সংবাদ উপস্থাপনা কৌশল প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সংবাদ উপস্থাপনা কৌশল প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি

সংবাদ উপস্থাপনা কৌশল প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সংবাদ উপস্থাপনা কৌশল প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি, Education Website, 125/A, Darus Salam, A W chowdhury Road, Dhaka.

20/10/2023

আগামী ০৫ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৩ খ্রি. মেয়াদে ০৩ (তিন) সপ্তহব্যাপী ডিজিটাল ফটোগ্রাফি পাঠ্যধারার আয়োজন করত যাচ্ছে বাংলাদেশ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।

আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৪ অক্টোবর ২০২৩ খ্রি.
কোর্স ফিঃ ৩০০০ টাকা।

আবেদনপত্র সংগ্রহ ও বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.nimc.gov.bd

Education website

“সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কৌশল”প্রশিক্ষণ পাঠ্যধারা:জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আগামী ১৩ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ২০২৩ প...
13/07/2023

“সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কৌশল”

প্রশিক্ষণ পাঠ্যধারা:
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আগামী ১৩ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ৬ (ছয়) সপ্তাহব্যাপী “সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কৌশল” প্রশিক্ষণ পাঠ্ধারা পরিচালনা করতে যাচ্ছে। এ পাঠ্যধারায় সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা সম্পর্কিত
প্রয়োজনীয় বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে৷ প্রার্থীদের অবশ্যই স্নাতক পাস হতে হবে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে ৳ ২০০/- (টাকা দুইশত) মাত্র নির্ধারিত ফি দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

আগামী ১১ জুলাই ২০২৩ থেকে প্রতিদিন অফিস চলাকালীন আাবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সাথে আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি সত্যায়িত রঙিন ছবি, স্লাতক পাসের সার্টিফিকেটের সত্যায়িত কপি এবং প্রথম শ্রেণির গেজেটেড সরকারি কর্মকর্তা কর্তৃক রদ চারিত্রিক সনদপত্র জমা দিতে হবে। ইনস্টিটিউটের www.nimc.gov.bd -তে সরাসরি আবেদন করা যাবে। সেক্ষেত্রে সাক্ষাৎকারের দিন ফি জমা দিয়ে বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ৭ আগস্ট ২০২৩ সোমবার। সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বাছাই পরীক্ষা ৮ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এজন্য পৃথক কোনো পত্র দেয়া হবে না। বাছাই পরীক্ষার পর নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নামের তালিকা ৯ আগন্ট ২০২৩ তারিখ ইনস্টিটিউটের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে দেয়া হবে।

মনোনীত প্রার্থীদের কোর্স ফি বাবদ ৳ ৬,০০০/- (ছয় হাজার) টাকা মাত্র ১২ আগস্ট ২০২৩ তারিখে “মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট”-এর অনুকূলে পে-অর্ডার / ব্যাংক ড্রাফট-এর মাধ্যমে জমা দিতে হবে।

প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.nimc.gov.bd

পরিকল্পনা ও বাস্তবায়নে:  মন্ত্রিপরিষদ বিভাগ,  এটুআই,  বিসিসি,  ডিওআইসিটি ও  বেসিস।

‘‘সংবাদ উপস্থাপনা কৌশল’’ প্রশিক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রশিক্ষণ পাঠ্যধারাঃজাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আগামী ২০ ডিসেম্বর থ...
06/12/2022

‘‘সংবাদ উপস্থাপনা কৌশল’’ প্রশিক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

প্রশিক্ষণ পাঠ্যধারাঃ
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আগামী ২০ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি ২০২২ পর্যন্ত ৪ (চার) সপ্তাহব্যাপী ‘‘সংবাদ উপস্থাপনা কৌশল’’ প্রশিক্ষণ পাঠ্যধারা পরিচালনা করতে যাচ্ছে। এ পাঠ্যধারায় সংবাদ উপস্থাপনা সম্পর্কিত প্রয়োজনীয় বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে। প্রার্থীদের অবশ্যই স্নাতক পাস হতে হবে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে ৳ ২০০/- (টাকা দুইশত) মাত্র নির্ধারিত ফি দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

আগামী ০৮ ডিসেম্বর ২০২২ থেকে প্রতিদিন অফিস চলাকালীন আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সাথে আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি সত্যায়িত রঙিন ছবি, স্নাতক পাসের সার্টিফিকেটের সত্যায়িত কপি এবং প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জমা দিতে হবে। ইনস্টিটিউটের www.nimc.gov.bd-তে সরাসরি আবেদন করা যাবে। সেক্ষেত্রে সাক্ষাৎকারের দিন ফি জমা দিয়ে বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৪ ডিসেম্বর ২০২২ রোজ বুধবার । সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বাছাই পরীক্ষা ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার ২০২২ তারিখ সকাল ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এজন্য পৃথক কোনো পত্র দেয়া হবে না। বাছাই পরীক্ষার পর নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নামের তালিকা ১৫ ডিসেম্বর ২০২২ তারিখ ইনস্টিটিউটের ওয়েবসাইট ও নোটিস বোর্ডে দেয়া হবে।

মনোনীত প্রার্থীদের কোর্স ফি বাবদ ৳ ৪,০০০/= (চার হাজার) টাকা মাত্র ১৮ ডিসেম্বর রবিবার ২০২২ তারিখে ‘‘মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট’’-এর অনুকূলে পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট-এর মাধ্যমে জমা দিতে হবে।

প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
সুষ্ঠভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীরা বিভিন্ন টিভি চ্যানেল এবং সংবাদ মাধ্যমে সংবাদ উপস্থাপনা বিষয়ক চাকুরীর জন্য আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ

পরিকল্পনা ও বাস্তবায়নে:  মন্ত্রিপরিষদ বিভাগ,  এটুআই,  বিসিসি,  ডিওআইসিটি ও  বেসিস।

Address

125/A, Darus Salam, A W Chowdhury Road
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সংবাদ উপস্থাপনা কৌশল প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share