BJS & Bar Council Online Exam

BJS & Bar Council Online Exam বিজেএস (সহকারী জজ) ও বার কাউন্সিল পরীক্ষার অ্যাপ

22/10/2023

লিখিত শব্দের ক্ষেত্রে, আমরা মনের যে ক্যানভাসে বানান আঁকি তা মাঝে মাঝে ভুল পদক্ষেপে ভরে থাকে। কেউ কেউ অনিচ্ছাকৃতভ.....

১৭শ বিজেএস এর ১৮০ দিনের লং কোর্সটির পরীক্ষাগুলো দিচ্ছেন তো? সাব্জেক্টিভ, রিভিউ, মডেল টেস্টসহ সর্বমোট ৬০+ পরীক্ষা সংবলিত ...
14/06/2023

১৭শ বিজেএস এর ১৮০ দিনের লং কোর্সটির পরীক্ষাগুলো দিচ্ছেন তো? সাব্জেক্টিভ, রিভিউ, মডেল টেস্টসহ সর্বমোট ৬০+ পরীক্ষা সংবলিত এ কোর্সটি করলে বিজেএস এর একটি শাণিত প্রস্তুতি হয়ে যাবে। BJS & Bar Exam অ্যাপে আজই যুক্ত হোন।
বার কাউন্সিল এর কমপ্লিট কোর্সও আসছে!
[অ্যাপ লিংক প্রথম কমেন্টে!]

১৭শ বিজেএস এর ১৮০ দিনের লং কোর্সটির জন্য প্রস্তুতি নিন! দেখা হচ্ছে এপ্রিলের শুরুতে!
19/03/2023

১৭শ বিজেএস এর ১৮০ দিনের লং কোর্সটির জন্য প্রস্তুতি নিন! দেখা হচ্ছে এপ্রিলের শুরুতে!

আজ ১৮ মার্চ ২০২৩ তারিখে অনুষ্ঠিত ১৬শ বিজেএস প্রিলি প্রশ্ন সমাধান করেছেন তো? শতভাগ নির্ভুল উত্তরসহ সমাধান দেখতে অ্যাপে লগ...
18/03/2023

আজ ১৮ মার্চ ২০২৩ তারিখে অনুষ্ঠিত ১৬শ বিজেএস প্রিলি প্রশ্ন সমাধান করেছেন তো? শতভাগ নির্ভুল উত্তরসহ সমাধান দেখতে অ্যাপে লগইন করুন!

BJS & Bar Exam অ্যাপে বিষয়ভিত্তিক অনুশীলন ও লেকচার ম্যাটেরিয়াল দেওয়া শুরু হয়েছে। ইন্সটল করুন অথবা আপডেট করুন। জুডিশিয়াল ...
12/03/2023

BJS & Bar Exam অ্যাপে বিষয়ভিত্তিক অনুশীলন ও লেকচার ম্যাটেরিয়াল দেওয়া শুরু হয়েছে। ইন্সটল করুন অথবা আপডেট করুন। জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা বা বার কাউন্সিল পরীক্ষায় এগিয়ে থাকতে ঘরে বসেই প্রস্তুতি নিন আমাদের এই অ্যাপে!

11/03/2023

জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ও বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি জোড়ালো করতে আজই ইন্সটল করুন আমাদের অ্যাপটি। লিংক কমেন্টে।

04/03/2023

১৬শ বিজেএস ক্র্যাশ কোর্সটিতে অংশগ্রহণ করুন। প্রতিদিন একটি করে বিষয়ভিত্তিক পরীক্ষা, সপ্তাহান্তে রিভিশন টেস্ট ও পরীক্ষার আগে মডেল টেস্ট-এ অংশগ্রহণ করুন আর নিজের জুডিশিয়াল পরীক্ষার প্রস্তুতিকে দৃঢ় করুন। অ্যাপ লিংক কমেন্টে।

BJS & Bar online Exam App (বিজেএস ও বার অনলাইন পরীক্ষার অ্যাপ)- পূর্ণাঙ্গ কোর্স দ্বারা পুরো বিজেএস পরীক্ষার সিলেবাস শেষ ...
24/11/2022

BJS & Bar online Exam App (বিজেএস ও বার অনলাইন পরীক্ষার অ্যাপ)

- পূর্ণাঙ্গ কোর্স দ্বারা পুরো বিজেএস পরীক্ষার সিলেবাস শেষ করার ব্যবস্থা
- জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি/ মডেল টেস্ট দেওয়ার ব্যবস্থা
- বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি/ মডেল টেস্ট দেওয়ার ব্যবস্থা
- বিজেএস ও বার কাউন্সিল প্রশ্নব্যাংক থেকে পরীক্ষার ব্যবস্থা
- বিষয়ভিত্তিক আলোচনা ও পরীক্ষা
- আইনি বিষয়সমূহের জন্য বিস্তারিত ব্যাখ্যা
- ফ্রি মডেল টেস্ট দেওয়ার ব্যবস্থা

আমাদের এন্ড্রয়েড অ্যাপটি ব্যবহার করে দেশের যেকোন প্রান্তে বসে প্রতিযোগিতামূলক বিজেএস ও বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন খুব সহজেই!

গতানুগতিক অন্যান্য চাকুরির (যেমন বিসিএস) প্রস্তুতির জন্য প্রচুর রিসোর্স অনলাইনেই পাওয়া যায়। এছাড়া দেশের বেশিরভাগ জায়গায় সেসব চাকুরির কোচিং-এর সুবিধা আছে। যেটা বিজেএস বা বার কাউন্সিরল প্রার্থীদের জন্য নেই!

কর্মব্যস্ত আইনি পেশায় নিয়োজিত অ্যাডভোকেটগণ বা আগ্রহী জুডিশিয়াল প্রার্থীরা দেশের যেকোন প্রান্তে বসেই যেন জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা বা বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন, তাদের দোর গোড়ায় এ সেবাটি পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।
_____________
বিজেএস এবং বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি নিতে অ্যাপটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করুন এবং নিয়োগ পরীক্ষায় আত্মবিশ্বাসী হয়ে যান!

© 2022 App Lab Bangladesh.

24/11/2022

সহকারী জজ নিয়োগের বিস্তারিত।

আবেদনের যোগ্যতা
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ে স্নাতক অথবা স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে পরীক্ষা আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের আগে শেষ হতে হবে।

যেভাবে আবেদন
আগ্রহী যোগ্য প্রার্থীদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে (http://www.bjsc.gov.bd/) প্রবেশ করে কমিশনের নির্ধারিত বিজেএসসি ফরম পূরণ করে অনলাইন নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে এবং আবেদন ফি জমা দিতে হবে। সফলভাবে আবেদন জমা হওয়ার পর টেলিটক নম্বর থেকে পরীক্ষা ফি বাবদ ১২০০ টাকা জমা দিতে হবে।

প্রাথমিক পরীক্ষা
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের প্রথমে ১০০ নম্বরের প্রাথমিক পরীক্ষায় (প্রিলিমিনারি পরীক্ষা) অংশগ্রহণ করতে হবে। এ পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ থাকবে। প্রতিটি এমসিকিউয়ের মান এক নম্বর। তবে প্রতিটি এমসিকিউয়ের ভুল উত্তরের জন্যে ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের প্রাক্​ যোগ্যতা হিসেবে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রাথমিক পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৫০। প্রাথমিক পরীক্ষায় সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়, সাধারণ গণিত, দৈনন্দিন বিজ্ঞান, বুদ্ধিমত্তা এবং আইন বিষয়ের ওপর প্রশ্ন করা হয়। প্রাথমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর প্রার্থীর লিখিত বা মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করা হবে না। এ পরীক্ষা–সম্পর্কিত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ‘তথ্য, নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস’ বইয়ের প্রথম অধ্যায়ের ১৩ নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা আছে।

লিখিত পরীক্ষা
বিজেএস পরীক্ষায় ১০০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব পরীক্ষার্থী প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন, শুধু তাঁরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। গড়ে ৫০ শতাংশ নম্বর পেলে একজন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে বিবেচিত হবেন। কোনো পরীক্ষার্থী কোনো বিষয়ে ৩০ নম্বরের কম পেলে তিনি লিখিত পরীক্ষায় অকৃতকার্য বলে বিবেচিত হবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য ‘তথ্য, নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস’ বইয়ের প্রথম অধ্যায়ের ১৪ থেকে ১৭ নম্বর অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে।

মৌখিক পরীক্ষা
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ৫০। এ–সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ‘তথ্য, নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস’ বইয়ের ১৯ নম্বর অনুচ্ছেদে লেখা আছে। শুধু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় সূত্রে জানা যায়, সহকারী জজ থেকে বদলি হিসেবে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরির সুযোগও রয়েছে। জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী জজ/ সিনিয়র সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা জজ/ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ/ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা ও দায়রা জজ হওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া প্রেষণে আইন মন্ত্রণালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগের অধীন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পদ মর্যাদা অনুযায়ী পদায়নের সুযোগ রয়েছে।

বিজেএস ও বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য সুখবর। আমরা আপনাদের জন্য নিয়ে আসছি কমপ্লিট বিজেএস ও বার কাউন্সিল পরীক্ষার পূর্...
16/10/2022

বিজেএস ও বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য সুখবর। আমরা আপনাদের জন্য নিয়ে আসছি কমপ্লিট বিজেএস ও বার কাউন্সিল পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য একটি পরিপূর্ণ অ্যাপ!

এখানে পরীক্ষার ইকোসিস্টেমে পরীক্ষা দিয়ে নিজেকে স্বল্প সময়ের মধ্যে প্রস্তুত করতে পারবেন!

29/09/2022

বিজেএস (সহকারী জজ) ও বার কাউন্সিল পরীক্ষার্থীদের জন্য সুখবর!!! শীঘ্রই BJS & Bar অনলাইন এক্সাম প্ল্যাটফর্মের এন্ড্রয়েড অ্যাপটি সকলের জন্য উন্মুক্ত করা হবে। দীর্ঘ একটি কোর্সপ্ল্যান নিয়ে প্রাথমিকভাবে বিজেএস পরীক্ষার একটি কোর্সসহ ছাড়া হবে অ্যাপটি। কোর্সে ৪০ টি সাবজেক্টিভ পরীক্ষা, ৮ টি পাক্ষিক ও ৫ টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও ফ্রি মডেল টেস্ট, সাবজেক্টিভ প্রস্তুতিসহ নোটিফিকেশন কুইজের ব্যবস্থা থাকছে!

আপডেট পেতে পেজটিতে লাইক দিয়ে সাথে থাকুন।

Address

Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when BJS & Bar Council Online Exam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BJS & Bar Council Online Exam:

Shortcuts

Share