Important Topic:
Gerund & Participle চেনার বিভ্রান্তির সমাধান
(৫ টি নিয়মের বিস্তারিত)
নিয়ম ০১
বাক্যের শুরুতে verb+ing + noun as object (subject হিসেবে) থাকলে যদি পরবর্তী verb টি singular (is/was/has/base form+s/es) হয় তাহলে প্রারম্ভিক verb+ing টি gerund হবে। এক্ষেত্রে Subject/noun phrase এর head word টি হচ্ছে verb+ing
Peeling onions makes me cry.
(পেঁয়াজের খোসা ছাড়ানো আমাকে কাঁদায়)
Planting trees helps prevent soil erosion.
(গাছপালা রোপণ করা মাটিক্ষয় রোধ প্রতিরোধ করতে সাহায্য করে)
Amassing wealth often ruins health.
(সম্পদ পুঞ্জীভূত করা প্রায়ই সুস্থতা/স্বাস্থ্য ধ্বংস করে)
এখানে Peeling, Planting, Amassing হচ্ছে gerund কারণ, makes, helps, ruins এরা singular verb
(এই ক্ষেত্রগুলোতে Peeling, Planting, Amassing এর object নেয়ায় এরা part of speech হিসেবে verb কিন্তু এদের দ্বারা গঠিত gerundial phrase টি noun phrase)
আর finite verb টি plural (are/were/have/base form) হলে প্রারম্ভিক verb+ing টি
present participle হবে। এক্ষেত্রে উক্ত verb+ing টি কাজ করা বুঝায়। এক্ষেত্রে subject/noun phrase এর head word টি হচ্ছে plural noun
Falling objects obey the law of gravity.
(পড়ন্ত বস্তু মাধ্যাকর্ষণের সূত্র মেনে চলে)
Flowering trees provide shade as well as visual delight.
Hibernating animals survive the winter in suspended animation.
Exciting possibilities were/are opening up for me in the new job.
এখানে obey, provide, survive, are/were হচ্ছে plural verb তাই falling, flowering, hibernating, exciting হচ্ছে present participle
কিন্তু এখানে পরে plural verb দেখে gerund + plural noun = plural compound কে যাতে গুলিয়ে না ফেলেন তাই সতর্কতা দরকার।
এক্ষেত্রে সামনের verb+ing হচ্ছে gerund
Washing machines are timesaving devices.
Washing machines have standard measurements to fit under kitchen units.
(বাক্য দুটোতে washing হচ্ছে gerund)
A washing machine, washing machines
machine (s) for washing
One-piece swimming costumes are more fashionable than bikinis.
নিয়ম ০২
Article এবং noun এর মাঝে gerund এবং participle চেনার উপায়
Gerund হলে A (noun) for (verb+ing) হবে।
আর Participle হলে A (noun) is (verb+ing) হবে।
Gerund: A swimming pool
A pool for swimming
Participle: A swimming girl
A girl is swimming
Gerund: A sleeping room
A room for sleeping
A sleeping pill
A pill for sleeping
Participle: A sleeping child/baby
A baby/child is sleeping
সহজ কথায়, meaningful continuous tense করা গেলে present participle আর না করা গেলে gerund
কিন্তু এক্ষেত্রে প্রশ্নে part of speech (function) চাইলে gerund এবং participle দুটোই adjective হবে।
The calling bell is out of order. এখানে calling শব্দটি gerund হওয়া সত্ত্বেও adjective.
নিয়ম ০৩:
verb+ing টি transitive verb এর object হলে বা "কি" এর উত্তর দিলে তা gerund হবে।
He started/stopped writing/weeping.
প্রশ্ন: সে কি শুরু/বন্ধ করল? উত্তর : লেখা/কান্না করা।
তাই writing/weeping হচ্ছে gerund
কিন্তু transitive verb টি intransitively কাজ করলে তার পরের verb+ing টি present participle হবে।
He said weeping. (সে কাঁদতে কাঁদতে বলল)
কি বলল নয়, কিভাবে বলল? এমন প্রশ্ন হবে
আর এর উত্তর হবে কাঁদতে কাঁদতে?
তাই weeping হচ্ছে present participle
আবার, intransitive verb এর present participle বসে।
Come dancing. (নাচতে নাচতে আসো)
He came running to meet me.
come হচ্ছে intransitive verb তাই এর পরের dancing, running হচ্ছে present participle
অনুরূপ, I am going shopping this afternoon.
এখানে shopping হচ্ছে present participle
নিয়ম ০৪:
১. complement verb+ing এর আগে very বসানো গেলে তা participle, না গেলে তা gerund (জেরান্ড)
What annoys me most is smoking. (complement)
My favourite activity is reading. (complement)
smoking, reading এদের আগে very বসবে না। এরা সাধারণত কাজের নাম তাই gerund (জেরান্ড)
Education is enlightening.
Education is very enlightening.
The story is interesting.
It is very interesting.
Examinations are frightening.
Examinations are very frightening.
enlightening, interesting, frightening এরা present participle
আবার, এক্ষেত্রে What (কী) দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে প্রাপ্ত verb+ing হচ্ছে gerund আর How (কেমন) দ্বারা প্রশ্ন করে উত্তর হিসেবে verb+ing পাওয়া গেলে তা present participle
His profession is teaching.
Q: What is his profession? Ans: teaching
Education is enlightening.
Q: How is education? (শিক্ষা কেমন?)
Ans: enlightening (জ্ঞানগর্ভ, তথ্যদায়ক)
আবার, verb+ing টি verb এর থেকে ভিন্ন অর্থে বিশেষায়িত করলে তা present participle (adjective)
A walking holiday, a walking dictionary, a rolling programme, a rolling extension
২. Gerund complement হলে সেটাকে উল্টিয়ে Subject করা যায় কিন্তু participle হচ্ছে adjective তাই একে subject করা যায় না।
What I enjoy is watching movies.
= Watching movies is what I enjoy.
What I detest most is smoking.
= Smoking is what I detest most.
নিয়ম ০৫:
preposition এর পরে কিছু বিভ্রান্তি!
He came in running.
(সে দৌড়াতে দৌড়াতে ভিতরে আসল)
He went/walked out smiling.
(সে মুচকি হাসতে হাসতে বাইরে/হেঁটে বাইরে গেল)
এখানে running, smiling শব্দ দুটি যথাক্রমে in, out এর পরে বসা সত্ত্বেও এরা gerund নয়, present participle কারণ এখানে in, out হচ্ছে adverb তাই running, smiling এরা preposition এর object হিসেবে বসেনি। এরা "কিভাবে" প্রশ্নটির উত্তর দেয়। তাই adverb এর মতো কাজ করে। preposition এর object হলে "কি/কিসে" এমন প্রশ্নের উত্তর লাগে।
There is no credit in earning money illegally.
(অবৈধভাবে টাকা উপার্জনে কৃতিত্ব নেই)
এখানে earning হচ্ছে gerund কারণ, "কিভাবে" নয়, কিসে কৃতিত্ব নেই? In what? এর উত্তর লাগবে? সেটা earning
আবার, I love the noise of falling rain (পড়ন্ত বৃষ্টি)
এখানে falling শব্দটা of কে object নয়, rain এর modifier তাই এটি present participle
নিয়ম ০৬ :
verb + object এর পরে সাধারণত present participle বসে।
I saw him walking out. ( = when he was walking)
I heard him singing a song.
কিন্তু stop + object এর পরে gerund বসে।
You can't stop people saying what they think.
( = stop people from speaking
You can't stop me talking to the media.
❤Sikder Sir💚
English Plus by Sikder Sir
It's genuinely an English learning platform for all sorts of people living across the globe
22/12/2024
Let's learn English.....
We should listen to English speakers everyday and try to speak English. Then we should read an English newspaper everyday ( The Daily Star), and read English stories, novels or articles/ essays. We should also write on a topic in English and get/ have it checked by an expert.
In fact, we need to learn four skills of English : listening, speaking, reading and writing.
Learn the fundamentals of English and practise everyday.
Sentence= Subject + verb (+object/ complement)
Pressent Simple/Indefinite
Subject+ verb ( base/ present form) (+ object/complement)
I/ You/ They play cricket everyday.
He/She (S/he) plays cricket everyday. ( Third person singular number + verb+s/es)
Question : Do you play cricket everyday?
Answer: Yes, I do. But my cousin plays only at the weekend.
* Does he/she speak English confidently?
* No, s/he doesn't. S/he feels nervous when s/he speaks English because s/he doesn't know the fundamentals of English. Also, s/he doesn't practise speaking English everyday. The more we learn and practise, the more we get/ become / feel confident.
* You like coffee and I also like it.
* You like coffee and so do I. ( me too)
* My best friend is brilliant and I'm (I am) brilliant as well.
* My friend is brilliant and so am I.
* He is not (He isn't) dull and neither am I.
* He isn't insincere and neither is his cousin.
* They aren't inattentive and I'm not either.
* They aren’t inattentive and neither am I. ( me neither)
* Negative inversion :
Never do I tell a lie. ( I never tell a lie.)
Never does he tell a lie. ( He never tells a lie.)
Hardly/ Seldom does my mother take rest. ( My mother doesn't often take rest.)
Not only is he but also his brother is generous/ kind- hearted.
* Emphasis (জোর দিয়ে প্রকাশ করা) : I do believe it.
He does believe it.
They do believe it.
Active voice: People speak English all over the world.
Passive voice: English is spoken all over the world.
Active voice : We pollute our environment in many ways.
Passive : Our environment is polluted in many ways.
Active: Do people plant trees?
Passive: Are trees planted by people?
Yes, they are. Well, trees are planted by some people but they're (they are) destroyed by some others. It's (It is) unfortunate. We don't realize the negative effect of deforestation ( destroying forest).
It's time/ high time we started afforestation (বনায়ন).
* How are you? ( When the two are close)
- I'm fine, thank you. How/What about you?
* I'm also fine. How about going on a picnic?
- That would be fantastic.
Speaker: How do you do? ( When the two aren't close)
Listener / Interlocutor : How do you do? ( Incorrect : I'm fine. Thank you.)
স্নেহের ছাত্র-ছাত্রী,
তুমি একজন শিক্ষকের কাছে শুধু স্নেহের নও, সম্মানেরও পাত্র, তা খেয়াল করেছো কখনো?
খেয়াল করে দেখ, তুমি যখন ক্লাসে পরিপাটি হয়ে বসে আছো তখন তোমার শিক্ষক দাঁড়িয়ে তোমাকে শেখাচ্ছেন, কথা বলছেন।
পুরো ক্লাসের সময় তুমি বসে থাকলে আর শিক্ষক দাঁড়িয়ে থাকলো,
এতে কী তোমাকে একটু সম্মান দেখানোও হলো না?
তোমার বাড়িতে কোনো অতিথি গেলে, কী করো?
চটজলদি একটা চেয়ার দাও আর তুমি পাশে বা সামনে দাঁড়িয়ে থাকো, তাঁর সেবায় নিয়োজিত থাকো।
আচ্ছা,দেখতো,
ক্লাসে ঢুকেই একজন শিক্ষক দাঁড়িয়ে থাকার পরেও তোমাকে বসতে বলেন, তোমার সমস্যা হলে তোমার নিকট গিয়ে শুনে আসেন আর তা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করেন।
তাহলে কি তুমি শিক্ষকের কাছে একজন মেহমানও নও?
একজন শিক্ষক তোমাকে মেহমান বা অতিথি ভেবে সেবা করে যান;
এক বছর কিংবা দু'বছর নয়, দীর্ঘ সময়।
তুমি আজ বড় হয়েছো, হয়তো
ভার্সিটির লাইফ শেষ করে, বড় চাকুরি করো, গাড়ি বাড়ি করে নিজেকে প্রতিষ্ঠিত ভাবছো।
অথচ ঐ শিক্ষক আজও সেই ক্লাসে,
সেই কালো বোর্ডটির পাশে দাঁড়িয়ে আছেন, স্যারের তো তেমন কোনো উন্নতি দেখছি না।
অথচ,একবারও ভাবোনি, তুমি
যে জীবনের জন্য আজ তৃপ্তি বোধ করছো
সেই আলোকিত জীবনের প্রতিচ্ছবি ঐ কালো বোর্ডে সাদা চকেই তো আঁকা হয়েছিল।
স্যারের হাতে চক ছিল না ওটা,
ওটা ছিল তোমার জীবনগাড়ির হেডলাইট;
সেই আলোতেই তুমি আজ পথ খুঁজে পেয়েছো।
কিন্তু দুর্ভাগ্য হলো এই যে, তুমি সেইদিনগুলো হয়তো ভুলে গেছো অথবা তোমার ক্যারিয়ারের আলোতে স্যারকেই ঢেকে ফেলছো।
বড় হও,তবে বেড়ো না।
সেই বোর্ড, সেই ক্লাস,
সেই চক যে সকল সভ্যতার চাবিকাঠি তা ভুলে যেও না যেনো!
যে শিক্ষাগুরু সারাজীবন অন্যের ছেলে-মেয়ের মঙ্গল কামনায় তাঁর সারাজীবন বিলিয়ে দেন নি:স্বার্থভাবে, দিনশেষে তিনিও তো একটু সম্মান আশা করতে পারেন তোমার কাছ থেকে, তোমাদের এই সমাজের কাছ থেকে, তাই না??
অত:পর পৃথিবীর সব শিক্ষার্থীরা ভালো থাকুক💚❤......
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka
1215