15/08/2026
অঙ্কমাত: পর্ব ২৭
সাদার মাত্র ২ চালেই কবজা করা সম্ভব কালোর রাজাকে। কিন্তু কীভাবে? সমাধান করে দ্রুত জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর সঠিক উত্তর জানতে চোখ রাখুন আগামী শনিবার ঠিক সন্ধ্যা ৭টায়।
গত পর্বের সমাধান:
White bishop = h7
Black king = h8
White bishop = g7
━━━━━━━━━━━━━━━━━━
প্রস্তাবনায়: দেবাংশু মৈত্র, টিম অঙ্ক
ডিজাইনে: আহসান ইভান, টিম অঙ্ক
14/08/2026
পুনঃনির্ধারিত Ongko Rapid Tournament August '26 শুরু হওয়ার আর মাত্র ১ ঘণ্টা বাকি।
টুর্নামেন্ট লিংক:
https://www.chess.com/play/arena/31048178
টুর্নামেন্টে অংশ নেয়ার শর্ত হিসেবে অবশ্যই অঙ্ক চেস টিমে যুক্ত হয়ে নিন।
জয়েনিং লিংক:
https://www.chess.com/club/ongko-chess-team
বোর্ডের লড়াইয়ে অবতীর্ণ হতে দাবাপ্রেমীরা প্রস্তুত তো?
13/08/2026
চলে এলো পূর্বে স্থগিত হওয়া Ongko Rapid Tournament August '26 এর নতুন সময়সূচি৷
📅 তারিখ: ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার
🕒 সময়: রাত ৯টা (২ ঘণ্টা অ্যারেনা)
⏱️ ফরম্যাট: র্যাপিড (১০+০)
🌐 প্ল্যাটফর্ম: চেস ডট কম
♟️ কনটেস্ট লিংক: https://www.chess.com/play/arena/31048178
টুর্নামেন্টে অংশ নিতে চেস ডট কম প্ল্যাটফর্মে ন্যূনতম ৫টি রেটেড গেম খেলা থাকতে হবে এবং অবশ্যই অঙ্ক চেস টিমের মেম্বার হতে হবে।
টিম জয়েনিং লিংক:
https://www.chess.com/club/ongko-chess-team
বোর্ডের লড়াইয়ে পুনরায় সবাইকে শুভ কামনা।
08/08/2026
অঙ্কমাত: পর্ব ২৬
সাদার মাত্র ২ চালেই কবজা করা সম্ভব কালোর রাজাকে। কিন্তু কীভাবে? সমাধান করে দ্রুত জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর সঠিক উত্তর জানতে চোখ রাখুন আগামী শনিবার ঠিক সন্ধ্যা ৭টায়।
গত পর্বের সমাধান:
White queen = h7
Black king = h7
White rook = h5
━━━━━━━━━━━━━━━━━━
প্রস্তাবনায়: দেবাংশু মৈত্র, টিম অঙ্ক
ডিজাইনে: আহসান ইভান, টিম অঙ্ক
07/08/2026
চেস ডট কমের সার্ভারজনিত সমস্যার কারণে আজকের Ongko Rapid Tournament August '26 সাময়িকভাবে স্থগিত করা হলো। শীঘ্রই টুর্নামেন্টের নতুন সময়সূচি জানানো হবে। অনাকাঙ্ক্ষিত এ অসংগতির জন্য অঙ্ক পরিবার আন্তরিকভাবে দুঃখিত।
07/08/2026
Ongko Rapid Tournament August '26 শুরু হওয়ার আর মাত্র ১ ঘণ্টা বাকি।
টুর্নামেন্ট লিংক:
https://www.chess.com/play/arena/31357647
টুর্নামেন্টে অংশ নেয়ার শর্ত হিসেবে অবশ্যই অঙ্ক চেস টিমে যুক্ত হয়ে নিন।
জয়েনিং লিংক:
https://www.chess.com/club/ongko-chess-team
বোর্ডের লড়াইয়ে অবতীর্ণ হতে দাবাড়ুরা তৈরি তো?
06/08/2026
অঙ্ক নিবেদিত মাসিক চেস কনটেস্ট Ongko Rapid Tournament August '26 এ সকলে আমন্ত্রিত৷
📅 তারিখ: ৭ আগস্ট ২০২৬, শুক্রবার
🕒 সময়: রাত ৯টা (২ ঘণ্টা অ্যারেনা)
⏱️ ফরম্যাট: র্যাপিড (১০+০)
🌐 প্ল্যাটফর্ম: চেস ডট কম
♟️ কনটেস্ট লিংক: https://www.chess.com/play/arena/31357647
টুর্নামেন্টে অংশ নিতে চেস ডট কম প্ল্যাটফর্মে ন্যূনতম ৫টি রেটেড গেম খেলা থাকতে হবে এবং অবশ্যই অঙ্ক চেস টিমের মেম্বার হতে হবে।
টিম জয়েনিং লিংক:
https://www.chess.com/club/ongko-chess-team
বোর্ডের লড়াইয়ে আরও একবার সবাইকে শুভ কামনা।
04/08/2026
ইভানের সেমিস্টার ব্রেক চলে। এই সুযোগে সে চলে এসেছে গ্রামের বাড়িতে। কিন্তু গ্রীষ্মকালের এই উষ্ণতম সময়ে এখানে একটু পরপরই বাড়িতে অতিথি হিসেবে আগমন ঘটে লোডশেডিং-এর। সাহেবের আগমনের পরিমাণ এতো বেশি যে, তাকে অতিথি বলা ভুল হবে। বাড়িটা তো আসলে তারই দখলে।
কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থী ইভান তো এই ব্যাপারটাকে এত সহজেই ছেড়ে দিতে পারে না। সে চট করে কিছুক্ষণের মধ্যেই তার রুমকে বানিয়ে ফেললো হিমশীতল ঠান্ডা। হ্যাঁ, বিদ্যুৎ ছাড়াই। কিন্তু আসল ঘটনা কী এখানে? চলুন জেনে নেই।
আমাদের শরীরে আমরা ঠান্ডা তখনই অনুভব করবো, যখন কিনা আমাদের শরীর, এর ভেতরকার তাপ ছেড়ে দিবে। এখন আমাদের কাজ হচ্ছে এই তাপ ছেড়ে দেওয়ার প্রসেসগুলোকে আরো এক্টিভ করা।
আমরা চারপাশে যে পানি শুকাতে দেখি, এই প্রক্রিয়াটাকে মূলত বলে "পানির বাষ্পীভবন"। এই প্রক্রিয়ায় পানি তার আশেপাশের তাপ শোষণ করে ফেলে। ফলে সেই জায়গা পরিণত হয় আগের থেকে ঠান্ডায়।
এই সুযোগকে কাজে লাগাতে আপনি ব্যবহার করতে পারেন ভেজা কাপড়। একটা গামছা পানিতে ভিজিয়ে জানালার সামনে ঝুলিয়ে দিন। এতে করে বাতাস জানালা দিয়ে ভেতরে ঢোকার সময়েই ঠান্ডা হয়ে ঢুকবে। এছাড়া চাইলে ভেজা কাপড় আপনার রুমের মেঝেতেও ছড়িয়ে রাখতে পারেন। দু'ক্ষেত্রেই আপনি গরম থেকে অনেকটাই মুক্তি পাবেন।
একই ফিজিক্সকে আরও দক্ষভাবে কাজে লাগাতে পারেন যদি আপনার বাসায় কোনো মাটির কলসি বা মাটির পাত্র থাকে। এর মধ্যে পানি ভরে রেখে রুমের মধ্যে ঠান্ডা জায়গায় রেখে দিন। মাটির পাত্রে ছিদ্র থাকায় এর ভেতরকার পানি সহজেই বাষ্পীভূত হয়ে যাবে। আর কেড়ে নিবে আশেপাশের তাপ।
এরপর আপনি যেটা করতে পারেন, সেটা হচ্ছে রুমের বিপরীতমুখী দরজা-জানালা খুলে দেওয়া। বার্নোলির নীতি আর চিমনি ইফেক্ট অনুযায়ী এতে করে ঘরের ভেতরের আর বাহিরের বায়ুচাপের পার্থক্যের কারণে রুম থেকে গরম বাতাস বাইরে বেরিয়ে গিয়ে ঢুকবে বাইরের ঠান্ডা বাতাস।
এই সহজ সরল ফিজিক্সের প্রয়োগগুলো শুনতে অনেক সামান্য মনে হতে পারে। কিন্তু বাস্তবে প্রয়োগ করলে দেখবেন আসলেই গরমের প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে যাবে। প্র্যাকটিক্যালি এপ্লাই করেই দেখুন একবার।
এবার শুনুন কিছু মানুষের বোকামি সম্পর্কে, যা কিনা একজন বিজ্ঞানমনষ্ক চিন্তার অধিকারী হয়ে আপনার কখনোই করা উচিত না। এই যেমন অনেকে বিশ্বাস করে ফ্রিজের দরজা খুলে রাখলে রুম ঠান্ডা হয়ে যাবে। কিন্তু থার্মোডাইনামিক্স এর দ্বিতীয় সুত্র বলে আপনার ফ্রিজের পেছনের কয়েল রুমকে সামগ্রিকভাবে ঠান্ডা করার বদলে করে তুলবে আরও গরম।
তাহলে কি বেশি বেশি ঠান্ডা পানি খাবেন? লাভ নাই। বেশি পরিমাণে ঠান্ডা পানি খেলে আপনার শরীর আবার সেটাকে ব্যালেন্স করতে তাপ উৎপাদন করে। তাই সত্যিকার অর্থেই গরম থেকে বাঁচতে নিজের রুমের তাপমাত্রার পানিই খাওয়া আসলে বুদ্ধিমানের কাজ।
বিদ্যুৎ বিজ্ঞানেরই আবিষ্কার। কিন্তু কোনো একক আবিষ্কারের উপর অতিনির্ভরতা আমাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় এর অপ্রাপ্তির সময়। তাই বিজ্ঞানেরই এক আবিষ্কারের বিকল্প আমাদের খুঁজতে হবে বিজ্ঞানেরই আরেক প্রয়োগের সাহায্যে।
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
শিরোনাম: বিদ্যুৎ ছাড়াই রুমকে এসি বানানোর বিজ্ঞান
লেখা: এম এম ফাহাদ জয়, টিম অঙ্ক
প্রচ্ছদ: ফাইজা হক, টিম অঙ্ক
01/08/2026
অঙ্কমাত: পর্ব ২৫
সাদার মাত্র ২ চালেই কবজা করা সম্ভব কালোর রাজাকে। কিন্তু কীভাবে? সমাধান করে দ্রুত জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর সঠিক উত্তর জানতে চোখ রাখুন আগামী শনিবার ঠিক সন্ধ্যা ৭টায়।
গত পর্বের সমাধান:
White bishop = e1
Black rook = e1
White pawn = g3
━━━━━━━━━━━━━━━━━━
প্রস্তাবনায়: দেবাংশু মৈত্র, টিম অঙ্ক
ডিজাইনে: আহসান ইভান, টিম অঙ্ক
30/07/2026
সামি ইদানীং ভাত খাওয়া ছেড়ে দিয়েছে। তিনবেলার খাবারে শুধু মাছ-মাংস খায় এই ভেবে যে ভাত খেলে সে মোটা হয়ে যাবে। তার বন্ধু ফাহাদ যখনই এই ঘটনা জানতে পারলো, তার অট্টহাসি থামায় কে? একরাশ হাসবার পর শুরু হলো ফাহাদের সেই অভ্যাসগত জ্ঞানগাম্ভীর্যপূর্ণ লেকচার। চলুন আমরাও আজ শিক্ষার্থীর আসনে বসে যাই তার এই বিশেষ ক্লাস করতে।
আমাদেরকে জীববিজ্ঞানকে ভাবতে হবে গণিতের মতো ফর্মুলা দিয়ে। ওজন বাড়ার মূল সূত্র হচ্ছে, "ক্যালোরি গ্রহণ > ক্যালোরি খরচ"
অর্থাৎ আপনি সারাদিনে ১০০০ ক্যালরি খাবার খেয়ে যদি খরচ করেন ৯০০ ক্যালরি, বাদবাকি ১০০ ক্যালরিই অবদান রাখবে আপনার ওজন বৃদ্ধিতে।
এক প্লেট ভাতে ক্যালোরি থাকে কত? প্রায় ২০০-২৫০ গ্রাম। এটা মোটে দুইটা রুটির সমান ক্যালোরি। দুইটা বড় সাইজের আলুতেও আছে কাছাকাছি পরিমাণের ক্যালরি। তাহলে সমস্যা কি ভাতে? না। সমস্যা হচ্ছে পরিমাণে।
এছাড়া ভাত রক্তে দ্রুত শর্করা বাড়ায়। এর ফলে ইনসুলিন নির্গত হয় দ্রুত। আর এটাই আপনার শরীরে থাকা বাড়তি শর্করাকে জমিয়ে তুলে ফ্যাট হিসেবে।
আবারও বলছি, তাহলে এই শর্করা কখন ফ্যাট-এ পরিণত হচ্ছে? যখন আপনি বেশি খাচ্ছেন, কিন্তু সেই অনুযায়ী সেই ক্যালরি খরচ না করছেন।
সুতরাং ভাত খাওয়াটা সমস্যা না। সমস্যা হচ্ছে "অতিরিক্ত" ভাত খাওয়ায়। সাথে ব্যায়াম না করা অভ্যাস সেই সমস্যাকে করে তোলে দ্বিগুণ।
তাহলে ভাত কি একেবারেই ছেড়ে দিবেন? আর খেলে কতটুকুই বা খাবেন?
ভাতে আছে শর্করা। আর এই শর্করাই আমাদের শরীর চালানোর মেইন জ্বালানি। শর্করা ছাড়া আপনার ব্রেইন কাজ করবে না। তাই ভাত খাওয়া ছাড়া যাবে না। এছাড়া ভাতে কিন্তু প্রোটিন আর ফাইবারও আছে। লাল চালের ভাতে এই ফাইবারের পরিমাণ আরও বেশি।
ভাত খাবেন, কিন্তু খেতে হবে পরিমিত। প্রতিবেলা এক কাপ করে। এর বেশি নয়।
একটা প্রচলিত মিথ আছে যে রাতে ভাত খেলে মানুষ বেশি মোটা হয়ে যায়। হ্যাঁ, এটা সত্যি যে রাতে ভাত খেলে ওজন বাড়ার জন্য একটা বাড়তি ইফেক্ট পড়তে পারে। কেননা এই সময় বিপাকের হার কিছুটা কমে যায়। তাই রাতে ভাত খাবেন পরিমাণে আরেকটু কম, কিন্তু খেতে হবে। আর চেষ্টা করবেন ঘুমানোর অন্তত কয়েক ঘণ্টা আগে রাতের খাবার সেরে ফেলতে।
আরেকটা মিথ ডিব্যাঙ্ক করি। অনেকের ধারণা ভাত ছাড়লেই দ্রুত ওজন কমে। অনেকে তো নিয়মিত ওজন মেপে এটা প্রমাণেরও চেষ্টা করেন। কিন্তু বিজ্ঞান আসলে একটু ভিন্ন কথাই বলে। এভাবে শুরুতে শরীরে জমে থাকা পানি বের হয়ে ওজন সামান্য কমলেও পরে ওজন কমানো থেমে যায়। শরীরে আসে ক্লান্তি।
যদি কার্যকরীভাবে ওজন কমাতে চান, তাহলে ভাত খাওয়ার পরিমাণ কমান এবং সম্ভব হলে লাল চালের ভাত খাবার অভ্যাস করুন। আর খাবার সময় প্লেটের অর্ধেক ভরে সবজি নিবেন। চার ভাগের এক ভাগ রাখবেন প্রোটিন। আর বাকি এক ভাগ রাখবেন ভাত বা শর্করা। দুপুরের তুলনায় রাতে ভাতের পরিমাণ আরও কমাবেন।
ভাত বাংলাদেশের প্রধান খাবার। আমাদের সংস্কৃতির অংশ। এটাকে শত্রু বানালে চলবে না। বরং আমাদের প্রয়োজন বিজ্ঞানকে জেনে নিজে আরেকটু সচেতন হওয়া এবং পাশের মানুষটাকেও সচেতন করা। তো আর দেরি না করে নিজের পরিবার আর বন্ধুদের কাছেও শেয়ার করে দিন এই লেখাটা।
এরই মধ্য দিয়ে সমাপ্ত হলো অঙ্কের সাপ্তাহিক ধারাবিক আয়োজন জিনোম গেজেট।
__________
শিরোনাম: ভাত খেলে কি সত্যিই মোটা হওয়া যায়?
লেখক: এম এম ফাহাদ জয়, টিম অঙ্ক
প্রচ্ছদ: ফাইজা হক, টিম অঙ্ক