BBA Academic Care

BBA Academic Care

Share

Your Educational Adviser

17/07/2022

ছোটবেলায় আঙুল গুনে হিসাব করতাম - 'একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি'!

আজ একটি বিষয়ে পড়তে গিয়ে জানতে পারলাম বাংলা ভাষাতে সব মিলিয়ে ১৮টি ঘর রয়েছে। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্বুদ, পদ্ম, খর্ব, নিখর্ব, মহাপদ্ম, শঙ্কু, জলধি, অন্ত্য, মধ্য, পরার্ধ। প্রতিটি ঘর আগের ঘরের মানের দশগুণ।

শেখার কোনো শেষ নেই।

10/07/2022
26/05/2022

"বিবিএ একাডেমিক কেয়ার" পরিবারের মধ্যে যারা বিসিএস পরিক্ষার্থী তাদের জন্য শুভকামনা রইল।

21/01/2022

বাবা পেপার পড়ছিলেন। মেয়েটি তখন বাবাকে খুব বিরক্ত করছিল. বাবা তাকে শান্ত করার জন্য পৃথিবীর মানচিত্র আঁকা রয়েছে এমন একটি কাগজ জোগাড় করলেন এবং কাগজটি টুকরা টুকরা করে ছিড়লেন এবং তার মেয়েকে বললেন, '' এগুলো তোমার ঘরে নিয়ে যাও এবং এগুলো পুনরায় এগুলো জোড়া লাগিয়ে নিয়ে এসো।''
সে ভাবল কাজটি করতে তার সারাদিন লাগবে এবং তিনি শান্তিতে পেপার পড়তে পারবে। কিন্তু তিনি অবাক হলেন কারণ, মেয়েটি কিছুক্ষন পরই কাগজটি ঠিক আগের মতই জোড়া লাগিয়ে নিয়ে আসল। লোকটি তার মেয়েকে জিঞ্জাসা করল সে কিভাবে এত তাড়াতারি কাজটি করল।
মেয়ে বলল, '' এটাতো খুব সোজা কারণ কাগজটির অপর পাতায় একজন লোকের ছবি ছিল এবং আমি সেই অনুযায়ী সাজিয়েছি।'' এই বলে সে বাইরে খেলতে চলে গেল।

Moral:
আমরা যেদিক থেকে পৃথিবীতে পর্যবেক্ষণ করছি ঠিক তার বিপরীত পার্শ্বে আরেকটি অংশ আছে। যখন আমরা একটি বিপদের সামনে আসি তখন আমাদের তার বিপরীত দিকটির দিকে লক্ষ রাখা উচিত। কারণ তার বিপরীত দিকে নিশ্চই একটি সহজ সমাধান রয়েছে।

তাই হতাশ না হয়ে সহজ সমাধান খুজুন, সফল আপনিই হবেন।
সংগ্রহ

20/01/2022

৪০টি গুরুত্বপূর্ণ উপদেশ
যা আপনার জীবনকে বদলে দেবে-

১। তিন সময়ে ঘুমানো থেকে বিরত থাকুনঃ
ক ) ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত,
খ ) আছর থেকে মাগরিব এবং
গ ) মাগরিব থেকে এশা পর্যন্ত।

২। দুর্গন্ধময় লোকের সাথে বসবেন না, যেমন:- যাদের মুখ থেকে সিগারেট কিংবা কাঁচা পেয়াজের গন্ধ আসে এমন লোকের সাথে।

৩। এমন লোকের কাছে ঘুমাবেন না যারা ঘুমানোর পূর্বে মন্দ কথা বলে ।

৪। বাম হাতে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকুন।

৫। দাঁতে আটকে থাকা খাবার বের করে খাওয়া পরিহার করুন।

৬। হাতে-পায়ের আঙ্গুল ফোটানো পরিহার করুন।

৭। জুতা পরিধানের পূর্বে দেখে নিন।

৮। নামাজে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাবেন না।

৯। টয়লেটে থুথু ফেলবেন না।

১০। কয়লা দিয়ে দাঁত মাজবেন না।

১১। প্যান্ট, ট্রাউজার, পা পায়জামা বসে ডান পা আগে পরিধান করুন।

১২। ফুঁক দিয়ে খাবার_ঠাণ্ডা করবেন না।
প্রয়োজনে বাতাস করতে পারেন।

১৩। দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙতে যাবেন না।

১৫। ইকামাত এবং নামাজের মধ্যবর্তী সময়ে কথা বলবেন না ।

১৬। টয়লেটে থাকা অবস্থায় কথা বলবেন না।

১৭। বন্ধুদের সম্পর্কে গল্প করবেন না। ভালো কিছুও নয়। ভালো বলতে বলতে মুখ দিয়ে শয়তান খারাপ কিছু বের করে দেবে!

১৮। বন্ধুদের জন্য প্রতিকুলতা সৃষ্টি করবেন না।

১৯। চলার সময় বারবার পেছনে ফিরে তাকাবেন না ।

২০। হাঁটার সময় দম্ভভরে মাটিতে পা ঠুকবেন না ।

২১। বন্ধুদের সন্দেহ করবেন না।

২২। কখনো মিথ্যা বলবেন না । ঠাট্টা করেও নয়।

২৩। নাকের কাছে নিয়ে খাবারের গন্ধ শুকবেন না ।

২৪। স্পষ্ট করে কথা বলুন যাতে লোকজন সহজে বুঝতে পারে।

২৫। একা ভ্রমণ করবেন না। দুইয়ের অধিক বা সম্ভব হলে দলবেঁধে ভ্রমণ করুন।

২৬। একা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন না, বুদ্ধিসম্পন্ন কারো সাথে পরামর্শ করুন, তবে সিদ্ধান্ত হবে আপনার!

২৭। নিজেকে নিয়ে কখনো গর্ব করবেন না।

২৮। খাবার নিয়ে কখনো মন খারাপ করবেন না। যা পেয়েছেন তাতেই আল্লাহ্ পাকের শুকরিয়া আদায় করুন।

২৯। অহংকার করবেন না। অহংকার একমাত্র আল্লাহ্ পাকের সাজে।

৩০। ভিক্ষুকদের পরিহাস করবেন না ।

৩১। মেহমানদের মন থেকে যথাসাধ্য ভালো মতো আপ্যায়ন করুন ।

৩২। ভালো কিছুতে সহযোগিতা করুন।

৩৩। দারিদ্র্যের সময়ও ধৈর্যধারণ করুন।

৩৪। নিজের ভুল নিয়ে ভাবুন এবং অনুসূচনা করুন।

৩৫। যারা আপনার প্রতি খারাপ কিছু করে, তাদের সাথেও ভালো আচরণ করুন।

৩৬। যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন।
আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করুন।

৩৭। বেশি ঘুমাবেন না , এতে স্মৃতিশক্তি লোপ পাবে।

৩৮। নিজের ভুলের জন্য দিনে অন্তত ১০০ বার আল্লাহ্ পাকের কাছে অনুতপ্ত হোন। আস্তাগফিরুল্লাহ পড়ুন!

৩৯। অন্ধকারে কিছু খাবেন না।

৪০। মুখ ভর্তি করে খাবেন না। বাচ্চাদেরকেও মুখ ভর্তি করে খেতে দিবেন না।

আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে এই উপদেশমূলক বাণীগুলো মেনে চলার তাওফীক দান করুক। (আমীন)

06/01/2022

নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুনঃ

▧ টাস্কঃ ১

ইমানকে দৃঢ় রাখতে চেস্টা করুন।
সকল প্রকার ছোট শিরক, বড় শিরককে না বলুন।
আল্লাহ ছাড়া আল্লাহর কোন সৃষ্টিকে ভরসা করবেন না।
একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবেন।

▧ টাস্কঃ ২

৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন।
সাথে ১২ রাকাত সুন্নত পড়তেই হবে। কোনভাবেই মিস দিবেন না।

▧ টাস্কঃ ৩

হারাম বর্জন করুন।
গান-বাজনা, নাটক, মুভি ইত্যাদি।
হারামে লিপ্ত থাকলে ইবাদত কবুল হয় না।

▧ টাস্কঃ ৪

গীবত, পরনিন্দা, অহংকার এই তিনটি জিনিস আপনার ব্যাক্তিস্বত্তা থেকে উপড়ে ফেলুন।
মনে রাখবেন, গীবত আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে, যার নামে গীবত করবেন সে অনায়াসে সে আপনার নফল ইবাদত নিয়ে নেবে।সো দরকার কি?
এতো কস্ট করে ইবাদত করেন সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে।জবানের হিফাজত করুন।
বেশি বেশি বই ইস্তিগফার পড়ুন।

▧ টাস্কঃ ৫

আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরতি নিন।
কিছু সময় একা থাকুন।
বেশি বেশি মৃত্যুর কথা স্মরন করুন।
নামাজে সিজদাহকে দীর্ঘ করুন।
এতে রবের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে।

▧ টাস্কঃ ৬

৫ ওয়াক্ত নামাজের পর অন্তত ৫ আয়াত হলেও কুরআন পড়বেন।
সাথে ৫ আয়াতের অর্থও পড়বেন।
কুরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন।
কুরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে ১০০%!

▧ টাস্কঃ ৭

মেয়েরা প্রোপারলি পর্দা করার চেস্টা করবেন।আর ভাইয়েরা চোখের পর্দা করার চেস্টা করবেন।

▧ টাস্কঃ ৮

প্রতিদিন ৫ বার আজানের জবাব দেয়া।আজানের জবাবের মধ্যে অফুরন্ত ফজিলত রয়েছে।
মাত্র ২/৩ মিনিটে এই আমলটা করে নেবেন।

▧ টাস্কঃ ৯

প্রতিদিন ১০০ বার করে
১)সুবহানাল্লাহ
২)আলহামদুলিল্লাহ
৩)আল্লাহু আকবার
৪)লা-ইলাহা ইল্লাল্লাহ
৫)আস্তাগফিরুল্লাহ
৬)সুবহানাল্লহি ওয়া বিহামদিহী
৭)সুবহানাল্লাহিল আজিম পড়া।
আল্লাহর পছন্দের বাক্যগুলা বেশি বেশি পড়া।

▧ টাস্কঃ ১০

এইবার নতুন কিছু শুরু হোক।
এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া।
তাহাজ্জুদের জন্য নিজেকে প্রস্তুত করুন।
দ্রুত ঘুমালে তাহাজ্জুদের জন্য নিজ থেকেই জেগে উঠতে পারবেন।
আর দেখবেন যেন অলৌকিক ভাবেই উঠছেন।

▧ টাস্কঃ ১১

প্রতিদিন সকালে একবার
বিকেলে একবার "সাইয়্যেদুল ইস্তেগফার" পড়ুন।

▧ টাস্কঃ ১২

যতবারই কোন না কোন ভুল করবেন ততবারই তওবা করবেন।
আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। 🥰❤️

05/01/2022

সাহচর্যে প্রভাবঃ-

১. স্ত্রীর পাশে ১-মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন।

২. মাতালের কাছে ১০- মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন খুব সহজ।

৩. সাধুদের সাথে ৩-মিনিট বসুন, আপনার সবকিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে।

৪. রাজনীতিবিদের সাথে ৪-মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশুনা সব বেকার, অনর্থক।

৫. একজন জীবন বীমা এজেন্টের সাথে ৫-১০ মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।

৬. একজন ব্যবসায়ীর সাথে ৬-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না।

৭. একজন বিজ্ঞানীর সাথে ৭-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অজ্ঞতার কারণে।

৮. একজন ভালো শিক্ষকের সাথে ৮-মিনিট বসুন, আপনি একজন ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন।

৯. একজন কৃষক বা শ্রমিকের সাথে ৯-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না।

১০. একজন সৈনিকের সাথে ১০-মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত ঘৃণ্য।

১১. কবরস্থানে ১০/১১ মিনিটের জন্য যান মনে হবে জীবনের সবকিছু তুচ্ছ মায়া, হাল ছেড়ে দেই।

১২. একজন ইতিবাচক মনোভাব সম্পন্ন ভালো, উদার মনের প্রকৃত বন্ধুর সাথে ১০-মিনিট বসুন, মনে হবে আপনার জীবন স্বর্গের চেয়েও সুন্দর...

01/01/2022

বিবিএ একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সকল ছাত্র-ছাত্রী এবং শুভাকাঙ্ক্ষী কে জানাই ইংরেজি নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


128/3, China Building Goli, Azimpur
Dhaka

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00