Portugal Vs Congo
In a nutshell
#ওয়ার্ল্ডকাপ
Biologic ninjas-বায়োলজিক নিন্জাস
Your learning partner.
Congratulations Royal Challengers Bengaluru
Back 2 back champion
Eid Mubarak 🌜🎆🎇
ninjas 🥷🏻
20/05/2026
‘আছিয়া’ নামটা কি আপনাদের মনে আছে?
ঐ যে মাগুরার ৮ বছর বয়েসী কন্যাশিশু, যে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শশুর হিটু শেখ এর কাছে ধর্ষিত হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করে।
২০২৫ সালের ১৭ মে হিটু শেখের ফাঁসির রায় হওয়ার একবছর পার হয়ে গেলেও সেই রায় এখনো কার্যকর হয়নি!
রামিসার বাবার কথাগুলোর কোনো জবাব কি রাষ্ট্রের কাছে আছে?
©️
19/05/2026
ফুটবল ঈশ্বর রা কোন এক অদৃশ্য মায়ায় স্বর্গের সুষমা ছেড়ে ব্রাজিলের বস্তিতে, অলিগলিতে নেমে আসে । পায়ের জাদুকরি ছোঁয়ায় এঁকে যায় মোনালিসা ।
আবেগ হাসি কান্নায় যাদের ফুটবল তাদের বিপর্যয়, অ্যাপোক্যালিস এর গল্পগুলোও পিকাসোর গোয়ের্নিকোর মত রয়ে যায়।
নক্ষত্রের ও একদিন মরে যেতে হয়, দেবতারা প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে বস্তুজগতে । সেই জাগো বনিতোর জৌলুস নাই, মাঠের মায়াবী শাসন হারিয়েছে তবু ধ্বংসস্তুপের মাঝে একটা পরাজিত ফুল অপরাজিতা হওয়ার চেষ্টায় খেলে যায় ।
সে আমাদের নেইমার । ছোটোবেলার আবেগ, ভালবাসা
♥️
©️Shamim Sharia
18/05/2026
ভুলের গল্প
-----------
প্রিয় কায়সার হামিদ,
যে মানুষটার পায়ে বল এলে আনন্দে কেঁপে উঠত লাল সবুজের গ্যালারি সে মানুষটা আজ কাঁদছে। আপনার এই শোকের মাঝেও কালবেলাকে দেয়া সাক্ষাৎকার...অসুস্থ অবস্থায় চ্যানেল আই ও বাংলা ট্রিবিউনকে দেয়া সাক্ষাৎকারসহ অনেক মতামত আমাদের নজরে এসেছে।
আপনি...
১. অভিযোগ করেছেন ইন্ডিয়ান ডাক্তারের ভাষ্যমতে কোন কোন না কোনভাবে ভুল চিকিৎসা হয়েছে (সূত্র: কালবেলা, সময় টিভি)
২. আক্ষেপ করেছেন বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট হয় না, এটা জানতেন না।(সূত্র: চ্যানেল আই)
৩. ফ্যাটি লিভারের কারণে তিনি লিভার ফেইল্যর এ আক্তান্ত হয়েছেন।(সূত্র: চ্যানেল আই)
৪. ভুল অ্যান্টিবায়োটিক বা সিডেটিভ দেয়া হয়েছে।
সত্যি বলতে ভুল তো হয়েছে। একটা না একাধিক। আপনি যেহেতু অত্যন্ত জনপ্রিয় একজন খেলোয়াড়, জনপ্রিয় ব্যাক্তিত্ব সেহেতু আপনার কথার গুরুত্ব আছে। প্রতিটা কথা সমাজে মেসেজ সরবরাহ করছে।
একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্য সচেতন ব্যাক্তি হিসেবে আমি সেই ভুলগুলো আপনাকে ধরিয়ে দিতে চাই।
১.
প্রথম ভুল, জ্বর ও জন্ডিস থাকার পরেও এক সপ্তাহের অধিক আপনি পাত্তাই দেন নাই। দশ এগারো দিন বাসাতে রেখেছেন (সুত্র: চ্যানেল আই)। হতে পারে টুকটাক চিকিৎসা দেয়া হয়েছে। আচ্ছা, জ্বরে কি প্যারাসিটামল দিয়েছিলেন?
দিয়ে থাকলেই মহাবিপদ। যে মানুষটা হেপাটাইটিস-এ এবং ই তে আক্তান্ত হয়ে লিভার ফেইল্যর এর দিকে যাচ্ছে তার জন্যে সামান্য প্যারাসিটামলও কিন্তু অনেক ভয়ংকর!
২.
দ্বিতীয়ত লিভার ফেইল্যর হলে প্রথমেই দেহ থেকে টক্সিন বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়...আক্তান্ত হয় মস্তিস্ক...শুরু হয় DIC নামক মহা জটিলতা...আক্রান্ত হয় ফুসফুস...খুব দ্রুত একে একে সব অর্গান আক্রান্ত হয়।
তাই ফুসফুস আক্তান্ত হবে এটাই স্বাভাবিক।
লাইফ সাপোর্ট কাকে বলে জানেন?
ফুসফুস যখন কাজ করেনা তখন কৃত্রিম ফুসফুস দিয়ে রোগীকে বাঁচিয়ে রাখতে হয়। এটাকেই ভেন্টিলেটর বা লাইফ সাপোর্ট বলে।
৩.
বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট হয় না। এটাও ভুল। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের যে ওটিতে আমি অপারেশন করি সেখানেই অতীতে লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। অধ্যাপক মো. আলীর তত্ত্বাবধানে এটি হয়েছিল। পিজিতেও হয়েছে।
কিন্তু নিয়মিত হয় না। কারণ এটা ব্যায়বহুল। এত টাকা দিয়ে রোগীরা দেশে অপারেশন করতে চায় না।
৪.
উন্নত বিশ্বে যেখানে লিভার আইসিইউ আছে সেখানেও এ রোগে মৃত্যুর হার ৯০% এর বেশি। কেন জানেন? ঐ যে ফালমিনেন্ট হেপাটিক ফেইল্যর হওয়ার সাথে সাথে রোগীর নানা জটিলতা শুরু হয়...তাই চাইলেও দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট আয়োজন করা যায় না। যেটা ইন্ডিয়াও পারে নাই।
৫. ফ্যাটি লিভারের কারনে এমন হয়েছে এই স্টেটমেন্টও ভুল। এতে করে যারা প্রাথমিক পর্যায়ের ফ্যাটি লিভারে আক্রান্ত তারা আতংকে আছেন। এই কদিন এসব রোগীর ভীড় চেম্বারে বেড়ে গেছে।
এটা ঠিক যে ফ্যাটি লিভার এডভান্স হলে...অল্পতেই কাবু হওয়ার ঝুঁকি থাকে। প্রাথমিক পর্যায়ের ফ্যাটি লিভার নিয়ম মেনে একদম ভাল অবস্থায় ফিরে যাওয়া যায়।
৬. সিডেটিভ বা অ্যান্টিবায়োটিক সঠিক চিকিৎসারই অংশ। আর ওনাকে প্রাথমিক নয়, টারশিয়ারি লেভেলের চিকিৎসা দেয়া হয়েছে।
বাবা হিসেবে অনিচ্ছাসত্ত্বেও আপনার কিছু ভুল হয়েছে। মেয়েকে ফিট রাখার চেষ্টা হয়ত করেছেন, পারেননি। এলোমেলো খাবার থেকে বিরত রাখতে পারেন নি।
যথাসময়ে মেয়েকে হাসপাতালে নেননি। বাসায় রেখে ঝুঁকিপূর্ণ অবস্থায় প্যারাসিটামল খাইয়েছেন।
দ্বিতীয় ভুল, সিংগাপুর বা উন্নত বিশ্ব না করা সত্ত্বেও ওনাকে ইন্ডিয়ায় নিয়ে গেছেন। এয়ারএ্যাম্বুলেন্স এর ভাড়া দিয়েছেন ৫৫ লাখ, নিশ্চয়ই ইন্ডিয়াতেও ৩০/৪০ লাখ যাবে। বাবার মন, তাই হয়ত মিরাকলের আশায় গেছেন। যেকোন সামর্থবান পিতাই এটা করবে। সেজন্যে এটাকে ভুল বলার জন্যে আমি দু:খিত।
আরো একটা কারণ এ কাজটা ভাল হয়েছে। দেশের হাসপাতালে মারা গেলে আরো অনেক বেশি অভিযোগ আসত। উন্নত চিকিৎসার আশায় বিদেশে যাওয়ার খবর যতবেশি মার্কেট পায়। উন্নত কফিনে বিদেশ থেকে ফিরে আসার খবর গুলো ততটা পায় না।
একটা দেশ সব কিছুতে স্বয়ং সম্পূর্ণ হয় না। কিছু বাস্তবতা থাকে। এই যেমন, বাংলাদেশের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল সৈয়দপুরে, ঢাকায় না কিন্তু। খোদ আমেরিকাতেও ফাইলেরিয়া ডেডিকেটেড হাসপাতাল নেই।
আপনি তো উন্নতমানের ফুটবলার।তবুও ফুটবলে বাংলাদেশের অবস্থান কত আমরা কিন্তু সে প্রশ্ন করছিনা। কারণ কিছু সীমাবদ্ধতা, বাস্তবতা মেনে নিতে হয়।
তাই মানসিক স্বান্তনার জন্যে মনগড়া অভিযোগ না তুলে প্রয়োজনে সরাসরি ব্যবস্থা নিন। বিশেষজ্ঞ এর সাহায্য নিয়ে ভুল চিকিৎসার অভিযোগ আনুন।
পিতা হিসেবে আজ আপনি আহত। চিকিৎসক হিসেবে আমরাও আহত। এক একজন পিতা হিসেবে, দুই ভুল চিকিৎসার মনগড়া অভিযোগের কারণে।
তবে আপনি কিছু ভুল তুলে আনতেই পারতেন।
যেমন খাদ্যে ভেজাল, দুষিত পানি কিংবা স্বাস্থ্য অসচেতন প্রজন্মের ভুল জীবন যাপন নিয়ে।
পরকালে মেয়ের সাথে আবারও দেখা হোক। বেহেস্তী বাগানের কোন এক নদীর ধারে। এক জীবনের আফসোসগুলো না হয় সেসময় মিটিয়ে নিলেন।
আমিন।
©️Dr Saklayen
মাহেরীন চৌধুরী ম্যাম ❤️
𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡 𝐅𝐫𝐨𝐦 𝐟𝐨𝐨𝐝𝐢 𝐝𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲 𝐫𝐢𝐝𝐞𝐫 𝐭𝐨 𝐆𝐒𝐓 𝐀 𝐮𝐧𝐢𝐭 -413 𝐭𝐡
𝐍𝐞𝐯𝐞𝐫 𝐮𝐧𝐝𝐞𝐫𝐞𝐬𝐭𝐢𝐦𝐚𝐭𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐩𝐨𝐭𝐞𝐧𝐭𝐢𝐚𝐥. 𝐒𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡, 𝐫𝐞𝐬𝐢𝐥𝐢𝐞𝐧𝐜𝐞 𝐚𝐧𝐝 𝐜𝐨𝐮𝐫𝐚𝐠𝐞. 𝐆𝐫𝐚𝐭𝐢𝐭𝐮𝐝𝐞 𝐭𝐨 𝐦𝐲 𝐦𝐨𝐦 𝐚𝐧𝐝 𝐦𝐲 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬 𝐚𝐧𝐝 𝐉𝐚𝐧𝐧𝐚𝐭 𝐚𝐩𝐮 𝐰𝐡𝐨 𝐬𝐭𝐚𝐧𝐝 𝐛𝐲 𝐦𝐲 𝐬𝐢𝐝𝐞 𝐢𝐧 𝐦𝐲 𝐛𝐚𝐝 𝐭𝐢𝐦𝐞𝐬.
𝐊𝐞𝐞𝐩 𝐦𝐞 𝐢𝐧 𝐲𝐨𝐮𝐫 𝐩𝐫𝐚𝐲𝐞𝐫.
𝐓𝐡𝐚𝐧𝐤 𝐲𝐨𝐮.
©️
😞💔
মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে
মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দীশালার ওই শিকল ভাঙ্গা
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দীশালার ওই শিকল ভাঙ্গা
তাঁরা কি ফিরিবে আজ
তাঁরা কি ফিরিবে আজ সুপ্রভাতে
যত তরুণ অরুণ গেছে অস্তাচলে
মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে
মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে
যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশব্রতের মহা দীক্ষা লভি
যাঁরা স্বর্গগত তাঁরা এখনও জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশব্রতের মহা দীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌল মলিন মুখে জোগালো ভাষা
যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা
মৌল মলিন মুখে জোগালো ভাষা
আজি রক্ত কমলে গাঁথা
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে
মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে
মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান
লেখা আছে অশ্রুজলে
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
8/2 Joynag Road, Lalbag
Dhaka
1211