জামিয়া মারকাযুস সুন্নাহ ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জামিয়া মারকাযুস সুন্নাহ ঢাকা

জামিয়া মারকাযুস সুন্নাহ ঢাকা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জামিয়া মারকাযুস সুন্নাহ ঢাকা, Educational Research Center, কাকাব বড় মাদ্রাসা, বিরুলিয়া, সাভার, ঢাকা।, Dhaka.

ছাত্ররা যেন নবীজির জীবনাদর্শের মৌলিক জ্ঞান অর্জন করে নবীজিকে চিনতে জানতে ও অনুসরণ করতে পারে এবং নবীজির আদর্শের আলোকে সমাজ গঠিত হয়।এই উদ্দেশ্যে আমাদের সীরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন।

দ্বিতীয় সাময়িক পরীক্ষা ১৪৪৭-৪৮ হিজরী
20/09/2026

দ্বিতীয় সাময়িক পরীক্ষা ১৪৪৭-৪৮ হিজরী

10/08/2026

জামিয়ার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশ্যে নসিহত

পরীক্ষা প্রস্তুতি প্রশিক্ষণ কর্মশালা -১৪৪৮ হি.
20/07/2026

পরীক্ষা প্রস্তুতি প্রশিক্ষণ কর্মশালা -১৪৪৮ হি.

18/07/2026

শুক্রবার রাত ১০:৩০ মিনিটে,
আমাদের জামিয়া মারকাযুস সুন্নাহ এর আরবি প্রথম বর্ষের ( ১ম ফরিক) তামরিন চলমান।

কাকাব চৌরাস্তা (কাকাব বড় মাদরাসা), বিরুলিয়া, সাভার,ঢাকা।

১৪৪৭-৪৮ হিজরী শিক্ষাবর্ষের ১ম মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।গত ১৬ জুন অত্যন্ত আড়ম্বরপূর্ণ অনুষ...
01/07/2026

১৪৪৭-৪৮ হিজরী শিক্ষাবর্ষের ১ম মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

গত ১৬ জুন অত্যন্ত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জামিয়া মারকাযুস সুন্নাহ এর ১ম মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার মুহতারাম মুতাওয়াল্লী ও শাইখুল হাদিস মুফতি শাহ্ আবু সালেহ মুহাম্মাদুল্লাহ সাহেব।
আরো উপস্থিত ছিলেন জামিয়ার শাইখে সানী মাওলানা আব্দুর সাত্তার সাহেব, নাযেমে তালিমাত মুফতি আবদুল্লাহ আল মামুন, নাযেমে দারুল ইকামা মাওলানা এরশাদ আলী, নাযেমে রাবেতা মুফতি জাহিদুল ইসলাম ও অন্যান্য উস্তাদবৃন্দ।

15/06/2026

আমাদের As-Salihat গ্রুপে শুরু হচ্ছে মেয়েদের জন্য নিয়মিত ঈমান, কুফর, শিরিক কেন্দ্রিক আলোচনা।
আগ্রহী মেয়েদের কে গ্রুপে যুক্ত করতে পারেন।
কোনো অবস্থাতেই কোনো পুরুষ গ্রুপে যুক্ত হবেন না
Join my WhatsApp group. https://chat.whatsapp.com/Gg5ckKXs0vp0AJvAOwUKIv

30/04/2026
09/02/2026

“বউ”— এক নীরব ঝুড়ির নাম!
---আবু সালেহ মুহাম্মাদুল্লাহ।০৮/০২/২৬

“বউ”
এক নীরব ঝুড়ির প্রতিচ্ছবি—

এই ঝুড়িটাতে আমরা জমা রাখি
আমাদের সব না-বলা চিন্তা,
সব অদেখা দায়িত্ব,
সব ফেলে রাখা টেনশন।

ঘরে বাজার আছে কি না,
বিদ্যুৎ–গ্যাসের কার্ড কখন শেষ হবে—
এই চিন্তাগুলো আমাদের মাথায় থাকে না,
থাকে ওই ঝুড়ির ভেতর।

ময়লা জামাগুলো
কখন, কীভাবে ধুয়ে
ইস্ত্রি হয়ে আলমারিতে উঠে যায়—এই বিস্ময়ের পেছনের রাতজাগা ঐ ঝুড়ির ভেতরেই জমে থাকে।

বাচ্চারা কী পড়ছে,
বাড়ির কাজ ঠিকমতো হচ্ছে কি না,
লেখাপড়ায় উন্নতি না অবনতি—
এই নীরব নজরদারিও
ওই ঝুড়ির দায়িত্ব।

স্কুলের নোটিশ, পরীক্ষার তারিখ,
হারিয়ে যাওয়া কাগজগুলো—
সব গোছানো থাকে ঝুড়ির ভেতর,

বাচ্চার জুতা কখন ছোট হয়ে গেছে,
জামাটা কবে টাইট লাগছে—
ঝুড়িই আগে টের পায়,
আমরা পরে অবাক হই।

ঠিক সময়ে, ঠিক স্বাদে
খাবার টেবিলে চলে আসা—
এই পুরো প্রক্রিয়াটা
ঝুড়ির ভেতরেই তৈরি হয়।

কখন গ্যাস থাকে, কখন গ্যাস থাকে না এটাও ওই ঝুড়ির খুব ভালোভাবেই জানা থাকে

বাচ্চা অসুস্থ হলে
কোন ওষুধ, কত বেলায়,
কীভাবে খাওয়াতে হবে—
এই উদ্বেগে ঘুম হারানো রাতগুলো ঝুড়ির ভেতরেই কাটে।

কে চা পছন্দ করে,
কে কফি ছাড়া চলতে পারে না—
এই ছোট ছোট ভালোবাসার মানচিত্রও
ঝুড়ির মাথায় আঁকা।

ঘরের চাবি কোথায় রাখা—
এটা সবাই ভুলে যেতে পারে,
কিন্তু ঝুড়ি ভুলে না।

বিছানা কীভাবে পরিপাটি হবে,
মশারি টানানো থাকবে,
ঘুমের জন্য ঘরটা কীভাবে প্রস্তুত হবে—
এই নিখুঁত ব্যবস্থাপনাও
ঝুড়ির জানা।

বাচ্চাদের কে কোন খাবার পছন্দ করে,
কাকে কখন বকুনি,
আর কাকে কখন সান্ত্বনা—
এই সূক্ষ্ম পার্থক্যগুলো
ঝুড়ি নিখুঁতভাবে জানে।

ঝুড়িটি কাঁদলে শব্দ হয় না,
কিন্তু ঝুড়ি ভেঙে পড়লে
সবাই টের পায়।
তবু ঝুড়ি শক্ত থাকে—
কারণ কেউ তো থাকতে হবে,
যে সব সামলে রাখবে।

প্রিয় বন্ধুরা!
আমরা কোথাও দাওয়াতে খেলে,এক–দুই বেলা খাবার পেলে কত শুকরিয়া আদায় করি!

হোটেলের পরিবেশকের হাতে
নির্দ্বিধায় টাকা গুঁজে দেই।
অথচ—
যে মানুষটা প্রতিদিন,রুটিন মাফিক,ভালোবাসা মিশিয়ে আমাদের জন্য খাবার প্রস্তুত করে,পরিবেশন করে—
তার প্রশংসা করতে আমরা ভুলে যাই।

একটা ছোট উপহার দিতে গিয়ে কী ভীষণ বখীল হয়ে পড়ি!

এই ঝুড়িটা
চায় না বিলাস,
চায় না বড় কথা—

শুধু চায়,
একটু কৃতজ্ঞতা,
একটু স্বীকৃতি,
আর মাঝে মাঝে
একটু আন্তরিকতা
আর অফুরন্ত ভালোবাসা ।।

28/12/2025

Address

কাকাব বড় মাদ্রাসা, বিরুলিয়া, সাভার, ঢাকা।
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া মারকাযুস সুন্নাহ ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to জামিয়া মারকাযুস সুন্নাহ ঢাকা:

Shortcuts

Share