Textile Notation

Textile Notation

Share

টেক্সটাইল নোটেশন একটি টেক্সটাইল বিষয়ক সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।

17/08/2025

©
নতুন বিশেষ ভিসা চালু করছে চীন!

প্রযুক্তিগত উদ্ভাবন এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যকে সামনে রেখে চীন সরকার তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞদের জন্য নতুন ভিসা চালু করতে যাচ্ছে। 'কে ভিসা' নামে এই বিশেষ ভিসাটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

চীনের স্টেট কাউন্সিল বৃহস্পতিবার (১৪ আগস্ট) নতুন ভিসার ঘোষণা দিয়েছে।

এই ভিসার মূল উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন দেশে থাকা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতের মেধাবী তরুণদের আকর্ষিত করা। 'কে-টাইপ' ভিসার জন্য আবেদনকারীদের অবশ্যই দেশি বা বিদেশি কোনো খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে, অথবা ওইসব প্রতিষ্ঠানে গবেষণার সঙ্গে যুক্ত থাকতে হবে।

এর মাধ্যমে চীন নিশ্চিত করতে চায় যে শুধুমাত্র যোগ্য এবং উচ্চ শিক্ষিত ব্যক্তিরাই এই বিশেষ সুবিধাটি পাবেন।

নতুন এ ভিসার অন্যতম প্রধান সুবিধা হলো এর সহজ আবেদন প্রক্রিয়া। অন্যান্য সাধারণ ভিসার মতো এর জন্য কোনো চীনা নিয়োগকর্তা বা অফারকারী সংস্থার প্রয়োজন হবে না। এছাড়াও এই বিশেষ ভিসাধারীরা একাধিকবার চীনে প্রবেশ করতে পারবেন, এবং ভিসার মেয়াদ ও অবস্থানের সময়সীমাও সাধারণ ভিসার চেয়ে অনেক বেশি সুবিধাজনক হবে।

যদিও বয়সের নির্দিষ্ট সীমা এখনো জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি ৪০ থেকে ৪৫ বছরের কম বয়সীদের জন্য প্রযোজ্য হবে।

এই পদক্ষেপকে ২০৩৫ সালের মধ্যে প্রযুক্তি পরাশক্তি হওয়ার চীনের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বেইজিং ইতোমধ্যে 'ট্যালেন্টেড ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম'-এর মতো বিভিন্ন কর্মসূচি চালু করেছে। এই উদ্যোগটি এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন যুক্তরাষ্ট্রসহ কিছু দেশে গবেষণার জন্য সরকারি তহবিল কমানো হচ্ছে, যা চীনকে বৈশ্বিক মেধাবী তরুণদের আকর্ষণে একটি বাড়তি সুবিধা এনে দিতে পারে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

20/07/2025

🎉𝟐-𝐃𝐚𝐲 𝐋𝐨𝐧𝐠 𝐐𝐌𝐒 𝐚𝐧𝐝 𝐓𝐞𝐜𝐡𝐧𝐢𝐜𝐚𝐥 𝐀𝐮𝐝𝐢𝐭 𝐑𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐦𝐞𝐧𝐭𝐬 𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠 🎉
𝐎𝐯𝐞𝐫𝐯𝐢𝐞𝐰:
Join us for an intensive 2-day training program focused on Quality Management Systems (QMS) and Technical Audit Requirements. This training is ideal for professionals seeking to strengthen their understanding of quality management principles, enhance their auditing skills, buyer requirement for technical audit and ensure compliance with industry standards.
𝐖𝐡𝐚𝐭 𝐘𝐨𝐮 𝐖𝐢𝐥𝐥 𝐋𝐞𝐚𝐫𝐧:
𝐃𝐚𝐲 𝟏: 𝐐𝐮𝐚𝐥𝐢𝐭𝐲 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐦𝐞𝐧𝐭 𝐒𝐲𝐬𝐭𝐞𝐦𝐬
✅Introduction to QMS and its importance
✅Key principles of quality management
✅ISO 9001:2015 overview
✅Documentation requirements and management
✅Effective quality planning and risk management
𝐃𝐚𝐲 𝟐: 𝐓𝐞𝐜𝐡𝐧𝐢𝐜𝐚𝐥 𝐀𝐮𝐝𝐢𝐭 𝐑𝐞𝐪𝐮𝐢𝐫𝐞𝐦𝐞𝐧𝐭𝐬
✅Understanding the audit process and lifecycle
✅Buyer expectation and requirements on Technical/Quality Aspect
✅Preparing for internal and external audits
✅Conducting effective audits and reporting findings
✅Corrective and preventive actions (CAPA)
✅Continuous improvement techniques
𝐖𝐡𝐨 𝐒𝐡𝐨𝐮𝐥𝐝 𝐀𝐭𝐭𝐞𝐧𝐝:
✅Quality Managers and Professionals
✅Internal Auditors
✅Compliance managers
✅QMS professional and Product Safety auditors
✅Operations Managers
✅Anyone involved in quality management and technical auditing processes
🌟𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬:
🗓️ Date: 23 & 24 July 2025
⏰ Time: 9 AM to 6 PM
📍 Location: Uttara, Dhaka, Bangladesh (Face to Face)
💰 Price: 50 USD/6100 BDT
Registration: https://gscsintl.org/.../ee4bafa1-07d3-4e68-8059...
𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧:
Participants will receive a certificate of completion, which can enhance your professional credentials and support your career growth.
Don’t miss this opportunity to elevate your expertise in 𝐐𝐌𝐒 𝐚𝐧𝐝 𝐓𝐞𝐜𝐡𝐧𝐢𝐜𝐚𝐥 𝐚𝐮𝐝𝐢𝐭𝐢𝐧𝐠! We look forward to seeing you there!
𝐅𝐨𝐫 𝐚𝐧𝐲 𝐐𝐮𝐞𝐫𝐲
+880 1329-730158


10/07/2025

সৌদিতে উচ্চশিক্ষা: ফুল ফান্ড স্কলারশিপে ৭০০ আবেদন আহ্বান।
মধ্যপ্রাচ্যের মরুপ্রান্তর পেরিয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলো এখন হয়ে উঠছে বৈশ্বিক শিক্ষার্থীদের জ্ঞানের কেন্দ্রস্থল। এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির অন্তত ২৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
সুবিধাসমূহ :
* বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মাসিক উপবৃত্তি ৯০০ রিয়াল
* মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মাসিক উপবৃত্তি ৮৫০ রিয়াল
* বিনা মূল্যে বিমান টিকিট
সম্পূর্ণ ফ্রি আবাসন
* বিবাহিত শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে সজ্জিত অ্যাপার্টমেন্ট
* স্বাস্থ্যবিমার সুবিধা
* ওমরাহ পালনের সুযোগ
* স্থানীয় যাতায়াতের খরচ বহনের সুবিধা
আবেদনের যোগ্যতা
★ বাংলাদেশের যেকোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন
★ স্নাতকোত্তরের জন্য বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
★ পিএইচডির জন্য বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
★ একজন প্রার্থী কেবল একটি বৃত্তির জন্য আবেদন করতে পারবেন
★ আবেদনকারী কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবে না
বিশেষ কিছু অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়
▪️ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়
▪️কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়
▪️উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়
▪️জেদ্দা বিশ্ববিদ্যালয়
▪️বাদশাহ ফয়সাল বিশ্ববিদ্যালয়
▪️কিং খালিদ বিশ্ববিদ্যালয়
▪️প্রিন্সেস নোরা বিশ্ববিদ্যালয়
▪️ইমাম আব্দুর রহমান বিশ্ববিদ্যালয়
▪️নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটি
▪️হাফর আল-বাতিন বিশ্ববিদ্যালয়
▪️তাইবাহ বিশ্ববিদ্যালয়
আবেদনের পদ্ধতি
শিক্ষার্থীরা সংশ্লিষ্ট সৌদি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। সেখান থেকে বৃত্তির বিস্তারিত তথ্য জানা এবং অনলাইনে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর, ২০২৫
এই বৃত্তি শুধু একটি শিক্ষার সুযোগ নয়, বরং এটি হতে পারে ভবিষ্যৎ গড়ার সোপান। আগ্রহী শিক্ষার্থীদের এখনই প্রস্তুতি শুরু করার উপযুক্ত সময়।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক

08/04/2025

Gwangju Institute of Science and Technology (GIST) Fully Funded Scholarships for Masters, PhD & Masters Leading to PhD, South Korea Fall 2025
-Khan MD Istiak Hossain
Scholarship Benefits
Recipients of the GIST Scholarship can expect a comprehensive package that typically includes:
1. Tuition Assistance
Full tuition is covered: 3,607,000 KRW per semester (no payment required by the student).
2. Monthly Stipends
M.S. Students:
Monthly stipend: 140,000 KRW
Meal allowance: 100,000 KRW (conditional on completing a minimum credit load)
International student allowance: 120,000 KRW (for those with a GPA ≥ 3.0/4.5 in the previous semester)
Ph.D. Students:
Monthly stipend: 295,000 KRW
Meal allowance: 100,000 KRW (conditional on completing a minimum credit load)
International student allowance: 120,000 KRW (for those with a GPA ≥ 3.0/4.5 in the previous semester)
3. Research Assistantship
M.S.: 6,334,000 KRW Annually(typically annual or by program policy)
Ph.D.: 12,541,000 KRW Annually (typically annual or by program policy)
4. Health Insurance
60% of the national health insurance fee is covered.
100% coverage for the annual medical checkup.
5. Flight Reimbursement
One-time reimbursement for a one-way flight to Korea.
Fields/Majors Offered (Sciences & Engineering & Technology)
See here
https://www.gist.ac.kr/iadm/html/sub03/0301.html
Application Process
The application process is streamlined and typically involves the following steps:
Online Registration:
Create an account on the GIST scholarship application portal before 14 April, 2025
Professor Contact
You can contact the relevant professors before submitting applications (how? read this guide: https://gradwinner.com/art.../korea-scholarship-guide-ms-phd). If professor does not reply, you can fill the application before deadline, with his/her name in application. It is not mandatory to have professor contact before application, for details, read guide.
Complete the Application Form:
Fill in your personal information, academic history, and chosen field of study.
Upload Required Documents:
Prepare and submit scanned copies of all required documents (see document checklist below).
Submission and Review:
After submission, your application will be reviewed by the admissions team. Shortlisted candidates may be invited for an interview or further documentation.
Notification of Results:
Successful applicants will receive an official admission notice by email along with instructions for enrollment, including details on visa application and further registration steps.
IELTS or TOEFL is not required, you can get conditional admission if use English Proficiency letter from your university. Successful students admitted to GIST with conditional admission due to unavailability of official English test results (IELTS/TOEFL) must, within 6 months from the date of admission, submit official English test results that meet the application criteria of the Institute. Sometimes Korean Embassy can also as for English Test Scores (IELTS or TOEFL)
Deadline to Apply: 14 April, 2025
Admission Guide :
The Admission guide is given on this link. All the details are given in the guide and on the links given on this link
https://www.gist.ac.kr/iadm/html/sub05/0502.html?mode=V...
Gwangju Institute of Science and Technology (GIST) Fully Funded Scholarships for Masters, PhD & Masters Leading to PhD, South Korea Fall 2025
-Khan MD Istiak Hossain
Scholarship Benefits
Recipients of the GIST Scholarship can expect a comprehensive package that typically includes:
1. Tuition Assistance
Full tuition is covered: 3,607,000 KRW per semester (no payment required by the student).
2. Monthly Stipends
M.S. Students:
Monthly stipend: 140,000 KRW
Meal allowance: 100,000 KRW (conditional on completing a minimum credit load)
International student allowance: 120,000 KRW (for those with a GPA ≥ 3.0/4.5 in the previous semester)
Ph.D. Students:
Monthly stipend: 295,000 KRW
Meal allowance: 100,000 KRW (conditional on completing a minimum credit load)
International student allowance: 120,000 KRW (for those with a GPA ≥ 3.0/4.5 in the previous semester)
3. Research Assistantship
M.S.: 6,334,000 KRW Annually(typically annual or by program policy)
Ph.D.: 12,541,000 KRW Annually (typically annual or by program policy)
4. Health Insurance
60% of the national health insurance fee is covered.
100% coverage for the annual medical checkup.
5. Flight Reimbursement
One-time reimbursement for a one-way flight to Korea.
Fields/Majors Offered (Sciences & Engineering & Technology)
See here
https://www.gist.ac.kr/iadm/html/sub03/0301.html
Application Process
The application process is streamlined and typically involves the following steps:
Online Registration:
Create an account on the GIST scholarship application portal before 14 April, 2025
Professor Contact
You can contact the relevant professors before submitting applications (how? read this guide: https://gradwinner.com/art.../korea-scholarship-guide-ms-phd). If professor does not reply, you can fill the application before deadline, with his/her name in application. It is not mandatory to have professor contact before application, for details, read guide.
Complete the Application Form:
Fill in your personal information, academic history, and chosen field of study.
Upload Required Documents:
Prepare and submit scanned copies of all required documents (see document checklist below).
Submission and Review:
After submission, your application will be reviewed by the admissions team. Shortlisted candidates may be invited for an interview or further documentation.
Notification of Results:
Successful applicants will receive an official admission notice by email along with instructions for enrollment, including details on visa application and further registration steps.
IELTS or TOEFL is not required, you can get conditional admission if use English Proficiency letter from your university. Successful students admitted to GIST with conditional admission due to unavailability of official English test results (IELTS/TOEFL) must, within 6 months from the date of admission, submit official English test results that meet the application criteria of the Institute. Sometimes Korean Embassy can also as for English Test Scores (IELTS or TOEFL)
Deadline to Apply: 14 April, 2025
Admission Guide :
The Admission guide is given on this link. All the details are given in the guide and on the links given on this link
https://www.gist.ac.kr/iadm/html/sub05/0502.html?mode=V..

28/12/2024

To whom it may concern..

12/11/2024

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বিদেশে উচ্চশিক্ষাঃ পর্ব-৬
Kaunas University of Technology, Lithuania

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ উচ্চশিক্ষার জন্য ইউরোপে অবস্থিত দেশ লিথুনিয়ার- “Kaunas University of Technology” অন্যতম। বরঞ্চ এভাবে বলা যেতে পারে, টেক্সটাইল এর জন্য বিশ্বের টপ ৫০ টা বিশ্ববিদ্যালয়ের একটি হলো এটি। স্মার্ট টেক্সটাইলে গবেষণা ও কাজের জন্য রয়েছে অপার সুযোগ। এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার সুযোগ রয়েছে। পিএইচডি এর জন্য সাধারনত প্রজেক্ট ও ফান্ড দেখে আবেদন করা লাগে বা রিসার্চ প্রপোজালের মাধ্যমে ডক্টরাল রিসার্চ প্রজেক্ট শুরু করা লাগে। আর মাস্টার্সের জন্য বিএসসি শেষে আবেদন করা লাগে আবেদন যোগ্যতা দেখে।
প্রোগ্রামের নামঃ Masters of Technological Science in Fashion Innovation Technologies, Faculty of Mechanical Engineering and Design
কোর্স মেয়াদঃ ১.৫ বছর।
মিনিমাম আইইএলটিএস স্কোরঃ ৬
এভারেজ গ্রেড (বিএসসিঃ ৬০% মার্ক্স)
আর আবেদন করতে যা যা লাগবেঃ মোটিভেশন লেটার, আন্ডারগ্র্যাজুয়েশন ট্রান্সক্রিপ্ট
এখানে অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে এডমিশন কনফার্ম করা হয়ে থাকে।
টিউশন ফিঃ ৬-৭ লক্ষ টাকা মাত্র (সম্পূর্ন মাস্টার্স)
তথ্যসূত্রঃ Kaunus University of Technology
-Author:
Mohammad Mohiminul Pritom

20/10/2024

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ বিদেশে উচ্চশিক্ষাঃ পর্ব-১০
Donghua University, China (Masters & PhD in Textile Engineering)
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ উচ্চশিক্ষার জন্য চায়নার ডংহুয়া ইউনিভার্সিটি (Donghua University) অন্যতম। এমনকি জগৎবিখ্যাত বললেও ভুল হবে না। সারা দুনিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল এঁর চাইনিজ প্রফেসর, নোটেবল এলামনাই, বিজ্ঞানীদের বেশিরভাগই এই বিশ্ববিদ্যালয়ের থেকেই পড়াশোনা শেষ করেছেন। এমনকি ম্যাটেরিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য এই বিশ্ববিদ্যালয় ২০২২ সালে প্রথম স্থান অর্জন করেছেন। এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষনা অসামান্য অবদান রাখছে। দিন দিন বাংলাদেশী শিক্ষার্থীদের এই বিশ্ববিদ্যালয়ে আনগোনা বাড়ছে এবং বেড়েতেই চলছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা ও পড়াশোনা শেষ এ ক্যারিয়ার করার অপার সুযোগ রয়েছে।
ডংহুয়া বিশ্ববিদ্যালয়ে এপ্রিল ইনটেকের আবেদনের শেষ তারিখ ফেব্রুয়ারি। এছাড়া অন্যান্য শর্তসমূহ হলঃ
১। সিজিপিএ শর্তঃ মিনিমাম ৩.০০
২। IELTS: 6
৩। অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট
৪। ল্যাংগুয়েজ স্কোর সার্টিফিকেট
৫। সিভি এবং মোটিভেশন লেটার
৬। রিকমেন্ডারের নাম ও ইমেইল
এছাড়া রিসার্চের সাথে মিল আছে এমন ফ্যাকাল্টি পেলে অবশ্যই রিসার্চের ব্যাপারে তার সাথে কথা বলতে উৎসাহী করা হয়েছে।
স্কলারশিপ ও ফান্ডিংঃ
1. চাইনিজ গভঃ স্কলারশিপ
2. সাংহাই প্রভিন্সিয়াল স্কলারশিপ
3. ইউনিভার্সিটি বেসড স্কলারশিপ
আরো তথ্য জানতেঃ
https://english.dhu.edu.cn/2021/0823/c5219a285015/page.htm
https://www.chinesescholarshipcouncil.com/

27/09/2024

আমেরিকায় ফান্ডিং নিয়ে কিভাবে পড়তে আসবেন? (পোস্ট অনেক লম্বা দেখে যদি পড়ার ইচ্ছা চলে যায় তাহলে বুঝবেন ফান্ডিং পাওয়ার জন্য যে কষ্ট করতে হয় তার জন্য আপনি এখনো প্রস্তুত না। Your patience and perseverance are probably one of the most important criteria for getting funding)
মাস্টার্স পোগ্রামে আবেদন করতে IELTS স্কোর কত লাগে?
মাস্টার্সে আবেদন করার জন্য সাধারণত 6.5 with no band less than 6.0 একটা স্টানডার্ড IELTS স্কোর। তবে আপনি আরো সেইফ জোনে থাকতে চাইলে 7 with no band less than 6.5 ইজ হোয়াট ইউ শুড টার্গেট।
IELTS এ ভালো স্কোর থাকলেই যে ফান্ডিং পেয়ে যাবেন বিষয়টা এরকম না তবে international students দের জন্য IELTS স্কোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্রাইটেরিয়ন।
মাস্টার্সের জন্য GRE লাগে?
COVID-19 এর পর থেকে অনেক ইউনিভার্সিটি GRE স্কোর waive করে দিয়েছে। যেমন আমার ফান্ডিং পেতে GRE লাগেনি। তাই এমন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছি যেখানে GRE স্কোর লাগে না।
আপনার যদি GRE স্কোর না থাকে তাহলে এমন বিশ্ববিদ্যালয় খোঁজে বের করুন যেখানে GRE লাগে না। ভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনার সাবজেক্টে যান। সেখানে admission requirements দেখুন। কোন কনফিউশন থাকলে grad coordinator কে মেইল দিন।
মাস্টার্সে আবেদন করতে research paper কি লাগে?
রিসার্চ পেপার থাকাটা বাধ্যতামূলক না। তারা জানে অনার্সে পড়া একটা ছাত্রা/ছাত্রীর পক্ষে পাবলিকেশন করা সম্ভব নয়। তবে রিসার্চ অভিজ্ঞতা থাকলে এটি অবশ্যই প্লাস পয়েন্ট। আবার অনেক সময় একটা স্যাম্পল রিটেন ওয়ার্ক দেখতে চায়। সেক্ষেত্রে অনার্সের করা কোন মনগ্রাফ/টার্ম পেপার দেখানো যায়।
ফান্ডিং এর জন্য কীভাবে প্রস্তুতি নিবেন?
২০২৫ সালের ফল সেশনের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমি সাজেস্ট করবো যত দ্রুত সম্ভব IELTS দিন। এর পাশাপাশি কিছু ইউনিভার্সিটী শর্টলিস্ট করুন। ইউনিভার্সিটি শর্ট লিস্ট করার সময় ৩টা ধাপের ইউনিভার্সিটি রাখুন। Top – mid – low। তারপর ওই ভার্সিটির আপনার সাবজেক্টের প্রোগ্রাম কোওর্ডিনেটরকে ই-মেইল পাঠান। ইমেইলে লিখুন আপনি ২০২৫ এর ফলের জন্য আবেদন করতে চাচ্ছেন। উনাদের ডিপার্টমেন্টে GTA/GRA পজিশন আছে কিনা থাকলে কি কি সুবিধা দেয়া হয়ে থাকে। মাস্টার্স লেভেলের ফান্ডিং গুলো সাধারণত GTA/GRA পজিশনের মাধ্যমে দেয়া হয়ে থাকে। তারপর তাদের রেসপন্স দেখে সেখান থেকে ৮-১০ ইউনিভার্সিটি সিলেক্ট করে সেগুলো তে আবেদন করুন।
GTA মানে Graduate Teaching Assistant আর GRA মানে Graduate Research Assistant. GTAs রা মূলত ডিপার্ট্মেন্টের প্রফেসরদের ক্লাস নিতে সাহায্য করেন। কাজগুলো মূলত academic কাজ হয়ে থাকে। GRAs রা ডিপার্ট্মেন্টের প্রফেসরদের সাথে বিভিন্ন প্রজেক্টে কাজ করে থাকেন। মাস্টার্স লেভেলে সাধারণত GTAs বেশি এভেইলএবল থাকে।
ফান্ডিং পাওয়ার জন্য কোন দেশ ভালো?
ফান্ডিং এর জন্য US বেস্ট। আমেরিকায় যে পরিমাণ স্কলারশিপের সুযোগ আছে আমার মনে হয়না পৃথিবীর অন্য কোন দেশে এত সুযোগ আছে। প্রায় সব ধরণের সাবজেক্টের জন্যই ফান্ডিং পাওয়া যায়। তবে এর জন্য আপনাকে যোগ্য হতে হবে। তারা নিশ্চয়ই তাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে লাউ-কুমড়া পোষবে না।
NexTop USA ফেইসবুক গ্রুপে নিয়মিত চোখ রাখুন। আপনার সাবজেক্টের গ্রাজুয়েটরা কোন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, কোন জায়গা থেকে ফান্ডিং পাচ্ছে সেগুলো দেখুন। অনেকেই দেখবেন একাধিক জায়গা থেকে ফান্ডিং পায়। তাদের শর্টলিস্ট করা ইউনিভার্সিটি গুলো আপনার শর্ট লিস্টে রাখতে পারেন যদি সেইম Discipline হয়।
আপনার যদি ইচ্ছা থাকে একাডেমিয়া তে জয়েন করবেন তাহলে PhD প্রোগ্রাম কনসিডার করতে পারেন। মাস্টার্স থেকে PhD পোগ্রামে ফান্ডিং বেশি।
ফান্ডিং পেতে হলে ধৈর্য সহকারে লেগে থাকা লাগবে। প্রচুর সময় দিতে হবে। ইন্টারনেট গেটে ইনফরমেশন বের করার দক্ষতা থাকা লাগবে। সত্যি কথা বলতে আপনি যদি আনাড়ী/ছাত্রলীগের সহ-সভাপতি টাইপের লোক হোন তাহলে আপনার জন্য ফান্ডিং পাওয়া অনেক চ্যালেঞ্জিং। মনে রাখবেন তারা কেউ তাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনাকে এমনি এমনি পড়াবে না। অবশ্যই আপনাকে তার জন্য যোগ্য হতে হবে।
শেষের দিকের কথা গুলো একটু খারাপ লাগতে পারে তবে এটাই বাস্তবতা। Real world isn’t easy. It’s tough. It’s rude. It’s harsh. এখানে টিকে থাকতে হলে আপনাকে যোগ্য হতেই হবে।
শুভ কামনা।
Mahir Mahmud Khan
Graduate Teaching Assistant
Wichita State University

26/09/2024

SAT একটা খুবই অবহেলিত পরীক্ষা। বাংলাদেশিরা এখনো SAT এর গুরুত্ব টা বুঝে না।

বুঝলে, দেশে যতগুলা IELTS টিচার আছে, তার চেয়ে আরো ১০ গুন্ বেশি SAT টিচার থাকতো।

আমি একদম সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করি।

USA 🇺🇸 তে কিছু ভার্সিটিতে পড়তে প্রতি বছর টিউশন ফী দিতে হয় প্রায় $২৫০০০। ৪ বছরে সেটা হয়ে যায় এক লক্ষ ডলার যা বর্তমানে বাংলা টাকায় প্রায় এক কোটি পচিশ লক্ষ। একটা ভালো স্কোর আনতে পারলে আপনি এই পুরো এক কোটি পচিশ লক্ষ টাকা স্কলারশিপ পেয়ে যাচ্ছেন।

মানলাম SAT কঠিন।

মানলাম SAT দিতে একটু ভয় লাগে।

কিন্তু কয়েকমাস পড়ে যদি আপনি এক কোটি টাকা কমাতে পারেন, তাইলে কেন SAT দিবেন না?
…………….
লিখেছেন: দীপ্র প্রত্যয়।

22/09/2024

আমার IELTS অভিজ্ঞতাঃ

স্কোরঃ Listening 9, Reading 9, Writing 7, Speaking 7 : Overall 8. আলহামদুলিল্লাহ।
প্রস্তুতির সময়কালঃ ১৫-২০ দিন (উইথ জব)
সেন্টারঃ লুমিনেজ বাংলাদেশ (ব্রিটিশ কাউন্সিল)
কম্পিউটার বেইজড টেস্ট

#লিসেনিংঃ
ক্যামব্রিজের কোন বিকল্প নাই। মেইন পরীক্ষার প্যাটার্ন আমার কাছে লাস্ট এর দিকের ক্যাম্ব্রিজের (১৫-১৯) মতই মনে হয়েছে।

স্পেশাল টিপসঃ
১। কম্পিউটারে একটা ওয়ার্ড ফাইল খুলে ১-৪০ পর্যন্ত ৪০টা বক্স করে সেখানে লেখা প্র্যাক্টিস করবেন।
২। সব সেকশনের শুরুর দিকে এবং শেষের দিকে যে সময়টা দেয়, সেই সময়ে পরের সেকশনের প্রশ্নগুলোতে একবার চোখ বুলাবেন।
৩। শোনার আগে প্রশ্নগুলোতে আশপাশের কী ওয়ার্ড আইডেন্টিফাই করবেন। বিশেষ করে যে ওয়ার্ডগুলো প্যারাফ্রেজিং করা যায়না, যেমন কারো নাম, সাল ইত্যাদি।
৪। প্র্যাক্টিস করে আপনার যে সেকশনে সমস্যা, সেটা আইডেন্টিফাই করে বেশী সময় দিন। আমার যেমন সেকশন ২ এবং ৩ এর এমসিকিউতে প্রবলেম হত। বিশেষ করে সেকশন ৩ তে দুইজনের কনভারসেশনে কার কথাটা প্রশ্নে শুনতে চেয়েছে, এটা ভালো করে খেয়াল করুন।

#রিডিংঃ
ক্যামব্রিজ+ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে কিছু ফ্রী স্যাম্পল আছে। যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা IELTS ready premium নামের একটা ওয়েবসাইটে এক্সেস পাবেন, সেখানে পাবেন।

স্পেশাল টিপসঃ
১। আগে প্রশ্ন পড়ুন, তারপর প্যাসেজ।
২। প্রশ্ন পড়ার সময়েই সে শব্দগুলো প্যারাফ্রেজিং করা যায়না, যেমন সাল, তারিখ, জায়গা/মানুষের নাম ইত্যাদি প্যাসেজে মার্ক করে ফেলুন। এগুলো পেলে বুঝবেন যে আপনার প্রশ্নের উত্তর এর আশপাশেই আছে।
৩। এরপর প্যাসেজ পড়তে পড়তে আন্সার করুন। প্রশ্নগুলো সিরিয়ালি থাকে, সুতরাং একটা প্রশ্নের আন্সার পেলে নিচে পরেরটার আন্সার খুঁজুন।

#রাইটিংঃ
আমার হাতে সময় খুবই কম ছিল। আমি মাক্কারের টাস্ক ১ এবং টাস্ক ২ এর দুইটা বইয়ের পিডিএফ নামিয়েছিলাম। ওখান থেকে শুধু টাস্ক ২ এর টপিকগুলো দেখেছি কোন আনকমন টপিক আছে কিনা। ভিতরে কিছু পড়ার সময় পাইনি। সাধারণত কমন টপিকই আসে।

স্পেশাল টিপসঃ
১। প্র্যাকটিসের বিকল্প নাই।
২। চ্যাটজিপিটি আপনার বড় ফ্রেন্ড হতে পারে এখানে। ক্যামব্রিজের বই থেকে একটা টপিক নিয়ে চ্যাটজিপিটিকে বলবেন, Evaluate my answer as an IELTS writing task 1/task 2 response and provide feedback. লিখে টাস্ক ১ এর গ্রাফ এর স্ক্রিনশট নিয়ে/টাস্ক ২ এর টপিকটা টাইপ করে দিয়ে দিবেন। খুবই ভালো ফীডব্যাক দেয়। স্কোরিংও খারাপ করে না। আমাকে ৬.৫ দিতো, আমি ৭ পেয়েছি।
৩। এই গ্রুপের একজনের পোস্ট থেকে পরীক্ষার মাত্র দিন ৬-৭ আগে আমি IELTS-up online lessons নামে একটা ইউটিউব চ্যানেলের খোঁজ পাই। ওটা আমার রিটেনে খুবই সহায়ক হয়েছে (ধন্যবাদ ভাই!) ওরা আপনাকে প্রত্যেকটা টাস্কের জন্য কি ফরমেটে লিখবেন তা বলে দেয়। মাত্র ৬-৭টা ভিডিও আছে, ১৫ মিনিট করে, it will help you profoundly!
৪। টাস্ক ১ খালি গ্রাফই থাকে না, পিকচারও থাকে, নানা রকম প্রশ্ন থাকতে পারে। বিভিন্ন রকম গ্রাফ, পাই/বার চার্ট, ডায়াগ্রাম ইত্যাদি মাক্কার এর বই দেখে দেখে নিজে আন্সার করা প্র্যাক্টিস করুন।
৫। ১৫০/২৫০ ওয়ার্ড শুনতে অনেক মনে হয়, কিন্তু লিখতে গেলে দেখা যায় খুব বেশী না। সুতরাং বেশী লেখার থেকে কিভাবে কম লিখে নিজের অপিনিয়নটা এক্সপ্রেস করা যায়, এটাই প্র্যাক্টিসের মেইন গোল। (রাইটিং খুব প্যারা দিছে... 😩)

#স্পিকিংঃ
মাক্কার ফর টপিকস।
ইউটিউবে IELTS Speaking simulator দিয়ে সার্চ করবেন। দেখবেন কয়েকটা প্লেলিস্ট আছে, যারা একদম এক্সাম স্টাইলে ১১-১২ মিনিটের কিছু ভিডিওতে পুরো স্পিকিং এক্সাম নেয়। মেইন এক্সাম হুবুহু ওভাবেই হয়। র‍্যান্ডম বন্ধুবান্ধবের সাথে "হাই, হোয়াসাপ" টাইপ কথা না বলে এটা ধরে প্র্যাক্টিস করুন।

স্পেশাল টিপসঃ
১। ইউটিউব সিমুলেটরে প্র্যাকটিস করার সময় পাশে কাউকে রাখতে পারেন ভুল ধরার জন্য। কিংবা নিজে থাকলে মোবাইলে রেকর্ডিং করে পরে শুনবেন, নিজের কানেই ধরা পড়বে সমস্যাগুলো।
২। কীপ ইট সিম্পল। আমরা অনেকে টপিক ধরে মুখস্ত করতে যাই, কিংবা কঠিন ওয়ার্ড ব্যবহার করতে চাই। কোন দরকার নাই। রেগুলার ইংলিশ বলেন। উনারা মুখস্ত রেস্পন্স পেলেই নাম্বার কমায় দেন।
৩। তাড়াহুড়া করা দরকার নাই। ফ্লুয়েন্সি মানে তাড়াহুড়া করে আন্সার করা না।
৪। সিমুলেটর ধরে প্রতিদিন ১২ মিনিট প্র্যাকটিস করেন। প্রচুর মার্ক তুলতে পারবেন স্পিকিং এ।

#কিছু_কথাঃ
১। স্কুল কলেজ থেকে আমার মোটামুটি ভালো একটা বেসিক ছিল ইংলিশে, বিশেষ করে গ্রামারে। তাই আমি একটু কম সময়ে প্রস্তুতি নিতে পেরেছি। কিন্তু বেসিক আউটলাইন সেইম। কারো ১ মাস, কারো ২ মাস।
২। হাজার হাজার ভিডিও, বই কেনার এবং পড়ার কোন দরকার নেই। আমি এক টাকার বইও কিনি নাই। কোন কোচিং করি নাই। সবই ফ্রীতে এভেইলেবল। জাস্ট এ সিম্পল গুগল সার্চ এওয়ে!
৩। ইউটিউবঃ your best friend! Follow these channels for suggestions: IELTS advantage, IELTS Liz, IELTS up (writing). এদের সব ভিডিও দেখা দরকার নাই। আপনার যেটা সমস্যা সেটা দেখবেন। সব চ্যানেলে দেখবেন আলাদা প্লেলিস্ট আছে সব সেকশনের জন্য। সেখান থেকে খুঁজে বের করবেন। IELTS advantage টা লিজের চেয়ে বেটার এখনকার জন্য। উনি বারবার বলে, কীপ ইট সিম্পল। জটিল গ্রামার, কঠিন ওয়ার্ড, আনকমন ফ্রেইজেস এন্ড ইডিওমস কোন দরকার নাই।
৪। প্রস্তুতি শুরু করার আগে ব্রিটিশ কাউন্সিল/আইডিপির ইউটিউব চ্যানেল থেকে IELTS এর মার্কস ডিস্ট্রিবিউশন, কোশ্চেন প্যাটার্ন এগুলা নিয়ে একদিন একটু পড়াশুনা করে নিন। অনেক ভ্যারাইটির প্রশ্ন আছে, এটা জানলে আন্সার করতে সুবিধা।
৫। প্রস্তুতির শুরুর দিকেই একটা মক দিয়ে দেন। তাহলে এক্সামের প্যাটার্নটা ধরতে পারবেন। এইটা খুবই হেল্পফুল।
৬। মক কোথায় দিবেন? এক কথায়, যেখানে আপনি এক্সাম দিবেন, সেখানেই। তাহলে এক্সামের দিন খুবই রিলাক্সড লাগে, পরিচিত পরিবেশে।
৭। মক কয়টা দিবেন? আমি ৩টা দিয়েছিলাম। বাকিটা আপনার সুবিধামত।
৮। সেন্টার সিলেকশনঃ আইডিপি না বিসি, বিসি হলে উইংস না ফিউচার এড না লুমিনেজ এসব নিয়ে বহু টাইম ওয়েস্ট করছি। আমার মনে হয়না এইগুলা কোন ভ্যারি করে। কারণ সব জায়গাতেই বিসি/আইডিপির একটা স্ট্যান্ডার্ড মেনটেইন করতে হয়, নাহলে সেন্টার পারমিশনই পাবে না। এখানে ফ্যাক্টর হতে পারে, আপনার বাসা/হল থেকে কতদূর। প্রিভিয়াসলি ওই জায়গায় মক দিয়ে আপনি সন্তুষ্ট কিনা। হেডফোন কাজ করে কিনা। ইত্যাদি।
৯। লুমিনেজ রিভিউঃ ভালো সেন্টার। নিউ। ক্লিন। হেডফোন ভালো কাজ করে। মক টেস্টের ইন্টারফেসটা অলমোস্ট মেইন এক্সামের মত। মকের রেজাল্ট দিতে একটু দেরী করে। আমি ৩ নাম্বার মকের রেজাল্টের আগে আমার এক্সাম এর রেজাল্ট পেয়ে গেছিলাম! 🤣
১০। বিসি না আইডিপি? সেইম আন্সার। আপনার ইচ্ছা। আমি গ্রুপে ঘেঁটে দেখছিলাম যে বিসি থেকে নাকি ইটিআরএফ পাঠানো কনভেনিয়েন্ট। তাই আল্লাহর নাম দিয়ে ফিল আপ করে ফেলছিলাম। তবে বিসি সিবিটিতে পরদিনই রেজাল্ট দিয়ে দিছে। এইটা আনএক্সপেক্টেড ছিল!
১১। সাবটাইটেল ছাড়া ইংলিশ মুভি দেখুন। পারলে কিছু ইংলিশ সেলফ ইম্প্রুভমেন্ট জাতীয় বই পড়ুন। বেশী ইংলিশ শুনলে এবং পড়লে বলতে এবং লিখতে সুবিধা হয়।

আমি যা লিখলাম সবই আমার অভিজ্ঞতার আলোকে। গ্রুপ থেকে অনেক সাজেশন পেয়েছি। সবাইকে অনেক ধন্যবাদ। মাত্র একটা স্টেপ পার করলাম, সামনে এপ্লাই করতে হবে, চান্স পেতে হবে, ফান্ডিং পেতে হবে, ভিসা পেতে হবে ইনশাআল্লাহ। যদি আমার এ লেখা থেকে কেউ একটু হলেও উপকার পান, তাহলে প্লীজ আমার বাকি জার্নিটার জন্য দুয়া করবেন।

-( সংগৃহীত)

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka
1204