Hilf Al Fudul - হিলফুল ফুজুল

Hilf Al Fudul - হিলফুল ফুজুল

Share

Islamic Page

23/07/2023

#সূরা ফীল - হাতি

আবিসিনীয়রা রোমকদের সমর্থন পেয়ে ৫২৫ সালে আরিয়াতের নেতৃত্বে ৭০ হাজার সৈন্যসহ পুনরায় ইয়েমেন দখল করে। এর আগে ৩৪০ সালে হেমইয়ার ও হামাদান গোত্রের পারস্পারিক সংঘাতের সুযোগ কাজে লাগিয়ে হাবশি অর্থাৎ আবিসিনীয়রা প্রথম ইয়েমেন দখল করে যা ৩৭৮ সাল পর্যন্ত স্থায়ী ছিল।

২য় বার ইয়েমেন দখল এর পরে আবিসিনীয়া সম্রাটের গভর্নর হিসেবে আরিয়াত ইয়েমেন শাসন করতে থাকে। কিছুকাল পরে আরিয়াতের সেনাবাহিনীর এক কমান্ডার #আবরাহা তাকে হত্যা করে ক্ষমতা দখল করে। আবরাহা প্রথমে ছিল হাবশার আদুলিস বন্দরের একজন গ্রীক ব্যবসায়ীর ক্রীতদাস।

এই আবরাহাই পরবর্তীকালে কাবাঘরের জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে ধ্বংসের ব্যর্থ চেষ্টা করেছিল কারন সারা পৃথিবী থেকে লোকজন কাবায় আসতো।

সে ইয়ামনের রাজধানী সান্‌আ'য় একটি বিশাল গির্জা নির্মাণ করে। আরব ঐতিহসিকগণ একে 'আল কালীস' বা 'আল কুলীস' অথবা 'আল কুল্লাইস' নামে উল্লেখ করেছেন।

মুহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনা মতে, এ কাজটি সম্পন্ন করার পর সে হাবশার বাদশাহ্‌কে লিখে জানায়, আমি আরবদের হজ্জকে মক্কার কা'বার পরিবর্তে সানআর গীর্জার দিকে ফিরিয়ে না দিয়ে ক্ষান্ত হবো না। সে মক্কা আক্রমণ এবং কুরাইশদেরকে ধ্বংস ও সমগ্র আরববাসীকে ভীত-সন্ত্রস্ত করে দিতে সফলকাম হতে পারবে বলে মনে করছিল। আবরাহার কাছে যখন এ খবর পৌঁছুল যে কাবার ভক্ত-অনুরক্তরা তার গীর্জার অবমাননা করেছে তখন সে এ রকম কসম খায় যে, ‘কা'বাকে গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে না দেয়া পর্যন্ত আমি স্থির হয়ে বসবো না’।

(রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।-এর দাদা) আবদুল মুত্তালিব তখন ছিলেন মক্কার সবচেয়ে বড় সরদার। দূত তার সাথে সাক্ষাৎ করে আবরাহার পয়গাম তার কাছে পৌঁছয়ে দেয়। তিনি বলেন, ‘আবরাহার সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই।’ এটা আল্লাহ্‌র ঘর; তিনি চাইলে তার ঘর রক্ষা করবেন। দূত বলে, ‘আপনি আমার সাথে আবরাহার কাছে চলুন।’ তিনি সম্মত হন এবং দূতের সাথে আবরাহার কাছে যান।

তিনি এতই সুশ্রী, আকর্ষণীয় ও প্রতাপশালী ব্যক্তিত্ব ছিলেন যে আবরাহা তাকে দেখে অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। সে সিংহাসন থেকে নেমে তার সাথে এসে বসে। সে তাকে জিজ্ঞেস করে, ‘আপনি কি চান?’ তিনি বলেন, ‘আমার যে উটগুলি ধরে নেয়া হয়েছে সেগুলি আমাকে ফেরত দেয়া হোক।’ আবরাহা বলল, ‘আপনাকে দেখে তো আমি বড় প্রভাবিত হয়েছিলাম। কিন্তু আপনি নিজের উটের দাবী জানাচ্ছেন, অথচ এই যে ঘরটা আপনার ও আপনার পূর্ব পুরুষদের ধর্মের কেন্দ্র সে সম্পর্কে কিছুই বলছেন না, আপনার এ বক্তব্য আপনাকে আমার দৃষ্টিতে মর্যাদাহীন করে দিয়েছে।’

প্রত্যুত্তরে তিনি বলল, ‘আমি তো কেবল আমার উটের মালিক এবং সেগুলির জন্য আপনার কাছে আবেদন জানাচ্ছি। আর এই ঘর। এর একজন রব-মালিক ও প্রভু আছেন। তিনি নিজেই এর হেফাজত করবেন।’ আবরাহা জবাব দেয়, ‘তিনি একে আমার হাত থেকে রক্ষা করতে পারবেন না।’

আবদুল মুত্তালিব বলেন, ‘এব্যাপারে আপনি জানেন ও তিনি জানেন ‘ এ কথা বলে তিনি সেখান থেকে উঠে পড়েন। আবরাহা তাকে তার উটগুলো ফিরিয়ে দেয়।

সে দূর্ধর্ষ একদল সৈন্য ও একদল হাতি নিয়ে মক্কা অভিযান চালায়। সূরা ফীল এ ঘটনার ই উল্লেখ রয়েছে।

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ
أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍ
وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ
تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭ

“আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,
যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন”

19/07/2023

وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ Wal arda wada’ahaa lilanaam
তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে | (Surah Ar Rahman : Verse 10)

Somewhere in Tangail

12/07/2023

ঢাকা মেডিকেল জামে মসজিদ । One of the most underrated mosque in Dhaka city.

19/06/2023
৮ নং চর মাদরাসা ও এতিমখানার ২৫ তম বার্ষিক ওয়াজ মাহফিল এর প্রধান বক্তা আব্দুস সালাম বিন আখতার 24/01/2023

https://youtu.be/T6BlBhoM_Iw

৮ নং চর মাদরাসা ও এতিমখানার ২৫ তম বার্ষিক ওয়াজ মাহফিল এর প্রধান বক্তা আব্দুস সালাম বিন আখতার ৮ নং চর নূরানীয়া ইসলামিয়া হাফেজিয়া কওমী মাদরাসা ও এতিমখানার ২৫ তম বার্ষিক ওয়াজ মাহফিল এর প্রধান বক্তা মাওলানা মু.....

20/09/2022

পবিত্র কুরআনুল কারিমে যার বাবাকে বলা হয়েছে 'মুতাদিন আছিম' বা সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠ (ওয়ালিদ বিন মুগীরা) আবার তার ই সন্তান কে বলা হয়েছে 'সাইফুল্লাহ' বা আল্লাহর তরবারি (খালিদ বিন ওয়ালিদ) সুবহান আল্লাহ। ‘‘আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়াত দান করেন’’। (সূরা মুদ্দাছ্ছির: ৩১)

Love you KHALID BIN WALID (RA) ❤️ You were the icon of Islam ❤️

23/07/2022

❤️

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka
Dhaka
1000