05/08/2026
যথাযোগ্য মর্যাদায় পালিত: জুলাই গণঅভ্যুত্থান দিবস
টাঙ্গাইলের নাগরপুরের শাখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ যথাযোগ্য মর্যাদায় "জুলাই গণঅভ্যুত্থান দিবস" পালিত হয়েছে।
এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।