28/09/2026
📢 ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য শিক্ষা
প্রিয় নগরকান্দাবাসী,
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে শুধু ওষুধ সেবন করলেই যথেষ্ট নয়। ওষুধের পাশাপাশি সঠিক স্বাস্থ্য শিক্ষা, খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা বা ব্যায়াম এবং প্রয়োজনীয় নিয়মকানুন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনেকেই নিয়মিত ওষুধ সেবন করেন, কিন্তু কী খাবেন, কী খাবেন না, কতটুকু খাবেন কিংবা নিয়মিত শারীরিক পরিশ্রম কেন প্রয়োজন—এসব বিষয়ে সঠিক ধারণার অভাবে চিকিৎসার কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হয়ে পড়ে।
🏥 তাই এখন থেকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের চিকিৎসা ও ওষুধের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হবে।
🕘 প্রতিদিন সকাল ৯টা থেকে স্বাস্থ্য শিক্ষা সেশন শুরু হবে।
আপনার পরিবার, আত্মীয়স্বজন কিংবা আশপাশে যাঁরা ডায়াবেটিস অথবা উচ্চ রক্তচাপে আক্রান্ত, তাঁদের এই সেবা সম্পর্কে জানান এবং স্বাস্থ্য শিক্ষা সেশনে অংশ নিতে উৎসাহিত করুন।
💚 মনে রাখবেন—ওষুধের পাশাপাশি সঠিক স্বাস্থ্য শিক্ষা ও নিয়ম মেনে চলা রোগ নিয়ন্ত্রণে রাখার গুরুত্বপূর্ণ অংশ।
রোমানা খাতুন
সিনিয়র স্টাফ নার্স
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর।
#ডায়াবেটিস #উচ্চরক্তচাপ #স্বাস্থ্যশিক্ষা #সুস্থজীবন #রোগপ্রতিরোধ #নগরকান্দা #নগরকান্দাউপজেলাস্বাস্থ্যকমপ্লেক্স #ফরিদপুর