Advance English Academy

Advance English Academy

Share

An easy way to learn English.

03/03/2026

মানুষ জন্মায় একটি নীড়ে—স্বচ্ছ, নির্মল, সত্য-সন্ধান আর সরলতার নীড়। কিন্তু বড় হতে হতে সে নীড় ভেঙে যায়, দূরত্ব তৈরি হয়, হৃদয়ের আলো হারিয়ে যায় ধোঁয়াটে শহরের চঞ্চলতায়। হৃদয়ের উঠোনে দানা বাঁধতে থাকে শূন্যতা। একসময় মানুষ টের পায়—সে দীর্ঘদিন ধরে নিজেকেই হারিয়ে ছিল।

‘নীড়’ সেই হারিয়ে যাওয়া নিজেকে খুঁজে পাওয়ার এক রুদ্ধশ্বাস যাত্রা। এক শিশুর নিষ্পাপতা থেকে শুরু করে তার বেপরোয়া কৈশোর, অহংকারে ভেসে যাওয়া তারুণ্য, ভুল বন্ধু, ভুল দিক, ভুল স্বপ্ন—আর তারপর এক ভয়াবহ ধাক্কা, এক অনিবার্য প্রশ্ন, এক গভীর রাতের জেগে ওঠা—“আমি আসলে কোথায় যাচ্ছি?”

এই বই শুধু একটা জীবনের গল্প নয়—এটা উন্মোচন। আত্মার ভেতরের ধ্বস, পতন, অনুশোচনা, ব্যথা, তাওবা, ফিরে আসার অদম্য তাগিদ—সব মিলিয়ে এক মর্মান্তিক, তীক্ষ্ণ ও হৃদয়বিদারক আত্মকথা।

শৈশবের প্রথম পাপবোধ, স্কুল জীবনের নির্দয় অপমান, বন্ধুত্বের কালো ছায়া, হারাম সম্পর্কসমূহ, গান, মাদক, সিনেমাসহ দুনিয়ার যাবতীয় চাকচিক্যের মোহে ডুবে যাওয়া এক তরুণের হাবুডুবি—অতঃপর আলোর পথে ফিরে আসার অভিঘাত ও বিস্ময়ে ভরা এক লাফ।

এই বই পড়তে পড়তে পাঠক বারবার থমকে যাবে; কারণ, নিজের জীবনের ভুল, অপরাধ, দহন, ভেঙে পড়া, আল্লাহর আহ্বান—সবই এই গল্পে কোথাও না কোথাও প্রতিফলিত। ‘নীড়’ এমন এক আয়না, যেখানে তাকালে পাঠক নিজেরই মুখ দেখতে পায়—নিজের হারিয়ে যাওয়া ফিতরাত, নিজের ভুলের ভার, নিজের ফিরে আসার আর্তি। এটা আপনাকে কাঁপিয়ে দেবে, প্রশ্ন ছুঁড়ে দেবে, আপনার ভেতরের ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে তুলবে। প্রবঞ্চনার ঘোর, পাপ, হারিয়ে যাওয়া নীতি—সবকিছুর ওপর ছড়িয়ে দেবে উদ্ভাসের নিঃশ্বাস।

এই বই আপনাকে বদলে দেবে। হয়তো একটু, হয়তো অনেকটা, হয়তো চিরতরে। ইন শা আল্লাহ। কারণ ‘নীড়’ শুধু পড়ার মতো বই নয়—এটা ফিরে আসার গল্প। এটা প্রতিটি মানুষের গল্প। এটা আপনার-আমার হারানো নীড়ে প্রত্যাবর্তনের অব্যক্ত-অদম্য এক অভিযাত্রা।

বই: নীড়- A journey back to the roots.
লেখক: ইয়ামিন সিদ্দিক নিলয়
প্রকাশনায়: রাইয়ান প্রকাশন

01/03/2026

🎉 কনটেস্ট! কনটেস্ট! কনটেস্ট! 🎉

📚 প্রোফাইল পিকচার দিলেই বই জিতার সুযোগ!

আপনার প্রোফাইল পিকচার পরিবর্তন করুন আর জিতে নিন আকর্ষণীয় একটি ইসলামিক বই 📖✨

📌 অংশগ্রহণের নিয়মাবলি:

✅ আমাদের দেওয়া নির্দিষ্ট ছবিটি প্রোফাইল পিকচার হিসেবে সেট করতে হবে। ছবির ড্রাইভ লিংক থেকে রাইয়ান প্রকাশন এর নীড় ও বিভ্রম বইয়ের একসাথে থাকা ছবি বা যেকোন ছবি প্রোফাইলে দিতে হবে। ড্রাইভ লিংক :
ড্রাইভ লিংক : https://drive.google.com/drive/folders/1GeR25Q7d1_03tYHdAZ47EHvR-_7HFBwJ

✅ আমাদের পেজটি Follow করতে
✅ এই পোস্টে Like দিতে হবে
✅ পোস্টটি Share করতে হবে(এটা অপশনাল)
✅ ছবি প্রোফাইলে দিয়ে সেই পোস্ট লিংক কমেন্ট বক্সে দিন।( এটা আবশ্যক)
✅ কমেন্টে আপনার বইপ্রেমী বন্ধুদের মেনশন দিন, যারা বিরক্ত হবে না।
✅ এই হ্যাশ ট্যাগটি ব্যবহার করতে হবে
✅ প্রতিযোগী কমপক্ষে ১০জন হতে হবে

⏳ সময় সীমা: (০১ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত প্রোফাইলে দেয়ার সুযোগ থাকবে এবং ২০ মার্চ প্রোফাইল পিকচার হিসেবে রাখতে হবে।)

🏆 বিজয়ী ঘোষণা: (২৫ মার্চ ইন শা আল্লাহ )

🎁 যার প্রোফাইল পিকচারে সবচেয়ে বেশি লাইক কমেন্ট শেয়ার থাকবে। তাকেই বিজয়ী ঘোষণা করা হবে। সাথে অন্যান্য একটিভিও চেক করা হবে।

🎁মোট তিনজনকে দেয়া হবে পুরষ্কার। তাই দেরী না করে এখনই অংশগ্রহণ করুন। শেয়ার আর মেনশন করে জানিয়ে দিন অন্য বই প্রেমী বন্ধুদের।

#সবার_জন্য_উন্মুক্ত

04/02/2026

পাঠকপ্রিয় বই দুটো একত্রে সংগ্রহে 🔥
ডেলিভারি চার্জ ১৫/- মাত্র❗
[সীমিত সময়ের জন্য + সুন্দরবন কুরিয়ারে]

02/02/2026

কোনটা প‌ড়ে‌ছেন??

13/10/2024

দুনিয়া ও আখিরাতে সফলতা পেতে ধারাবাহিক পরিশ্রম করে যেতে হয়। প্রতিনিয়ত নিজেকে একটু একটু করে এগিয়ে নিতে হয়। সফল হওয়ার পথে কোনো অবসর বা বিরাম নেই। এ পথে থেমে যাওয়া মানে পথ হারিয়ে ফেলা। সফল ব্যক্তিদের জীবন হিসেব করলে দেখা যায়, তাদের সফলতার মূলমন্ত্র ছিল—লক্ষ্য পানে অবিরাম এগিয়ে যাওয়া এবং নিয়মিত আমল করা।

মুমিন-জীবনের চূড়ান্ত লক্ষ্য ও উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া। এটিই মহা সফলতা। পবিত্র কুরআনের ভাষায় আল-ফাওযুল কাবীর। এ জন্য একজন মুমিন আল্লাহর বিধান মেনেই তার জীবন পরিচালিত করে। মুমিন কখনো আমলশূন্য অলস বসে থাকতে পারে না। তবে সামনে অগ্রসর হতে হলে আল্লাহর রহমত ও সাহায্য অপরিহার্য। আর আল্লাহ কেবল তাদেরই সাহায্য করেন, যারা নিজেকে এগিয়ে নেওয়ার মজবুত সংকল্প করে এবং অল্প করে হলেও নিয়মিত আমল জারি রাখে।

এ বিষয়ে ইমাম ইবনু রজব হাম্বালি r-এর একটি অনবদ্য রচনা হলো আল-মাহাজ্জাহ ফী সাইরিদ দুলজা। আলহামদুলিল্লাহ, উপকারী সেই গ্রন্থটিরই অনুবাদ—নিজেকে এগিয়ে নিন। গ্রন্থটিতে আমলবিষয়ক এমন কিছু গুরুত্বপূর্ণ মূলনীতি নিয়ে আলোচনা করা হয়েছে, যা জানা সবার জন্য জরুরি।

নিজেকে এগিয়ে নিন
লেখক : ইমাম ইবনু রজব হাম্বলি (রহঃ)
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন
সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে ইনবক্স করুন।

13/10/2024

পেনফিল্ড পাবলিকেশনের অসাধারণ দুটি নতুন বইয়ের প্রি-অর্ডার শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত, ইনশাআল্লাহ।

বইটি প্রি-অর্ডার করলে পাচ্ছেন ৩০% ছাড়! সাথে পাচ্ছেন একটি কলম এবং নান্দনিক বুকমার্ক ফ্রি!

বই : কুরআনিস্ট মতবাদ—পর্যালোচনা ও সংশয় নিরসন
রচনা : শাইখ ড. আবদুল আযীয মুহাম্মাদ আল-খালাফ
অনুবাদ : উস্তায সালমান মাসরুর
নিরীক্ষণ : উস্তায সালমান মাসরুর, উস্তায মাহমুদ সিদ্দিকী
ভাষা সম্পাদনা : শাকির মাহমুদ সাফাত
পৃষ্ঠাসংখ্যা : ১৯২
মুদ্রিত মূল্য : ২৮৬ টাকা
বাঁধাই : পেপারব্যাক

সংক্ষিপ্ত বিবরণ :

সম্প্রতি কুরআনিস্ট মতবাদ নিয়ে আলোচনা-সমালোচনা দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে, তারা কারা? তাদের বক্তব্যই-বা কী? কেউ কেউ হয়তো তাদের মতের দ্বারা প্রভাবিতও হয়ে পড়ছেন ইদানীং। কারও মনে জায়গা করে নিয়েছে নানান সংশয়।

সংক্ষেপে কুরআনিস্ট মতবাদের পরিচয় দিতে গেলে বলা যায়—হাদিসশাস্ত্রের ওপর বিভিন্ন সংশয় ও আপত্তি উত্থাপন করে হাদিসকে শরীয়াতের দ্বিতীয় উৎস মানতে অস্বীকার এবং কুরআনকেই শরীয়াতের একমাত্র উৎস হিসেবে সাব্যস্ত করা। এর পিছনে রয়েছে তাদের বেশ কিছু দাবি, সংশয় বা আপত্তি। তবে এ-বিষয়গুলো অনেকের কাছে নতুন মনে হলেও ইতিহাস ও বাস্তবতা বলে—এ-জাতীয় দাবি, সংশয় বা আপত্তি আগেও ছিল। এখন কেবল বেশ বা ধরনে কিছুটা পরিবর্তন ও আধুনিকতার ছোঁয়া এসেছে যুগের পরিক্রমায়। এসব আপত্তি বা সংশয়ের নিরসন আমাদের স্বর্ণযুগের তারকাতুল্য মুজতাহিদ ও মুহাদ্দিস আইম্মায়ে কেরাম যথাযথ দায়িত্বশীলতার সহিতই করে গেছেন। তাদের সে-মানহাজের আলোকেই তুরস্কের বিখ্যাত গবেষক স্কলার ড. আবদুল আযীয মুহাম্মাদ আল-খালাফ উল্লিখিত মতানুসারীদের উল্লেখযোগ্য কিছু আপত্তি ও সংশয় নিয়ে পর্যালোচনা করেছেন এ-বইয়ে।

লুক ইনসাইড : https://drive.google.com/drive/folders/154yx9ZFx6WfdR82GxnKl1VrJOMyOd5z0

.

বই : নবী ও সাহাবা-যুগে হাদিস সংকলনের ইতিহাস
রচনা : মুফতি মুহাম্মাদ রফী উসমানী
অনুবাদ : উস্তায মুহাম্মাদ খাইরুল ইসলাম
সম্পাদনা : উস্তায মাহমুদ সিদ্দিকী, উস্তায আফফান বিন শরফুদ্দীন
সহ-সম্পাদনা : শাকির মাহমুদ সাফাত
পৃষ্ঠাসংখ্যা : ১৭৬
মুদ্রিত মূল্য : ২৮৬ টাকা
বাঁধাই : পেপারব্যাক


সংক্ষিপ্ত বিবরণ :

ইসলামী শরীয়াতের শাশ্বত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে প্রাচ্যবিদ, মডার্নিস্ট ও কুরআনিস্টরা (বা হাদিস অস্বীকারকারীরা) যে দাবি, সংশয় ও আপত্তিগুলো উত্থাপন করে থাকে, তার মাঝে উল্লেখযোগ্য একটি হলো—নববী যুগে হাদিস সংকলন করা হয়নি; বরং নবীজির পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল হাদিস লিখে রাখার ব্যাপারে। তাই নবী ও সাহাবা-যুগে যথাযথভাবে হাদিস সংকলিত হয়নি। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় ২০০ বছর পর, হিজরি তৃতীয় শতাব্দীতে এসে বিচ্ছিন্নভাবে হাদিস সংকলন শুরু হয়। তাই এ-অস্বচ্ছতা ও অনিশ্চয়তাপূর্ণ হাদিস শরীয়াতের উৎস বা দলিল হিসেবে গণ্য হতে পারে না।

বিশুদ্ধ ইতিহাসের আলোকে এ-দাবি, সংশয় বা আপত্তির অসারতা প্রমাণে পাকিস্তানের সাবেক গ্র‍্যান্ড মুফতি মুহাম্মাদ রফী উসমানী রহিমাহুল্লাহ রচনা করেছেন এ-প্রামাণ্য গ্রন্থটি।
এখানে তিনি বিতর্ক বা খণ্ডনমূলক জবাব-পাল্টাজবাবের পরিবর্তে ইতিবাচক পদ্ধতিতে হাদিস সংরক্ষণ ও সংকলনের ঐতিহাসিক তথ্যগুলো একত্রিত করেছেন। নির্ভরযোগ্য তথ্যসূত্রের ওপর ভিত্তি করে বিশুদ্ধ ইতিহাসের আলোকে নবী-যুগ থেকে বর্তমান পর্যন্ত যেসব শক্তিশালী উপায়ে হাদিস সংরক্ষণ হয়েছে এবং এর জন্য উম্মাহর তারকাতুল্য মনীষীগণ যে-অসামান্য অবদান রেখেছেন, সে-বিস্তৃত ইতিহাসের সংক্ষিপ্ত সারনির্যাস তিনি তুলে ধরেছেন এ-বইয়ে।

লুকইনসাইড : https://drive.google.com/drive/folders/1t538AUTunbcomL_zpe4oUursEAHRNyZu

বইগুলো প্রি-অর্ডার করতে ইনবক্স করুন - Saliheen - صالحين

11/10/2024

স্বামী-স্ত্রীর বন্ধন পৃথিবীর সবচেয়ে পবিত্র, মজবুত ও টেকসই বন্ধন। দুনিয়ার কোনো সীমারেখায় একে সীমাবদ্ধ করা যায় না। ক্ষণস্থায়ী এই জগৎ পেরিয়ে অনন্তকালের চিরস্থায়ী জান্নাত পর্যন্ত তা বিস্তৃত। দুজনের সুসম্পর্কের কারণেই গড়ে ওঠে প্রশান্তিময় পরিবার, সমাজ, দেশ ও রাষ্ট্র। পৃথিবীর প্রধান ও মূল উপাদান—মানুষ স্বামী-স্ত্রীর সেই স্বর্গীয় বন্ধনেরই সুফল।

কিন্তু কিছু অনিয়ম ও অবহেলার কারণে পবিত্র এই সম্পর্কের মাঝেও আসে ভাঙন। সুখ-শান্তির এই ঘরেও হানা দেয় অশান্তির আগুন; যা তিলে তিলে শেষ করে দেয় দুটি পরিবার, দুটি জীবন। আমরা ভাবি পারিবারিক সব সমস্যার মূলে রয়েছে যুগ থেকে পিছিয়ে থাকা, আধুনিক না হওয়া। কিন্তু না, বর্তমান যুগের উচ্চ শিক্ষিত, সম্ভ্রান্ত পরিবারের আধুনিক ছেলে শাদি। বিয়েও করেছে উঁচু ফ্যামেলির উচ্চ শিক্ষিতা সুন্দরী মেয়ে নাদাকে। শুরুর দিকে তাদের দাম্পত্যজীবন চমৎকারভাবে প্রবাহিত হলেও কিছু দিন পর থেকে শুরু হয় ভীষণ টানাপোড়েন আর দ্বিমুখী দ্বন্দ্ব। ফলে কেউ কারও ছায়া পর্যন্ত আর দেখতে চায় না, বিচ্ছিন্ন থাকতে চায় সারাজীবন।

তা হলে মূল সমস্যা কোথায়? কী কারণে শিক্ষিত আধুনিক পরিবারগুলোও ভেঙে খান খান হয়ে যাচ্ছে? আর এর সমাধানই-বা কী? এই বইয়ে নাদা এসব জানতেই শরণাপন্ন হয়েছে পৃথিবীর সবচেয়ে সফল ও সুখময় দম্পতি আয়িশা ও মুহাম্মাদ ﷺ-এর কাছে। নাদা সিরাতের পাতায় আয়িশা রা.-এর কাছে এক এক করে তাদের সব সমস্যার কথা তুলে ধরে এর সমাধান ও প্রকৃত রহস্য জানতে চেয়েছে। আর তিনিও সবিস্তারে নববি দম্পতির খুঁটিনাটি সবকিছু বর্ণনা করে দিয়েছেন, আর উন্মুক্ত করেছেন সুখ, সফলতার সবকটি দুয়ার।

আশা করি এর মাধ্যমে তারাসহ পৃথিবীর সব দম্পতি খুঁজে পাবে সঠিক পথ, যার শেষপ্রান্তে রয়েছে নৈসর্গিক সুখের নিরাপদ নীড় ও নগর।

পারিবারিক সংকটে নবিজির উপদেশ
লেখক : ড. ইয়াদ কুনাইবী
অনুবাদক : আব্দুল্লাহ ফয়সাল
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন
সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে ইনবক্স করুন।

09/10/2024

😁😁😁

এই বই বিক্রি করলে আমাদের বয়কট করবেন?

09/10/2024

বিজ্ঞানের নামে আমাদের যা শোনানো হচ্ছে, তা সবই কি সত্য? নাকি ভারী ভারী গবেষণা আর চটকদার ফলাফলের আড়ালে কোনও ফাঁক-ফোকর লুকিয়ে থাকে? নামকরা সব জার্নালে প্রকাশিত হওয়া সব গবেষণা-পত্রই কি ‘সহীহ’?

আসলে এভাবে বিজ্ঞান-কেন্দ্রিক গবেষণাগুলোকে প্রশ্ন করার চিন্তাও আমাদের মাথায় আসে না। কারণ, ‘গবেষণা’ শব্দটার প্রতিই আমাদের কেমন যেন এক মুগ্ধতা কাজ করে। ‘গবেষণায় পাওয়া গেছে’ বা ‘গবেষণায় প্রমাণিত হয়েছে’ এরকম বাক্য দিয়ে শুরু হওয়া কোনও আর্টিকেল বা প্রবন্ধ-নিবন্ধের ব্যাপারে আমাদের মনে যেন একটা অটোসাজেশন কাজ করে। ভাবখানা এমন যে, বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন? তার মানে এটা বিলকুল সহীহ!

অথচ বিজ্ঞানের নামে বিশ্বব্যাপী কত কত ভাঁওতাবাজি ছড়িয়ে আছে তা কি জানেন? গবেষকদের কথামতো ধ্রুবসত্য মেনে বসে আছেন, এমন বহু থিওরির পায়ের তলায় কোনও মাটি নেই! মানে জোরালো তথ্য-প্রমাণ নেই। পক্ষপাত-দুষ্ট, মনগড়া, জোচ্চুরি-করা ওসব গবেষণার ক্ষতিকর প্রভাবটা দিনশেষে পড়ছে মেডিসিন, চিকিৎসা, টেকনোলজি, শিক্ষা, সরকারি নীতি-সহ গুরুত্বপূর্ণ সব সেক্টরে।

বিজ্ঞানের অন্ধকার এই দিকটি নিয়ে তেমন কোনও লেখাজোখা চোখে পড়ে না। তবে এ-ব্যাপারে কলম ধরে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছেন স্টুয়ার্ট রিচি। নিজে একজন গবেষক হওয়ায় গবেষণা-খাতের হাঁড়ির খবর তার কলমে উঠে এসেছে কোনও রাখঢাক ছাড়াই। বাংলায় তার বইটিকে পাঠকদের জন্যে সহজবোধ্য করে উপস্থাপনের চেষ্টা করেছি আমরা। চোয়াল-ঝুলে-পড়া সব বিস্ফোরক তথ্যের অপেক্ষা শুধু পাতা উলটালেই!

সায়েন্স ফিকশনস
লেখক : স্টুয়ার্ট রিচি
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন
সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে ইনবক্স করুন।

08/10/2024
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka