর: কতো গুলো চাকমা পরিবারের সমন্বয়ে গঠিত পরিবারের চেয়ে বৃহত্তর সংগঠনকে আদাম বলে।
৫. 'সুতার' কোন ভাষার শব্দ থেকে উদ্ভব হয়েছে?
উত্তর: 'সুতার'শব্দ টি সংস্কৃত ভাষার শব্দ থেকে উদ্ভব হয়েছে।
৬. 'Race' শব্দের অর্থ কী?
উত্তর: Race শব্দের অর্থ হচ্ছে নৃগোষ্ঠী।
৭. 'সাংসারেক' কী?
উত্তর: 'সাংসারেক' হলো গারোদের আদি ধর্মের নাম।
৮. সাঁওতাল সমাজে 'মাঝি' কে?
উত্তর: সাঁওতাল সমাজে গ্ৰামপ্রধানকে 'মাঝি' বলা হয়।
৯. 'নৃ' শব্দের অর্থ কী?
উত্তর: 'নৃ' শব্দের অর্থ হচ্ছে মানুষ।
১০. গোষ্ঠী শব্দের অর্থ কী?
উত্তর : গোষ্ঠী শব্দের অর্থ হচ্ছে সামাজিক দল।

এই ধরনের সাজেশন আরো পেতে পেইজটি ফলো করুন।

১১. বাঙালিরা মঙ্গেল-দ্রাবিড় প্রভাবিত সংকর জনগোষ্ঠী বলে মনে কেন কে?
উত্তর: রিজলে মনে করেন, বাঙালিরা মঙ্গেল-দ্রাবিড় প্রভাবিত সংকর জনগোষ্ঠী।
১২. বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে নিহার রঞ্জন রায় কিসের প্রভাব লক্ষ করেছেন?
উত্তর: আদি অস্ট্রেলিয় ও দ্রাবিড় এই দুটি নৃগোষ্ঠীর প্রভাব লক্ষ করেছেন।
১৩. জাতি গঠনের অন্যতম উপাদান কোনটি?
উত্তর: জাতি গঠনের অন্যতম একটি উপাদান হলো নৃগোষ্ঠী।
১৪. বাঙালিকে মিশ্র জাতি বলে উল্লেখ করেছেন কে?
উত্তর: বিরাজ শঙ্কর গুহ এবং অতুল সুর বাঙালি কে মিশ্র জাতি বলে উল্লেখ করেছেন।
১৫. গারোদের মধ্যে কাদের প্রভাব রয়েছে?
উত্তর: গারোদের মধ্যে মঙ্গোলিয়েড প্রভাব রয়েছে।
১৬. চাকমাদের আদি পিতা হিসেবে কার নাম পাওয়া যায়?
উত্তর: চাকমাদের আদি পিতা হিসেবে 'বিজরগিরি' নামে এক রাজার নাম পাওয়া যায়।
১৭. বাংলাদেশে কয়টি জেলাতে চাকমাদের বসবাস?
উত্তর: বাংলাদেশের ৩ টি জেলাতে চাকমাদের বসবাস।
১৮. কোন ৩ টি জেলাতে চাকমাদের বসবাস?
উত্তর: রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলায় চাকমাদের বসবাস।
১৯. বাংলাদেশের কোন জেলার সবচেয়ে বেশি চাকমারা বসবাস করে?
উত্তর: রাঙামাটি জেলায় চাকমাদের বসবাস সবথেকে বেশি।
২০. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাকমাদের মোট জনসংখ্যা কত?
উত্তর: ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী চাকমাদের মোট জনসংখ্যা ৪,৪৪,৭৪৮ জন।

২১. কোন সম্প্রদায়ের মধ্যে নিজ বংশের সাত পুরুষের মধ্যে বিবাহ নিষিদ্ধ?
উত্তর: চাকমা সম্প্রদায়ের মধ্যে নিজ বংশের সাত পুরুষের মধ্যে বিবাহ নিষিদ্ধ।
২২. চাকমাদের মধ্যে কোন ধরনের পরিবার লক্ষ করা যায়?
উত্তর: চাকমাদের মধ্যে পিতৃতান্ত্রিক পরিবার লক্ষ করা যায়।
২৩. কারবারি নিয়োগ করেন কে?
উত্তর: কারবারি নিয়োগ করেন চাকমা রাজা।
২৪. চাকমা রাজা কার সাথে আলোচনা করে কারবারি নিয়োগ করেন?
উত্তর: চাকমা রাজা গ্ৰাম বা মৌজা প্রধানের সাথে আলোচনা করে কারবারি নিয়োগ করেন।
২৫. চাকমা সম্প্রদায়ের মানুষের প্রধান খাদ্য কোনটি?
উত্তর: চাকমা সম্প্রদায়ের মানুষের প্রধান খাদ্য হলো ভাত।
২৬. 'বিঝু' অনুষ্ঠানের পর্ব কয়টি ও কী কী?
উত্তর: 'বিঝু' অনুষ্ঠানের পর্ব তিনটি__১, ফুলবিঝু
২, মূলবিঝু
৩, নুওবজয়
২৭. চাকমাদের নিজস্ব ভাষাকে চাঙমা বলা হয়।
২৮. চাকমা ভাষাকে "Broken dialect of Bengali" বলে উল্লেখ করেছেন কে?
উত্তর: জর্জ গ্ৰিয়ারসন।
২৯. 'চাকমা জাতির ইতিবৃত্ত' এর লেখক কে?
উত্তর: 'চাকমা জাতির ইতিবৃত্ত' এর লেখক হলেন বিরাজমোহন দেওয়ার
৩০. ১৯৬১ সালে চাকমাদের ভাষার মধ্যে কত ভাগ বাংলা শব্দ?
উত্তর: ১৯৬১ সালে চাকমাদের ভাষার মধ্যে ৮০% শব্দ ই বাংলা।

৩১. চাকমারা প্রধানত কোন ধর্মাবলম্বী?
উত্তর: চাকমারা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী।
৩২. চাকমারা মন্দির গুলোকে কী বলে?
উত্তর: চাকমারা মন্দির গুলোকে 'ক্যাং' বলে।
৩৩. সাতদিন্যা অনুষ্ঠান কারা পালন করে?
উত্তর: সাতদিন্যা অনুষ্ঠান চাকমারা পালন করে।
৩৪. গারো সমাজে সর্বময় ক্ষমতার অধিকারী কে?
উত্তর: গারো সমাজে সর্বময় ক্ষমতার অধিকারী হয় মহিলারা।
৩৫. গারো সমাজে যারা সম্পত্তি পায় না, তাদেরকে কী বলে?
উত্তর: গারো সমাজে যারা সম্পত্তি পায় না তাদেরকে এগেট বলে।
৩৬. 'এগেট' শব্দের অর্থ কী?
উত্তর: 'এগেই' শব্দের অর্থ অ-উত্তরাধিকারী
৩৭. 'নোকরম' শব্দের অর্থ কী?
উত্তর: 'নোকরম' শব্দের অর্থ হচ্ছে পরিবারের খুঁটি বা স্তম্ভ।
৩৮. কোন সমাজের মধ্যে এখনো কেন্দ্রীয় নেতৃত্ব পড়ে উঠেনি?
উত্তর: গারো সমাজের মধ্যে এখনো কেন্দ্রীয় নেতৃত্ব পড়ে উঠেনি।
৩৯. গারোরা জুমচাষ বন্ধ করেছে কতো সালে?
উত্তর: গারোরা জুমচাষ বন্ধ করেছে ১৯৫০ সালে।
৪০. কারা দাকমান্দা নামে বিশেষ একটি কাপড় বোনে?
উত্তর: গারোরা 'দাকমান্দা' নামে বিশেষ একটি কাপড় বোনে।

৪১. গারো সমাজের অন্যতম গবেষক কে?
উত্তর: গারো সমাজের অন্যতম গবেষক হলেন, Robbins Burling.
৪২. গারো দের প্রধান দেবতার নাম কী?
উত্তর: গারো দের প্রধান দেবতার নাম 'তাতারা রাবুগা'।
৪৩. সাঁওতালরা নিজেদের কী বলে?
উত্তর: সাঁওতালরা নিজেদের 'হোড়' বলে।
৪৪. 'হোড়' অর্থ কী?
উত্তর: 'হোড়' অর্থ হচ্ছে মানুষ।
৪৫. সাঁওতাল পরগনা কী?
উত্তর: ১৮৩৬ সালে ব্রিটিশ সরকার ভারতবর্ষের বিহার রাজ্যে সাঁওতালদের জন্য একটি এলাকা নির্দিষ্ট করে দেয়, যা সাঁওতাল পরগনা নামে পরিচিত।
৪৬. সাঁওতাল বিদ্রোহ হয় কখন?
উত্তর: সাঁওতাল বিদ্রোহ হয় ১৮৫৫ সালে।
৪৭. সাঁওতাল বিদ্রোহে কতজন বিদ্রোহী নিহত হয়?
উত্তর: সাঁওতাল বিদ্রোহে ১০ হাজার বিদ্রোহী নিহত হয়।
৪৮. Skrefsrud-এর মতে, সাঁওতাল শব্দটির উদ্ভব ঘটেছে কোন শব্দ থেকে?
উত্তর: Skrefsrud-এর মতে, সাঁওতাল শব্দটির উদ্ভব ঘটেছে 'সুতার' (Soontar) থেকে।
৪৯. সাঁওতাল দের মধ্যে কয়টি গোত্র রয়েছে?
উত্তর: সাঁওতাল দের মধ্যে ১২ টি গোত্র রয়েছে।
৫০. ১৯৯১ সালে মণিপুরীদের সংখ্যা কত ছিলো?
উত্তর: ১৯৯১ সালে মণিপুরীদের সংখ্যা ছিলো ২৪,৯০২ জন।

৫১. বর্তমানে সিলেট জেলায় কতজন মণিপুরী বসবাস করে?
উত্তর: বর্তমানে সিলেট জেলায় প্রায় ৪৫,০০০ মণিপুরী বসবাস করে।
৫২. বাংলাদেশে কোন সম্প্রদায়ের মানুষেরা কখনো মাংস খায় না?
উত্তর: বাংলাদেশের মণিপুরী সম্প্রদায়ের মানুষেরা কখনো মাংস খায় না।
৫৩. 'নাগ-পোষাক' কাদের মধ্যে দেখা যায়?
উত্তর: মণিপুরী মেয়েদের মধ্যে নাগ-পোষাক দেখা যায়।
৫৪. কতো বছর ধরে কমলগঞ্জের রাসমেলা চলছে?
উত্তর: ১৪৭ বছর ধরে কমলগঞ্জের রাসমেলা চলছে।
৫৫. বাংলাদেশে খাসিয়া দের আগমন ঘটে কোথা থেকে?
উত্তর: বাংলাদেশে খাসিয়া দের আগমন ঘটে আসাম থেকে।
৫৬. বর্তমানে খাসিয়া দের সংখ্যা কত বলে জানা যায়?
উত্তর: বর্তমান খাসিয়া দের সংখ্যা ৩০,০০০ বলে জানা যায়।
৫৭ খাসিয়া দের প্রিয় পানীয় কোনটি?
উত্তর: খাসিয়া দের প্রিয় পানীয় হচ্ছে মদ।
৫৮. 'কাজিম পিন' কী?
উত্তর: 'কাজিম পিন' হচ্ছে খাসিয়া মেয়েদের তৈরি এক ধরনের ব্লাউজ।
৫৯. 'তাখোদা' কী?
উত্তর: 'তাখোদা' হচ্ছে এক ধরনের উপটান।
৬০. খাসিয়া দের প্রধান নৃত্যের নামে কী?
উত্তর: খাসিয়া দের প্রধান নৃত্যের নামে হচ্ছে 'নোংগোকেম' নৃত্য।
🥰🥰🥰সবার জন্য শুভকামনা 🥰🥰🥰

28/12/2021

আরও সাজেশন পেতে পেইজটি ফলো করে সাথেই থাকুন
#অর্থনীতি প্রথম পত্র (৪র্থ অধ্যায়)


১. অর্থনীতি তে বাজার বলতে কি বোঝায়?
=> অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট কোনো পণ্য কে বোঝায়, যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়।
২. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কী?
=> যে বাজারে বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।
৩. বাজার ভারসাম্য কাকে বলে?
=> ক্রেতা-বিক্রেতার মধ্যে দরকষাকষির ভিত্তিতে বাজার চাহিদা ও যোগানের যে সমতা পরিলক্ষিত হয় তাকে বাজার ভারসাম্য বলে।
৪. একচেটিয়া বাজার কী?
=> যে বাজার মাত্র একজন উৎপাদনকারী বা বিক্রেতা কোনো দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে এবং দ্রব্য টির নিকট পরিবর্তিত দ্রব্য থাকে না তাকে একচেটিয়া বাজার বলে।
৫. দ্বিপাক্ষিক বাজার কাকে বলে?
=> বাজারে একজন ক্রেতা ও একজন বিক্রেতা থাকলে তাকে দ্বিপাক্ষিক বাজার বলে।
৬. কোন বাজারে মাত্র এক জন ক্রেতা থাকে?
=> মনোপসনি বাজারে
৭. ডুয়োপলি বাজার কাকে বলে?
=> যে বাজারে দুজন বিক্রেতা সমগ্র বাজারে পণ্যের যোগান নিয়ন্ত্রণ করে তাকে ডুয়োপলি বাজার বলে।
৮. ডুয়োপসনি বাজার কী?
=> যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র দুই জন কিন্তু বিক্রেতার সংখ্যা অসংখ্য তাকে ডুয়োপসনি বাজার বলে।
৯. মনোপসনি বাজার কী?
=> যে বাজারে বিক্রেতার সংখ্যা অনেক হলেও ক্রেতার সংখ্যা মাত্র এক জন তাকে মনোপসনি বাজার বলে।
১০. ফার্ম কি?
=> অর্থনীতিতে সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠান কে ফার্ম বলে।
১১. মুনাফা সর্বোচ্চ করনের ১ম বা প্রয়োজনীয় শর্ত কী?
=> ফার্মের প্রান্তিক ও প্রান্তিক ব্যয় সমান হতে হবে। অর্থাৎMR=MC
১২. স্বাভাবিক মুনাফা কী?
=> যখন মোট আয় ও মোট ব্যয় সমান অবস্থায় মুনাফার পরিমাণ শূন্য হয়, তখন তাকে স্বাভাবিক মুনাফা বলে।
১৩. সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার?
=> ৪ প্রকার
১৪. প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার?
=> ২ প্রকার
১৫. কোন বাজারে অল্প সংখ্যক বিক্রেতা থাকে?
=> অলিগোপলি
১৬. কোন বাজারকে Competition amount few বলা হয়?
=> অলিগোপলি বাজারকে
১৭. কর আরোপ, ভর্তুকি প্রদান, রেশনিং এ ধরনের সরকারি প্রভাব নেই কোন বাজারে?
=> পূর্ণ প্রতিযোগিতা বাজারে
১৮. অলিগোপলি বাজারকে স্বল্পের মধ্যে প্রতিযোগিতা বলে আখ্যায়িত করেছেন কে?
=> উইলিয়াম ফেলনার

28/12/2021

#অর্থনীতি প্রথম পত্র (৩য় অধ্যায়)


১. উৎপাদনের কোন উপাদান টি অবিনশ্বর?
=> ভুমি
২. উৎপাদন বলতে কি বোঝায়?
=> নতুন উপযোগ সৃষ্টি
৩. সময়ের ভিত্তিতে উৎপাদন অপেক্ষক কত প্রকার?
=> ২ প্রকার
৪. উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটি?
=> শ্রম
৫. মাত্রাগত উৎপাদন কত প্রকার?
=> ৩ প্রকার
৬. দীর্ঘকালীন গড় ব্যয় (LAC) রেখার আকৃতি কেমন?
=> অপেক্ষাকৃত বিস্তৃত U আকৃতির হয়
৭. উৎপাদের উৎপাদিত উপাদান কোনটি?
=> মূলধন
৮. মোট ব্যায় কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়?
=> AC পাওয়া যায়
৯. গড় ব্যয় রেখাটি প্রথম দিকে কেমন হয়?
=> নিম্নগামী
১০. গড় ব্যয় (AC) = প্রান্তিক ব্যয় (MC) কখন হয়?
=> AC সর্বনিম্ন হলে
১১. কোন রেখা ভুমি অক্ষে সমান্তরাল হয়?
=> TFC রেখা
১২. উৎপাদন ও উপকরণের মধ্যকার কারিগরি সম্পর্ককে কি বলে?
=> উৎপাদন অপেক্ষক

 #পৌরনীতি দ্বিতীয় পত্র (৩য় অধ্যায়)  ১/ ফরায়েজি আন্দোলনের প্রচারক ও সংগঠক কে ছিলেন? = হাজি শরীয়তুল্লাহ২/ ভারতবর্ষে ক...
25/12/2021

#পৌরনীতি দ্বিতীয় পত্র (৩য় অধ্যায়)


১/ ফরায়েজি আন্দোলনের প্রচারক ও সংগঠক কে ছিলেন?
= হাজি শরীয়তুল্লাহ
২/ ভারতবর্ষে কারা সামন্ত প্রভুদের ভোগবিলাসের সামগ্রীতে পরিণত হয়?
= নিরীহ গরিব চাষিরা
৩/ কোন সংস্থা গঠনের মধ্যে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন তৈরির বীজ লুকায়িত ছিল?
= মোহামেডান প্রভিন্সিয়াল ইউনিয়ন
৪/ হাজী শরীয়তুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
= ফরিদপুর
৫/ মোহামেডান লিটারেরি সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়?
= মুসলমানদের আধুনিক শিক্ষার জন্য
৬/ ঐতিহাসিক বাশেঁর কেল্লা বিষয়টির সাথে কোন মনীষীর সম্পৃক্ততা ছিল?
= তিতুমীরের
৭/ অপারেশন সার্চলাইট এর বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোন বিষয়টি অধিক যুক্তিযুক্ত ছিল?
= নির্বিচারে মানুষ হত্যা
৮/ বাংলার সৈয়দ আহমদ বলা হয় কাকে?
= নবাব আবদুল লতিফ
৯/ শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ঋণ সালিসি বোর্ড গঠনের উদ্দেশ্যে কি ছিল ?
= কৃষকদের ঋণভার লাঘব করা
১০/ বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন?
= তিতুমীর
১১/ আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন কে?
= মওলানা ভাসানী
১২/ কোন তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন?
= ১০ ই জানুয়ারি
১৩/ ফারাক্কা লংমার্চ কার নেতৃত্বে হয়?
= মওলানা আবদুল হামিদ খান ভাসানী
১৪/ গনতন্ত্রের মানসপুত্র বলা হয় কাকে?
= শহীদ সোহরাওয়ার্দী
১৫/ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন কত তারিখে?
= ১০ ই জানুয়ারি ১৯৭২ সালে
১৬/ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?
= ১৯২০ সালে
১৭/ শেরে বাংলা এ. কে. ফজলুল হক কোথায় জন্মগ্রহণ করেন?
= বরিশাল
১৮/ ফরায়েজি আন্দোলন মুসলমানদের মনে কি জাগ্রত করে?
= আত্মবিশ্বাস
১৯/ তিতুমীর বাশেঁর কেল্লা নির্মাণ করেন কেন?
= যুদ্ধের প্রস্তুতির জন্য
২০/ আমি সবসময় অখণ্ড বাংলার পক্ষপাতী উক্তি টি কার?
= হোসেন শহীদ সোহরাওয়ার্দী
২১/ ১৯৫৭ সালে কার নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠিত হয়?
= মওলানা আবদুল হামিদ খান ভাসানী
২২/ কৃষক প্রজা পার্টি গঠন করেন কে?
= শেরে বাংলা এ. কে. ফজলুল হক
২৩/ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের অবদান কোনটি?
= বেঙ্গল প্যাক্ট
২৪/ মওলানা ভাসানী আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কত সালে?
= ১৯৪৯
২৫/ কে জাস্টিন অব পিস পদে অধিষ্ঠিত হন?
= নবাব আবদুল লতিফ
২৬/ কাকে দেশবন্ধু বলা হয়?
= চিত্তরঞ্জন দাশ
২৭/ আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় কত সালে?
= ১৯৫৫
২৮/ মুজিব নগর সরকারকে শপথ বাক্য পাঠ করান কে?
= অধ্যাপক ইউসুফ আলী
২৯/ সকলের সাথে বন্ধুত্ব এবং কারো সাথে শত্রুতা নয়। উক্তি টি কার?
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩০/ ফরায়েজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
= ফরজ
৩১/ মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন কে?
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩২/ হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গনতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন?
= গণতন্ত্রের প্রতি বিশ্বাসের জন্য

 #পৌরনীতি দ্বিতীয় পত্র (২য় অধ্যায়) ১/ পাকিস্তানের মোট জনসংখ্যার শতকরা কতজন বাঙালি ছিল? = ৫৬.৪০%২/ মোহাম্মদ আলী জিন্না...
25/12/2021

#পৌরনীতি দ্বিতীয় পত্র (২য় অধ্যায়)


১/ পাকিস্তানের মোট জনসংখ্যার শতকরা কতজন বাঙালি ছিল?
= ৫৬.৪০%
২/ মোহাম্মদ আলী জিন্নাহ কত সালে সর্বসম্মতিক্রমে পাকিস্তান গণপরিষদের সভাপতি নির্বাচিত হন?
= ১৯৪৭ সালের ১১ই আগস্ট
৩/ পাকিস্তানের প্রথম গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল ?
= ৬৯
৪/ ১৯৫৬ সালের সংবিধান বাতিল হয় কেন?
= সামরিক শাসনের কারণে
৫/ আইয়ুব খানের মৌলিক গনতন্ত্রের কয়টি স্তর ছিল?
= ৪ টি
৬/ যুক্তফ্রন্ট সরকার কত দিন ক্ষমতায় ছিল?
= ৫৬ দিন
৭/ ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে?
= ১৬৭
৮/ বাংলা ভাষা কত সালে রাষ্ট্র ভাষা হিসেবে মর্যাদা পায়?
=১৯৫৬
৯/ ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন পায়?
= ২২৩ টি
১০/ বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?
= ২৬ শে মার্চ
১১/ একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। উক্তি টি কে করেন?
= মোহাম্মদ আলী জিন্নাহ
১২/ আগরতলা ষড়যন্ত্র মামলায় প্রধান আসামি কে ছিলেন ?
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৩/ কে ১৯৫৮ সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করেছিলেন?
= ইস্কান্দার মির্জা
১৪/ কিসে বাঙালিদের বাঁচার দাবি নিহিত ছিল?
= ৬৬'র ছয় দফা
১৫/ যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতিক কি ছিল?
= নৌকা
১৬/ কার নেতৃত্বে ভাষা আন্দোলনভিত্তিক সংগঠন তমদ্দুন মজলিস গঠিত হয়?
= অধ্যাপক আবুল কাশেম
১৭/ শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
= ১৯৬৯
১৮/ মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
= তাজ উদ্দিন আহমদ
১৯/ ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি কে পেশ করেন?
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২০/ পূর্ব পাকিস্তানে মৌলিক গনতন্ত্রীর সংখ্যা কত ছিল?
= ৪০,০০০
২১/ মুজিব নগর সরকার গঠিত হয় কত সালে?
= ১০ই এপ্রিল ১৯৭১
২২/ ১৯৫২ সালের ভাষার দাবিতে পূর্ব বাংলার ছাত্রসমাজ কোন ধারা ভঙ্গ করেন?
= ১৫৪
২৩/ ইউনেস্কো কত সালে ২১শে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে?
= ১৯৯৯
২৪/ বাঙালি জাতীয়তাবাদের মূল উৎস কোনটি?
= ভাষা
২৫/ বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে?
=১৬ ই ডিসেম্বর
২৬/ আমাদের সবচেয়ে বড় উৎসব কোনটি?
= ১৬ই ডিসেম্বর
২৭/ মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কত নং সেক্টরের অধীনে ছিল?
= ১০নং
২৮/ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি কে দেন ?
= তোফায়েল আহমেদ
২৯/অপারেশন সার্চলাইট এর অন্যতম বৈশিষ্ট্য কি?
= নির্বিচারে মানুষ হত্যা
৩০/ ছয় দফা দাবি কেন উত্থাপিত হয়েছিল?
= অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার এবং বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য
৩১/ কোন ঘটনার মাধ্যমে আগরতলা ষড়যন্ত্র মামলার সব আসামি মুক্তি পায়?
= ১৯৬৯ এর গণঅভ্যুত্থান
৩২/ ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে কোনটি পরিলক্ষিত হয়?
= তমদ্দুন মজলিসের প্রচেষ্টা

 #পৌরনীতি ২য় পত্র (১ম অধ্যায়) ১/ কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়? => ১৭৯৩২/ নিখিল ভারত মুসলিম লীগ এর জন্...
25/12/2021

#পৌরনীতি ২য় পত্র (১ম অধ্যায়)


১/ কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়?
=> ১৭৯৩
২/ নিখিল ভারত মুসলিম লীগ এর জন্ম কত সালে?
=> ১৯০৬
৩/ মুসলিম লীগ দল টি কেন প্রতিষ্ঠিত হয়?
=> ইংরেজদের প্রতি আনুগত্য বৃদ্ধিতে
৪/ বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
=> ১৯১১
৫/ কোন সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?
=> ১৭৫৭
৬/ ব্রিটিশ ভারতে ১৯৩৫ সালের ভারত শাসন আইনের পর কার হাতে জরুরি ক্ষমতা ছিল?
=> গভর্নর জেনারেল
৭/ লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
=> এ. কে. ফজলুল হক
৮/ মর্লে-মিন্টু সংস্কার আইন পাস হয় কত সালে?
=> ১৯০৯
৯/ ভারতীয় উপমহাদেশে প্রথম রাজনৈতিক দল গঠিত হয় কত সালে?
=> ১৮৮৫
১০/ ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রধান কারণ কী?
=> প্রশাসনিক
১১/ লাহোর প্রস্তাব উত্থাপিত হয় ১৯৪০ সালের কোন তারিখে?
=> ২৩ মার্চ
১২/ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে?
=> অ্যালান অক্টোভিয়ান হিউম
১৩/ যুক্তফ্রন্টের নির্বাচনের প্রতিক ছিল কী?
=> নৌকা
১৪/ দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা কে?
=> মোহাম্মদ আলী জিন্নাহ
১৫/ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন প্রথম ভারতবর্ষে আগমন করে?
=> ১৬০০
১৬/ সিরাজউদ্দৌলা কত সালে বাংলার নবাব হন?
=> ১৭৫৬
১৭/ "আমি সব সময় অখণ্ড বাংলার পক্ষপাতী " উক্তিটি কার?
=> হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১৮/ বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
=> লর্ড কার্জন
১৯/ ৩রা জুন পরিকল্পনা কী?
=> ভারত বিভক্ত করার পরিকল্পনা
২০/ দ্বৈতশাসন বলতে কোন ধরনের শাসন বোঝানো হয়?
=> প্রশাসনে দুটি কর্তৃপক্ষের উপস্থিতি
২১/ কৃষক প্রজা পার্টি গঠন করেন কে?
=> শেরে বাংলা এ. কে. ফজলুল হক
২২/ মুঘল সম্রাট জাহাঙ্গীর কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে বাণিজ্য করার অনুমতি দেন?
=> ১৬১৩

 #পৌরনীতি ও সুশাসন ২য় পত্র #সৃজনশীল এর জন্য গুরুত্বপূর্ণ টপিক,, এর বাহিরে আসার কথা না।প্রথম অধ্যায়১/ প্রাদেশিক স্বায়ত্বশ...
24/12/2021

#পৌরনীতি ও সুশাসন ২য় পত্র
#সৃজনশীল এর জন্য গুরুত্বপূর্ণ টপিক,, এর বাহিরে আসার কথা না।

প্রথম অধ্যায়
১/ প্রাদেশিক স্বায়ত্বশাসনের কার্যকারিতা ব্যাখ্যা কর।
২/১৯৪০ সালের লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য ও গুরুত্ব
৩/১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য

দ্বিতীয় অধ্যায়
১/ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও ভাষা আন্দোলনের গুরুত্ব
২/১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের ধারণা, নিরবাচনের গুরুত্ব, যুক্তফ্রন্ট বিজয়ের কারণ
৩/১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচির ধারণা,, গুরুত্ব
৪/১৯৬৯ সালের গণভ্যুথানের ধারণা, বাংলাদেশ সৃষ্টিতে গণভ্যুথানের অবদান
৫/১৯৭০ সালের নির্বাচনের ধারণা, গুরুত্ব

তৃতীয় অধ্যায়
১/রাজনৈতিক ক্ষেত্রে হোসেন শহীদ সোহরা ওয়ার্দীর অবদান,গণতন্ত্রের মানসপুত্র বিশ্লেষণ কর।
২/বঙ্গবন্ধুর রাজনৈতিক অবদান
৩/ কৃষি ও রাজনৈতিক ক্ষেত্রে শেরে বাংলা ফজলুল হকের অবদান

শুভকামনা ❤️❤️

23/12/2021

#পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

দ্বিতীয় অধ্যায়
১/ বাংলা কখন আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পায়?
উত্তরঃ ১৯৯৯ সালে
২/যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কি?
উত্তরঃ নৌকা
৩/কখন মুজিব নগর সরকার গঠিত হয়?
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
৪/ভাষা আন্দোলন কি?
উত্তরঃ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন হয়েছিল তাই ভাষা আন্দোলন নামে পরিচিত।
৫/ বাঙ্গালির ম্যাগনা কার্টা বলা হয় কোনটিকে?
উত্তরঃ ছয়দফা কর্মসূচিকে।
৬/ পাকিস্তানে প্রথম কে কত সালে সামরিক শাসন জারি করেন?
উত্তরঃ ইস্কান্দর মির্জা, ১৯৫৮ সালে।
৭/ ছয়দফা কত সালে, কে পেশ করেন?
উত্তরঃ ৫-৬ ফেব্রুয়ারী ১৯৬৬,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৮/অপারেশন সার্চ লাইট কী?
উত্তরঃ ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি শাসক বাঙ্গালির উপর যে গনহত্যা চালিয়েছিল।
৯/ মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ তাজউদ্দীন আহমেদ
১০/ পাকিস্তান সংবিধান কত সালে রচিত/ কার্যকর হয়?
উত্তরঃ ১৯৫৬
১১/যুক্তফ্রন্ট কখন গঠিত হয়?
উত্তরঃ১৯৫৩
১২/আগরতলা মামলার আসামি কতজন ছিল?
উত্তরঃ ৩৫ জন।
১৩/১৯৭০ সালে সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদে আওয়ামিলীগ কতটি আসনে জয়লাভ করে?
উত্তরঃ ১৬৭
১৪/তমদ্দুন মজলিস কে গঠন করেন?
উত্তরঃ অধ্যাপক আবুল কাশেম
১৫/১৯৬৯ সালের গণভ্যুথান কি?
উত্তরঃ ১৯৬৯ সালের ১১ দফা ভিত্তিক গণআন্দোলনই ১৯৬৯ এর গণঅভ্যুত্থান
১৬/ আগরতলা ষড়যন্ত্র মামলা কি?
উত্তরঃ পাকিস্তান সরকার ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে ৩৫ জনের বিরুদ্ধে যে রাষ্ট্রদোহিতার মামলা দায়ের করে।
১৭/ কত সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়?
উত্তরঃ ১৯৫৬ সালের সংবিধানে।

শুভকামনায় ❤️❤️

23/12/2021

#পৌরনীতি প্রথম পত্র (১ম অধ্যায়)


১/ পৌরনীতি কি?
= নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে পৌরনীতি বলে।
২/ পৌরনীতি শব্দের প্রতিশব্দ কী?
= Civics
৩/ পৌরনীতি শব্দের উদ্ভব হয়েছে কোন ভাষার কোন শব্দ থেকে?
= ল্যাটিন ভাষার সিভিল(civis) এবং সিভিটাস (civitas) থেকে
৪/ নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি উক্তি টি কার?
= ই. এম. হোয়াইট
৫/ পৌরনীতি ও সুশাসন ধরনের বিজ্ঞান?
= সামাজিক বিজ্ঞান
৬/ প্রাচীন কালে কোথায় নগররাষ্ট্র গড়ে উঠেছিল বা বিদ্যমান ছিল?
= গ্রীসে
৭/ "মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা, না হয় পশু" উক্তি টি কার?
= এরিস্টটলের
৮/ পৌরনীতি মুলত কী ধরনের বিজ্ঞান?
= নাগরিকতা বিষয়ক বিজ্ঞান
৯/ সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কী?
= নাগরিক ও নগররাষ্ট্র
১০/জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছে কোন যুগে?
= আধুনিক যুগে
১১/ নাগরিকের কোন দিকটি পৌরনীতির মূল আলোচ্য বিষয়?
= অধিকার ও কর্তব্য
১২/ Polites ও polis কোন ভাষার শব্দ এবং এর অর্থ কী?
= গ্রিক শব্দ। অর্থ নাগরিক ও নগররাষ্ট্র
১৩/ অধ্যাপক জন সিলির উক্তি কোনটি?
= ইতিহাস ব্যতীত পৌরনীতি ভিত্তিহীন এবং পৌরনীতি ব্যতীত ইতিহাস মূল্যহীন।
১৪/ আজকের পৌরনীতি আগামী কালের ইতিহাস। উক্তি টি কি নির্দেশ করে?
= গভীর সম্পর্ক
১৫/ শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দুর্নীতিপরায়ণ হয় তাহলে আইন নিরর্থক। উক্তি টি কার?
= প্লেটোর
১৬/ এরিস্টটল কোন দেশের নাগরিক ছিলেন?
= গ্রিসের
১৭/ রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
= এরিস্টটল
১৮/ পৌরনীতি ও সুশাসন পাঠে কী হতে সাহায্য করে?
= সুনাগরিক
১৯/ মানবাত্মার অনুভূতি কে কী বলা হয়?
= মানবতাবোধ
২০/ স্থানীয় পর্যায়ে নাগরিক সুযোগ সুবিধা প্রদান বা সৃষ্টি করে কোন প্রতিষ্ঠান বা সংগঠন?
= স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান
২১/ অষ্টাদশ শতাব্দী পর্যন্ত পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি একই বিষয় হিসেবে বিবেচিত হতো। সর্বপ্রথম অর্থনীতি কে একটি স্বতন্ত্র বিষয়ের মর্যাদা দান করেন কে?
= এ্যাডাম স্মিথ
২২/ ইতিহাসের আলোচ্য বিষয় কি?
= সভ্যতা ও সংস্কৃতি
২৩/ নারী ও নারীর প্রতি বৈষম্য দূরীকরণে কাজ করে কোনটি?
= হিউম্যান রাইটস ও জেন্ডার স্টাডিজ
২৪/ পৌরনীতি কে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন কে?
= ই. এম. হোয়াইটস
২৫/ নাগরিকতার স্থানীয় রুপের সাথে কোন প্রতিষ্ঠান জড়িত?
= ইউনিয়ন পরিষদ
২৬/ নাগরিকতার জাতীয় রুপের সাথে কোন প্রতিষ্ঠান জড়িত?
= রাষ্ট্র
২৭/ জাতীয় পর্যায়ে নাগরিক সুযোগ সুবিধা প্রদান করে কোন প্রতিষ্ঠান বা সংগঠন বা কর্তৃপক্ষ?
= রাষ্ট্রীয় কর্তৃপক্ষ
২৮/ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এটা কিসের বহিঃপ্রকাশ?
= মানবতাবোধ
২৯/ জাতি রাষ্ট্রের আদিরূপ কোনটি?
= নগররাষ্ট্র
৩০/ পৌরনীতি ও সুশাসন এবং নীতিশাস্ত্রের ভিত্তি কি?
= নৈতিকতা
৩১/ পৌরনীতি ও সুশাসন এর আলোচ্য বিষয় কোনটি?
= বিভিন্ন নাগরিক অধিকার
সাবার জন্য শুভকামনা ❤️❤️

23/12/2021

#পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

দশম অধ্যায়
১/ জাতি রাষ্ট্র কী?
উত্তরঃ জাতীয়তার ভিত্তিতে সৃষ্ট রাষ্ট্রই জাতি রাষ্ট্র।
২/ জাতি কাকে বলে?
উত্তরঃ রাজনৈতিকভাবে সঙ্গঠিত সমাজকেই জাতি বলে।
৩/ দেশপ্রেম কি?
উত্তরঃ দেশের মাঠি ও মানুষকে এক করে ভাবার অনুভূতিই হলো দেশপ্রেম।
৪/ জাতীয়তার প্রধান উপাদান কোনটি?
উত্তরঃ ভৌগোলিক ঐক্য
৫/ Natio বা Natus শব্দের অর্থ কি?
উত্তরঃ জন্ম
৬/ জাতীয়তা কি?
উত্তরঃ এক ধরনের মানসিক অনুভূতি যার কারণে একদল ঐক্যবদ্ধ জনসমষ্টি অন্যদের হতে নিজেদের আলাদা মনে করে।
৭/ কে প্রথম জাতীয়তার ধারণা দেন?
উত্তরঃ ম্যাকিয়াভেলি
৮/ জাতিগোষ্ঠী কখন জাতীতে পরিণত হয়?
উত্তরঃ যখন রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে স্বাধীনতা লাভ করে।
৯/ দেশপ্রেমের ইংরেজি প্রতিশব্দ কি?
উত্তরঃ Patriotism
১০/ জাতীয়তা নির্ধারণের নীতি কি কি?
উত্তরঃ সাংস্কৃতিক নীতি ও ভৌগোলিক নীতি।

শুভকামনা ❤️❤️❤

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Easy maths solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category