27/08/2021
#ভাববার_বিষয়
রাতের তারা গেলো কই?
______________________
রাতের আকাশ কল্পনা করলে এরকম একটা আকাশের কথা মনে ভাসে, যে আকাশটা থাকবে কালো, থাকবে কানায় কানায় পরিপূর্ণ মিটমিট তারা, একটা সাদা থালার মতো চাঁদ আর আমাদের ছায়াপথের রেখা।
বাস্তবে চাঁদ থাকলেও আকাশটা হয় তারাহীন। পরিস্কার আকাশেও হাতে গনা ১ থেকে ৩ টা তারা দেখাও মাঝে মাঝে মুশকিল হয়ে দাঁড়ায়। ছায়াপথের রেখা দেখা তো দূরের কথা...। তো এখন কথা হচ্ছে, এতো তারা গেলো কোথায়?
আমরা কি আরেকটা ব্যপার কখনো খেয়াল করেছি, বর্তমানে কিন্তু আমরা আগের মতো ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন কালো আকাশও দেখি না। বরং আকাশটা হালকা হালকা আলোকিত থাকে, আর মেঘ জমলে তো কথাই নেই। আকাশ আরো বেশি আলোকিত হয়ে যায়।
কিন্তু কেনো? রাতের বেলাতো আকাশে থাকে চাঁদ। সে চাঁদকে মেঘ ঢেকে দিলে তো ঘুটঘুটে অন্ধকারি হয়ে যাওয়ার কথা চারিদিক, কিন্তু তা না হয়ে উল্টা আরো বেশি আলোকিত হওয়ার রহস্য কি?
তাহলে, শুরু থেকে এ রহস্য উদঘাটন করা যাক।
আমরা তো জানি আকাশ মানেই মহাকাশ.. অর্থাৎ পৃথিবী থেকে আমরা যে আকাশ দেখি, সেটাই মহাকাশ। কিন্তু আমাদের পৃথিবী আর মহাকাশের মাঝে আমাদের বায়ূমন্ডলও কিন্তু আছে। আর পৃথিবীর বায়ূমন্ডলকেই আমরা পৃথিবীর আকাশ বলে জানি।
আর দিনের আকাশ আলোকিত হয় আমাদের বায়ুমন্ডলের কারণে। আমাদের বায়ুমন্ডল সূর্যের আলোর যে রং প্রতিফলন করে আমরা সে রংই (আমাদের পৃথিবীর) আকাশে দেখতে পাই। আকাশে সূর্যের আলো পড়ায় এবং বায়ূমন্ডল নীল হয়ে থাকায় সকল তারা এ আলোর মাঝে ঢাকা পড়ে যায়। যদি বায়ূমন্ডল না থাকতো তাহলে আকাশে সূর্য থাকার পর চারপাশ আলোকিত হলেও আকাশটা কালোই থাকতো।
তো রাতের বেলা তো আমরা সূর্যের বিপরীতে থাকি যেখানে সূর্যের আলো পড়ে না, তখন তো কোনো আলো না থাকায় আকাশটা ঘুটঘুটে অন্ধকার থাকার কথা। আর আকাশ অন্ধকার থাকায় সমগ্র আকাশে তারার উপস্থিতি থাকার কথা। কিন্তু আকাশ কেনো কিছুটা আলোকিত থাকে?
অতীতে একটা সময় কিন্তু সত্যিই আকাশটা তারায় তারায় পরিপূর্ণ ছিলো। কিন্তু বর্তমানে রাস্তার আলো, স্পটলাইট এবং বিল্ডিং- এর আলো সহ বিভিন্ন কৃত্রিম আলোর সংমিশ্রণ আমাদের রাতের আকাশকে আলোকিত করতে একসাথে কাজ করে। এ কৃত্রিম আলো আমাদের বায়ূমন্ডল প্রতিফলন করে। যার জন্য আমরা রাতের আকাশ আলোকিত দেখি এবং এ আলোর জন্য তারার আলো আর দেখা যায় না।
আকাশে যখন মেঘ জমে, তখনও একই ব্যপার ঘটে। মেঘ তুলনামূলক সাদা আলো বেশি প্রতিফলন করে এবং মেঘ আমাদের ভূপৃষ্ঠের বেশ কাছাকাছি থাকে বলে আলোটা সে আটকে রেখে আকাশকে আলোকিত করে বলে রাতে আকাশে মেঘ জমলে আকাশ আরো বেশি আলোকিত মনে হয়।
এসব কারণে মিটমিট তারারা ঢাকা পড়ে। পরিস্কার আকাশেও তারা দেখতে না পারার জন্য দায়ী হচ্ছে আমাদের কৃত্রিম আলো। মাত্রাধিক আলো ব্যবহারকে আলো দূষণ বলে। যত বেশি আলো দূষণ হবে, রাত তত কম কালো হবে।
এ কৃত্রিম আলোর জন্য বন্যপ্রাণী, ঝোপঝাড়ের পোকামাকড়ের জীবনযাপনেও অনেক সমস্যা হচ্ছে। উদাহরণ সরূপ বলা যেতে পারে জোনাকি পোকা, যা আজ বিলুপ্তির পথে।
যদি আমরা শহরের এ আলো থেকে দূরে গিয়ে এমন কোনো গ্রামে যাই যে গ্রামে কৃত্রিম আলোর ব্যবহার হয় না, বন-জঙ্গলে বা বড় নদী কিংবা সমুদ্রের তীর থেকে দূরে যাই তাহলে নিঃসন্দেহে আমরা তারায় ভরা আকাশ দেখবো। কারণ শেখানে আলো দূষণ হয় না।
সব শেষে ভাববার জন্যে একটা প্রশ্ন রেখে যাই,
আলো মূলত আমরা কেনো ব্যবহার করি? মূলত যে কারণে ব্যবহার করি সেকারণ কি অন্যান্য প্রানের বিলুপ্তির জন্য দায়ী নাকি যে ব্যবহার করে তার ব্যবহারের মাত্রা দায়ী?
Resources :
The night sky is vanishing - Vox
আলো থেকেও হচ্ছে দূষণ - আনন্দবাজার পত্রিকা
Light pollution - Wikipedia
Effects of Light Pollution - Globe at Night