Nahdatul Quran Ideal Madrasa

Nahdatul Quran Ideal Madrasa আনন্দ আদর্শ ও বিশ্বাসে গড়ে উঠুক আপনার শিশুর ভবিষ্যৎ! One Madrasa Providing Arabic & English Medium

আজ ফজর থেকে তাকবীর বলি- اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، وَلِل...
27/05/2026

আজ ফজর থেকে তাকবীর বলি-
اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، وَلِلّٰهِ الْحَمْدُ

উচ্চারণ:
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

আইয়্যামে তাশরীকের তাকবীরের হুকুম—ওয়াজিব, আইয়্যামে তাশরীকের দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পর একবার এই তাকবীর বলা।

*সময়: ৯ যিলহজ ফজর থেকে ১৩ যিলহজ আসর পর্যন্ত।
*মোট: ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর।
*কার উপর: পুরুষ-নারী সবার উপর ওয়াজিব ( মুকিম, জামাতে হোক বা একা। মুসাফিরের উপর ওয়াজিব)।
*কখন: সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে, অন্য কথা বলার আগে।

24/05/2026

কাবার সাথে থাকার দিনগুলো ফুরিয়ে আসছে। এই প্রথম ফিরে যেতে হবে, ভেবেই মনটা আনচান করছে। সফরটা আরো দীর্ঘ হতে পারতো। দুনিয়া থেকে ছুটির দিনগুলো বেশ উপভোগ্য। অপার্থিব। বলে বুঝানো যাবেনা। হারামাইনে এমন কিছু ঘটে; যার কোনো ব্যাখা নেই। সুপার ন্যাচারাল।

তবে, মানুষের দ্বারাও সম্ভব এমন কিছু বিষয়ে বেশ অবাক হয়েছি। মানুষের যদি আন্তরিকতা, ডেডিকেশন ও অর্থ থাকে, তাহলে অনেক কিছুই করা সম্ভব।

প্রথমত : People Management / Crowd Management. লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে একই সময়ে অবস্থান করে। নানান দেশের, নানান ভাষার এবং নানান মতের মানুষকে ম্যানেজ করা বেশ দূরুহ। তারপর তীব্র ধর্মীয় আবেগ থাকা নারী-পুরুষকে ম্যানেজ করা বেশ চ্যালেঞ্জিং। এখানে, আমি সম্পূর্ণ কৃতিত্ব দিবো বায়তুল্লাহয় নিয়োজিত পুলিশ ও সিকিউরিটি ফোর্সদের।

যেমন ধরুন: প্রতি ওয়াক্ত সালাতের আগে মাতাফ ( কাবার চত্ত্বর) থেকে নারীদের বের করে তাদের জন্য নির্দিষ্ট স্থানে পাঠানো। হাজার হাজার নারী তাওয়াফকারীদেরকে খুব দ্রুত এবং সফটলি বের করে নিয়ে আসে। ব্যাপারটা আমার কাছে চাল থেকে ডাল আলাদা করার মতো লাগে।

দ্বিতীয় : Sound System. মক্কা - মদিনার সাউন্ড সিস্টেম আমার কাছে অষ্টম আচার্য মনে হয়। বিশেষ করে মক্কায়। বর্তমানে মক্কায় ৪০ লক্ষ মানুষ একত্রে সালাত আদায় করতে পারে। মূল ভবন, এক্সটেনশন মিলে এই বিশাল এরিয়ায় কয়েকহাজার মাইক্রোওয়েভ একত্রে কাজ করে। কোনো রকম সাউন্ড বেরিয়ার নেই। সকল মুসল্লি একত্রে তেলাওয়াত শোনো। কোনো বাজে শব্দ নেই। কেমনে সম্ভব!

আমাদের, গ্রামের মসজিদে দুইটা মাইক, একটা মাহফিলে ৫/১০ টা মাইক লাগাতে গেলে প্যা- পু, ঘ্যান ঘ্যানানির শব্দে পুরো এলাকা অস্থির হয়ে যায়।

আর এখানে, হাজার হাজার মাইক। একটা ফস করেও বাজে আওয়াজ বের হয় না।

তৃতীয়তত: পরিষ্কার - পরিচ্ছন্নতা। লক্ষ লক্ষ মানুষ। ১৬০০০ বাথ রুম। ময়লাতো দূরের কথা একটু ধুলোও খুজে পাবেন না। হাজার হাজার মানুষের মধ্যে পরিচ্ছন্ন কর্মীরা যেভাবে নিরলসভাবে কাজ করে যায়, সেটা আমার কাছে অবাক লাগে।

আমার মনে হয়, ঢাকা সিটি কর্পোরেশনের লোকজন এখানে এসে ট্রেনিং নিয়ে যেতে পারে।

চতুর্থত : প্রযুক্তি। প্রযুক্তিতে সৌদি আরব এতটা অ্যাডভান্স আপনি কল্পনাও করতে পারবেন না! হাই ডেফিনেশন এআই ক্যামেরা আপনাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

একটা ঘটনা বলে আজকে আমার লেখা শেষ করবো। কাবার চত্বরে মায়ের হাত থেকে ১০ বছরের বাচ্চা হারিয়ে গেছে। মায়ের সে কি কান্না। পুলিশের কাছে রিপোর্ট করলো। পুলিশ সান্ত্বনা দিয়ে বাচ্চার কোনো ছবি আছে কি না জানতে চাইলো। মা নিজের মোবাইল থেকে বাচ্চার ছবি পুলিশকে দিলো। পুলিশ তাদের সিস্টেমে বাচ্চার ছবিটা ইনপুট দিলো।

এবার, বাচ্চাটার 3D ইমেজ তৈরি করে, লক্ষ লক্ষ মানুষের মাঝে কয়েক মিনিটের মধ্যে হাই ডেফিনেশন এআই ক্যামেরা বাচ্চাটাকে খুঁজে বের করল। বাচ্চাটি যে অঞ্চলে অবস্থান করছিলে সেখানকার দায়িত্বশীল পুলিশকে সিগনাল পাঠিয়ে বাচ্চাটাকে উদ্ধার করা হলো। অত:পর মায়ের কোলে ফিরেয়ে দিলো।

একজন মা একটা নির্মম হারানোর বেদনা থেকে রক্ষা পেলো। প্রযুক্তি নিরাপদ বায়তুল্লাহকে আরো নিরাপদ করেছে।

এখানে মূলতঃ আপনি চাইলেও হারাতে পারবেন না। আপনি চাইলেও অনিরাপদ হয়ে উঠতে পারবেন না।
----
যাইহোক,
আজ রাতে মিনায় যাবো। আগামীকাল ৮-ই জিলহজ্জ। হজ্জের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। সকলের কাছে দোয়া চাই " আল্লাহ যেনো হজ্জ সহজ করে দেন এবং কবুল করেন।"

-Amdadul Haque

06/02/2026

নবীজি ﷺ-এর প্রতি এক গভীর আর্তি এবং সাহাবাদের সৌভাগ্যের প্রতি এক পবিত্র ঈর্ষা~~~

[নবীজি ﷺ-এর সান্নিধ্যের ব্যাকুলতা]
"আসসালামু আলাইকা ইয়া সাহেবি (তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, হে আমার বন্ধু),

হাদিসের কিতাবগুলোতে যখন পড়ি, তখন আমার হৃদয় ভেঙে যায়— যখন দেখি এক সাহাবি অন্যজনকে জিজ্ঞেস করছেন: 'কোত্থেকে আসছ?' তিনি বলছেন: 'নবীজি ﷺ-এর কাছ থেকে।' আবার পথে এক সাহাবির সাথে অন্য সাহাবির দেখা হলে তিনি জিজ্ঞেস করছেন: 'কোথায় যাচ্ছ?' তিনি বলছেন: 'নবীজি ﷺ-এর কাছে।'
এভাবেই, ঠিক এতটা সহজভাবে, এতটা সৌন্দর্যের সাথে— নবীজি ﷺ-এর কাছ থেকে আসা এবং তাঁরই কাছে যাওয়া!

হায়! যদি আমি তাঁর কাছে যেতে পারতাম, আর বলতাম: 'হে আল্লাহর রাসূল, আমার হৃদয় বড় ব্যথিত!' তখন তিনি আমার বুকে হাত বুলিয়ে দিতেন এবং আমাকে ধৈর্য ধারণ করতে বলতেন। হয়তো তিনি আমাকে বলতেন: 'দুঃখ করো না, এ তো কেবল ক’টা দিন মাত্র, কেটে যাবে!' অথবা হয়তো তিনি আমার হৃদয়ের ওপর হাত রেখে বলতেন: 'হে হৃদয়, স্থির হও!' তখন তা স্থির ও প্রশান্ত হয়ে যেত; যেভাবে উহুদ পাহাড় স্থির হয়েছিল যখন তিনি তাকে ডেকেছিলেন!

হায়! যখন আমি তাঁর জন্য ব্যাকুল হতাম এবং আমার ভেতর থেকে বিরহের কান্না আসত, তিনি যদি আমার প্রতি তেমনি দয়ালু হতেন যেমনটি তিনি খেজুর গাছের শুষ্ক গুঁড়িটির প্রতি হয়েছিলেন! তিনি যদি আমাকে তেমনিভাবে জড়িয়ে ধরতেন যেমনটি তাকে জড়িয়ে ধরেছিলেন! তারপর যদি মৃত্যু আসত, তবে এই দুনিয়ার প্রতি আমার কোনো আক্ষেপ থাকত না।

হায়! আমি যদি প্রিয় কারো সঙ্গে বিবাদে জড়িয়ে তাঁর কাছে সুপারিশ চাইতাম, তবে তিনি আমার সাথে হাঁটতেন আমার হৃদয়ের ফাটল জোড়া লাগাতে; ঠিক যেমনটি তিনি মুগিসের ভালোবাসার টানে ব্যাকুল হয়ে ছুটেছিলেন যখন বারীরা তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর তিনি বারীরাকে বলেছিলেন: 'তুমি যদি তার কাছে ফিরে যেতে!'

হায়! ঋণের বোঝা যদি আমাকে ভারাক্রান্ত করত আর আমি তাঁর কাছে অভিযোগ নিয়ে যেতাম, তবে তিনি পাওনাদারদের কাছে আমার জন্য সুপারিশ করতে যেতেন; ঠিক যেমনটি তিনি জাবিরের ঋণের জন্য গিয়েছিলেন এবং সেই ইহুদি পাওনাদারকে বলেছিলেন: 'জাবিরের প্রতি সদয় হও (তাকে সময় দাও)!'

হায়! কোনো বন্ধু যদি আমাকে কষ্ট দিত আর আমি ব্যথিত হৃদয়ে তাঁর কাছে যেতাম, তবে তিনি আমার পক্ষ নিতেন; যেমনটি তিনি বিলালের পক্ষ নিয়েছিলেন যখন আবু যর তাকে বলেছিলেন— 'ওরে কালোর ঘরের ব্যাটা!' তখন তিনি বলেছিলেন: 'তুমি কি তাকে তার মায়ের খোঁটা দিলে? তোমার ভেতর তো এখনো জাহিলিয়াত রয়ে গেছে!' অথবা সেদিন আমি যদি তাঁর হৃদয়ে আবু বকরের মতো প্রিয় হতাম, তবে তিনি আমার অপমানে রাগান্বিত হয়ে বলতেন: 'তোমরা কি আমার বন্ধুকে আমার খাতিরে ছেড়ে দেবে না?'

হায়! আমি অসুস্থ হলে তিনি যদি আমার ঘরে আমাকে দেখতে আসতেন; যেমনটি তিনি সা‘দ ইবন আবি ওয়াক্কাসকে দেখতে গিয়েছিলেন এবং তাঁর বুকে হাত রেখেছিলেন!
হায়! কোনো কিছু আমাকে দুঃখ দিলে তিনি যদি আমাকে সান্ত্বনা দিতেন; যেমনটি তিনি সেই ছোট্ট শিশুটিকে সান্ত্বনা দিয়েছিলেন যার পোষা পাখিটি মারা গিয়েছিল!

হায়! এমনকি ছোট কোনো বিষয়ও যদি আমাকে দুশ্চিন্তায় ফেলত আর আমি তাঁর কাছে যেতাম, তিনি আমার কষ্ট হালকা করে দিতেন এবং আমার জন্য সুপারিশ করতে বের হতেন; যেমনটি তিনি এক ছোট্ট দাসীর সাথে হেঁটে গিয়েছিলেন তার মালিকপক্ষের কাছে সুপারিশ করতে, কারণ সে কোনো কাজে গিয়ে দেরি করে ফেলায় মালিকের ভয়ে ভীত ছিল!

হায়! যদি আমি তাঁর সাথে সফরে থাকতাম এবং আমার হৃদয় ও চোখ দিয়ে তাঁকে পাহারা দিতাম! হয়তো তিনি ক্লান্তিতে তাঁর সওয়ারির ওপর ঘুমিয়ে পড়তেন, আর আমি তাঁকে পড়ে যাওয়া থেকে আগলে রাখতাম। তখন তিনি আমাকে বলতেন— যা তিনি আবু তালহাকে বলেছিলেন: 'আল্লাহ তোমাকে হেফাজত করুন যেমন তুমি তাঁর নবীকে হেফাজত করেছ!'

হায়! যদি আমি উহুদের যুদ্ধে তাঁর সাথে থাকতাম এবং আবু তালহার আগেই এগিয়ে গিয়ে নিজের পিঠ বাঁকিয়ে ধরতাম, যাতে তিনি আমার পিঠে পা দিয়ে পাথরের ওপর চড়তে পারেন! আর তিনি বলতেন: 'আদহামের জন্য জান্নাত অবধারিত হয়ে গেল!'
হায়! জীবন যখনই সংকীর্ণ হয়ে আসত, তিনি যদি আমার পাশ দিয়ে যাওয়ার সময় বলতেন— যেমনটি তিনি ইয়াসির পরিবারের পাশ দিয়ে যাওয়ার সময় বলেছিলেন: 'হে ইয়াসির পরিবার, ধৈর্য ধরো! তোমাদের মিলনস্থল হলো জান্নাত!'

তবে সেই মুহূর্তে আমার কাছে দুনিয়ার সব কষ্ট সহজ হয়ে যেত!

হে আমার প্রিয় রাসূল! আমি আপনাকে কতটা মিস করি!
আপনার পবিত্র হৃদয়ের প্রতি শান্তি বর্ষিত হোক।"
(আরবি থেকে অনুবাদ)

📖 ইলম ও আহলে ইলমের ফজিলত সম্পর্কিত কয়েকটি সহীহ হাদীস১. ইলম অন্বেষণ করা ফরজরাসূলুল্লাহ ﷺ বলেছেন:طَلَبُ الْعِلْمِ فَرِيضَ...
07/09/2025

📖 ইলম ও আহলে ইলমের ফজিলত সম্পর্কিত কয়েকটি সহীহ হাদীস

১. ইলম অন্বেষণ করা ফরজ
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
طَلَبُ الْعِلْمِ فَرِيضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ
“প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অন্বেষণ করা ফরজ।”
— (ইবনে মাজাহ, হাদীস 224)

২. জ্ঞান অর্জনকারীর জন্য জান্নাতের পথ সহজ
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ
“যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।”
— (সহীহ মুসলিম, হাদীস 2699)

৩. ফেরেশতাগণ ইলম অর্জনকারীর জন্য দো‘আ করে
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
إِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ الْعِلْمِ رِضًى بِمَا يَصْنَعُ
“ফেরেশতাগণ ইলম অন্বেষণকারীর কাজের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের ডানা বিছিয়ে দেয়।”
— (আবু দাউদ, হাদীস 3641; তিরমিজি)

৪. আলেম ও আবিদের মর্যাদা
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ
“আলেমের মর্যাদা আবিদের উপর এমন, যেমন আমার মর্যাদা তোমাদের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তির উপর।”
— (তিরমিজি, হাদীস 2682)

৫. আলেমরা হলো নবীগণের উত্তরসূরী
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
إِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ، وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا، وَإِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ، فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ
“আলেমরা হলো নবীগণের উত্তরসূরী। নবীগণ দীনার-দিরহাম উত্তরাধিকার রাখেননি, বরং তারা ইলমকে উত্তরাধিকার হিসেবে রেখে গেছেন। যে ইলম অর্জন করে, সে অনেক বড় ভাগ পেয়ে যায়।”
— (আবু দাউদ, হাদীস 3641; তিরমিজি)

৬. উপকারী ইলম মৃত্যুর পরও সওয়াবের কারণ
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ... أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ
“মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি জিনিস ব্যতীত… তার মধ্যে একটি হলো উপকারী জ্ঞান, যা থেকে উপকৃত হওয়া হয়।”
— (সহীহ মুসলিম, হাদীস 1631)

৭. জ্ঞানীদের মর্যাদা নক্ষত্রের মতো
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
إِنَّ مَثَلَ الْعُلَمَاءِ فِي الْأَرْضِ كَمَثَلِ النُّجُومِ فِي السَّمَاءِ، يُهْتَدَى بِهَا فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ
“নিশ্চয় আলেমদের দৃষ্টান্ত হলো আকাশের নক্ষত্রসমূহের মতো, যেগুলো দ্বারা স্থল ও জলপথের অন্ধকারে দিকনির্দেশনা পাওয়া যায়।”
— (মুসনাদ আহমদ, হাদীস 20734; সহীহ)

31/08/2025

দুনিয়ার চোখে জান্নাত দেখা সম্ভব নয়, তার অনুপম নায-নেয়ামতের পূর্ণ উপলব্ধিও এখানে অর্জন করা যাবে না। তবে এ পৃথিবীতেই আমরা জান্নাতের অধিবাসীদের সাক্ষাৎ পেতে পারি। তাঁরা আর কেউ নন—আল্লাহর পথে জীবন উৎসর্গ করা শহীদগণ।

🔹 মেয়ে নাকি ছেলে—ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন সমাজআশ্চর্য হলেও সত্য, পশ্চিমা অনেক সমাজে মেয়ে সন্তানের প্রতি রয়েছে বাড়তি আকর...
26/08/2025

🔹 মেয়ে নাকি ছেলে—ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন সমাজ

আশ্চর্য হলেও সত্য, পশ্চিমা অনেক সমাজে মেয়ে সন্তানের প্রতি রয়েছে বাড়তি আকর্ষণ। সুইডেনসহ কিছু দেশে এমনও দেখা গেছে যে, সন্তান ছেলে হবে জেনে অনেকে গর্ভপাত (abortion) করে ফেলেন! কারণ তারা মনে করেন, মেয়ে সন্তান বেশি কোমল, দায়িত্বশীল ও মানসিকভাবে ঘনিষ্ঠ হয়। মেয়েরা মায়ের কাছাকাছি থাকে। সম্পর্ক ঘনিষ্ঠ হয়। বৃদ্ধাবস্থায় বেশি যত্ন করে।

অন্যদিকে আমাদের দেশে ঠিক উল্টো চিত্র! অনেক পরিবারে আজও ছেলে সন্তান না হলে নারীদের তুচ্ছ-তাচ্ছিল্য, গালিগালাজ এবং অবমূল্যায়নের শিকার হতে হয়। যেন সন্তান ছেলে না হওয়া একটি অপরাধ! অথচ সন্তান দান করা একমাত্র আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার অংশ।

📖 আল কুরআনে আল্লাহ বলেন:

> "لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ"

“আসমান ও যমীনের সার্বভৌম মালিক আল্লাহ। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যাসন্তান দেন এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দেন।”
📚 সূরা আশ-শূরা: ৪৯

সুতরাং, সমাজ বা সংস্কৃতির চাপ নয়—আমাদের উচিত আল্লাহর দেওয়া নেয়ামতের প্রতি সন্তুষ্ট থাকা, হোক তা ছেলে বা মেয়ে।

25/08/2025

🇸🇦 Diploma in Arabic Language Course

আরবি ভাষা শেখা এখন আরো সহজ!
শুধু ৩ মাসেই ব্যাসিক টু এ্যডভান্সড — রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসেনিংসহ পুরোপুরি আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ!

আমাদের শেখানোর পদ্ধতি:
✅ ক্লাসেই শব্দ মুখস্থ
✅ নিয়ম শিখে বারবার প্র‍্যাকটিস
✅ বাস্তব উদাহরণে গঠন শিখানো

🔰 বেসিক শেষে চাইলে পড়তে পারবেন Level 2 ও Level 3

📥 Apply Now:
https://forms.gle/YRFAZGNCe8Da79d78

📞 বিস্তারিত জানতে কল/হোয়াটসঅ্যাপ:
01955-255686 | 01983-100502

🔗 অথবা আমাদের Online Ilma Academy এর সাথে যোগাযোগ করতে পারেন!

🇸🇦 Diploma in Arabic Language Courseআরবি ভাষা শেখা এখন আরো সহজ!শুধু ৩ মাসেই ব্যাসিক টু এ্যডভান্সড — রিডিং, রাইটিং, স্পিক...
25/08/2025

🇸🇦 Diploma in Arabic Language Course

আরবি ভাষা শেখা এখন আরো সহজ!
শুধু ৩ মাসেই ব্যাসিক টু এ্যডভান্সড — রিডিং, রাইটিং, স্পিকিং ও লিসেনিংসহ পুরোপুরি আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ!

আমাদের শেখানোর পদ্ধতি:
✅ ক্লাসেই শব্দ মুখস্থ
✅ নিয়ম শিখে বারবার প্র‍্যাকটিস
✅ বাস্তব উদাহরণে গঠন শিখানো

🔰 বেসিক শেষে চাইলে পড়তে পারবেন Level 2 ও Level 3

📥 Apply Now:
https://forms.gle/YRFAZGNCe8Da79d78

📞 বিস্তারিত জানতে কল/হোয়াটসঅ্যাপ:
01955-255686 | 01983-100502

🔗 অথবা আমাদের Online Ilma Academy এর সাথে যোগাযোগ করতে পারেন!

24/08/2025

মানুষের সাথে খারাপ আচরণও এক প্রকার জুলুম! এই জুলুমের পরতে পরতে জড়িয়ে থাকে একাধিক গুনাহ:
– কারো হৃদয়কে আহত করা,
– তাকে অপমানিত করা,
– তার স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটানো,
– মনে সন্দেহ বা খারাপ ধারণার বীজ বপন করা,
– কিংবা তাকে নিরাশ করে ফেলা।

এই কারণেই হাদিসে লিসান তথা জিহ্বার গুনাহ থেকে বেঁচে থাকতে বলা হয়েছে। এবং এটি একজন মুসলিমের পরিচয় হিশেবেও অভিহিত করা হয়েছে।

আর মনে রাখবেন — দুনিয়ার জীবনেই জুলুমের প্রতিফলন আসে কোনো না কোনো রূপে, আর আখেরাতের হিসাব তো আরও ভয়াবহ।

আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন

Address

Trisha

Alerts

Be the first to know and let us send you an email when Nahdatul Quran Ideal Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nahdatul Quran Ideal Madrasa:

Shortcuts

Share