Al Shareef Quran Academy - ASQA

Al Shareef Quran Academy - ASQA Islamic Academy
(1)

17/05/2026

তোমরা যদি যিলহজ্ব মাসের চাঁদ দেখতে পাও আর তোমাদের কেউ কুরবানী করার ইচ্ছা করে তবে সে যেন স্বীয় চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। (সহীহ মুসলিম ১৯৭৭; জামে তিরমিযী ১৫২৩)

২৯ তারিখের আগে চুল,নখ কাটা ভুলে না যাই!

চাঁদ দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ! اللهُ أَكْبَرُ اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْاَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلاَمَةِ ...
20/03/2026

চাঁদ দেখা গিয়েছে আলহামদুলিল্লাহ!

اللهُ أَكْبَرُ اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْاَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلَامِ وَالتَّوْفِيقِ لِمَا تُحِبُّ رَبَّنَا وَتَرْضَى رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ.

تَقَبَّلَ اللّهُ مِنَّا وَ مِنْكُمْ
তাক্বব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম।
ঈদ মোবারক 😊
Eidul Fitr 20/03/2026

ইফতার করার পর শুকরিয়া হিসেবে একটি বিশেষ দোয়া পাঠ করা সুন্নাত। পানি বা খেজুর দিয়ে ইফতার সম্পন্ন করার পর নিচের দোয়াটি ...
19/02/2026

ইফতার করার পর শুকরিয়া হিসেবে একটি বিশেষ দোয়া পাঠ করা সুন্নাত। পানি বা খেজুর দিয়ে ইফতার সম্পন্ন করার পর নিচের দোয়াটি পাঠ করবেন।

ইফতারের পরের দোয়া:
আরবি:
ذَهَبَ الظَّمَأُ، وَابْتَلَّتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
উচ্চারণ:
যাহাবায যামাউ, ওয়াবতাল্লাতিল উরুকু, ওয়া ছাবাতাল আজরু ইনশাআল্লাহ

অর্থ:
"পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সিক্ত হলো এবং আল্লাহ চাইলে পুরস্কার (সওয়াব) নির্ধারিত হলো"

কিছু প্রয়োজনীয় তথ্য:
ইফতারের সময়: ইফতার করার আগে (খাবার মুখে দেওয়ার সময়) কেবল 'বিসমিল্লাহ' বলে শুরু করা সুন্নাত ।

অন্যান্য দোয়া: অনেকে ইফতারের আগে "আল্লাহুম্মা লাকা সুমতু..." দোয়াটি পড়েন, তবে ইফতারের পর ওপরের দোয়াটি (যাহাবায যামাউ...) পড়াই অধিকতর সহীহ হাদিস দ্বারা সমর্থিত ।

দোয়া কবুল: ইফতারের আগের মুহূর্তটি দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, তাই এই সময়ে নিজের জন্য ও সবার জন্য বেশি বেশি প্রার্থনা করা উচিত ।

রমাদ্বান মুবারাক। সারা বিশ্বের সকলকে জানাই রমাদ্বানের শুভেচ্ছা। বাংলাদেশের আকাশে আজ চাঁদ দেখা গেছে। রমাদ্বান আমাদের জীবন...
18/02/2026

রমাদ্বান মুবারাক।

সারা বিশ্বের সকলকে জানাই রমাদ্বানের শুভেচ্ছা। বাংলাদেশের আকাশে আজ চাঁদ দেখা গেছে।

রমাদ্বান আমাদের জীবনে বারাকাহ নিয়ে আসুক। তার প্রশান্তি বিশ্বের সমস্ত গ্লানি দূর করে দিক। মুসলিমের ঐক্য আবার ফিরিয়ে আনুক। সমগ্র মুসলিম মুসলিম বিশ্ব জেগে উঠুক ঈমানি চেতনায়।

আমাদের এই রমাদ্বানের কর্তব্য হলো,
১… প্রতিটি সময়কে ইবাদাত আল্লাহ ওয়ালা কাজে ব্যয় করা। অনর্থক ও অতিরিক্ত কাজে সময় নষ্ট না করা।
২… প্রতিটি মুহুর্তে ফি লি স্তিনি ভাইদের জন্য দুআ করা। এবং তাদের আযাদীর জন্য পবিত্র ভুমির জন্য আল্লাহর কাছে মুনাজাতে বিশেষ ভাবে দুআ করা।
৩… নিজের খাবারের ক্ষেত্রে প্রতিবেশী বা যথা সম্ভব ভুখার্থদের স্মরনে রাখা। সাধ্য অনুযায়ী তাদের সহযোগিতার চেষ্টা করা।
৪… ইফতার গ্রহনে সংযত হওয়া। এবং অতিরঞ্জন কৃপনতা পরিহার করা।
৫… ঈদ বস্ত্রের আয়োজন সাধারনত শাওয়াল মাসে করা উত্তম। না হলে রমাদ্বানে শপিং বা বাজারে অতিরিক্ত সময় নষ্ট না করা। এদিকেও পার্শবর্তী প্রতিবেশীদের নজরে রাখা।
৬… যিকির , যিকির , যিকির। তিলাওয়াত তিলাওয়াত তিলাওয়াত ও নেক কাজে নিজেকে সবোর্চ্চ চেষ্টায় নিয়োজিত রাখা।
৭… বাড়ির কাছে প্রতিটি দিনই সহযোগিতা করা।
৮… সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা।
৯… সাহরী নিয়মিত গ্রহন করা। এটি একটি সুন্নাহ। সকল প্রকার সুন্নাহের দিকে লক্ষ্য রাখা। ইফতারে খেজুর খাওয়া সুন্নাহ।
১০… নতুন নতুন ইলম শেখার জন্য নিজেকে প্রতিদিন প্রস্তুত করা। একটি বিষয় হলেও প্রতিদিন শেখা। যদিও তা একটি দুআ অথবা একটি হাদিসই হোক।

সর্বপরি কাযা নামাজের দিকে লক্ষ্য রাখা এবং সুন্নাহের মধ্য দিয়ে রমাদ্বান কাটানোর মাধ্যমে নিজেকে শপথ করা, আমি এবছর থেকে এসমস্ত গুনাহ থেকে বিরত থাকবো এবং সুন্নাহের উপর জীবন পরিচালিত করবো।

এই রমাদ্বান আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসুক....! এই কামনায় ASQA Al Shareef Quran Academy ( only 💝Woman💝 )

12/02/2026

ইয়া আল্লাহ
বাংলার জমিনকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে রক্ষা করুন।

11/02/2026

রামাদানে সকল মা-বোনদের জন্য পূর্ণ করার নাযরার ব্যাচ উন্মুক্ত থাকবে।

22/08/2025

15/08/2025

আজ আফগানি+স্তানের বিজয় দিবস। পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তির বিরুদ্ধে বিশ বছরের অধিক সময় যুদ্ধ করে ২০২১ সালের আজকের এ দিনে বিজয় লাভ করে।‌ আল্লাহ তাআলা বিজয়ের পতাকা সর্বদা সমুন্নত রাখুন।

05/08/2025

রবের কাছে শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে জালিমের হাত থেকে রক্ষা করেছেন। আমরা সবাই দোয়া করব, আল্লাহ তায়ালা যেন আমাদের বাংলার জমিনকে সর্বদা স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেন।
জনগণের আমল অনুসারে সে জাতির নেতা নির্ধারিত হয়। জালিমের হাত থেকে রক্ষা পেতে হলে ইলম অনুসারে আমল করতে হবে।

28/07/2025

প্রতিদিন একশতবার দুরুদ পড়ুন
صلى الله عليه وسلم

Address

Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Al Shareef Quran Academy - ASQA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al Shareef Quran Academy - ASQA:

Shortcuts

Share