04/10/2024
বিসিএস লিখিত পরীক্ষার জন্য বই এর তালিকা:
বাংলাঃ
১. বাংলা এসিউরেন্স লিখিত গাইডঃ ব্যাকরণ এর সব টপিক, ভাব সম্প্রসারণ, সারাংশ,রচনা, পত্র এর জন্য
২. শীকর বাংলা লিখিত বইঃ সাহিত্য অংশের জন্য
৩.শীকর গ্রন্থ সমালোচনাঃ গ্রন্থ সমালোচনা এর জন্য
English :
১. Assurance গাইড: grammar, letter, Essay অংশ চর্চার জন্য।
২. Vocabulary চর্চার জন্য প্রিলি তে যে যেটা পড়েছেন সেটাই ঝালাই করবেন। ( সাইফুর ভোকাবুলারি বা Word smart বা Barrons GRE)
৩. translation: জব ট্রান্সলেটর বা প্রিসিপটর ট্রান্সলেটর দেখতে পারেন।
****(আমি প্রিসিপটর ট্রান্সলেটর আর এসিউরেন্স গাইড পড়েছিলাম।।) ***
বাংলাদেশঃ
১. Assurance বাংলাদেশ বিষয়াবলী ( complete একটা বই)
২. আরিফ হোসেন এর সংবিধান
৩. অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ ডাটা ও সরকারের পদক্ষেপ গুলো জানার জন্য।
৪. confidence এর " বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ" বইটি পড়তে পারেন।।
*** সবচেয়ে বেস্ট Hasan zahid ভাইএর লিখা Monthly Editorial News ..... *****
ভাইএর সংবিধান আর মুক্তিযুদ্ধের ওপর লিখা বইও আছে।। খুবি ভালো।।
আন্তর্জাতিকঃঃ
১. Assurance আন্তর্জাতিক বিষয়াবলী
( আসলে আন্তর্জাতিক বিষয় টা লিখিত পরীক্ষার এক মাস আগে যে assurance digest বের হয় সেখান থেকে পড়লেই ইনাফ)
২. নাঈম হোসেন ভাই এর রিটেন বেসিক ভিউ বই থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ রিসেন্ট টপিক আর প্রবলেম সলভিং।।
৩. মেন্স ম্যানিয়া এই বইটা পড়বেন ।। লিখার কোয়ালিটি বেস্ট মনে হইছে আমার কাছে।।
(লিখিত পরীক্ষার আগে আগে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক টপিক এর উপর ইন্টারনেট থেকে কিছু ম্যাপ আকা চর্চা করবেন।)
বিজ্ঞানঃ
১.নবম দশম শ্রেণীর নতুন বিজ্ঞান বই
২. এসুরেন্স বিজ্ঞান ও প্রযুক্তিঃ আগের বিসিএস এ আসা বিজ্ঞান ও কম্পিউটার ও তথ্য প্রযুক্তির প্রশ্নগুলো এবং ইলেকট্রনিকস অংশ চর্চার জন্য
৩.Easy Computer:সিলেবাস ধরে ধরে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশের জন্য।
৪. সাইন্স আওয়ার টা পড়তে পারেন।। আমি শেষে এসে শুধু এটাই পড়েছিলাম।।
গণিতঃ
১. ৯-১০ শ্রেণীর সাধারণ গণিত সিলেবাস ধরে করার জন্য
২. ৯-১০ শ্রেনীর উচ্চতর গণিত সিলেবাস ধরে করার জন্য।
৩. খাইরুলস ম্যাথঃ সিলেবাস এর পাটিগণিত এর তিনটা অধ্যায়, বিন্যাস সমাবেশ, সরলরেখা, সম্ভাবনা চর্চার জন্য।
৪.ককটেল ম্যাথ বইটা পড়তে পারেন।। অনেক ভালো বই।। গোছানো একটা বই।। ***
মানসিক দক্ষতাঃ
১. প্রিলিতে যে বই পড়েছেন/ খাইরুল এর বই।।
২. বেসিক রুলস এর জন্যঃ কনফিডেন্স এর সংক্ষিপ্ত মানসিক দক্ষতা।
*** বাংলা রচনা, English Essay, বাংলাদেশ, আন্তর্জাতিক অংশের ডাটা, কোটেশন এর জন্য ইন্টারনেট, সংশ্লিষ্ট মমন্ত্রনালয়ের ওয়েবসাইট, প্রথম আলো পত্রিকা এর আন্তর্জাতিক, সম্পাদকীয় ও উপসম্পাদকীয় পাতা এবং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩( জুলাই এ বের হয় ইউজিয়ালি) এর সাহায্য নিন।
বাংলা রচনা ও English essay এর জন্য unique publications এর ( লিখিত বাংলা রচনা ও English essay) বইটা ভালো। প্রচুর ডাটা ও কোটেশন দেওয়া আছে যেগুলো সব বিষয়েই কাজে লাগানো যাবে এবং ভালো মার্কস পেতে সহায়ক হবে।
আশা করি এই বইগুলো সিলেবাস ধরে ধরে পড়তে পারলে লিখিত পরীক্ষায় খুব ভালো মার্কস পাওয়া সম্ভব। আর কোন বই পড়ার প্রয়োজন নেই। সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো। আমার জন্যও সবাই দোয়া করবেন।।
মোঃ ফজলে রাব্বি
সহকারী কমিশনার,
কাস্টমস এন্ড এক্সাইজ
৪১ তম বিসিএস
মেধাক্রমঃ ১১