14/04/2026
ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কানাডায় এসে আপনি আগডুম বাগডুম ঘোড়াডুম অবশ্যই সাজতে পারেন না। কারণ, বছরে দুইবার আপনার নামে সম্পূর্ণ রিপোর্ট আপনার ইউনিভার্সিটি IRCC এর কাছে পাঠায়। IRCC খুব সযত্নে এই তথ্য সংরক্ষণ করে ভবিষ্যতে আপনাকে পাকড়াও করার জন্য (পড়ুন ভবিষ্যতে procedural fairness letter পাবেন)।
দুইবার কখন কখন:
March 1 to April 30
November 1 to December 30
আপনাদের নামে যেই রিপোর্ট যায় তা সাধারণত দুই ভাগে বিভক্ত।
1. Adverse
2. Non-adverse
1. Adverse - মানে আপনি বিপদে আছেন। এই ভাগের মধ্যে নিচের চার ধরনের যে কোনো একটি রিপোর্ট যেতে পারে।
👉Academic suspension
👉No longer registered or enrolled
👉No show
👉Unknown or no record
বেশ ভালো এক্সপ্লেনেশন না থাকলে কানাডার ইমিগ্রেশন জার্নি এই রিপোর্টেই শেষ হওয়ার কথা। কারণ স্টুডেন্ট তখন Non-Compliant হয়ে যাচ্ছে।
2. Non-adverse - আপনি ভালো, আপনি বিপদে নেই। নিচের সাত ধরনের যেকোনো একটি রিপোর্ট যেতে পারে।
👉Academic break
👉Authorized Leave
👉Deferred Enrolment
👉Full-time Studies
👉Not started
👉Part-time Studies
👉Program or Degree Completed
আইন কি বলে?
Per subsection 220.1(1) of the IRPR, study permit holders in Canada (with the exception of those described under R220.1(3)) are subject to both of the following conditions:
👉They shall enroll at the designated learning institution that is named in their permit and remain enrolled there until they complete their studies.
👉They shall actively pursue their course or program of study.
This means that study permit holders in Canada must make reasonable progress toward completing their program of study.
✍️ April 14 2026
Towhid Siddiki Rcic-irb
RCIC-IRB - R731628, OCELT, ICTEAL
Regulated Canadian Immigration Consultant
Authorised Representative for Immigration Refugee Board
Towhid's Immigration Solutions
OCELT - Ontario Certified English Language Teacher
ICTEAL - International Certificate for Teachers of English as an Additional Language
IELTS & Canada
+16476195729
+14373655729
https://www.rcictowhid.ca/
08/01/2026
সঠিক প্ল্যান করে কানাডাতে আসতে পারলে ইনশাআল্লাহ অনেকেই ৩ থেকে ৪ বছরের মধ্যে ভালোভাবেই সেটেলমেন্ট করতে পারবেন।
তবে বর্তমানে যেভাবে এমপ্লয়মেন্ট সেক্টর থেকে শুরু করে সবকিছু ড্রাস্টিক্যালি পরিবর্তন হচ্ছে আপনি এর সাথে পাল্লা দিয়ে নিজেকে কতখানি মার্কেটের সাথে এলিজিবল এবং মানানসই রাখতে পারবেন তা অন্যতম বড় একটি প্রশ্ন।
অনেকের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি করতে পারলে ভালো, আর অনেকের ক্ষেত্রে সময় নিয়ে আসা জরুরী। আমি মনে করি কানাডাতে ইমিগ্রেন্ট হয়ে আসার যে প্ল্যান আপনি করছেন তার সাথে সাথে কানাডায় কোন সেক্টরে আপনি নিজেকে সেটেল ডাউন করবেন তা আরো বেশি ভালোভাবে প্ল্যানিং করা জরুরী।
অভিজ্ঞতা থেকে বলছি যারা কানাডায় আসছে তারা তাদের ক্যারিয়ার প্লানিং নিয়ে অধিকাংশ সময় অলসতা দেখায়। আসলে মূলত এটাই পরবর্তীতে কাল হয়ে দাঁড়ায়। নিজেকে জব মার্কেটে এলিজিবল রাখতে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত আপনার স্কিল গুলো আপডেট রাখতে হবে।
অনেকের ক্ষেত্রে ক্যারিয়ারও পরিবর্তন করা লাগতে পারে আবার অনেকের ক্ষেত্রে শূন্য থেকে শুরু করতে হবে।
কানাডা অনেকের জন্য স্বপ্নের একটি দেশ এবং বাস্তবিক পক্ষে হবেও তা আর অনেকের জন্য হবে একটি বড় ভুল ডিসিশন।
✍️ ০৭/০১/২০২৬
Towhid Siddiki Rcic-irb
28/09/2025
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ,😍
এর বেস্ট প্রিপারেশন নিতে চান শুধুমাত্র তাদের জন্যে গুরুত্বপূর্ণ।
👍🇨🇦
October 07
Sun Tue Thu
8:00-10:00 pm BD Time
Regular fee 16000/-
If you are a student, 13,000/- BDT in this batch.
(Age 12-27)
ক্লাস কয়টি?
সর্বমোট ক্লাস ২৪টি।
Speaking 06
Listening 04
Reading 06
Writing 08
আমাদের এই ২৪ টি ক্লাস বাদেও প্রতি শনিবার রিডিং এবং লিসেনিং এর আলাদা করে প্র্যাকটিস ক্লাস থাকবে, যাতে করে আপনাদের সর্বাঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হয়।
#আমাদের_জন্য_কি_কোন_রুটিন_থাকবে?
আমাদের অরিয়েন্টোশন ক্লাসে সবার জন্য কাস্টমাইজড রুটিন করে দেয়া হয়। যা কোর্স চলাকালীন প্রথম দুই মাস ফলো করতে হয় । দুই মাসের মাথায় কোর্স এর শেষের দিন আবার এই রুটিন পরিবর্তন করে তখন এক্সাম প্রিপারেশন এর রুটিন করে দেয়া হয় যা এক্সাম এর আগের দিন পর্যন্ত ছাত্রছাত্রীদের ফলো করতে হয়।
কোর্স শুরু হয় স্পিকিং মডিউল দিয়ে এবং ছাত্রছাত্রীদের স্পিকিং ফুলুয়েন্সি আনার জন্য এবং তাদের জড়তা কাটানোর জন্য সপ্তাহের ৪ দিন তাদের স্পিকিং প্র্যাকটিস এর রুটিন করে দেয়া হয় পরীক্ষার আগ দিন পর্যন্ত।
আপনার এই কোর্সটি রেগুলার ক্লাস শেষ হতে সময় লাগবে ২ মাস, কিন্তু আমাদের সাথে আপনাকে যুক্ত থাকতে হবে নুন্যতম ৪-৫ মাস। কারন ২ মাস কোর্স করেই কোনও ধরনের প্র্যাকটিস করা ছাড়াই আপনি IELTS এর মত পরিক্ষায় ওভারঅল ৭/৮ স্কোর করবেন এইটা ভাবা ঠিক নয়।
কোর্স শেষ হওয়ার পরে আপনি পরীক্ষার আগের দিন পর্যন্ত আমাদের সাথে আমাদের স্পেশাল ল্যাংগুয়েজ ক্লাবের মাধ্যমে প্রতিদিন রুটিন অনুযায়ী পড়ালেখা করতে পারবেন এবং আমাদের সরাসরি মনিটরে থাকবেন। এর ফলে আপনার মধ্যে ধীরে ধীরে আত্মবিশ্বাস গড়ে উঠবে। আমাদের মনে রাখা উচিৎ আপনি আমাদের ক্লাসে সব মডিউলের সকল টেকনিক শিখলেন কিন্তু আয়ত্ত করা এবং এক্সাম পরিস্থিতিতে তা এপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই রেগুলার প্র্যাকটিস এর মধ্যে থাকতে হবে।
09 জন স্টুডেন্টের জন্য 2 জন CLB 9 পাওয়া শিক্ষকদের ক্লাস এবং সপ্তাহে ৭ দিন এদের সাথেই ল্যাংগুয়েজ ক্লাবে তা আবার ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছেন আমাদের সম্মানিত স্টুডেন্টেরা । অর্থাৎ আমাদের রুটিন অনুযায়ী আপনি নুন্যতম ৪ মাস প্রতিদিন পড়লেখার মধ্যে অটোমেটিকভাবে আপনি থাকতে বাধ্য।
#ল্যাংগুয়েজ_ক্লাব_কি ?
প্রথম দুই মাসে আপনার রেগুলার ক্লাস ২৪ টি । এবং পরের দুইমাসে আরও ৬১ টি ল্যাংগুয়েজ ক্লাব অর্থাৎ ৪ মাসে ৬১ টী ল্যাংগুয়েজ ক্লাব সহ সর্বমোট ৮৫ টি ক্লাস পাচ্ছেন যার সবগুলোই নিচ্ছেন আমাদের CLB 9 পাওয়া শিক্ষকরা, কারন ভাল স্কোর করার জন্য আপনার দরকার নিবিড় পর্যবেক্ষণে থাকা । আমাদের এইরকম অনন্য ক্লাস রুটিন একমাত্র সম্ভব হচ্ছে আমাদের ডেডিকেটেড শিক্ষক প্যানেলের কারনে।ল্যাংগুয়েজ ক্লাব ফি প্রতি মাস ১০০০/-
#আপনারা কি ইমিগ্রেশন অথবা স্টাডি ভিসাতে হেল্প করেন ?
RCIC Immigration consultant এর মাধ্যমে ইমিগ্রেশন অথবা স্টাডি ভিসার সব পদক্ষেপগুলো আমাদের স্টুডেন্টদেরকে আমরাই প্রতিটি পদক্ষেপে হাতে ধরে গাইড করে যাচ্ছি যার ফলে তাদের ভুল হওয়ার সম্ভাবনাই কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ। স্টুডেন্টরা আমাদের মাধ্যমেই আবেদন করতে পারছে ।
#আপনাদের সকল টিচাররা কি আইইএলটিএস পরীক্ষা দিয়েছেন?
আমাদের টিচাররা আইইএলটিএস পরীক্ষায় ওভারঅল ব্যান্ড 8 পাওয়া। (CLB 9 and CLB 10) আলহামদুলিল্লাহ অনেকেই আছেন এর মধ্যে স্পিকিং 9 এ 9 এবং রিডিং এ 9 এ 9 আবার লিসিনিং 9 এ 9 পাওয়া।টিচাররাদের মধ্যে অলমোস্ট সবাই বর্তমানে ক্যানাডাতে অবস্থান রত। আশা করি আমাদের শিক্ষকরা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত স্কোর অর্জন করতে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে সফল হবেন।
#কিভাবে ক্লাস নেয়া হয়?
সবার অবগতির জন্য বলছি আপনারা সবাই আপনাদের বাসায় বসেই ক্লাস করবেন ফলে আপনাদের যাতায়াত খরচ সহ আসা যাওয়ার সময় বেচে যাবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আপনাদের বাসায় আরও বেশি মনযোগ দিয়ে পড়তে পারবেন কারন রাস্তায় জ্যাম এ বসে বসে থাকতে থাকতে যেই বিরক্তি ভাব আসে, আমাদের অনলাইন ক্লাসে তার কোনও সুযোগ নেই।
ক্লাস নেয়া হবে জুম সফটওয়ারের মাধ্যমে। ক্লাস শুরু হওয়ার আগেই সবাইকে ক্লাসের লিংক ই-মেইলে পাঠিয়ে দেয়া হবে লিংকে ক্লিক করলেই সফটওয়্যারটি অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে আপনার ল্যাপটপ, কম্পিউটার, নোটপ্যাড অথবা মোবাইলে ইন্সটল হয়ে যাবে।
সম্পূর্ণ সরাসরি এবং ক্লাস শেষে আপনারা সবাই গুগোল ড্রাইভ এর মাধ্যমে ক্লাসের ভিডিও রেকর্ডিং পেয়ে যাবেন যার ফলে ভবিষ্যতে আপনারা এই ক্লাস আবার বাসায় বসে নিজেদের সুবিধামতো সময়ে দেখতে পারবেন।
এই ভার্চুয়াল ক্লাসে আপনি অন্যান্য ক্লাসের মতই সরাসরি অংশগ্রহন করতে পারবেন, সরাসরি শিক্ষককে প্রশ্ন করতে পারবেন এবং সাথেই সাথেই সরাসরি উত্তর পেয়ে যাবেন।
আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে মন থেকে চেষ্টা করছি সবাইকে একটি আন্তর্জাতিক মানের সার্ভিস দেয়ার জন্য। কারণ আমরা নিজেরা জানি আন্তর্জাতিক মানের সার্ভিস কেমন হয়।
ভর্তি হওয়ার জন্য পেজ মেসেঞ্জার এ যোগাযোগ করুন অথবা নিচের নাম্বারে যোগাযোগ করুন।
+1 (437) 365-5729
+8801740951625
+8801569174085
...........................................