Study Hacks 360

Study Hacks 360

Share

Quality education is your right

14/11/2021

আজ ১৪ নভেম্বর, “বিশ্ব ডায়াবেটিস দিবস।”
দিবসটির প্রতিপাদ্য ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’।

14/11/2021

➤সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী

14/11/2021

➤সংবিধনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

13/11/2021

➤আজকের কুইজ

13/11/2021

43rd BCS question Solution 2021 | ৪৩তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ

➤বাংলাদেশ

১. প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ‘বিকল্প সরকার’ বলতে কী বােঝায়?
উত্তরঃ বিরােধী দল

২. ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?
উত্তরঃ মােহাম্মদ হানিফ

৩. বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
উত্তরঃ এ কে এম আব্দুর রউফ

৪. বাংলার প্রাচীন জনপদ কোনটি?
উত্তরঃ পুন্ড্র

৫. বাংলাদেশ সংবিধানের কোন অনুষদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
উত্তরঃ ২৮ (২)

৬. কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।

৭. বাংলাদেশ কত সালে OIC-এর সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ১৯৭৪ সালে

৮. বাংলাদেশে ভােটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
উত্তরঃ ১৮ বছর

৯. বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন?
উত্তরঃ অ্যাটর্নি জেনারেল

১০. নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
উত্তরঃ বৌদ্ধ ধর্ম

১১. একনেক (ECNEC)-এর প্রধান কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী

১২. ‘বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
উত্তরঃ গম

১৩. তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?
উত্তরঃ ২০০৯

১৪. মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?
উত্তরঃ তাজউদ্দীন আহমদ

১৫. ‘রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন?
উত্তরঃ আব্দুল্লাহ মােহাম্মদ সাদ।

১৬. বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি’-এর কথা উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ ৮৭

১৭. নিপাের্ট (NIPORT) কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান?
উত্তরঃ জনসংখ্যা গবেষণা।

১৮. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?
উত্তরঃ বেদ

১৯. প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?
উত্তরঃ কুমিল্লা ও নােয়াখালী

২০. কোনটি সাংবিধানিক পদ নয়?
উত্তরঃ চেয়ারম্যান, মানবাধিকার কমিশন

২১. বাংলাদেশে কোনটি ব্যাংক নােট নয়?
উত্তরঃ ২ টাকা

২২. বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
উত্তরঃ ১৯৯৮ সালে

২৩. ‘Untranquil Recollections: The Years of Fulfilment’ শীর্ষক গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ রেহমান সােবহান

২৪. ল্যান্স নায়েক নূর মােহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন?
উত্তরঃ ৮ নং সেক্টরে

২৫. নিমাক্তে কোন সালে কৃষিশুমারী অনুষ্ঠিত হয়নি?
উত্তরঃ ২০১৫ সালে

২৬. ম্যানিলা কোন ফসলের উন্নত জাত?
উত্তরঃ তামাক

২৭. ‘সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট?
উত্তরঃ স্টক মার্কেট

২৮. ওরাওঁ জনগােষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?
উত্তরঃ রাজশাহী ও দিনাজপুর অঞ্চলে

২৯, ১৯৬৬ সালের ৬ দফার কটি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
উত্তরঃ ৩টি

৩০. বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
উত্তরঃ মূল্য সংযােজন কর।

➤আন্তর্জাতিক

৩১. জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
উত্তরঃ এডেন উপসাগরের পাশে

৩২. নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
উত্তরঃ আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARE)

৩৩. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কোন তারিখে পালিত হয়?
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর।

৩৪. ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়ােজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
উত্তরঃ UNIIMOG

৩৫. ট্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান কার্যালয় কোথায়?
উত্তরঃ জার্মানি

৩৬. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবা জাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
উত্তর: মিং-ক্লাস

৩৭. United Nations Framework Convention on Climate Change-এর মূল আলাচ্য বিষয়?
উত্তরঃ গ্রীন হাউজ গ্যাসের নিঃসরণ ও প্রশমন

৩৮. কোন রাষ্ট্রটি বিরােধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
উত্তর: কম্বােডিয়া

৩৯. নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
উত্তরঃ ভারত ও চীন

৪০. বাংলাদেশ কোনটির সদস্য নয়?
উত্তরঃ OAS

৪১. চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গাষ্ঠেীর নাম?
উত্তরঃ উইঘুর

৪২. জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
উত্তরঃ ১৭টি

৪৩. বিশ্ব মানবাধিকার দিবস?
উত্তরঃ ১০ ডিসেম্বর

৪৪. World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
উত্তরঃ World Bank

৪৫. ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
উত্তরঃ ইন্দোনেশিয়া [মালয়েশিয়া Sepak Takraw]

৪৬. ‘The lady with the Lamp’ নামে পরিচিত?
উত্তরঃ ফ্লোরেন্স নাইটিঙ্গেল

৪৭. মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম?
উত্তরঃ ন্যাশনাল ইউনিটি সরকার

৪৮. আকাবা একটি?
উত্তরঃ সমুদ্র বন্দর

৪৯, Trafalgar Square-এর অবস্থান?
উত্তরঃ ইংল্যান্ডে।

৫০. মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়?
উত্তরঃ মধ্য আমেরিকায়।

13/11/2021

সাম্প্রতিক

13/11/2021

সাম্প্রতিক নভেম্বর ২০২১

13/11/2021

প্রশ্ন : দেশের প্রথম টানেলের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (CCCC)।

প্রশ্ন : পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : রােসাটম, রাশিয়া।

প্রশ্ন : ২০২০ সালে লােহার পরিমাণে জাহাজ ভাঙায় শীর্ষ দেশ কোনটি?
উত্তর : বাংলাদেশ।

13/11/2021

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ

প্রশ্ন : ‘পদ্মা সেতু বন্যপ্রাণী অভয়ারণ্য’ কোন জেলার চর ও জলাভূমির আওতাভুক্ত?
উত্তর : মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও ফরিদপুর।

প্রশ্ন : ২৮ সেপ্টেম্বর ২০২১ কোথায় স্মৃতিস্তম্ভ ‘বিজয় চেতন’ উদ্বোধন করা হয়?
উত্তর : সাভার সেনানিবাস, ঢাকা।

প্রশ্ন : ঢাকা শিশু হাসপাতালের বর্তমান নাম কী?
উত্তর : বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

প্রশ্ন : ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?
উত্তর : ২৪ কিলােমিটার।

প্রশ্ন : ৩ অক্টোবর ২০২১ ঢাকার বাইরে প্রথম কোথায় পার্সোনালাইজেশন সেলের মাধ্যমে ই-পাসপাের্ট প্রিন্টিং চালু হয়?
উত্তর : যশাের।

13/11/2021

বাংলাদেশের কিছু অঞ্চলের নতুন ও পুরাতন নাম।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka