MediScanner

MediScanner Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MediScanner, Educational consultant, Dhaka.

22/04/2023

May you continue to grow wiser and more charming every day! May this Eid bring happiness in your heart and to your family.
Eid ul Fitr Mubarak!

- MediScanner

13/04/2023

এবার এমবিবিএস কোর্সে ভর্তির ৭০ শতাংশ নারী: স্বাস্থ্যমন্ত্রী

11/04/2023

কোন কিছু শুরু করার আগে অবশ্যই আমাদের একটি প্লান থাকা দরকার যা না থাকলে আপনি কখনই আপনার লক্ষ্যে পৌছাতে পারবেন না।

একাডেমিক হোক আর মেডিকেল ভর্তি প্রস্তুতি হোক, আজ আমরা এমন একটি স্টাডি প্লান নিয়ে আলোচনা করব যা আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে ইনশাআল্লাহ্‌।

1. Set Goal

আপনাকে প্রথমে আপনার লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারনা থাকতে হবে যে আপনি কি করতে চান, কেন করতে চান, কিভাবে করতে চান। এই তিনটি বিষয়ে আপনাকে একদম পরিষ্কার ধারনা থাকতে হবে। আপনি যখন এগুলো মাথায় নিয়ে কিছু করবেন, আপনাকে আর পিছু হাঁটতে হবে না মোটিভেশন এর অভাবে। আপনি নিজেই মোটিভেটেড থাকবেন সবসময়। তাই, আপনাকে শুরুর শুরুতেই নিজের লক্ষ্য স্থির করে নিতে হবে পাকাপোক্ত ভাবে।

2. Prioritize Time

এবার আপনাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার সময়কে মূল্যায়ন করতে হবে। আপনার লক্ষ্য ঠিক করে বসে থাকলেই হবে না, সেই লক্ষ্যে পৌছাতে অবশ্যই আপনার সময়কে মূল্যায়ন করতে হবে। তা না হলে আপনি কখনই আপনার লক্ষ্যে পৌছাতে পারবেন না। মনে রাখবেন, সময় এবং মেডিকেলে ভর্তির সুযোগ কারো জন্য অপেক্ষা করে না।

3. Utilize Resources

এবার আপনাকে পর্যাপ্ত রিসোর্স এর সহায়তা নিতে হবে যাতে আপনি কোন ভাবেই কিছু মিস না করে যান । সেক্ষেত্রে মূল বই এর কোন বকল্প হতে পারে না। গাইড বই বা অন্য যা কিছুই আপনি পড়েন না কেন, আপনাকে প্রথমে মূল বই সম্পর্কে স্পষ্ট ধারনা থাকতে হবে।

4. Practice

শধু রিসোর্স এর পিছনে পড়ে থাকলেই চলবে না , আপনি কি শিখলেন তা অবশ্যই যাচাই করে দেখতে হবে। আর এজন্যই আপনাকে বার বার প্রাকটিস করে যেতে হবে এবং ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তুলতে হবে যাতে আপনাকে কেউ কোন কিছুতেই আটকাতে না পারে।

5. Stay Organized

সবসময় মনে রাখবেন আপনার অলসতাই আপনার প্রধান শত্রু। আর অলসতাই আপনাকে বিশৃঙ্খল করে তুলবে। বিশৃঙ্খল জীবনে কেউ কখনো সফল হতে পারে না। জীবনের প্রতিটি পর্যায়ে আপনাকে সুশৃঙ্খল হয়েই সব মোকাবেলা করতে হবে। তাই অলসতাকে দূরে ঠেলে সফলতার মঞ্চে নিজের জায়গা করে নেয়াই বুদ্ধিমানের পরিচয় ।

6. Seek Help

পরিশেষে, সহায়তা নেয়া এবং সহায়তা করার মানসিকতা আপনার মধ্যে লালন করতে হবে। এতে কোন লজ্জা এবং সঙ্কোচ নেই। আপনার ইগো আপনাকে বঞ্চিত করবে আপনার উপযুক্ত জায়গায় উপবিষ্ট হতে।

আর হ্যাঁ , MediScanner তো আছেই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে সব উজাড় করে পাশে থাকতে। তাই, ভয় কে জয় করেই এগিয়ে যেতে হবে সফলতার মঞ্চে।

আপনার শুভকামনায়
MediScanner

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MediScanner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share