18/05/2026
আলহামদুলিল্লাহ জিলহজ্জ মাসের চাঁদ দেখা গিয়েছে।
এসো সবে কুরআন পড়ি
স্বচ্ছ-সুন্দর জীবন গড়ি
18/05/2026
আলহামদুলিল্লাহ জিলহজ্জ মাসের চাঁদ দেখা গিয়েছে।
17/05/2026
আর মাত্র কয়েকটা দিন পরেই শুরু হবে বছরের শ্রেষ্ঠ দশদিন, পবিত্র যিলহজ্জ্ব মাসের প্রথম দশদিন। যে দশদিনের ইবাদাত আল্লাহ সুবহানহু ওয়া তা'আলার কাছে সবচেয়ে প্রিয়।
রাসূল ﷺ বলেছেন,
❝আল্লাহ্ তা'আলার নিকট যিলহজ্জ্বের প্রথম ১০ দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোন ইবাদত নেই।❞ [সহিহ্ বুখারী, খণ্ড : ২, ৪৫৭]
রমাদান মাসের গুরুত্ব আমরা প্রায় সবাই জানলেও যিলহজ্জ্ব দিনগুলো সম্পর্কে আমরা অনেকেই বেখবর।
যিলহজ্জ্ব মাসের প্রথম দশকের জন্য আমরা যেভাবে প্রস্তুতি নিবো :
🔹যিলহজ্জ্ব মাসের মাস'আলা-মাসায়েল এবং ফযিলত সম্পর্কে জেনে নিবো। বিশেষ করে যারা কু•রবানী করবেন, তাদের কু•রবানির মাসায়েল জেনে নিবেন।
🔹 যিলহজ্জ্বের প্রথম দশকে শুরুর আগেই দুনিয়াবি কাজগুলো করে রাখার চেষ্টা করা। যেহেতু দিনেরবেলার গুরুত্ব বেশি, তাই দিনের বেলার কাজগুলো মাস শুরুর আগেই শেষ করে রাখার চেষ্টা করা।
🔹এই দশকের আলাদাভাবে ইবাদতের প্লানার তৈরি করা।
🔹ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করার চেষ্টা করা।
• সাধ্যমত কুরআন তিলাওয়া করা।
• যিকির করা।
🔹প্রথম দশকে রোজা রাখার চেষ্টা করা। সব গুলো রাখতে না পারলেও আরাফার দিনে রোজা রাখা।
🔹 বেশি বেশি ইস্তেগফার ও দরুদ পাঠ করা।
🔹আরাফার দিনে আরাফার দু'আ পড়া।
[ দু'আটি হলো :
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ]
🔹মাজলুম উম্মাহর জন্য দু'আ করা।
🔹তাকবিরে তাশরিক পাঠ করা। তাকবিরে তাশরিক একটি ওয়াজিব আমল, যা ৯ই যিলহজ্জ্ব ফজর থেকে ১৩ই যিলহজ্জ্ব আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর কারো সাথে কথা না বলে একবার পড়তে হয়।
তাকবিরে তাশরিক :
اَللهُ أَكْبَرُ، اَللهُ أكْبَرُ،
لاَ إِلَهَ إِلاَّ اللهُ،
وَاللهُ أَكْبَرُ، اَللهُ أَكْبَرُ
ﻭ ﻟِﻠّﻪ الحَمْدُ
[কারো যদি তাকবিরে তাশরিক ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তবে যেখানে সালাত আদায় করে সেখানে এক টুকরো কাগজে লিখে রাখতে পারে ]
🔹সাধ্যমত সাদাকাহ্ করা, প্রতিদিন দিনের টা প্রতিদিন ।
🔹 এই দশকে যথা সম্ভব অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করা। অপ্রয়োজনে সোশাল মিডিয়া ব্যবহার না করা, বাড়িতে টিভি থাকলে এই কয়দিনের জন্য টিভি অফ রাখা।
🔹 যিলহজ্জ্ব মাসের গুরুত্ব সম্পর্কে নিজে জানা, নিজের পরিবার-পরিজন ও পরিচিতদের জানানো। তাদেরকে আমলে উৎসাহ দেও
17/05/2026
16/05/2026
যিলহজ্বের চাঁদের আদব।
যারা কুরবানী করার ইচ্ছা রাখেন, যিলহজ্বের চাঁদ ওঠার পর থেকে কুরবানী সম্পন্ন না হওয়া পর্যন্ত নিজেদের নখ, চুল বা গোঁফ না কাটা মুস্তাহাব। এটি হাজ্বীদের সাথে একাত্মতা প্রকাশের একটি সুন্দর মাধ্যম।
05/05/2026
আমরা তো হেফাজত হারিয়েছে বহুদিন। সে নিজেই ৫ই মে অবলম্বন করে কিছুটা বেঁচে থাকার চেষ্টা করছিল; এবার বোধহয় সেটাও শেষ হয়ে গেল। যেদিনের ত্যাগ ও রক্তের ইতিহাস পুঁজি করে এই সংগঠন প্রাসঙ্গিক হয়ে ছিল, অরাজনৈতিক মেজাজ হারিয়ে রাজনৈতিক হতে হতে আজ সে তার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেল। আমরাও হেফাজত হারানোর পাশাপাশি শাপলাকেও হাতছাড়া করলাম।
খুব বেশি দুঃখ হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। যে দেশে জুলাই বাঁচাতেই আমাদের জান-জীবন শেষ হয়ে যাচ্ছে, ওসমান হাদির মতো ব্যক্তি হাস্যরসে পরিণত হচ্ছে, চোখের সামনে ঘটে যাওয়া রাষ্ট্রীয় হ*ত্যাকাণ্ডের নূন্যতম বিচারের আগ্রহ কারো নেই—সেখানে শাপলা তো শেষ রাতের দুঃস্বপ্ন মাত্র। এ হারানোরই ছিল।
—সাদিক ফারহান
03/05/2026
বান্দার প্রতি আল্লাহর একটি দয়া হলো– তিনি তাকে এমন কিছু পরীক্ষায় ফেলেন যা সে না পারে কাউকে বলতে, আর না পারে কাউকে নিজের কষ্টটা বোঝাতে। আল্লাহ এটা এই জন্যই করেন যাতে বান্দার মন অন্য সবার দিক থেকে মুখ ফিরিয়ে কেবল আল্লাহর দিকেই নিবিষ্ট হয় এবং সে যেন নিজের সবটুকু দুঃখ নিয়ে একমাত্র তাঁর কাছেই হাজির হয়।
— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[সূত্র : আল-ওয়াবিলুস সায়্যিব, ৩৫]
02/05/2026
তিনিই আপনার মনের কোণে উদয় করেন ফিরে আসার আকাঙ্ক্ষা, যিনি আপনাকে হারাতে চান না। যিনি চান, আপনি সবসময় তাঁর কাছেই ফিরে আসুন। 🤍
আমাদের ‘আল্লাহর সুন্দর সুন্দর নাম’ সিরিজের একাংশ।
11/04/2026
🌺