19/08/2026
1065
প্রিয় তাবাসসুম.....
মাঝে মাঝে কিছু মানুষকে দেখলে মনে হয়, সৃষ্টিকর্তা বুঝি তাদের বেশ সময় নিয়ে, অনেক যত্ন করে বানিয়েছেন। আপনার দিকে তাকালেও ঠিক একই অনুভূতি হয়। আপনার চেহারার সরলতা, ওই গভীর দুটি চোখ আর ঠোঁটের কোণে লেগে থাকা মিষ্টি হাসিটা এত বেশি স্নিগ্ধ যে চোখ ফেরানো কঠিন।
একটা মানুষের মাঝে এত বেশি মায়া আর মাধুর্য কীভাবে একসাথে থাকতে পারে, তা আপনাকে না দেখলে হয়তো জানা হতো না। আপনার চোখের চাহনিটা এত বেশি সুন্দর যে দেখতে দেখতে মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়।
এই ছোট্ট লেখাটার মাধ্যমে শুধু এতটুকুই জানাতে চাই—আপনি একজন অসাধারণ সুন্দর মানুষ, শুধু বাইরে থেকেই নন, আপনার এই হাসির মাঝেই তার সৌন্দর্য প্রকাশ পায়। সবসময় এভাবেই হাসিখুশি থাকুন! আর, আপনি কি আমার হাসিমুখের কারণ হবেন?😅
Miss Maliha💝