ইসলামিক নেটওয়ার্ক - Islamic Network

ইসলামিক নেটওয়ার্ক - Islamic Network Islamic network is a non-political community. The main aim of which is to present Islam to the peopl

06/07/2022

প্রশ্নঃ নামাজে দাড়ালে বিভিন্ন রকমের চিন্তা আসে, করনীয় কি হবে?

চার দেয়ালে বন্দী যারালোহার শিকের ঘরে,ঈদের খুশি আছে কি আরবলো তাদের তরে!...       লোহার শিকে, ঈদ              - Jihadul Is...
04/05/2022

চার দেয়ালে বন্দী যারা
লোহার শিকের ঘরে,
ঈদের খুশি আছে কি আর
বলো তাদের তরে!...
লোহার শিকে, ঈদ
- Jihadul Islam
লিংক কমেন্ট বক্সে..

রমজান মাস সে তো, ঠিক এসে আবার চলে গেলো কিন্তু আমরা কি রবের নিকট থেকে ক্ষমা লুফে নিতে পেরেছি? ইয়া রাব্বি, 'আমাদেরকে আপনার...
02/05/2022

রমজান মাস সে তো, ঠিক এসে আবার চলে গেলো কিন্তু আমরা কি রবের নিকট থেকে ক্ষমা লুফে নিতে পেরেছি?

ইয়া রাব্বি, 'আমাদেরকে আপনার রহমত দ্বারা, রহমান ও রহিম নামের উছিলায় ঢেকে দিন।
দ্বীনের জন্য আমাদের কবুল করে নিন। রমজান মাসের শিক্ষায় সারাজীবন চলার তাওফিক দান করুন।
রমজান ও ঈদের সারকথা আমাদের বুঝার এবং অনুধাবন করার তাওফিক দান করুন'

বয়স্কদের মাঝে কুরআন প্রতিযোগিতা, পুরুষ্কার বিতরন ও ইফতার মাহফিল!লিংক থাকছে কমেন্ট বক্সে...
30/04/2022

বয়স্কদের মাঝে কুরআন প্রতিযোগিতা, পুরুষ্কার বিতরন ও ইফতার মাহফিল!
লিংক থাকছে কমেন্ট বক্সে...

❝ মুমিনগণ, জুমআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমা...
28/04/2022

❝ মুমিনগণ, জুমআর দিনে যখন নামাযের আযান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ। অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও। ❞
[সুরা জুমআ : আয়াত ৯-১০]

তুরস্কে প্রদর্শিত হচ্ছে রাসূল সা: এর ব্যবহৃত একটি শীতবস্ত্রমসজিদে হজরত মুহাম্মদ সা:-এর ব্যবহৃত পোশাক দেখতে হাজারো মানুষ ...
24/04/2022

তুরস্কে প্রদর্শিত হচ্ছে রাসূল সা: এর ব্যবহৃত একটি শীতবস্ত্র

মসজিদে হজরত মুহাম্মদ সা:-এর ব্যবহৃত পোশাক দেখতে হাজারো মানুষ ভিড় করেছেন। দুই বছর পর শুক্রবার (২২ এপ্রিল) এ পোশাক প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয়। তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাই জানিয়েছে, হজরত উওয়াইস আল-কারনিকে রা: পোশাকটি মুহাম্মদ সা: উপহার হিসেবে পাঠিয়েছিলেন। তার বংশধররা এটি দীর্ঘ ১৪ শ’ বছর ধরে যতœ সহকারে সংরক্ষণ করে আসছেন। রাসূল সা:-এর পোশাক দেখতে ওই মসজিদে হাজারো মানুষ ভিড় করছেন।
তুরস্কে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে দুই বছরের জন্য এর প্রদর্শনী বন্ধ থাকে। দুই বছর পর পুনরায় পোশাক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এ নিদর্শন শুধু পবিত্র রমজানে দেখানো হয়। শুক্রবার জুমার নামাজের আগে কিছু মানুষকে মসজিদের অভ্যন্তরে কাচে মোড়ানো বাক্সে পোশাকটি দেখার সুযোগ দেয়া হয়। বাইরে আলাদা আলাদা সারিতে হাজারো নারী ও পুরুষ মসজিদের ভেতরে প্রবেশের জন্য অপেক্ষায় ছিলেন।

তথ্যসূত্রঃ দৈনিক নয়া দিগন্ত

“যে কেউ ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রিতে সালাত আদায় করতে দাঁড়াবে তার পূর্ববর্তী সমস্ত গোনাহ ক্ষমা করে দেয়া হ...
23/04/2022

“যে কেউ ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রিতে সালাত আদায় করতে দাঁড়াবে তার পূর্ববর্তী সমস্ত গোনাহ ক্ষমা করে দেয়া হবে।”[১]

রাসূলুল্লাহ্ (সঃ) বলেন- “রামাদানের শেষ দশকে লাইলাতুল-কদর অন্বেষণ কর।” [২]

অন্য বর্ণনায় আছে-“তোমরা তা শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে তালাশ কর।” [৩]

[১] বুখারী: হা/২০১৪
[২] বুখারী: হা/২০২১
[৩] বুখারী: হা/২০২০, মুসলিম: হা/১১৬৯


#শেষ১০দিন

#ইসলামিক_নেটওয়ার্ক_Islamic_Network

কবিতাঃ-❝ রমজান এলে ❞         ~ Jihadul Islam
14/04/2022

কবিতাঃ-
❝ রমজান এলে ❞
~ Jihadul Islam

❝ কিছু মানুষ রোজা ভাঙ্গার ভয়ে এক ফোঁটা পানি খেতে ভয় পায়,কিন্তু আখিরাত বরবাদ হলেও অন্যের অধিকার হরণ করতে ভয় পায় না❞- ইমাম...
09/04/2022

❝ কিছু মানুষ রোজা ভাঙ্গার ভয়ে এক ফোঁটা পানি খেতে ভয় পায়,কিন্তু আখিরাত বরবাদ হলেও অন্যের অধিকার হরণ করতে ভয় পায় না❞

- ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ

রামাদান হোক গুনাহমুক্ত -রামাদানের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, গুনাহ পরিত্যাগের অভ্যাস গড়ে তোলা, নিজেকে নিষ্কলুষ-পরিশ...
08/04/2022

রামাদান হোক গুনাহমুক্ত -

রামাদানের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, গুনাহ পরিত্যাগের অভ্যাস গড়ে তোলা, নিজেকে নিষ্কলুষ-পরিশুদ্ধ করা। যে ব্যক্তি তা করতে পারলো না তার জন্য হাদিসে ধমকি এসেছে-
অর্থাৎ 'রামাদানে যে মন্দ কাজ-কথা পরিত্যাগ করতে পারলো না, তার (সাওমের) পানাহার পরিত্যাগ আল্লাহর প্রয়োজন নেই।'[1]

অন্য এক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- এমনকি কেউ যদি গালি দেয় কিংবা মারামারিও করতে চায়, তাহলে তুমি বলো- 'আমি রোজাদার'[2] অর্থাৎ তাকে এড়িয়ে চলো। তাই তো 'রোজাকে ঢাল স্বরূপ বলা হয়েছে'[3] রোজার কারণে মানুষ যাবতীয় অপরাধ পরিত্যাগ করার দরুণ পরকালে জাহান্নামের আগুনের জন্য তা ঢাল হয়ে যায়।

আল্লাহ তাআলা বলেন-
হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।[4]

তাই আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করি। কমপক্ষে সকল গুনাহের কাজ পরিত্যাগ করে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করি। তাহ‌লে রোজা আমাদের জন্য সুসংবাদ নিয়ে আসবে ইনশাআল্লাহ।

আল্লাহ আমাদেরকে তাঁর সন্তুষ্ট মতো রামাদান কাটা‌নোর তাওফিক দান করুন। আমিন।
•••••••••••••••••••••••••
[1] সহিহ বুখারি : ১৯০৩
[2] মুসনাদে আহমদ : ৯৯৪৭
[3] মুসনাদে আহমদ : ৯৯৪৭
[4] সুরা বাকারা : ১৮৩

✍️ লেখাঃ মুহাম্মদ খায়রুল বাশার কাওসার

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক নেটওয়ার্ক - Islamic Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category