10/09/2021
World Su***de Prevention Day
(বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস) - 2021
এবারের প্রতিপাদ্য বিষয় -
"Creating Hope Through Action"
বর্তমানে বৈশ্বিক করোনা পরিস্থিতি মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছে। এর ফলে প্রতিনিয়তই আত্মহত্যা প্রবণতা বেড়েই চলেছে । এক্ষেত্রে আত্মহত্যা রোধে আমাদের সকলের ভূমিকায় খুবই গুরুত্বপূর্ণ।
আপনি জানেন কি ???
প্রায় সব আত্মহত্যা বা আত্মহত্যা প্রচেষ্টাকারী , প্রচেষ্টার পূর্বে কোন না কোন ভাবে দ্বিতীয় কোন পক্ষকে তার আত্মহত্যার পরিকল্পনা জানিয়ে থাকে !!!
যেমনঃ ফেসবুকে পোষ্ট দিয়ে , কাওকে ফোন করে , গল্পের ছলে, হাসি ঠাট্টার মাধ্যমে, ডাইরি লিখে ইত্যাদি। একটি জরুরী প্রশ্নের উত্তর সকলেরই জেনে রাখা উচিত ।
আপনি কি করবেন ? যখন আপনি দেখছেন বা শুনছেন কেও একজন জীবন মৃত্যুর বডার লাইনে (আত্মহত্যার মুখোমুখি) দাড়িয়ে আছে ???
একটি উদাহরন দিয়েই শুরু করা যাক - টাইটেনিক মুভিটা একবার ও দেখেন নি এমন কাওকে খুঁজে পাওয়া কষ্টকর । মুভির হিরো "জ্যাক" , হিরোইন "রোজ" । আসুন একটু কল্পার জগতে প্রবেশ করি ,,,, মুভির এক পর্যায়ে রোজ জাহাজের ডেকের সামনে রেলিং ধরে দাড়িয়ে । সেই সময় প্রচন্ড দন্দ কাজ করছিল তার মনের গহীনে । সিগারেট খেতে বাইরে এসে জ্যাক রীতিমতো হতবাক । সে দেখতে পেল একটি যুবতী মেয়ে আত্মহত্যার চুড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে । অতঃপর সে এগিয়ে গেল সেই রমনীর দিকে এবং সে তার সাথে কথা বলতে থাকল , সিগারেট ফেলার নাম করে তার দিকে এগিয়ে গেল ধীরে ধীরে । এরপর শুধুমাত্র কথার জালে আটকিয়ে তাকে উদ্ধার করল সেই পরিস্থিতিতে থেকে (কষ্ট করে মুভির এই অংশটি দেখলে পরিষ্কার ধারনা পাবেন ) । যার পরবর্তী প্রেম কাহিনী অত্যান্ত মধুর , যাই হউক প্রেমের গল্প বলতে আসিনি !
অর্থাৎ মূল কথা , তার সাথে যে কোন মূল্যে কথা চালিয়ে যেতে হবে । তবে খুবই সতর্কতার সাথে যেমনঃ আচ্ছা, আপনি আত্মহত্যা করতে চান , আমি বাধা দিচ্ছিনা না , তবে আমি আপনার কষ্টের কথা গুলো শুনতে ভিশন আগ্রহী, আপনি কি একটু বলবেন আমাকে , আমার দুঃখের কথা গুলো জানতে ইচ্ছা করছে , কেও একজন কে ত জানিয়ে জান আপনার মনের বেদনার কথা ! এইভাবে কনভেন্স করে কথা শুরু করা যেতে পারে । রাগ যেমন সময়ের সাথে রিমুভ হয় , কষ্ট (হতাশা বা বিষণ্ণতা) নামক আবেগ ও একই রকম । কথা বলতে থাকলে নিশ্চই সে আগের থেকে শান্ত হবে । একটি গবেষণা বলছে অত্যন্ত ৪০ সেকেন্ড কথা চালিয়ে যেতে পারলে তার মনোযোগ কিছুটা ফিরিয়ে আনা সম্ভব। তখন আপনি তার জীবনের গল্প বিস্তারিত শোনার চেষ্টা করতে পারেন । এর ফাঁকেই কাওকে ছোট করে মেসেজ পাঠিয়ে দিতে পারেন ঘটনা স্থলে আসার জন্য বা ফোন দিয়ে আপনাদের কথপোকথন শোনাতে পারেন । নিশ্চই এতক্ষনে কেও আসবে । আর এই ভাবেই বাঁচে যেতে পারে একটি প্রাণ , একটি জীবনের গল্প । এই যাত্রাই বেঁচে গেলও পরবর্তী যাত্রা থেকে বিরত রাখতে দ্রুত কোন ভাল সাইকিয়াট্রি বা সাইকোলজিষ্টের শরণাপন্ন হতে হবে । যিনি সমস্যাগ্রস্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করবেন।
পরিশেষে বলতেন চাই, আশেপাশের মানুষগুলোর ছোট ছোট আবেগের গুরুত্ব দিন । কেউ কোন কষ্টের কথা বলতে চাইলে কখনোই অবহেলা করবেন না । হয়ত সেই অবহেলায় তাকে আত্মহত্যার পথে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে ।
সুতরাং তাকে বুঝতে দিন আপনি তার পাশে আছেন। কেউ না বুঝলেও আপনি তাকে বোঝেন । তার কথা গুলো মনোযোগ সহকারে শুনুন (কোন ধরনের জাজমেন্ট ব্যতীত), গলার স্বর নরম (এমপ্যাথেটিক) রেখে কথা বলুন , তার জীবনের ইতিবাচক দিক গুলো তুলে ধরুন , নতুন ভাবে জীবন শুরু করার পথ আছে এই নিশ্চয়তা দিন।
Name : Md Moin Chowdhury