Greenfield School & College -GFSC

Greenfield School & College -GFSC

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Greenfield School & College -GFSC, Education, Mirpur 10 Block C, Dhaka.

"Established in 2007, Greenfield School and College in Mirpur-10, Dhaka, offers quality education from Playgroup to Higher Secondary, fostering excellence and growth."

27/05/2026
Photos from Greenfield School & College -GFSC's post 20/05/2026

আজ প্লে থেকে নবম শ্রেণির ১ম মাসিক পরীক্ষা এবং একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

দীর্ঘ প্রস্তুতি, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। এটি তাদের শেখার প্রতি আগ্রহ ও নিয়মিত চর্চারই প্রতিফলন। ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পরিশ্রম ও শৃঙ্খলাই সাফল্যের মূল চাবিকাঠি—এই বিশ্বাস নিয়েই শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাবে।

সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Photos from Greenfield School & College -GFSC's post 02/05/2026

জাতীয় ক্রীড়া আয়োজন “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠানে গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সগৌরব অংশগ্রহণ আমাদের জন্য সত্যিই আনন্দের।

ঢাকার -এ আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে তারা পেয়েছে নতুন অনুপ্রেরণা ও স্বপ্ন দেখার সাহস। 💚

#গ্রীনফিল্ড #নতুনকুঁড়ি২০২৬ #গর্বেরমুহূর্ত

Photos from Greenfield School & College -GFSC's post 18/04/2026

আলহামদুলিল্লাহ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য সকল অভিভাবক, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় ড. রেহানা পারভীন। বিশেষভাবে ধন্যবাদ জানানো হচ্ছে সম্মানিত শিক্ষকবৃন্দকে, যাদের আন্তরিক প্রচেষ্টা ও দায়িত্বশীলতায় পরীক্ষার শৃঙ্খলা সুন্দরভাবে বজায় ছিল।

সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং তাদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা রইল। এই পরীক্ষার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস ভবিষ্যতে তাদের শিক্ষা জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথ সুগম করবে—এই প্রত্যাশা রইল। সকল শিক্ষার্থীর সাফল্য, অগ্রগতি ও গৌরবময় ভবিষ্যৎ কামনা করছি। 🌸

Photos from Greenfield School & College -GFSC's post 15/04/2026

আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হয়েছে। গ্রীনফিল্ড স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস মিরপুর থানার অন্যতম সর্ববৃহৎ একটি কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করছে, যেখানে ১৬২৬ জন শিক্ষার্থীর সিট পড়েছে।

পরীক্ষার শুরুতে ও শেষে পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় ড. রেহানা পারভীন।

সকল পরীক্ষার্থী ও অভিভাবকদের অত্যন্ত সুশৃঙ্খলতা বজায় রাখার মাধ্যমে পরীক্ষার প্রথম দিনটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে—এ জন্য সকল পরীক্ষার্থী ও অভিভাবকদের জানাই আন্তরিক ধন্যবাদ।
আশা করা যাচ্ছে, আগামী পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে। সকল পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া। 🌸

13/04/2026

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

নতুন বছরের নতুন আলো, নতুন স্বপ্ন ও নতুন সম্ভাবনায় ভরে উঠুক সবার জীবন—এই শুভ কামনায় গ্রীনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

পহেলা বৈশাখের ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দের রঙে রাঙিয়ে উঠুক আমাদের শিক্ষা পরিবার ও সমাজ। সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।

Photos from Greenfield School & College -GFSC's post 13/04/2026

এসএসসি ২০২৬ বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

গ্রীনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আজ অনুষ্ঠিত হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, দোয়া অনুষ্ঠান।
“আপনা মাঝে শক্তি ধরো, নিজেকে করো জয়”—এই অনুপ্রেরণামূলক বার্তায় ভরপুর ছিল পুরো আয়োজন। চূড়ান্ত মডেল টেস্টের ফলাফলের ভিত্তিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়, যা অনুষ্ঠানে যোগ করেছে গর্ব ও আনন্দের বিশেষ মাত্রা।

বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট ১৭০ জন শিক্ষার্থী নিয়ে এবারের ব্যাচটি সত্যিই অসাধারণ। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও ব্যক্তিত্বের বিকাশেও তারা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা বিশ্বাস করি, তারা আগামীতেও নিজেদের সাফল্যের পাশাপাশি গ্রীনফিল্ডকে গর্বের সাথে প্রতিনিধিত্ব করবে।

সকল পরীক্ষার্থীর জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা—সাফল্যের পথে এগিয়ে যাও। 💚




Photos from Greenfield School & College -GFSC's post 06/04/2026

Today we proudly celebrated “The Memento of SSC Batch 2K26” at Greenfield School & College.
Our SSC Batch 2026 came together to create a memorable day filled with joy, laughter, and unforgettable moments. What makes it even more special is that the students themselves organized the entire event, making it a day what they will cherish forever.

We wish you all the very best in your future endeavors. Keep shining, keep growing, and may success always follow you!

Photos from Greenfield School & College -GFSC's post 02/04/2026

ঈদ পুনর্মিলনী ২০২৬! ✨
আজ গ্রীনফিল্ড ক্যাম্পাস ছিল আনন্দে উৎসবমুখর এক পরিবেশে ভরপুর। আমাদের ক্যাম্পাসে উদযাপিত হলো ঈদ পুনর্মিলনী ২০২৬। ঈদের আনন্দকে ঘিরে শিক্ষার্থীরা তাদের সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে গল্প, হাসি আর স্মৃতিময় কিছু মুহূর্ত ভাগাভাগি করেছে।
সরল কিন্তু আন্তরিক এই আয়োজন আমাদের সবার জন্য একটি সুন্দর ও স্মরণীয় দিনে পরিণত হয়েছে।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Mirpur 10 Block C
Dhaka
1216

Opening Hours

Monday 07:30 - 17:00
Tuesday 07:30 - 17:00
Wednesday 07:30 - 17:00
Thursday 07:30 - 17:00
Saturday 08:30 - 17:00
Sunday 07:30 - 17:00