Biggan Dorja

Biggan Dorja Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Biggan Dorja, Education, Dhaka, Dhaka Division, Dhaka.

12/08/2024

?

10/03/2024

আবারো শুরু হবে ইন শা আল্লাহ্

13/04/2023

১৭৪১ - যুক্তরাজ্যের রয়েল মিলিটারি একাডেমি স্থাপিত হয়।

30/01/2022

পরীক্ষার চাপে কোনো পোস্ট করতে পারিনি

13/09/2021

এখন বিজ্ঞান অন্ধ হয়ে যাচ্ছে কিছু মূর্খ মানুষের তর্কের মাধ্যেমে

07/09/2021

ল্যাতিন শব্দ albus এর অর্থ 'সাদা' অথবা 'বর্ণহীন'। অ্যালবিনিজম বা লিউসিজম (Leucism) হল একটি জন্মগত ব্যাধি, যা চুল, চোখ এবং ত্বককে বিবর্ণ করে দেয়। মানুষ সহ অন্যান্য প্রাণী যেমন বাঘ, সিংহ, কুমির, পাখির আরও নানা প্রজাতির প্রাণীর মধ্যে অ্যালবিনিজম দেখা যায়

11/08/2021

আসসাামুআলাইকুম , অনেকদিন যাবত পোস্ট না দেয়ার জন্যে দুঃখিত, কিছুদিনের জন্য বিজি ছিলাম

তিবেরিয় হিব্রু হিব্রু বাইবেল বা তানাহের যাজকীয় উচ্চারণ। আনু. ৭৫০-৯৫০ খ্রিষ্টাব্দে প্রাচীন যুডিয়ার টাইবেরিয়াসের ইহুদি...
14/06/2021

তিবেরিয় হিব্রু হিব্রু বাইবেল বা তানাহের যাজকীয় উচ্চারণ। আনু. ৭৫০-৯৫০ খ্রিষ্টাব্দে প্রাচীন যুডিয়ার টাইবেরিয়াসের ইহুদি সম্প্রদায়ের বাসিন্দা মেসোরিটিক পণ্ডিতদের দ্বারা এটি লিখা হয়েছে। তারা তিবেরিয় উচ্চারণের আকারে এটি লিখেছেন। এতে হিব্রু অক্ষরগুলিতে নিযুক্ত বৈশিষ্ট্যসূচক চিহ্ন যোগ হয়। এগুলো হলো স্বরবর্ণের চিহ্ন ও ব্যঞ্জনবর্ণের বৈশিষ্ট্যসূচক চিহ্ন (নিকোডট) এবং তথাকথিত বাচনভঙ্গি (ক্যান্টিলেশন চিহ্ন বা টি'আমিমের দুটি সম্পর্কিত পদ্ধতি)। মাশোর ম্যাগনা এবং মাসোড়া পারভা প্রান্তিক নোটের সাথে এইগুলো একত্রে তিবেরিয় কৌশল তৈরি করে।

ঝিঁঝিঁ পোকা ইংরেজি: Crickets (যাদের অন্য নাম "ট্রু ক্রিকেট"), হল গ্রিলিডা (Gryllidae) পরিবারের পতঙ্গ। এদের সাথে ঝোপের ঝি...
25/05/2021

ঝিঁঝিঁ পোকা ইংরেজি: Crickets (যাদের অন্য নাম "ট্রু ক্রিকেট"), হল গ্রিলিডা (Gryllidae) পরিবারের পতঙ্গ। এদের সাথে ঝোপের ঝিঁঝিঁ পোকার সম্পর্ক রয়েছে এবং দূরসম্পর্কীয়ভাবে ঘাস ফড়িংয়ের সাথে। এদের শরীর প্রধাণত বেলনাকার, মাথা গোলাকার এবং লম্বা এ্যান্টেনা রয়েছে। মাথার পেছনটা মসৃন। পেটের নিচের অংশ শেষ হয়েছে এক জোড়া লম্বা কাটা সদৃস; মেয়েদের রয়েছে একটি লম্বা বেলনাকার ovipositor। পেছনের পায়ের রয়েছে লম্বা থাই, যা লাফ দেয়ার জন্য শক্তি যোগায়। সামনের পাখনা শক্ত, পাখনা ঢেকে রাখার চামড়ার আস্তরন রয়েছে এবং কিছু ঝিঁঝিঁ পোকা এই অংশগুলো পরস্পর ঘষে আওয়ার সৃষ্টি করে। পেছনের পাখনা ঝিল্লিময় এবং ভাজ করে রাখা যায় উড়ার জন্য। অনেক প্রজাতি আছে যারা আবার উড়তে পারে না। এই পরিবারের সবচেয়ে বড় পোকাটি হল বুল ঝিঁঝিঁ পোকা Brachytrupes, যেটা৫ সেমি (২ ইঞ্চি) লম্বা হয়।

23/05/2021

অ্যালবিনিজম এর কারণ ত্বক, চুল বা চোখে জৈব রঞ্জক পদার্থ বা পিগমেন্টের সম্পূর্ণ বা আংশিক অনুপস্থিতিতে অ্যালবিনিজম হয়। এর প্রভাবে ফটোফোবিয়া (আলোক সংবেদনশীলতা), নিস্টাগমুস ( চোখের অনৈচ্ছিক নড়াচড়া), এমব্লাইয়োপিয়া (এক চোখের দৃষ্টিক্ষমতা হ্রাস) ইত্যাদি রোগ দেখা দেয়। এছাড়াও বিরক ক্ষেত্র বিশেষে অ্যালবিনিজমের সাথে মেলানিনের ঘাটতির সম্পর্ক রিয়েছে। যার ফলে ইম্যুউনো কোষের প্রয়োজনীয় গ্রানিউলে প্রভাব বলে এবং আক্রান্ত ব্যক্তির সহজে রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যায়।

অনেক প্রাণী ফ্যাকাসে সাদা হওয়ার কারণ হিসেবে দায়ী করা হয় জিনগত বিশেষ বৈশিষ্ট্যকে। বংশসূত্রে পাওয়া টাইরোসিনেজ নামক এনজাইমের অনুপস্থিতিতে অথবা ক্ষতিগ্রস্থ টাইরোসিনেজের দরুণ অ্যালবিনিজম ঘটে। অবশ্য অ্যালবিনিজমের কারণে মানুষ ছাড়াও অন্যান্য মেরুদণ্ডী প্রাণী সাদা হতে পারে। সে ক্ষেত্রে ওই প্রাণীটিকে বলে অ্যালবিনো। রঞ্জক পদার্থ উদ্ভিদ বা প্রাণীকে রঙিন করে। লিউসিজমে আক্রান্ত প্রাণীদের বেলায় একাধিক রঞ্জক পদার্থের অভাব থাকে। আর এ কারণে প্রাণীটিকে সাদা বা ফ্যাকাসে রঙের দেখায়। অ্যালবিনজমের ক্ষেত্রে প্রাণী বা ব্যক্তির মেলানিন সম্পূর্ণভাবে উহ্য থাকে। অপরদিকে লিউসিজমের ক্ষেত্রে কিছু মাত্রায় মেলানিনের অভাব দেখা যায়। এক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি বা রোগীকে লিউকিসটিক বা অ্যালবিনয়েড বলে।

হেপাটাইটিস বি একটি মারাত্মক সংক্রামক রোগ যা যকৃত বা লিভার কে আক্রমণ করে। হেপাটাইটিস বি ভাইরাস (HBV) এর আক্রমণে এ রোগ হয়...
22/05/2021

হেপাটাইটিস বি একটি মারাত্মক সংক্রামক রোগ যা যকৃত বা লিভার কে আক্রমণ করে। হেপাটাইটিস বি ভাইরাস (HBV) এর আক্রমণে এ রোগ হয়। অনেক সময় সংক্রমণের প্রথম দিকে কোন লক্ষন প্রকাশ পায় না।তবে অনেক ক্ষেত্রে বমি বমি ভাব, চামড়া হলুদ হওয়া, ক্লান্তি, পেট ব্যাথা, প্রস্রাব হলুদ হওয়া প্রভৃতি লক্ষন দেখা যায়।
সাধারনত এই লক্ষনগুলো কয়েক সপ্তাহ স্থায়ী হয় এবং কদাচিৎ লক্ষ্মণ প্রকাশ পাওয়ার পর পরিশেষে মৃত্যু হয়। সংক্রমণের পর রোগের লক্ষন প্রকাশ পেতে ৩০ থেকে ১৮০ দিন সময় লাগতে পারে। জন্মের সময় আক্রান্ত হওয়া রোগীদের প্রায় ৯০% ক্রনিক বা দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি তে আক্রান্ত হন যেখানে ৫ বছর বয়সের পর আক্রান্ত হওয়া রোগীদের ১০% এরও কম এতে আক্রান্ত হন। দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি তে আক্রান্ত রোগীদের বেশিরভাগেরই কোন প্রাথমিক লক্ষন থাকে না। যদিও এক্ষেত্রে এটি ধীরে ধীরে এটি সিরোসিস এবং যকৃতের ক্যান্সার এ রূপ নিতে পারে। দীর্ঘস্থায়ী আক্রান্ত হওয়া রোগীদের প্রায় ১৫ থেকে ২৫% মৃত্যুবরণ করতে পারে।

Address

Dhaka, Dhaka Division
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Biggan Dorja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Biggan Dorja:

Shortcuts

Share

Category