12/01/2024
পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য কিছু মটিভেশনাল স্পিচ।
১, যেটা তুমি ঘুমিয়ে দেখো সেটা তোমার স্বপ্ন নয়, যেটা তোমাকে ঘুমাতে দেয় না সেটা তোমার স্বপ্ন ।
২, নিজের স্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনাকে চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায়।
৩, আমাকে পড়তেই হবে, প্রচুর পড়তে হবে, আমাকে পারতেই হবে।
৪, নিজেকে পরিবর্তন করো,
সময় এমনিতেই পরিবর্তন হবে।
৫, তোমাকে জিততেই হবে মনে রেখ, ফেরার পথ বন্ধ হয়ে গেছে।
৬, সফলতার ৯টি ধাপ :
🔶চেষ্টা করো
🔶আবার চেষ্টা করো
🔶আর ও একবার চেষ্টা করো
🔶একটু ভিন্নভাবে চেষ্টা করো
🔶আগামী দিন চেষ্টা আবার চেষ্টা করো
🔶চেষ্টা করো এবং কারো সাহায্য নাও
🔶এমন কাউকে খোজো যে কাজটি শেষ করেছে
🔶 কাজটি করতে কোথায় সমস্যা হচ্ছে সেটি বোঝো
🔶চেষ্টা করে নাও যতক্ষণ না সফল হচ্ছো ।
৭, লক্ষে এগিয়ে যাও একদিন তুমি ঠিকই সফল হবে, আর অপেক্ষাটা শুধু সময়ের ।
৮, জীবন মানে সমস্যা থাকবেই, আর কষ্টের পর সফলতা আসবেই।
৯, মানুষ পারে না এমন কিছু নেই, মানুষের জন্যই বলা হয় মানুষ সপ্নের সমান বড়।
১০, যদি হাওয়া খেতে হয় তবে নদির তীরে যেতে হয়, যদি সুন্দর সাগর দেখতে হয় তবে কক্সবাজারে যেতে হয়, যদি ভালো মানুষ হতে হয় তবে ভালো মানুষের সাথে মিশতে হয়।
১১, কম খাও, কম কথা বলো, কম ঘুমাও।
১২, চেষ্টা + ইচ্ছা = সম্ভব ।
১৩, পাঁচটি টাকা কুড়িয়ে পাওয়ার চেয়ে, উপার্জিত একটি টাকা অধিক মূল্যবান।
১৪, বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশী সম্মানজনক।
১৫, কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না,ঠিক তেমনই পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা যায় না,
১৬, দেখিয়ে দিব তোমাকে
পড়বো আমি পাবলিকে।
বুঝবে তখন বুঝবে
হন্যে হয়ে সবার ভীড়ে
আমায় তুমি খুঁজবে।
১৭, বিয়ে করা ছাড়া যেমন সঠিক উপায়ে মা/বাবা ডাক শোনা যায় না, ঠিক তেমনি পড়ালেখা ছাড়া ভালো মানুষ অথবা ভালো চাকরি পাওয়া সম্ভব নয়।
১৮, নদীর তীরে যাওয়া ছাড়া যেমন নদী দেখা যায় না, ঠিক তেমনি পড়ালেখা ছাড়া ভালো মানুষ অথবা ভালো চাকরি পাওয়া সম্ভব নয়।
১৯, পড়ালেখাই সফলতার মূল।
২০, আজ আমি পড়ালেখা না করলে আগামী প্রজন্ম মূর্খ হবে, তাই আজ আমাকে পড়ালেখা করতেই হবে।
২১, তুমি প্রজাপতির পিছনে ঘুরো না ফুল চাষ করো প্রজাপতিই তোমার পিছনে ঘুরবে।