22/12/2022
কাতার বিশ্বকাপ ২০২২
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BCS International Affairs Study With Rumana Ferdous Liza, Education, Dhaka.
22/12/2022
কাতার বিশ্বকাপ ২০২২
12/11/2021
শুধুমাত্র হলুদ ও সবুজ দাগ গুলো সঠিক উত্তর
📗 📘 বৈদেশিক সম্পর্ক ও বানিজ্য 📗 📘
বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নোত্তর
❖ বাংলাদেশ সফরকারী প্রথম বিদেশি সরকার প্রধান - ইন্দিরা গান্ধী।
❖ ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় যে তারিখে - ১৯৭২ সালের ১৯ মার্চ।
❖ ভারত-বাংলাদেশের সহযোগিতা, বন্ধুত্ব ও শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় - ১৯৭২ সাল।
❖ বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হাট চালু হয় - ২৩ জুলাই, ২০১১।
❖ বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে - ১৫ জুন, ২০১৫।
❖ বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় - রোহিঙ্গা।
❖ রোহিঙ্গাদের প্রকৃত বাসস্থান - মিয়ানমারের রাখাইন।
❖ রাখাইন প্রদেশের পূর্ব নাম ছিল - আরাকান।
❖ রোহিঙ্গাদের আদি বাসভূমির নাম - আরাকান।
❖ রোহিঙ্গা শরণার্থীগণ মিয়ানমারের যে অঞ্চলের অধিবাসী - নর্থ রাখাইন স্টেট।
❖ রোহিঙ্গারা যে দেশের নাগরিক - মিয়ানমার।
❖ মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় - ১৯৮২ সালে।
❖ নাসাকা যে দেশের সীমান্তরক্ষী বাহিনী - মিয়ানমার।
❖ "মংডু' যে দুটি দেশের সীমান্ত এলাকা - বাংলাদেশ ও মিয়ানমার।
❖ মিয়ানমার কর্তৃক গঠিত রোহিঙ্গা সংক্রান্ত কমিশনের নাম - অনান কমিশন।
❖ মিয়ানমারে ২০১৬ সালে গঠিত " দি অ্যাডভাইজারি কমিশন অন রাখাইন স্টেট' এর প্রধান ছিলেন - কফি আনান।
❖ রোহিঙ্গা সংকট সমাধানে গঠিত আনান কমিশনের সদস্য - ৯ জন।
❖ যে মার্কিন প্রেসিডেন্ট ঢাকা সফরে এসেছিলেন - বিল ক্লিনটন।
❖ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন যে তারিখে বাংলাদেশ সফরে আসেন - ২০ মার্চ, ২০০০।
❖ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রথম বাংলাদেশ সফর করেন - বিল ক্লিনটন।
❖ বাংলাদেশ "হানা' চুক্তি স্বাক্ষর করে - ১৯৯৮ সালে।
❖ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে তার নাম - TICFA।
❖ টিকফা চুক্তির দুই পক্ষ - বাংলাদেশ-যুক্তরাষ্ট্র।
❖ ব্হুল আলোচিত টিকফা চুক্তির বিষয় - বানিজ্য ও বিনিয়োগ।
❖ পৃথিবীর বিখ্যাত একজন বাঙালি স্থপতি - এফ. আর. খান।
❖ আমেরিকার শিকাগো শহরে অবস্থিত সিয়ার্স টাওয়ারের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার - ফজলুর রহমান খান।
❖ "সিয়ার্স টাওয়ারে'র স্থপতি - ফজলুর রহমান খান।
❖ "সিয়ার্স টাওয়ার' অবস্থিত - যুক্তরাষ্ট্রে।
❖ বাংলাদেশের যে স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন - ফজলুর রহমান খান।
❖ অধরা কণার অস্তিত্ব আবিষ্কারের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী - এম জাহিদ হাসান।
❖ বাংলাদেশের পদার্থ বিজ্ঞানী ড. এম জাহিদ হাসান যে বিশ্ববিদ্যালয় কাজ করেন - প্রিন্সটন।
❖ বাংলাদেশের যে সরকার প্রধান প্রথম চীনের রাষ্ট্রীয় সফরে যান - প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
❖ যে দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই - তাইওয়ান।
❖ বাংলাদেশের যে দেশের দূতাবাস নেই - তাইওয়ান।
❖ বাংলাদেশ চীন মৈত্রী সেতু যে নদীর উপর অবস্থিত - বুড়িগঙ্গা।
❖ বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে যে দেশের পতাকার - জাপান।
❖ বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণকারী সংস্থা হচ্ছে - বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম।
❖ বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী যে সংস্থা - বিশ্ব ব্যাংক।
❖ যে সংগঠনটি নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয় - বিশ্বব্যাংক।
❖ বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যকারী দেশ - জাপান।
❖ বাংলাদেশের সর্বোচ্চ ঋণদাতা দেশ - জাপান।
❖ বাংলাদেশে The Bay of Bengal Industrial Growth (BIG-B) সহযোগিতার উদ্যোক্তা দেশ - জাপান।
❖ জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম - জাইকা।
❖ জাপানের বৈদেশিক বাণিজ্য সংস্থার নাম - জেটরো।
❖ প্যালেস্টাইন সমস্যার ব্যাপারে বাংলাদেশের নীতি - প্যালেস্টাইনদের পক্ষে।
❖ যে দেশের সাথে বাংলাদেশের কোন কূটনীতিক ও বাণিজ্যিক সম্পর্ক নেই - ইসরায়েল।
❖ যে দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই - ইসরায়েল।
❖ যে দেশে বাংলাদেশী পাসপোর্ট দ্বারা ভ্রমণ করা যায় না - ইসরায়েল।
❖ বিশ্বের যে দেশের সাথে বাংলাদেশের ডাক যোগাযোগ নেই - ইসরায়েল।
❖ বিশ্বের যে রাষ্ট্রের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই - ইসরায়েল।
❖ বাংলাদেশের যে রাষ্ট্রপতি ইরান-ইরাক যুদ্ধ বন্ধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন - জিয়াউর রহমান।
❖ BIDA এর পূর্ণরূপ - Bangladesh Investment Development Authority।
❖ বাংলাদেশে বিনিয়োগ বোর্ডে মন্ত্রণালয়ের অধীন - প্রধানমন্ত্রীর কার্যালয়।
❖ বাংলাদেশের বিদেশী পরিমাণ সবচেয়ে বেশি যে দেশের - চীন।
❖ FDI হলো - Foreign Direct Investment।
❖ বাংলাদেশের যে খাতে সর্বাধিক সরাসরি বিনিয়োগ হয়েছে - এনার্জি।
❖ বাংলাদেশের সরাসরি সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ - চীন।
❖ সরকারি বেসরকারি অংশীদারিত্বে প্রতিষ্টিত ব্যবসাকে সংক্ষেপে বলা হয় - PPP।
❖ "পিপিপি' এর পুরোরূপ হলো - পাবলিক প্রাইভেট পার্টনারশিপ।
✍️ নোট - Md. Bayzid Mostofa
আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব ২
"মানব সমাজের বিবর্তন ধারা"
১. পৃথিবীর আনুমানিক বয়স কত? ৪৫০০ মিলিয়ন বছর (প্রায়)।
২. পৃথিবীর আনুমানিক বয়স কত ? ৪৫০ কোটি বছর।
৩. প্রাচীন প্রস্তর যুগ শুরু হয়েছিল? ৫ লক্ষ বছর পূর্বে।
৪. জাভা মানব কোথায় পাওয়া যায়? ইন্দোনেশিয়ায়।
৫. হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায় ?জার্মানিতে।
৬. প্রায় সম্পূর্ণ 'অস্ট্রালোপিতিসিন্স লুসি'র কঙ্কাল ১৯৭৪ সালে নিচের কোন দেশে আবিষ্কৃত হয়? ইথিওপিয়া।
৭. মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে ?তামা।
৮. আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি ?লৌহ।
"সভ্যতা"
১. সংস্কৃতি হলো একটি -জীবন প্রণালী।
২. সংস্কৃতি বলতে কি বোঝায়? সার্বিক জীবনাচরণ।
৩. নিচের কোনটি সার্বজনীন সাংস্কৃতিক উপাদান নয়? ক) ভাষা খ) কম্পিউটার গ) সুনামি ঘ) বাসস্থান। (সুনামি)
৪. প্রাচীন সভ্যতা গুলো গড়ে ওঠার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব রেখেছিল? নদী।
৫. মানব সভ্যতার শুরু হয় কি দিয়ে ?আগুনের ব্যবহার থেকে।
৬. কোন সভ্যতার সবথেকে প্রাচীন ?মেসোপটেমিয়া।
৭. মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে।
৮. সভ্যতা সূত্রপাত হয় কোন জাতিগোষ্ঠীর মাধ্যমে? সুমেরীয়।
৯. মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে ?ইরাক।
১০. দজলা ও ফোরাত নদীর অববাহিকায় কোন সভ্যতা গড়ে উঠেছে? মেসোপটেমীয় সভ্যতা।
১১. সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি ?মেসোপটেমীয়।
১১. সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়।
১২. কিউনিফর্ম কি ?লিখন পদ্ধতি।
১৩. কোন সভ্যতায় প্রথম "চাকার "ব্যবহার প্রচলন হয়? সুমেরীয়।
১৪. 'Lunar Calendar ' was introduced by -Sumerians.
১৫. "ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান" কোন দেশে অবস্থিত? ইরাক।
১৬. কোন মহাকাব্য টি 'কিউনিফর্ম' লিপি তার রচিত? গিলগামেশ।
১৭. পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়? ব্যাবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে।
১৮. কোন জাতি বৃত্তকে প্রথম 360 ডিগ্রীতে ভাগ করে? আসিরীয়রা।
১৯. নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায় বিভক্ত করা হয় ?ক্যালডীয়।
২০. কারা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে ?ক্যালডীয়।
২১.সাত দিনে এক সপ্তাহ প্রচলন করে কোন জাতি?ক্যালডীয়।
২২. হাম্বুরাবি কে ছিলেন ?আইন প্রণেতা।
২৩. ইতিহাসে প্রথম লিখিত আইন প্রণেতা কে ?হাম্বুরাবি।
২৪. আইন সংক্রান্ত হাম্বুরাবি কোর্ট কোন সভ্যতার সময় প্রণীত হয়েছিল? ব্যাবিলনীয় সভ্যতা।
২৫. কোন প্রাচীন সভ্যতায় হাম্বুরাবি আইন প্রচলিত হয়েছিলো ?মেসোপটেমীয়।
২৬. পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইন প্রচলন হয়? ব্যাবিলন।
আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব ১
"সংস্থা ও সংগঠন এর সর্বশেষ সদস্য"
১. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?১৯৩।
২. জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?দক্ষিণ সুদান।
৩. UNESCO এর সদস্য দেশ কয়টি? ১৯৩।
৪. এ.ডি.বি( ব্যাংক) এর বর্তমান সদস্য সংখ্যা কত? ৬৮।
৫. এশীয় উন্নয়ন ব্যাংক এর সর্বশেষ সদস্য নিউই সংস্থাটির কততম সদস্য? ৬৮।
৬. NAM এর বর্তমান সদস্য কত? ১২০।
৭. APEC সদস্য সংখ্যা কত?২১।
৮. ওপেকভুক্ত দেশ কয়টি? ১৩।
৯. ওপেক যোগদানকারী সর্বশেষ দেশ কোনটি? রিপাবলিক অফ দা কঙ্গো।
১০. ইসলামী সহযোগিতা সংস্থা সদস্য সংখ্যা কত? ৫৭।
১১. উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য সংখ্যা কত? ৬।
১২. আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কয়টি? ৫৫টি।
১৩. ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা কয়টি? ২৭টি।
১৪. EUএর সর্বশেষ সদস্য দেশ কোনটি? ক্রোয়েশিয়া।
১৫. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান সদস্য সংখ্যা কত? ১৭১।
১৬. বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO) এর বর্তমান সদস্য দেশ কয়টি? ১৬৪টি।
১৭. কমনওয়েলথ এর মোট সদস্য সংখ্যা কত? ৫৪টি।
১৮. কমনওয়েলথ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? রুয়ান্ডা।
১৯. এশিয়া মহাদেশে কমনওয়েলথ এর সদস্য সংখ্যা? ৭টি।
২০. সার্কের বর্তমান সদস্য সংখ্যা হল? ৮টি।
২১. সার্কের নতুন সদস্য দেশ কোনটি ?আফগানিস্তান।
২২. সার্ক এর অষ্টম সদস্য দেশ? আফগানিস্তান।
২৩. আরব লীগের সদস্য সংখ্যা কত? ২২টি।
২৪. আসিয়ানের সদস্য দেশ কয়টি? ১০টি।
২৫. ECO এর সদস্য সংখ্যা কত? ১০টি।
২৬. আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF)এর সদস্য সংখ্যা কত? ২৭টি।
২৭. বিমসটেক ভুক্ত দেশের সংখ্যা কয়টি? ৭টি।
২৮. বিশ্ব পর্যটন সংস্থা (UNWTO)এর বর্তমান সদস্য দেশ কয়টি? ১৫৯টি।
২৯. এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদস্য দেশ কয়টি? ৯টি।