Saghata English Care Academy

Saghata English Care Academy A sister concern of Momenafood.com, we are selling Indian, Thai along with all international branded

৫ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য Basic Grammar যথাযথভাবে শেখানো হয়। এই কোর্সে সীমিত আসনে ভর্তি নেয়া হচ্ছে। ৬ মাসের ...
15/05/2022

৫ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য Basic Grammar যথাযথভাবে শেখানো হয়। এই কোর্সে সীমিত আসনে ভর্তি নেয়া হচ্ছে।

৬ মাসের কোর্স প্লান। এই ৬ মাসে জীবন বদলানোর মতো কিছু শেখানো হবে।

সচেতন অভিভাবকদের যোগাযোগের অনুরোধ রইলো।

11/05/2022
10/05/2022

Can I atone?
আমি কি প্রায়শ্চিত্ত করতে পারি?
Can you amuse?
তুমি কি কৌতুক করতে পার?
Can he avenge?
সে কি প্রতিশোধ নিতে পারে?
Can She assent?
সে কি সম্মতি দিতে পারে?
Can Tamim help?
তামিম কি সাহায্য করতে পারে?
Can mother appeal?
মা কি আবেদন করতে পারে?
Can father announce?
বাবা কি ঘোষণা দিতে পারে?
Can we assemble?
আমরা কি একত্রিত হতে পারি?
Can they backbite?
তারা কি গীবত করতে পারে?
পড়া শেষ done লিখতে ভুলবেন না 😍

10/05/2022

এভাবে কি কোনদিন ভেবে দেখেছেন???
NEGATIVE এ ৮টি অক্ষর,
POSITIVE এও তাই!
FAILURE এ ৭টি অক্ষর,
SUCCESS এও তাই!
MASJID এ ৬টি অক্ষর ,
TEMPLE ও CHURCH এও তাই !
QURAN তে ৫টি অক্ষর,
GEETA ও BIBLE এও তাই !
RIGHT এ ৫টি অক্ষর,
WRONG এও তাই!
BELOW তে ৫টি অক্ষর,
ABOVE এও তাই!
ANGER এ ৫টি অক্ষর,
HAPPY তেও তাই!
LIFE এ ৪টি অক্ষর আছে,
DEAD এও তাই!
HATE এ ৪টি অক্ষর আছে,
LOVE এও তাই!
RICH এ ৪টি অক্ষর ,
POOR এও তাই!
FAIL এ ৪টি অক্ষর ,
PASS এও তাই!
CRY এ ৩টি অক্ষর,
JOY তেও তাই!
বিপরীত শব্দে এত মিল!
তবে
মানুষ মানুষের মধ্যে এতো প্রভেদ
কেনো ?

10/05/2022

Important_vocabulary:⬅️
🔸 Eat = ঈট = খাওয়া
Feed = ফীড = খাওয়ানো
🔸 Know = নো = জানা/ চেনা
Inform = ইনফ(র)ম = জানানো
🔸 Learn = লা(র)ন = শিখা
Teach = টিচ = শিখানো
🔸 Understand = আন্ডা(র)স্ট্যান্ড = বুঝা
Mean = মীন = বুঝানো
🔸 See /watch = সী/ ওয়াচ = দেখা
Show = শো = দেখানো
🔸Fall = ফল = পরা
Fell = ফেল = ফালানো
🔸Rise = রাইজ = উঠা
Raise = রেইজ = উঠানো
🔸 Sit = সিট = বসা
Seat = সীট = বসানো
💪পড়া শেষে অবশ্যই Done লিখতে ভুলবে না কিন্তু।😀
2 Comments

09/05/2022

ইংরেজি ভাষার স্কিল শেখার কিছু টিপস
আমরা যখন বাংলা ভাষায় কথা বলি, তখন প্রথমে শুনি তারপর সেটা অনুযায়ী কথা বলি, তারপর লিখি। Listening এবং Reading শিখতে হয় গ্রহণের মাধ্যমে, আবার Speaking এবং Writing হচ্ছে প্রডাক্টিভ, অর্থাৎ এটা আপনাকে করে করে শিখতে হবে।
কিন্তু যখন আমরা অন্য কোনো ভাষা শিখতে যাই, তখন আমাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। বাংলা ভাষা আমরা একদম ছোট থেকে শেখা শুরু করি। কিন্তু ইংরেজি শেখা আমরা শুরু করি বেশ অনেকটা পরে, তখন শিখতে গিয়ে আমাদের সব কিছু কঠিন মনে হতে থাকে, যা খুবই স্বাভাবিক।
তাই ইংরেজি শেখার জন্য এই ভাষাটিকে আপনার করে তুলতে হবে আপনার নিত্যদিনের সঙ্গী। হ্যাঁ, বাংলা ভাষা তো অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু আপনি যখন প্রতিটি জিনিসের সাথে ইংরেজিতে বলা শুরু করবেন, বা অন্তত চেষ্টা করবেন, তখন আপনি ইংরেজি ভাষা শেখায় অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনি যখন একটা জিনিসকে সারাদিন আগলে রাখবেন, যত্ন নিবেন, তখন খুব স্বাভাবিক ভাবেই সেটা ধীরে ধীরে আপনার আয়ত্তে আসতে থাকবে।
ভাবছেন এর কারণ কী? কারণ আপনি ইংরেজি শেখার ৩ টা ধাপ সঠিক ভাবে করছেন। এগুলো কী, জানেন?
১. প্র্যাক্টিস!
২. প্র্যাক্টিস!
৩. প্র্যাক্টিস!
অবাক হচ্ছেন? যে ইংরেজি শেখার জন্য মাত্র একটা জিনিস করলেই চলবে? হ্যাঁ!
Practice is the key.
তাহলে চলুন ইংরেজি ভাষার স্কিল শেখার কিছু টিপস দেখে নেওয়া যাক!
ইংরেজি শুনুন - গান:
পুরাতন - বা আধুনিক যে কোনো ধরণের ইংরেজি গান শোনা শুরু করে দিতে পারেন। তবে হ্যাঁ, ইংরেজি গান শুধু শুনলেই চলবে না, এগুলোর লিরিক্স পড়তে হবে এবং অর্থ বুঝে নিতে হবে।
তবে একটা জিনিস মনে রাখবেন, ইংরেজি শেখার একদম শুরুতেই গান শুনার চেষ্টা করলে খুব একটা লাভবান নাও হতে পারেন। কারণ গানের মধ্যে অনেক সময়ই কঠিন ভাষা থাকতে পারে। তাছাড়া accent ধরাও কঠিন মনে হওয়াটা স্বাভাবিক। তাই হতাশ হওয়ার কিছুই নাই। কোন ইংরেজি গান শুনবেন এটা ঠিক করার সময়ও সাবধানতা অবলম্বন করতে হবে।
ইংরেজি শুনুন - টিভি শো, নিউজ, রেডিও:
ইংরেজি শোনার এই পার্টটা খুবই উপকারী। আজকাল আমাদের প্রায় অনেকেরই অনলাইনে অনেক মিডিয়া কন্টেন্ট দেখার বা শোনার অভ্যাস আছে। তাই আপনি ফেসবুক, ইউটিউব বা গুগল থেকে খুঁজে বের করে নিতে পারেন এমন কিছু চ্যানেল যেখানে বক্তা খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলেন।
BONUS TIP: কোনো শো দেখার ক্ষেত্রে এমন কন্টেন্ট ক্রিয়েটারদের বাছাই করে নিবেন যারা শুধু সুন্দর করে ইংরেজিতে কথা বলে এমন না, ভালো কোনো টপিক বা আপনার পছন্দের কোনো টপিকে কথা বলবে এমন যে কাউকেই বাছাই করে নিবেন। কেন জানেন?
এক ঢিলে দুই পাখি শিকার হয়ে গেলো - ইংরেজি listening প্র্যাক্টিসের সাথে শিক্ষণীয় কোনো টপিকও জানা হয়ে গেলো।
এছাড়াও BBC, CNN, Fox News, Washington Post, The New York Times এর মত বিভিন্ন সংবাদ ভিত্তিক নিউজ ভিডিও দেখতে পারেন, এতে যেমন আপনার ইংরেজি চর্চা হচ্ছে, অন্য দিকে বিভিন্ন দেশের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আপনি জেনে নিতে পারবেন।
যাই করুন না কেন, একটা জিনিস মনে রাখবেন, সব সময় নোট নিবেন - অজানা শব্দ, সেটার অর্থ ও ভিন্ন সমার্থক শব্দ, এতে আপনার ভোকাবুলারি শক্ত হবে এবং কঠিন শব্দগুলো দীর্ঘক্ষণ মনে থাকবে।
ইভেন্টে অংশগ্রহণ করুন:
আমাদের আশে পাশেই দেশ বা বিদেশে বিভিন্ন সময় ইংরেজিতে অনেক ইভেন্ট বা লাইভ শো আয়োজন করা হয়। এতে বিভিন্ন টপিক নিয়ে কথা বলা হয়ে থাকে। সেমিনারের মত। এগুলো অনলাইন বা অফলাইনে হরহমেশাই হতে থাকে।
চেষ্টা করুন এই সকল ইভেন্টগুলোতে অংশ নেওয়ার। একটু খুঁজে নিলেই আপনার পছন্দের কোনো টপিকে বেশ ভালো কোয়ালিটির কিছু লাইভ event সহজেই খুঁজে নিতে পারবেন।
ইভেন্ট চলাকালীন কথা বলুন, কোনো কিছু না বুঝলে politely সেটা জিজ্ঞাসা করুন যে আপনি হয়তো জিনিসটা বুঝতে পারেননি, আপনাকে যেন সেটা আবার বুঝিয়ে দেওয়া হয়। এভাবেই কিন্তু আপনার ইংরেজি চর্চাটাও বাড়তে থাকে।
তাহলে চলুন, ইংরেজি শেখা শুরু হোক আজই!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saghata English Care Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share