14/08/2020
ইউটিউবে সাফল্য লাভের সিক্রেট (৫ম ও শেষ পর্ব)
#সর্বাধিক_গুরুত্বপূর্ণ_কমিউনিটি
অধিকাংশ ইউটিউবারই ভিডিও তৈরির আনুসাঙ্গিক সকল কাজে এত বেশী ব্যস্ত থাকেন যে, কমিউনিটির দিকে দৃষ্টি দেয়ার সময়ই পান না এমনকি প্রয়োজনীয়তাও বোধ করেন না। দেখুন, যারা ভালোবেসে আপনার চ্যানেল সাবসক্রাইব করেছে, ভিডিওতে লাইক দিয়েছে, শেয়ার করেছে, কষ্ট করে মতামত জানিয়েছে সে সকল দর্শকরাই কিন্তু আপনার চ্যানেলের প্রাণ। আপনার ভিডিও যতই কোয়ালিটিফুল হোক না কেন, যদি দর্শক আপনার চ্যানেলে না আসে, ভিডিও না দেখে, তবে আপনার সব পরিশ্রম বেকার। মনে রাখবেন, একটা দোকানের জন্য কাস্টমারই যেমন সাফল্যের চূড়ান্ত কথা, তেমনি একটি চ্যানেলের জন্য তার দর্শকই চূড়ান্ত বিষয়। তাই আপনার কমিউনিটির দিকে সর্বোচ্চ দৃষ্টি দিন। তাদের কমেন্টের রিপ্লাই দিন। প্রশ্ন করলে উত্তর দিন। কেও সহযোগিতা চাইলে আন্তরিকভাবে চেষ্টা করুন। না পারলে কথা বলে সময় নিন। কেও দৃষ্টি আকর্ষণ করলে সাড়া দিন। প্রশংসা করলে কৃতজ্ঞতা প্রকাশ করুন। ভুল ধরিয়ে দিলে তাকে সবচেয়ে আপন ভাবুন। কেও কটু কথা বললে পাল্টা জবাব না দিয়ে ভালবাসা ছড়িয়ে দিন। মোটকথা, নিরব থাকবেন না, কোনকিছুই এড়িয়ে যাবেন না। দর্শকদের সকল প্রতিক্রিয়াতে ইতিবাচক ভূমিকা পালন করুন। সুসম্পর্ক তৈরি করুন। তারাই আপনার চ্যানেলকে সকলের মাঝে ছড়িয়ে দিবে।
সর্বোপরি, সাফল্যের পিছু ছুটে তাকে কখনও ধরা যায় না। তাই কাজের পেছনে ছুটুন। কোয়ালিটিকে গুরুত্ব দিন। সুসম্পর্ক গড়ে তুলুন। সাফল্য আপনাতেই ধরা দিবে।
বি.দ্রঃ পুরো আর্টিক্যালটি একত্রে ইংরেজিতে দেখুন নীচের লিংকে-
When we start a job, we all expect the ultimate success of that job. It is difficult to divine when and how the expected success will come. ...