E-Touch IT.

E-Touch IT.

Share

ইনফরমেশন টেকনোলজি এর ইঞ্জিনিয়ারিং বিষয় গুলোকে আরো সহজ করে উপস্থাপন করবে
"E-Touch IT"

25/11/2024

**Road Map to become Network Engineer**

1. Networking Fundamentals Tc
Key Topics:
OSI Model
TCP/IP Model
Networking Devices (Routers, Switches, Hubs, Bridges)

2. Network Protocols
Core Protocols: TCP, UDP, IP
Application Layer Protocols: HTTP, HTTPS, FTP, DNS, DHCP
Additional Protocols: SNMP, ICMP, ARP

3. Routing and Switching C
Routing Protocols: OSPF, EIGRP, BGP
Switching Concepts: VLANs, STP, Trunking
Routing Concepts: Dynamic Routing vs Static Routing

4. Network Design and Architecture
Network Topologies: Star, Mesh, Bus, Ring Design Principles: Redundancy, Scalability, Reliability Network Types: LAN, WAN, MAN, WLAN, VLAN

5. Network Security
Key Areas:
Firewalls
VPNS
ACLS
Security Protocols: SSL/TLS, IPSec Best Practices for Network Security

6. Wireless Networking
Wireless Standards: IEEE 802.11 a/b/g/n/ac/ax
Wireless Security: WPA2, WPA3
Wireless Network Design: Coverage, Capacity Planning

7. Cloud Networking
Cloud Networking Services: VPC, Direct Connect, VPN
Hybrid Cloud Networking: Connecting On-Premises to Cloud
Cloud Providers: AWS, Azure, Google Cloud

8. Network Automation and Scripting
Key Focus:
Network Programmability
Automation Techniques
Scripting for Network Management (Python, Bash, PowerShell)

9. Monitoring and Troubleshooting
Key Tools:
Network Monitoring
Troubleshooting Techniques (Ping, Traceroute, Network Diagrams)
Performance Monitoring (NetFlow, SNMP)

10. Virtualization & Container Networking
Focus Areas:
Virtual Network Functions (NFV)
Software-Defined Networking (SDN)
Container Networking (Docker, Kubernetes Networking)

11. Certifications
Entry-Level: CompTIA Network+, Cisco CCNA Professional-Level: Cisco CCNP, Juniper JNCIP Advanced-Level: Cisco CCIE, VMware VCP-NV

Photos from E-Touch IT.'s post 28/08/2024
25/08/2024
23/08/2024

প্রথম দেখাতেই সন্দেহ হয়েছিল। তাই রিউমর স্ক্যানার কে সাথে সাথেই দিয়েছিলাম।

≈ বন্যার বাস্তব দৃশ্য প্রকৃতপক্ষে আরো করুণ ≈

তবে, রিউমর স্ক্যানার বিশ্লেষণে ভাইরাল ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি।

আলোর প্রতিফলন, শিশুটির চোখের অভিব্যক্তি, কপালের ভাঁজ ও ঠোঁটের অস্বাভাবিকতা ইত্যাদি অসংগতি অনুযায়ী আপাতদৃষ্টিতে ভাইরাল ছবিটিকে এআই জেনারেটেড বলেই ধারণা করেছেন। তাছাড়া, এআই ছবি যাচাইয়ের বিভিন্ন ওয়েবসাইটও ছবিটিকে ৬০% থেকে ৯১% পর্যন্ত এআই বলে ফলাফল দিয়েছে।

রিউমর স্ক্যানার টিম হতে MidJourney AI ব্যবহার করে এই একই ধরনের ছবি পুনরায় তৈরি করার চেষ্টায়ও প্রায় একই ফলাফল পেয়েছে।

পুনশ্চ, মানুষের বাস্তবতাকে অবলম্বন করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মানুষের অন্তর্গত আবেগ অনুভূতিকে ভিন্ন উপায়ে ব্যবহার করতে থাকলে মানুষ এক সময় তার নিজস্বতা হারাবে। পরাবাস্তবতা এবং সত্য বাস্তবতার মধ্যে পার্থক্য নির্ণয় করা কঠিন হয়ে যাবে।
"সিক্রেট সোসাইটি" এর সদস্যদের কাছে সাধারণ মানুষের উপর নিয়ন্ত্রণ আরো সহজ হবে।

23/08/2024

বন্যা দুর্গত এলাকাতে স্বেচ্ছাসেবকদের কাজের সুবিধার্থে নিচের লিংকটি ব্যবহার করুন:

https://protirodh.net/flood

এটি স্বেচ্ছাসেবকদের মধ্যে যোগাযোগ স্থাপন, তাদের কাজের সমন্বয় এবং বিভিন্ন এলাকায় ছড়িয়ে যেতে সাহায্য করবে।

নিম্নোক্ত অনুক্রম গুলো অনুসরণ করে সংযুক্ত থাকুন:
১. লোকেশন অ্যাক্সেস অনুমতি দিন: এটি আপনাকে লাইভ ম্যাপে অন্তর্ভুক্ত করবে।
২. কোন ধরনের সাহায্য আপনি প্রদান করছেন তা উল্লেখ করুন।
৩. আপনি দেখতে পাবেন কোন এলাকায় যথেষ্ট স্বেচ্ছাসেবক রয়েছে এবং কোন এলাকায় আরও স্বেচ্ছাসেবকের প্রয়োজন।

সাহায্যের জন্য অনুদান প্রদান করার বর্তমানে সর্বোচ্চ বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে শায়খ আহমাদুল্লাহ স্যারের "আস-সুন্নাহ ফাউন্ডেশন"।
আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান।

ওয়েব অ্যাড্রেস: https://assunnahfoundation.org/donate/flood

28/06/2024

প্রযুক্তির ব্ল্যাক ম্যাজিক, আপনি নিঃশেষ হচ্ছেন নিজের অজান্তে।

---| " কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের নামে মানুষের অর্জিত হাজার বছরের জ্ঞান প্রযুক্তির সেই জাদুকর একত্রীকরণ করে এক মহা শক্তিতে রূপান্তর হচ্ছে। ভবিষ্যতে যা আপনার বুদ্ধির বিরুদ্ধে ব্যবহার করা হবে। "

মোবাইল স্ক্রিনে টাচ করলেন এবং সেই টাচ সাথে সাথেই আপনাকে নিয়ে বিশ্লেষণ করা শুরু করল। কীভাবে?
সহজ ভাষায় কোন যন্ত্রকে দিয়ে যখন কাজ করানোর উদ্দেশ্যে নির্দেশনা প্রদান করা হয় তখন তাকে প্রোগ্রাম বলে। এবং এই প্রোগ্রামগুলো নির্দিষ্ট অ্যালগরিদম এর উপর তৈরি করা হয়। অনেক বড় সমস্যাকে ছোট ছোট আকারে বিভক্ত করে সমাধান করায় হচ্ছে অ্যালগরিদম।
অ্যালগরিদম, অমানবিক এবং আবেগ বা অনুভূতিহীন ভাবে কাজ করে। এ এক চক্রাকার বিশ্লেষণধর্মী পদ্ধতি। যার নিজের সিদ্ধান্ত নেওয়ার কোন ক্ষমতা নেই। প্রোগ্রামার যেভাবে প্রোগ্রাম করবে তার বাইরে কোন কাজ করতে পারবে না।

ইউটিউব, ফেসবুক, গুগল এবং যত সোশ্যাল মিডিয়া আছে সেখানে আপনার টাচের উপর বিশ্লেষণ করে আপনার চিন্তা চেতনাকে এই প্রোগ্রাম তার নিজের আয়ত্তে নিয়ে নেয় এবং পূর্ব নির্ধারিত অ্যালগরিদম এর মধ্যে আপনাকে নিয়ে বিশ্লেষণ শুরু হয়।
এই প্রোগ্রামার হচ্ছে সেই জাদুকর যে প্রযুক্তির ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আপনাকে আচ্ছন্ন করে রেখেছে।

নীরব ঘাতক, ঘরের শত্রু বিভীষণের মতো প্রতিনিয়ত আপনার ক্ষতির কারণ হচ্ছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না।
মোবাইল অ্যাপসগুলো আপনাকে মোহগ্রস্ত করে রাখার মত করে ডিজাইন করা হয়, যেন আপনি একবার কোন অ্যাপস ইউজ করা শুরু করলে সেখান থেকে বের হতে না পারেন। যে জন্য মানুষ মোবাইল স্ক্রিনে নিজের ব্যক্তিগত সময় বেশি ব্যয় করে, যার ফলে আপনি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছেন, এই আত্মকেন্দ্রিকতা আপনাকে নিজের অজান্তেই একা করে দিচ্ছে। আপনি একা হয়ে যাচ্ছেন। এই বিষণ্ণতা আপনার মানসিক মনোবলকে দুর্বল করে দিচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের নামে মানুষের অর্জিত হাজার বছরের জ্ঞান প্রযুক্তির সেই জাদুকর একত্রীকরণ করে এক মহা শক্তিতে রূপান্তর হচ্ছে। ভবিষ্যতে যা আপনার বুদ্ধির বিরুদ্ধে ব্যবহার করা হবে।

আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে আপনি কী ধরনের ডিসিশন গ্রহণ করবেন তা পূর্বেই আপনাকে সাজেস্ট করছে আপনার মোবাইল স্ক্রিন অথবা ডিজিটাল কোন মাধ্যম।
এক ভয়ংকর সত্য, মোবাইলটা পাশে রেখে কোন একটা বিষয়ে আপনি কারো সাথে আলোচনা করুন, কিছুক্ষণ পর ফেসবুক অথবা ইউটিউব এ আপনি স্ক্রল করতে থাকেন এবং সচেতনভাবে খেয়াল করুন, দেখবেন আপনার সেই আলাপচারিতার সাথে সেই ধরনের কনটেন্ট আপনার সামনে চলে আসছে।

কীভাবে সম্ভব! (?)
আপনার দেখা স্ক্রিনের ভেতর এক স্বয়ংক্রিয় সফটওয়্যার রোবট বসানো রয়েছে যে প্রতিনিয়ত আপনাকে নিয়েই বিশ্লেষণ করছে। আপনি আপনার সম্পর্কে যতটুকু না জানেন সেই রোবট আপনার সম্পর্কে তার চেয়েও বেশি জানে। সেই সাথে আরও ভয়ংকর সত্য হচ্ছে আপনি আপনার সম্পর্কে ভুলে যান কিন্তু সে ভুলেনা, সে আপনার পরবর্তী চিন্তা চেতনার উপর পূর্ববর্তী তথ্যের ভিত্তিতে আপনার ভবিষ্যৎ নিয়ে সে বিশ্লেষণধর্মী রিপোর্ট তৈরি করে রাখে।
নির্জীব এই সফটওয়্যার আপনাকে ব্যবহার করে আপনারই নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তখন আপনার অবচেতন মন সারাক্ষন প্রযুক্তির সেই ব্ল্যাক ম্যাজিক এর নিয়ন্ত্রনে কাজ করে। আপনার চিন্তা চেতনা ভিন্ন পথে ধাবিত হয়।

এই পর্যন্ত পড়ে থাকলে ইতোমধ্যেই আপনি আরেক ভিন্ন জগতে চলে রয়েছেন আপনার অবচেতন মনে।
এভাবেই প্রভাব ফেলছে আপনার ডিজিটাল মাধ্যমে গুলো।

01/05/2024

সাইবার সিকিউরিটি ক্যারিয়ার পজিশন

13/04/2024

শুভ নববর্ষ! আজ পয়লা বৈশাখে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। সকলে ভাল থাকুন।

01/04/2024


Connect With Your Peers
Through Technology And Social Networks

27/03/2024

"ই-টাচ আইটি" ইনফরমেশন টেকনোলজি এর ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোকে সরল ও সহজবোধ্য করার জন্য কোর্স, প্রশিক্ষণ মডিউল তৈরি করে থাকে আপনাদের জন্য । E-Touch IT.

Photos from Zubair's GK's post 17/01/2023
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


আমি
Dhaka
আমি