Academy Of Quran Hifz- أكاديمية حفظ القرآن

Academy Of Quran Hifz- أكاديمية حفظ القرآن

Share

It is an online Quran learning platform

19/08/2026

সন্তান কুরআন মুখস্থ করবে কিন্তু বড় হবে হারাম সমস্ত কাজে অভ্যস্ত হয়ে, ব্যাপারটা কেমন?!

কোনোমতে শিক্ষক রেখে হিফজ করানো যথেষ্ট না। সন্তানকে পরিবেশ দিতে হবে। বাসায়, বাইরে এবং শিক্ষা প্রতিষ্ঠানে। ও যেই কুরআন মুখস্থ করছে, সেই কুরআন কিসের দিকে ডাকে তা তাকে বুঝতে হবে প্রতিনিয়ত। তাকে বুঝাতে হবে যে এই কুরআন হৃদয়ে ধরণের অর্থ হল এর বিধি নিষেধ আমলে, ভাষায়, ব্যবহারে, অভ্যাসে প্রকাশ পাবে।

হৃদয়ে কুরআন আর সেই একই হৃদয়ে কুরআন বিরোধী জীবনধারা নয়। হৃদয়ে কুরআন এবং, কুরআনের আলোকে জীবন ধারণ- এটা হলো উদ্দেশ্য।

উস্তাযা নায়লা

18/08/2026

𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫𝐬𝐡𝐢𝐩

📖 𝐅𝐮𝐥𝐥 𝐐𝐮𝐫’𝐚𝐧 𝐇𝐢𝐟𝐳 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞
⏳ Target Duration: 3 Years 6 Months

🎓 এই কোর্সে সম্পূর্ণ স্কলারশিপে ২টি সিট খালি আছে।
💡 যারা আর্থিকভাবে সামর্থ্যহীন এবং হিফজ করতে আন্তরিকভাবে আগ্রহী, শুধুমাত্র তারাই আবেদন করুন।

📝 আবেদন ফর্ম:
https://docs.google.com/forms/d/1nSAhx9B1F2nljqLT29NGSg6ufeQBtTwJMEmh4rA_wdA/viewform

⚠️ Note:
আপনি কেন স্কলারশিপ নিতে চান, আপনার আর্থিক পরিস্থিতি বিস্তারিতভাবে লিখবেন।

❌শুধু “স্কলারশিপ চাই” লিখে ফর্ম পূরণ করবেন না।

18/08/2026

কোন সূরার আয়াত?

18/08/2026

কোনো মানুষেই জানে না, আমি তাদের আমলের বিনিময়ে তাদের জন্য চোখ জুড়ানো কি বস্তু লুকিয়ে রেখেছি

[সূরা আল-সেজদাহ: ১৭]

17/08/2026

🌙✨ শিশুর শৈশব হোক কুরআনের আলোয় আলোকিত! ✨🌙

আপনার আদরের সন্তানের জন্য খুঁজছেন সঠিক ইসলামিক শিক্ষা?
তাহলে আমাদের Kids Quran Course হতে পারে আপনার জন্য এক অনন্য সুযোগ!

এই কোর্সে রয়েছে—
📘 কুরআন পাঠ শেখা
🧠 ছোট ছোট সূরা মুখস্থ করা
📚 ইসলামী আদর্শ ও মৌলিক শিক্ষা
📅 নিয়মিত দৈনিক ও সাপ্তাহিক ক্লাস
🗣️ সুন্দর ও সহিহ তাজওয়ীদের মাধ্যমে পাঠ
☪️ ইসলামি নীতিমালায় গড়ে তোলা হবে তাদের ছোট মন-মানসিকতা

🔒 অভিজ্ঞ হাফেজ ও হাফেজা শিক্ষকদের তত্ত্বাবধানে ক্লাস পরিচালিত হয় সম্পূর্ণ অনলাইনে, ঘরে বসেই সন্তান পাবে সঠিক দীনী শিক্ষা ও নৈতিকতা!

📲 আজই ভর্তি হোন — আসন সংখ্যা সীমিত!
যোগাযোগ করুন:
📞 +880 1601-386210
📧 [email protected]

🌟 আপনার সন্তান হোক কুরআনের আলোয় দীপ্ত একজন প্রকৃত মুসলিম 🌟

17/08/2026

তোমরা কি জাননা লূতের (আ) কওমের কিরূপ পরিণতি হয়েছিলো...?

17/08/2026

কোন সূরার প্রথম আয়াত?

17/08/2026

অনেক প্রাপ্তবয়স্ক মানুষের জন্যই, তাদের কুরআন মুখস্থের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আড়ালে রয়েছে এই জীবনের ভয়াবহ সব কষ্ট।
সেই প্রচণ্ড কষ্ট জয় করে এত কঠিন এই সময়ে দাঁতে দাঁত চেপে লেগে থাকার সেই প্রচণ্ড আকাঙ্ক্ষা।
কারণ, তারা জানেন, আলো এই পথেই! এই পথেই প্রশান্তি, শান্তি, আশ্রয়, এই পথেই সাফল্য।
দুনিয়ার অন্ধকারের পর পরকালের অন্ধকার তারা চান না। তাই, আঁকড়ে ধরে এই আলো।

যেই কষ্ট আল্লাহ ﷻ-এর সাথে বান্দার সম্পর্ক দৃঢ় করে, সেই কষ্ট আসলে অনেক বড় নিয়ামত। কেবল আমরা বুঝতে পারি না।

সংগৃহীত

16/08/2026

কোন সূরায়?

16/08/2026

অবশেষে, সেই বহু প্রতীক্ষিত দিন। যার জন্য অনেকগুলো ছাত্রী গত দুই বছর ধরে অক্লান্ত পরিশ্রম করছে।
ছাত্রীদের মাঝে আমার সেই ক্যান্সারে আক্রান্ত বান্ধবীও ছিল। ছিল সেই 50 বছর বয়সী মহিলা যে বারবার পিছিয়ে পড়া সত্ত্বেও কুরআন মুখস্থ থামিয়ে দেয়নি। ছিল আরো ৫ জন যারা এই প্রথমবার কুরআন মুখস্ত শেষ করল। ছিল বাকিরাও যাদের এটা হয়তো তৃতীয়,পঞ্চম অথবা দশম রিভিশন। তারপরও, এরা প্রত্যেকেই ছোট বাচ্চাদের মতন কাঁদছিল, সূরা আন-নাস, অর্থাৎ শেষ সূরাটি পড়ার সময়। প্রত্যেকে প্রত্যেককে জড়িয়ে ধরে একই দোয়া করছিল, যেন আল্লাহ এই কুরআনকে তাদের পক্ষে সাক্ষী করেন, বিপক্ষে না।
বড় সুন্দর দৃশ্য, অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা যার নেই তাকে বলে বোঝানো সম্ভব না।
এরপর, যখন একজন আর একজনকে অভিনন্দন জানানো শেষ হলো, যখন মুখস্থ শেষ করা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষ হলো, তখন সবাই কী করলো??
সেই একই দৃশ্য, যা গত দুই বছর ধরে সবাই দেখে আসছ!। বিভিন্ন কোনায়, বিভিন্ন খালি জায়গায় বসে, যে যার মত করে রিভিশন দেয়া শুরু করল।
কারণ, কুরআন মুখস্থ করা কোন লক্ষ্যের শেষ না। লক্ষ্যে পৌঁছানোর শুরু মাত্র!

উস্তাযা নায়লা

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Dhaka
019333