Bangladesh School of Law

Bangladesh School of Law আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ!
'ইন্নামাল আমালু বিন নিয়াত'- হযরত মোহাম্মদ (স)

02/04/2026

A to Z Criminal Trial
------------------------------- কোর্সটি যে কারণে এবং যাঁদের জন্য জরুরি:

#প্রথমত,
নবীন বিজ্ঞ আইনজীবী যিনি/ যাঁরা কখনোই আদালত প্রাঙ্গণে আসেননি কিংবা বিজ্ঞ সিনিয়র স্যারের সাথে কখনোই চেম্বার ওয়ার্ক করেননি।
#দ্বিতীয়ত,
দীর্ঘদিন কোর্টে প্র্যাকটিস করছেন কিন্তু চার্জ শুনানী/ সাক্ষী/জেরা/আর্গুমেন্ট অর্থাৎ ট্রায়াল পার্ট সম্পর্কে অতোটা জানা শোনার সময় করে উঠতে পারেননি।

নবীন আইনজীবীগণ কেন করবেন কোর্সটি?
১. নবীন বিজ্ঞ আইনজীবীগণদের হাতে কলমে ধরে ধরে চেনানো হবে পুরা ক্রিমিনাল জাস্টিম সিস্টেমে তাঁর যে বিষয়গুলো অতীব গুরুত্বপূর্ণ যা না জানলে তিনি/তাঁরা ওকালতির কিছুই বুঝবেন না।
যেমনঃ
🔹কোন আদালতের কি কাজ এবং আমলী আদালত /ট্রায়াল কোর্ট কি?
🔹হাজতখানা/মালখানা/ডেসপাস সেকশন/নেজারতখানা/নকলখানা/রেকর্ডরুম/কজলিস্ট/কজলিস্ট কয় ধরণের বা কেমনে দেখতে হয়
🔹থানায় (জিআর/ননজিআর) কি ধরনের মামলা হয় বা যদি হয় সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে করণীয় কি?
🔹কোর্টে (সিআর) মামলা হলে সেক্ষেত্রে তৎক্ষনাৎ করণীয় কি?
🔹সম্মানিত ক্লায়েন্ট কোন মামলা বিষয়ে পরামর্শ চাইলে প্রাথমিক ভাবে কিভাবে ডিলিংস করতে হয়?
🔹এফআইআর/এজাহার, পুলিশ ফরওয়ার্ডিং, সিজার লিস্ট, ইনকোয়েস্ট রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, চার্জশীট/ফাইনাল রিপোর্ট ইত্যাদি ফরমেট ও কোথায় কি লেখা থাকে
🔹ওকালত নামা, বেইলবন্ড, প্রসেস ফি/কোর্ট ফি, ফিরিস্তি ফর্ম, সমন/ওয়ারেন্ট ফর্ম কেমন, কোথায় কি লেখা থাকে বা লিখতে হয় কিভাবে?
🔹সি আর মামলা হলে মামলার নম্বর সংগ্রহ করার নিয়ম ও পরবর্তী করণীয়
🔹জামিন শুনানী/রিমান্ড শুনানী কিভাবে করতে হয় এবং যে বিষয়গুলো তুলে ধরতে পারলে আদালত হতে জামিন পাওয়া সহজ হয়
🔹মামলার বদলী/আমলী হতে ট্রায়ালে কখন যায়, গেলে করণীয় কি?

এছাড়াও আরো খুঁটিনাটি বিষয় আছে যা একজন বিজ্ঞ নবীন আইনজীবীর জানা অত্যন্ত জরুরি।

নবীন ও যাঁরা দীর্ঘদিন কোর্টে প্র্যাকটিস করছেন কিন্তু ট্রায়াল মেটারগুলোতে সময় দিতে পারেননি-
🔹মামলা ট্রায়াল কোর্টে বদলী হলে প্রাথমিক কাজ
🔹চার্জ শুনানীর জন্য দিন ধার্য্য আছে, করণীয় কি?
🔹ডিসচার্জের পিটিশনে যা ইনক্লুড করা যাবে না বা শুনানীকালে যা বলা যাবে না, খুবই সতর্কতা মূলক পর্যায়।
🔹ডিসচার্জের সময় আসামিপক্ষে আদালত মূলত যা বিবেচনায় নিয়ে ডিসচার্জ দিতে পারেন।
🔹সাক্ষী/জেরা/সাফাইসাক্ষী। এ পর্যায়ে সাক্ষীর ধরণ, সাক্ষীর কোন কোন বিষয়গুলোতে জেরা করা যাবে না, আদৌ কি জেরার করবো নাকি ডেক্লায়েন করবো
🔹হোস্টাইল উইটনেস কখন ঘোষণা করা হয় এবং পরবর্তী করণীয়
🔹কখন সাফাই সাক্ষী দেওয়া সুবিধাজনক আর কখন বিপদজনক!
🔹এজাহরকারী/বাদী/সিজার লিস্ট প্রস্তুতকারীকে যেখানে থেকে যেভাবে প্রশ্ন করলে ভালো ফলাফল পাওয়া যাবে। যে প্রশ্ন গুলো বাদীকে করা মানে আসামীর সাজা কনফার্ম হতে পারে।
🔹সুইসাইডাল জেরা কি? এটা এড়াতে যে বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে দেখতে হবে।
🔹এজাহারে নাম নেই কিন্তু চার্জশীটে এসেছে তখন করণীয় কি? কি জেরা করবো?
🔹মেডিকেল রিপোর্ট /ফরেনসিক রিপোর্ট /ব্যালেস্টিক রিপোর্ট /কেমিক্যাল রিপোর্ট কি? এ বিষয় জেরায় কিভাবে কাকে কি ধরণের প্রশ্ন করতে হয়?
🔹১ জন আসামী ১৬৪ করেছেন কিন্তু তার মাধ্য আরো ৫ জন আসামীর নাম এসছে সেক্ষেত্রে ঐ ৫ জনের পক্ষে কাকে কি জেরা করবো নাকি করবো না?
🔹 বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেবকে কি জেরা করবো বা কখনোই যে প্রশ্নগুলো তাঁকে করা যাবে না কিংবা এই জেরার গুরুত্বই বা কতোটুকু
🔹ডাক্তার সাহেবকে জেরা করতে মেডিকেল জুরিসপ্রুডেন্স জানা জরুরি কি না? আর যে প্রশ্নগুলো ওনাকে না করাটাই উত্তম।
🔹সুরতহাল যিনি প্রস্তুত করেছেন তাঁর কি ভূমিকা এবং তাঁকে জেরায় যে প্রশ্নগুলো করা উচিৎ না বা করলেও ফলাফল পাওয়া যাবে না
🔹সুরতহালের সাক্ষী যাঁরা তাঁদের যে প্রশ্নগুলো জেরায় করতেই হবে
🔹আইও সাহেবকে জেরায় কোন কোন বিষয়ে প্রশ্ন করতে হবে?
🔹যদি একাধিক আইও সাহেব থাকোন সেক্ষেত্রে কার কি ভূমিকা ছিলো বা আদৌ ছিলো কি না তা বের করতে জেরায় যে বিষয়গুলো আনা জরুরি
🔹খসড়া মানচিত্র, সূচীপত্র, ১৬১ বিষয়ে কি আইও সাহেবকে কিছু জিজ্ঞেস করার আছে। যদি থাকে তা আসলে কি?

এরকম আরোও অনেক বিষয় আছে যেগুলো ইনশাআল্লাহ এই কোর্সে হাতে কলমে শেখানো হবে।

ধন্যবাদ!!!
জয়েন হতে 01515-208492 (হোয়াটসঅ্যাপ)
Conducted by Advocate Ahashan Habib

আইনের বাইরের মানুষ মানে যাঁরা ক্রিমিনাল ল'ইয়ার মানে বোঝেন, উকিল সাহেব আদালতে দাঁড়াবেন, এরপর  জজ সাহেবকে বলবেন যে, " স্যা...
03/01/2026

আইনের বাইরের মানুষ মানে যাঁরা ক্রিমিনাল ল'ইয়ার মানে বোঝেন, উকিল সাহেব আদালতে দাঁড়াবেন, এরপর জজ সাহেবকে বলবেন যে, " স্যার, আসামী নির্দোষ, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাঁর পরিবারে বিধবা বয়ষ্ক মা আছেন আর স্ত্রী, কন্যা। দীর্ঘদিন জেল হাজতে বিনাবিচারে অনাহারে জীবন-যাপন করছেন। দয়া করে/আপনি অনেক দয়াবান স্যার! আসামীকে যেকোন শর্তে জামিন দিলে আসামী পলাতক হবে না,,,,প্লিজ! দয়া করবেন স্যার,,,,ইত্যাদি! "

কিন্তু ৯৯% বাদী/আসামীর হুঁশ জ্ঞান নেই যে, ক্রিমিনাল উকিল বলতে আরেকজন আছেন যিনি, প্রসিকিউশন /বাদীপক্ষে থাকলে চার্জ শুনানী করে আসামীর বিরুদ্ধে উপযুক্ত আইনের ধারায় চার্জ গঠনের জন্য আদালতকে অনুরোধ করেন। আর ডিফেন্সে/আসামীপক্ষে থাকলে আসামীকে ডিসচার্জের পিটিশন শুনানী করে সংশ্লিষ্ট মামলা/ধারা হতে অব্যাহতি প্রদানের জন্য অনুরোধ করেন।

একথায় চার্জ শুনানী থেকেই মূলত আইনের যুদ্ধ/বিচার শুরু হয়ে গেলো।

এরপর সাক্ষীর জবানবন্দি /জেরা,আর্গুমেন্ট ও অবশেষে রায়। যেগুলোর প্রতিটি ধাপ অতীব গুরুত্বপূর্ণ ও সূক্ষ্ম। একইসাথে এতোটাই রিস্কি যে, ল'ইয়ারের একটু খামখেয়ালীপনার কারণে মামলার মোড় চেন্জ হয়ে যেতে পারে। একইসাথে দক্ষ ল'ইয়ারের শাণিত যুক্তি তর্ক ও আইনের নিপুণ প্রায়োগিক কৌশলে বাদী/আসামী পেতে পারে ন্যায়বিচার।

যাকে বলা হয় #ট্রায়াল_ল_ইয়ার

22/06/2025

জরুরী ভিত্তিতে ৬ টি নতুন রিডিং চেয়ার বিক্রি হবে। কোচিং এ ব্যবহার করার জন্য কিনতে চাইলে ০১৫১৫২০৮৪৯২

05/02/2025

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির আজকের (৫/২/২০২৫) সভার সিদ্ধান্তঃ
এপ্রিল, ২০২৫ এর তৃতীয়/চতুর্থ সপ্তাহে (পরীক্ষার হল প্রাপ্তি সাপেক্ষে) আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার এমসিকিউ অনুষ্ঠিত হবে। হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের মৌখিক পরীক্ষা গ্রহণ পবিত্র রমজান শুরুর আগেই সম্পন্ন হবে। পাশাপাশি হাইকোর্টে রিভিউ আবেদনকারীদের রিভিউ নিষ্পন্ন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত।
এছাড়া ২০২৫ সালের শেষার্ধে আরেকটি এমসিকিউ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উল্লেখ্য, গত ২৬/১/২০২৫ তারিখ বাংলাদেশ বার কাউন্সিল সভায় দ্রুত পরীক্ষা গ্রহণের জন‍্য এনরোলমেন্ট কমিটির প্রতি অনুরোধ জানানো হয়।
এ প্রেক্ষিতে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান, আপীল বিভাগের মাননীয় বিচারপতি জনাব আশফাকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এনরোলমেন্ট কমিটির আজকের (৫/২/২০২৫) সভায় উপরোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভোকেট জনাব জয়নুল আবদীন, এনরোলমেন্ট কমিটির সদস্য মাননীয় বিচারপতি জনাব আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বার কাউন্সিল সদস্য সিনিয়র এডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।
বিজ্ঞ আইনজীবী বন্ধু ও আইন শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
বিনীত,
মোঃ রুহুল কুদ্দুস (কাজল)
ব্যারিস্টার-এট-ল’
সিনিয়র এডভোকেট
নির্বাচিত সদস‍্য,
বাংলাদেশ বার কাউন্সিল।

28/01/2025
22/01/2025

বার কাউন্সিল MCQ এক্সাম ব্যাচ -০১
ভর্তি হতে ০১৫১৫-২০৮৪৯২

23/12/2024

২৩/১২/২০১৮ ইং তারিখে মহান আল্লাহ দুনিয়ার বুকে একটা নতুন পরিচয় দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ! উকিল হবার ৭ম বছরে পা রাখতে যাচ্ছি। দোয়া..

10/12/2024

Address

Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh School of Law posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category