27/12/2022
#স্বল্পমূল্যে_অনলাইন_জব_কোর্স
যারা আর্থিক সমস্যা বা বিভিন্ন কারনে ফুল জব কোর্স করতে পারছেন না তাদের জন্য Engineers Career Club গ্রুপের পক্ষ থেকে অনলাইনে স্বল্পমূল্যে ফুল জব কোর্স করানো হবে ইনশাআল্লাহ।
আগ্রহী প্রার্থীরা দ্রুত রেজিষ্ট্রেশন করুন।
বিস্তারিত তথ্য ও কোর্স আউটলাইন কমেন্ট বক্সে দেয়া আছে।
02/04/2021
পরবর্তী পরীক্ষাগুলোর জন্য কমন প্রশ্নঃ 😎
বাংলাদেশ নারী ক্রিকেট দল কবে টেস্ট খেলার মর্যাদা লাভ করে?
উত্তরঃ ০২ এপ্রিল ২০২১ ইং
01/04/2021
ট্রান্সফরমারের বিভিন্ন অংশের মধ্যে ব্রিদার খুব গুরুত্বপূর্ণ একটি অংশ।আমরা সকলেই জানি ব্রিদার কেন ব্যবহার করা হয় এবং ব্রিদারের ভেতর সিলিকা জেল থাকে।এই পোস্টে সিলিকা জেল নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
সিলিকা জেলের রাসায়নিক সংকেত সিলিকন ডাই-অক্সাইড (SiO2)। এটি ভঙ্গুর কাঁচের ন্যায় এবং ছিদ্রযুক্ত একটি পদার্থ।সিলিকা জেলের অনুগুলোর ফাঁকে পানি বা বাষ্প শুষে নেয়ার মত যথেষ্ট জায়গা থাকায়, এগুলো নিজের ওজনের ৪০ ভাগ পর্যন্ত পানি বা বাস্প শুষে নিয়ে ট্রান্সফরমারের ভেতর শুষ্ক বাতাস প্রেরণ করে।
বাজারে অনেকরকম সিলিকা জেল পাওয়া যায় কিন্তু ট্রান্সফরমারে কেবল ২ধরনের (নীল ও কমলা) সিলিকা জেল ব্যবহার করা হয়।
শুষ্ক নীল বর্ণের সিলিকা জেল জলীয় বাষ্প শুষে গোলাপী বর্ণ ধারণ করে এবং কমলা বর্ণের সিলিকা জেল জলীয় বাষ্প শুষে সবুজ বর্ণ ধারন করে।
নীল বর্ণের সিলিকা জেল-এ বিষাক্ত Cobalt Dichloride নামক রসায়ন থাকে, যা মানব শরীরের জন্য ক্ষতিকর।তাই এই সিলিকা জেল ব্যবহারে নিরুৎসাহিত করা হয়।
সিলিকা জেল যখন আদ্রতা শুষে ব্যবহারের অনুপোযুক্ত হয় তখন একে একটি পাত্রে নিয়ে হালকা আঁচে ১৫/২০ মিনিট গরম করতে থাকলে এর ভিতরের জলীয় বাস্প ক্রমশ বের হয়ে যেতে থাকে,এভাবে এটি ধীরে ধীরে আবার আগের বর্ণে পরিণত হয়। এভাবে সিলিকা জেলকে আবারও নতুনের মত ব্যবহার করা যায়।
সাবস্টেশনের কন্ট্রোল/ রিলে প্যানেল, সার্কিট ব্রেকার কন্ট্রোল বক্স,Marshalling Box, DS/ES Control Box ইত্যাদিতেও মরিচা রোধে স্বচ্ছ কালারের সিলিকা জেল ব্যবহার করা হয়।
© জয় প্রকাশ ঘোষ
31/03/2021
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
"Engineers Career Club" ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। এই পেজের উদ্দেশ্য হল,ইঞ্জিনিয়ারিং রিলেটেড সকল ধরনের নলেজ শেয়ার করা এবং চাকরির প্রস্তুতিমূলক সকল কার্যক্রম পরিচালনা করা। আপনাদের যে কোন ধরনের প্রশ্ন/জিজ্ঞাসা/সমস্যা এই পেজের সাথে সম্পৃক্ত গ্রুপের মাধ্যমে তুলে ধরবেন।
31/03/2021
আমি পারব না!
আমার দ্বারা হবে না!
আমি বাকীদের মত মেধাবী না!
আমি পড়া মনে রাখতে পারি না!
আমার সিজিপিএ কম!
আমি প্রাইভেট প্রতিষ্ঠানের ছাত্র!
আমি মাদ্রাসার ছাত্র!!
এত গুলো বই!!
এত বড় সিলেবাস!!!
আমার দ্বারা এত পড়া সম্ভব না!
আমি পারব না!!!!
হ্যা! আপনি আসোলেই পারবেন না!
যতদিন পর্যন্ত আপনার মনে হবে আমি পারব না, ততদিন পর্যন্ত আপনি পারবেন না। কারন আপনি অলস, আপনি অজুহাতপ্রেমী।
যখন আপনার মনে হবে আমি পারব, অবশ্যই পারব, যেভাবেই হোক আমাকে পারতেই হবে, কেবল তখনই আপনি পারবেন।
কিছু করে দেখাতে সাহস লাগে, নিজের প্রতি তীব্র জেদ লাগে, কঠোর পরিশ্রম লাগে। জেনে রাখুন, সাহসীরাই সবসময় বিজয়ী হয়।
তাই হীনমন্যতা ছাড়ুন, অলসতা ছাড়ুন, অন্যের সাথে নিজেকে তুলনা ছাড়ুন।
নেতিবাচক চিন্তাভাবনা ছেড়ে ইতিবাচক ভাবুন।
আপনিই পারবেন।
হ্যা! আপনি অবশ্যই পারবেন।