Mechanical world BD

Mechanical world BD

Share

welcome to Mechanical world bd family. Share your knowledge. Science, Engineering, short video , entertainment video , creativity ideas.

Free Logo Maker & Intelligent Brand Designer 03/11/2025

সমস্যা: আমি লোগো ডিজাইন করতে পারি না
সমাধান: Looka.com

সমস্যা: ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ করতে চাই
সমাধান: Remove.bg

সমস্যা: আমি রঙের কম্বিনেশন ঠিক করতে পারি না
সমাধান: Coolors.co

সমস্যা: ফন্ট মিলাতে পারি না ডিজাইনে
সমাধান: Fontjoy.com

সমস্যা: আমি অটো ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে চাই
সমাধান: Brandmark.io

সমস্যা: ইলাস্ট্রেশন বানাতে পারি না
সমাধান: Illustroke.com

সমস্যা: UI আইডিয়া তৈরি করতে চাই
সমাধান: Uizard.io

সমস্যা: আমি প্রোডাক্ট মকআপ বানাতে চাই
সমাধান: Smartmockups.com

সমস্যা: রিয়েলিস্টিক ফটো এডিট করতে পারি না
সমাধান: Photoroom.com

সমস্যা: আমি ভিজ্যুয়াল কনসেপ্ট দ্রুত বানাতে চাই
সমাধান: Kittl.com

Free Logo Maker & Intelligent Brand Designer Make a logo and build a brand you love with Looka.

31/10/2025

“রডের ওজন বের করার সহজ ফর্মুলা মনে রাখুন!”
📐 Formula:
👉 Weight = (D² × L) / 162
যেখানে, D = রডের ব্যাস (mm), L = দৈর্ঘ্য (m)
উদাহরণ: 12mm রড, দৈর্ঘ্য 10m → (12² × 10) / 162 = 8.88 kg
💡 ছোট ফর্মুলা, বড় কাজে লাগবে।

Photos from Mechanical world BD's post 22/09/2025

উনি আমার দুই দিক থেকেই নানা হন। 🤣
তাই বুয়েটের পক্ষ থেকে সামান্য উপহার।

বাণীতে--লিপু দা

17/09/2025

আর কত নিচে নামবে ওরা মেধাবী নামের এই সন্ত্রাসী গোষ্ঠী যারা এখন ধর্ম নিয়ে ষড়যন্ত্র তৈরি করে তাদের এজেন্ডা বাস্তবায়নের পথ তৈরি করছে।

আজ টাঙ্গাইল রাবনা বাইপাসে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের শান্তিপূর্ণ এবং যৌক্তিক আন্দোলনের সময় বিএসসি প্রকৌশলী দের এজেন্ডা বাস্তবায়নের জন্য ডিপ্লোমা প্রকৌশলী দের শান্তিপূর্ণ আন্দোলন কে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এই কুচক্রী মহল আন্দোলনের মাঝখানে লাইভের সামনে এসে এমন নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে।।
টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী এবং সাধারণ জনগণ মিলে এই নৈরাজ্যকারী দের পুলিশে সোপর্দ করে।।।
বিএসসি প্রকৌশলী রা ধর্ম নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে।। শান্তিপূর্ণ আন্দোলন কে সাম্প্রদায়িক দাঙ্গা তে রুপ দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে।
এর পরিণাম মোটেও ভালো হবে না, সকল ষড়যন্ত্রের মূল উৎপাটন করা হবে ইনশাআল্লাহ।

03/09/2025

মায়াবী ❤️

03/09/2025

সম্প্রতি দেশের প্রকৌশল অঙ্গনে বেশ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে।
কিভাবে এবং কেন এটা হলো দেখা যাক।

দেশে দুই ধরনের প্রকৌশলী আছে।
১. ডিগ্রি প্রকৌশলী
২. ডিপ্লোমা প্রকৌশলী

ডিগ্রি প্রকৌশল বলতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বোঝাই, যা এইচএসসি'র পর চার বছর মেয়াদী ইঞ্জিনিয়ারিং কোর্স।
আর ডিপ্লোমা প্রকৌশল বলতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বোঝাই যা এসএসসি'র পর চার বছর মেয়াদী ইঞ্জিনিয়ারিং কোর্স।

সর্বপ্রথম ডিগ্রি প্রকৌশলীরা তিন দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে। এই তিন দফা হচ্ছেঃ
১। সহকারী প্রকৌশলী ৯ম গ্রেডে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই যোগ্যতা বিএসসি ডিগ্রিধারী হতে হবে।
২। ১০ম গ্রেড টেকনিক্যাল পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে।
৩। বিএসসি ডিগ্রী ছাড়া কেউ ইঞ্জিনিয়ার হিসেবে বিবেচিত হবে না।

এবার আসি চাকরির ক্ষেত্রে।
ডিগ্রি প্রকৌশলীরা সরাসরি ৯ম গ্রেড সহকারী প্রকৌশলী পদে প্রবেশ করে। এছাড়া বিসিএস, ব্যাংক বা অন্যান্য স্নাতক সমমান পদে তাদের প্রবেশের সুযোগ রয়েছে।
অন্যদিকে ডিপ্লোমা প্রকৌশলীরা শুধুমাত্র ১০ম গ্রেড টেকনিক্যাল পদ ব্যতীত তাদের অন্য কোনো চাকুরিতে প্রবেশের সুযোগ নেই।

এবার খেয়াল করুন ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য একটা মাত্র সংরক্ষিত পদ আর ডিগ্রি প্রকৌশলীদের জন্য সংরক্ষিত পদ ব্যতীত জেনারেল প্রায় সকল পদেই প্রবেশের সুযোগ। কিন্তু এরপরও তাদের চোখ ডিপ্লোমা প্রকৌশলীদের উপ-সহকারী প্রকৌশলী পদের দিকে।
মানুষ যখন উপরে উঠার চিন্তা করছে তখন আমাদের দেশের প্রকৌশলীরা নিচে (৯ম থেকে ১০ম গ্রেডে) নামার জন্য আন্দোলন করছে? বুঝতে পারছেন আমাদের দেশের প্রকৌশল পড়ুয়া শিক্ষার্থীদের মানসিকতা কত নিচে নামছে! এদের এই অধঃপতনের দায় কার?

একজন সহকারী প্রকৌশলী প্রমোশন পেয়ে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত যায়। যেমন:
সহকারী প্রকৌশলী (AE) - নির্বাহী প্রকৌশলী (XEN) - তত্ত্বাবধায়ক প্রকৌশলী (SE) - অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ACE) - প্রধান প্রকৌশলী (CE।
এবং চাকরির পাঁচ বছর পার হলেই তাদের এই প্রমোশন শুরু হয়। অপরদিকে উপসহকারী প্রকৌশলীদের জন্য ৩৩% প্রমোশনের নিয়ম থাকলেও খুব অল্পসংখ্যক তা পায় এবং তাও ১৫-২০ বছর লেগে যায়। অধিকাংশই উপসহকারী পদে থেকেই রিটায়ার্ড হয়।

আবার প্রতিটা বিসিএসে প্রকৌশলীদের জয় জয়কার দেখা যায়। জেনারেল অনেক পদ তারা দখল করে নেয়। অথচ টেকনিক্যাল ক্যাডার পদ ফাঁকা থাকে। সম্ভবত ৪৪ বিসিএসেও ৩০+ টেকনিক্যাল ক্যাডার পদ খালি ছিল। এছাড়া বিসিএস নন-ক্যাডার টেকনিক্যাল পদ কয়েকশো করে ফাঁকা যায়। এতে জেনারেল গ্রাজুয়েট বেকারের সংখ্যা বেড়েই চলছে। একজন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর পিছনে সরকার চার পাঁচ লাখ টাকা ব্যয় করে আর তারা রাষ্ট্রের এই টাকা অপচয় করে জেনারেলদের পদ দখল করছে।
এইডা রাষ্ট্রের সাথে প্রহসন না?
উপদেষ্টা ফাওজুল কবির গতকাল খুব আক্ষেপ করেই বলেছেন, আমাদের দেশে প্রতি বছর হাজার হাজার প্রকৌশলী বের হলেও একটা রাস্তা বানানোর জন্য বাইরের দেশ থেকে ইঞ্জিনিয়ার আনতে হয়।
আসলেই, একটা বাথরুম বানাতে হলেও বাইরে থেকে ইঞ্জিনিয়ার আনা লাগে। আর রাষ্ট্র যাদের পেছনে লাখ লাখ টাকা খরচ করে ইঞ্জিনিয়ার বানাচ্ছে, গ্রাজুয়েশন শেষে তারা হচ্ছে ডিসি এসপি, ল্যাব সহকারী, কমপ্লেইন সুপার ভাইজার, টেকনিক্যাল এ্যাটেন্টডেন্ট কেউবা যাচ্ছে বিদেশে। ফলে ইঞ্জিনিয়ার আর পাওয়া যাচ্ছে না।

আচ্ছা! ডিগ্রি প্রকৌশলদের এই তিন দফা দাবি কোনোভাবেই যৌক্তিক হতে পারে? মানে সরকারের অনুমোদিত গেজেটেড একটা পদ এরা এই সার্ভিস রুল ভেঙে কেড়ে নিতে চাই। এইডা যৌক্তিক হয়?
এটা কি গুন্ডা পান্ডার মতো জোর করে নিতে চাওয়ার সামিল নয়?
কিছুকিছু জীব-জন্তু আছে ( কুকুর, বানর, শিম্পাঞ্জি, ঈগল) দেখবেন নিজের কাছে পর্যাপ্ত খাবার থাকা সত্বেও তারা অন্যের খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। প্রকৌশল অঙ্গনেও আমরা সেরকমই দেখছি। কিন্ত জীব-জন্তুর এহেন আচরণকে আমরা ডাকাতি বলতে পারি না।

এই অযৌক্তিক তিন দফা দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা বেশ কিছু প্রতিষ্ঠান প্রধান বলছেন, প্রকৌশল সেক্টরের এই সমস্যা যেন দ্রুত সমাধান করা হয়।
কিন্তু আমি বুঝলাম না এর কি সমাধান করবে? রাষ্ট্র তো সব নিয়ম মেনে সিকুয়েন্স অনুযায়ী এই অর্গানোগ্রাম করেছে। সব সমাধান করে নিয়মনীতি মেনেই তো রাষ্ট্র ১-২০ গ্রেড সাজিয়েছে। এখানে সমাধানের প্রশ্ন আসছে কেন? এইটা তো সমাধানই আছে। সমাধানকৃত বিষয় নিয়ে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের আবার কিসের সমাধান? যারা রাষ্ট্রের গেজেটেড বিষয় ভাঙতে চাই তাদের সাথে কিসের সমাধান? তারা তো শুধু অযৌক্তিক দাবিই করেনি বরং এটা অন্যায় এবং রাষ্ট্রদ্রোহের সামিল। নাকি রাষ্ট্র শুধুই তাদের নানার বাড়ি যে যেকোনো আবদার মেনে নিতে হবে!

এই অযৌক্তিক তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে তারা প্রকৌশল অধিকার আন্দোলন নামে একটা সংগঠন সৃষ্টি করেছে যা প্রকৌশল অঙ্গন এবং দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের কাঠামো ভাঙতে চাচ্ছে।

অথচ গাজীপুরে এলজিডি'র ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনকে যেদিন হ/ত্যা করে ড্রেনের মধ্যে ফেলে রাখে সেদিন কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রতিবাদ মিছিল পর্যন্ত এরা করে নাই।
পিডিবি'র ইঞ্জিনিয়ারকে যখন পাতি নেতা হ/ত্যা চেষ্টা করে তখনও এরা প্রতিবাদ করে নাই।
কয়েকমাস আগে রুপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রায় ১০-১৫ জন ইঞ্জিনিয়ারকে অন্যায়ের প্রতিবাদ করাই বহিষ্কার করে তখন কই ছিল এই প্রকৌশল অধিকার?
প্রকৌশলীরা যখন নানান জায়গায় নানাভাবে হেনস্তা অনিয়মের স্বীকার হচ্ছে তখন এরা নাকে তেল দিয়ে ঘুমায়। আবার নাম দিছে প্রকৌশল অধিকার আন্দোলন। এদের এই কর্মকান্ডের জন্য স্বয়ং প্রকৌশল সেক্টরে কর্মরত প্রকৌশলীরাও লজ্জিত হচ্ছে।
অথচ এরা চাইলে পারতো প্রকৌশল খাতকে সুন্দর এবং সুস্পষ্টভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার, সকল প্রকৌশলীর নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করার।
কিন্তু আমরা দেখছি উল্টো। প্রকৌশল খাতকে এরা ধ্বংস করার নীল নকশা নিয়ে সুপরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার পায়তারা করছে।
তাই রাষ্ট্রযন্ত্রের উচিত দ্রুত এই নীল নকশা নস্যাৎ করে দেওয়া। এদের এই দাবি শুধু অযৌক্তিকই না, অন্যায়ও।
# কপি

#এই

03/09/2025

জীবনে কোন গতি নেই 😭

22/08/2025

গতকাল দুইবার সেট বন্ধ করছি দুইবার রিসেট দিয়েছি 😆😆😆😆

আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড হঠাৎ পরিবর্তন হয়ে গেছে ?
এটি হওয়ার কারণ সাম্প্রতিক একটি সফটওয়্যার আপডেট।

সমাধান

এপস কে চেপে ধরে App info এ যান এর পর Clear Data/Storage & cache যান তার পর Clear Data/Clear storage এ চাপ দিন ঠিক হয়ে যাব।

আগ্রিম ধন্যবাদ 🥰

17/08/2025

How to make juice by an automatic machine ।।Mechanical Engineering
゚viralfbreelsfypシ゚viral ゚

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka