Skill Development Portal, IEAB

Skill Development Portal, IEAB This is an official Portal Page of Skill Development Portal of IEAB ( Industrial Engineers Association of Bangladesh )

1. ChatGPT.com – যে কোনো সমস্যার সমাধান করে।2. Syllaby.io – ভিডিও বানাও আর সঙ্গে সঙ্গে প্রকাশ করো।3. MidJourney.com – সে...
21/08/2025

1. ChatGPT.com – যে কোনো সমস্যার সমাধান করে।
2. Syllaby.io – ভিডিও বানাও আর সঙ্গে সঙ্গে প্রকাশ করো।
3. MidJourney.com – সেকেন্ডে আর্ট বা ছবি তৈরি করে।
4. Hellowarrant.com – মার্কেটিং কমপ্লায়েন্সের জন্য এআই সহায়তা।
5. Heygen.com – এআই অবতার তৈরি করে।
6. Soundraw.io – কয়েক সেকেন্ডে গান বানায়।
7. Ranked.ai – গুগলে র‌্যাঙ্ক বাড়াতে সাহায্য করে।
8. Submagic.co – লম্বা ভিডিওকে ছোট ক্লিপে পরিণত করে।
9. SlidesAI.io – স্বয়ংক্রিয়ভাবে প্রেজেন্টেশন তৈরি করে।10. PicWish.com – দ্রুত ছবি এডিট করে।
11. Fastread.io – ইবুক তৈরি করো সহজেই।
12. Bibley.io – বাইবেল স্টাডির জন্য এআই টুল।
13. Manus.im – যেকোনো অ্যাপ কোড করে দেয়।
14. Capsho.com – পডকাস্টকে কনটেন্টে রূপান্তর করে।
15. Webinarkit.com – ওয়েবিনারের জন্য এআই টুল।
16. Creatorunlock.com – ইউটিউব ক্রিয়েটরদের সহায়তা করে।
17. Grok.com – সব সমাধান দেয়, তবে একটু রসিক ভঙ্গিতে।
18. Adcreative.ai – বিজ্ঞাপনের জন্য দুর্দান্ত এআই টুল।
19. Canva.com – ডিজাইন করো যেকোনো কিছু।
20. Fastphoto.io – এআই হেডশট ছবি তৈরি করে।
21. askcoachken.com – এআই সম্পর্ক বিষয়ক কোচ।
22. threadmaster.ai – ভাইরাল ফেসবুক থ্রেড তৈরি করে।
23. V0.dev – ফ্রন্টএন্ড মকআপ তৈরি করো সহজে।
24. suno.com – এআই দিয়ে গান তৈরি করো।
25. keywordsearch.com – বিজ্ঞাপনের কনভার্সন বাড়ায়।
26. labs.google – গুগলের এআই ভিডিও মেকার।
27. Beautiful.ai – ঝকঝকে এআই প্রেজেন্টেশন বানায়।
28. Remove.bg – সেকেন্ডে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে দেয়।
29. Uizard.io – স্কেচকে UI মকআপে রূপান্তর করে।
30. Aiva.ai – এআই দিয়ে সুর তৈরি করে।
31. AnimaApp.com – ডিজাইনকে কোডে রূপান্তর করে।
32. Replika.ai – এআই সম্পর্ক সঙ্গী।
33. notebooklm.google.com – যেকোনো লেখা থেকে পডকাস্ট বানায়।
34. Photes.io – ছবিকে টেক্সট নোটে পরিণত করে।
35. Magai.ai – সব এআই মডেল এক জায়গায়।
36. Abdulla Al Mamun - ক্যারিয়ার নিয়ে গাইড করে
37. fastpedia.io – এআই টুলের ডিরেক্টরি।
38. kuse.ai – ChatGPT কে হোয়াইটবোর্ডে নিয়ে আসে।
39. createanything.com – অ্যাপ আর ওয়েবসাইট তৈরি করো।
40. snowglobe.so – ইউজার টেস্টিং সিমুলেট করে।
41. sintra.ai – এআই এজেন্টদের টিম তৈরি করে।
42. livex.ai – কাস্টমার ধরে রাখতে এআই এজেন্ট।
43. Revatto.com – গ্রাহক হারানো কমাতে সাহায্য করে।
44. clueso.io – মিনিটে প্রোডাক্ট ভিডিও বানায়।
45. skala.io – স্টার্টআপের জন্য লিগ্যাল প্ল্যাটফর্ম।
46. n8n.io – অটোমেশন করো যেকোনো কাজ।
47. beehiiv.com – ক্রিয়েটরদের জন্য সেরা নিউজলেটার টুল।
48. blur-it.app – সংবেদনশীল তথ্য ব্লার করে।
49. perplexity.ai – সেরা এআই সার্চ ইঞ্জিন।
50. CopyOwl.ai – আর্টিকেল নিয়ে গভীর গবেষণা করে।

সংগৃহীত

A conversational AI system that listens, learns, and challenges

প্রশিক্ষণ গ্রহণের সময় যে বিষয়গুলো মেনে চলতে হবে।
05/07/2025

প্রশিক্ষণ গ্রহণের সময় যে বিষয়গুলো মেনে চলতে হবে।

ইঞ্জিনিয়ারিং কাজের পূর্বে ব্যক্তিগত নিরাপত্তা জনিত সতর্কতা
05/07/2025

ইঞ্জিনিয়ারিং কাজের পূর্বে ব্যক্তিগত নিরাপত্তা জনিত সতর্কতা

কারিগরি শিক্ষা নিন, বদলে‌ যাবে আপনার দিন।
03/07/2025

কারিগরি শিক্ষা নিন, বদলে‌ যাবে আপনার দিন।

একটাই লক্ষ্য হতে হবে দক্ষ
27/06/2025

একটাই লক্ষ্য হতে হবে দক্ষ

14/05/2025

Wordpress দিয়ে website development

( আইইএবি এর সদস্যদের জন্য কোর্সটি সম্পূর্ণ ফ্রী)

📢 আজকের লাইভ ক্লাস ঘোষণা – Class 3
🎓 কোর্স: WordPress for Absolute Beginners

আজকের ক্লাসে কভার করা হবে ⤵
🟡 আজকের বিষয়: Elementor Page Builder

🕘 সময়: আজ, ১৪ মে ২০২৫ (বুধবার)
📍 ক্লাস দুই ধাপে অনুষ্ঠিত হবে:
🔹 Class 3 – First Phase:
🕘 রাত ৯টা – ১০টা
🔗 Join: https://meet.google.com/wji-risb-jze

🔹 Class 3 – Second Phase:
🕙 রাত ১০টা – ১১টা
🔗 Join: https://meet.google.com/iye-ucag-xyz

📌 ক্লাসে Elementor Page Builder ব্যবহার করে কীভাবে সহজেই আকর্ষণীয় ওয়েব পেজ তৈরি করা যায়, তা হাতে কলমে শেখানো হবে।

✅ রেজিস্ট্রেশন এখনো না করলে এখুনি করুন:
🌐 wp.sahmedbhor.com/registration

🔔 কোর্স সম্পর্কিত সব আপডেট পেতে আমাদের পেজে যুক্ত থাকুন:
👉 facebook.com/LearnWPwithSA

প্রচারে: পাবলিককেশন এন্ড পাবলিসিটি পোর্টাল, আইইএবি

12/05/2025

Word Page দিয়ে Website Design & Development Course
[আইইএবি এর সদস্যদের জন্য সম্পূর্ণ ফ্রী]

📢 আজকের লাইভ ক্লাস ঘোষণা – Class 2
🎓 কোর্স: WordPress for Absolute Beginners

আজকের ক্লাসে কভার করা হবে ⤵️
🟡 Module 3: Posts, Pages & Media
🟡 Module 4: Themes & Customization

🕘 সময়: আজ, ১২ মে ২০২৫ (সোমবার)
📍 ক্লাস দুই ধাপে অনুষ্ঠিত হবে:
🔹 Class 2 – First Phase:
🕘 রাত ৯টা – ১০টা
🔗 Join: https://meet.google.com/zsm-sxnr-wkd

🔹 Class 2 – Second Phase:
🕙 রাত ১০টা – ১১টা
🔗 Join: https://meet.google.com/moz-jcpj-mzp

📌 ক্লাস শেষে আপনি WordPress-এ পোস্ট, পেজ তৈরি ও থিম কাস্টমাইজেশন হাতে কলমে শিখে ফেলবেন।

✅ রেজিস্ট্রেশন এখনো না করলে এখুনি করুন:
🌐 wp.sahmedbhor.com/registration

🔔 কোর্স সম্পর্কিত সব আপডেট পেতে আমাদের পেজে যুক্ত থাকুন:
👉 facebook.com/LearnWPwithSA

সহযোগিতায়: স্কীল ডেভেলপমেন্ট পোর্টাল, আইইএবি

Wordpress দিয়ে website Design & Development Course ( কোর্স টি অনলাইন এবং আইইএবি এর সদস্যদের জন্য একদম ফ্রী)============...
09/05/2025

Wordpress দিয়ে website Design & Development Course
( কোর্স টি অনলাইন এবং আইইএবি এর সদস্যদের জন্য একদম ফ্রী)
=======================
লোকালহোস্টে XAMPP ও WordPress ইন্সটল করার পূর্ণাঙ্গ গাইডলাইন
🖋️ লেখক: এস. আহমেদ ভোর

পরিচিতি
WordPress শেখার সেরা উপায় হলো নিজেই হাতে-কলমে চেষ্টা করা। আর সেটা শুরু করা যায় লোকাল কম্পিউটারে WordPress ইনস্টল করে। এজন্য সবচেয়ে সহজ সমাধান হচ্ছে XAMPP। এটি একটি ফ্রি সফটওয়্যার প্যাকেজ যা Apache Server, PHP ও MySQL ইনস্টল করে দেয় – WordPress চালানোর জন্য যেগুলা আবশ্যক।

🧰 আপনার যা লাগবে
একটি কম্পিউটার (Windows/Mac)
XAMPP ইনস্টলার
WordPress CMS Zip ফাইল
🛠️ ধাপ ১: XAMPP ডাউনলোড ও ইন্সটল করা
👉 প্রথমে https://www.apachefriends.org ওয়েবসাইটে যান।
👉 আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী XAMPP for Windows অথবা Mac ডাউনলোড করুন।
👉 ডাউনলোড শেষ হলে সফটওয়্যারটি রান করুন এবং ইনস্টলেশন উইজার্ড অনুসরণ করুন।
✅ ইনস্টল হয়ে গেলে XAMPP Control Panel খুলে Apache ও MySQL সার্ভিস Start করুন।
📁 ধাপ ২: WordPress ডাউনলোড ও সেটআপ
👉 https://wordpress.org ওয়েবসাইট থেকে WordPress-এর সর্বশেষ ভার্সন ডাউনলোড করুন।
👉 XAMPP ইন্সটল হওয়ার পর C:\xampp\htdocs ফোল্ডারে যান।
👉 সেখানে একটি ফোল্ডার তৈরি করুন, যেমন: mywordpresssite
👉 WordPress Zip ফাইলটি Extract করে সেই ফোল্ডারে দিন।
🧾 ধাপ ৩: লোকাল ডাটাবেজ তৈরি করা
👉 আপনার ব্রাউজারে যান এবং লিখুন: http://localhost/phpmyadmin
👉 New এ ক্লিক করে একটি নতুন ডাটাবেজ তৈরি করুন (যেমন: wp_site)
👉 কিছুই পরিবর্তন না করে শুধু Create এ ক্লিক করুন।
🌐 ধাপ ৪: WordPress ইনস্টলেশন শুরু
👉 ব্রাউজারে যান: http://localhost/mywordpresssite
👉 ভাষা নির্বাচন করে Continue দিন।
👉 ডাটাবেজ নাম, ইউজারনেম: root এবং পাসওয়ার্ড ফাঁকা রাখুন।
👉 Submit দিন এবং Run the Installation এ ক্লিক করুন।
👉 সাইট টাইটেল, ইউজারনেম, পাসওয়ার্ড, ইমেইল দিন এবং WordPress ইনস্টল করুন।
✅ আপনি এখন প্রস্তুত!
এখন আপনি আপনার লোকাল WordPress সাইটে লগইন করতে পারবেন এই লিংকে গিয়ে:
👉 http://localhost/mywordpresssite/wp-admin

🎓 শেষ কথা
WordPress লোকালভাবে ইনস্টল করা শেখার প্রথম ধাপ। এখান থেকেই আপনি প্লাগইন, থিম, কাস্টমাইজেশন এবং আরও অনেক কিছু শেখা শুরু করতে পারবেন। এটি সম্পূর্ণ ফ্রি এবং ঝুঁকিমুক্ত।

✍️ এই ব্লগটি “WordPress for Absolute Beginners” কোর্সের অংশ হিসেবে তৈরি করা হয়েছে। যদি আপনি কোর্সে এখনো রেজিস্টার না করে থাকেন, তাহলে এখান থেকে রেজিস্টার করুন:
👉 wp.sahmedbhor.com/registration

, ,

XAMPP is an easy to install Apache distribution containing MariaDB, PHP and Perl.

07/05/2025

আইইএবি সদস্যদের জন্য wordpress দিয়ে‌ Web design & development কোর্সে ফ্রী অংশগ্রহণের সুযোগ:-
================
🎉 আইইএবি এর সদস্যদের মধ্যে যারা wordpress দিয়ে ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী, তারা গ্রহণ করতে পারেন এই অসাধারণ সুযোগটি।

📣 “WordPress Learning Journey by Salauddin Ahmed” কোর্সটি আইইএবি এর সদস্যদের জন্য একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত!

🤝 Industrial Engineers Association of Bangladesh (IEAB)-পরিবার কেন্দ্রীয়ভাবে আন্তঃসম্পর্ক স্থাপনের মাধ্যমে স্কীল ডেভেলপমেন্ট পোর্টাল, আইইএবি এর সহযোগিতায় এবং পৃষ্ঠপোষকতায় এই উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে । তথ্য ও প্রযুক্তির এই যুগে ডিজিটাল স্কিল উন্নয়নে IEAB-এর অবদান নিঃসন্দেহে প্রশংসনীয় — এবং এই কোর্স সেই ধারারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

🔖 IEAB সর্বদাই বিশ্বাস করে — প্রযুক্তি শিক্ষার মাধ্যমে একটি দক্ষ ও ভবিষ্যতমুখী প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

💡 এই কোর্সে আপনি যা শিখবেন:

✅ WordPress — একদম শুরু থেকে হাতে-কলমে শেখা

✅ Elementor দিয়ে ভিজ্যুয়াল ওয়েব ডিজাইন (কোন কোডিং ছাড়াই)

✅ Envato Elements টেমপ্লেট ব্যবহার করে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি

✅ প্রি-কোর্স স্টাডি ম্যাটেরিয়ালস, ভিডিও গাইড, টুল রিকমেন্ডেশন

✅ রিয়েল-ওয়ার্ল্ড প্রজেক্টে কাজ ও দীর্ঘমেয়াদী মেন্টরশিপের সুযোগ

📝 রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন:
👉 wp.sahmedbhor.com/registration

🎓 আপনি যদি একজন শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা বা ওয়েব ডিজাইন শেখার আগ্রহী হন — তাহলে এই কোর্স আপনার জন্য সেরা শুরু হতে পারে।

🙏 IEAB-এর সকল সদস্যদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা — আপনাদের সহায়তায় ডিজিটাল দক্ষতা অর্জন এখন আরও সহজ ও সবার জন্য উন্মুক্ত।

🌍 চলুন, একসাথে গড়ে তুলি একটি স্মার্ট, দক্ষ ও প্রযুক্তিসমৃদ্ধ বাংলাদেশ।

—
সালাউদ্দিন আহমেদ
প্রশিক্ষক ও নির্মাতা – [LearnWP with Salauddin Ahmed]
এবং
সদস্য সচিব,
ওয়েবসাইট কন্টেন্ট ডেভেলপমেন্ট কমিটি, আইইএবি।

সহযোগিতা: স্কীল ডেভেলপমেন্ট পোর্টাল, আইইএবি।

তৃতীয় বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল -২০২৫===============তৃতীয় বার্ষিকী ইফতার ও দোয়া মাহফিল প্রোগ্রামে রেজিষ্ট্রেশন করল...
14/03/2025

তৃতীয় বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল -২০২৫
===============
তৃতীয় বার্ষিকী ইফতার ও দোয়া মাহফিল প্রোগ্রামে রেজিষ্ট্রেশন করলেই থাকছে....

✓ ইফতার+ ডিনার

✓ ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ এর সুযোগ

✓ বিশেষ গিফট ( স্পন্সর এর উপর নির্ভরশীল)

✓ তারিখ: ২১ মার্চ ২০২৫ ইং (২০ রমজান), রোজ: শুক্রবার।

✓ভেন্যু: বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ( বিসিএস), কল্যাণপুর, ঢাকা।

✓ জনপ্রতি রেজিষ্ট্রেশন ফিঃ ৩৫০/=

✓রেজিষ্ট্রেশনের শেষ সময়ঃ ১৭/০৩/২০২৫ ( রাত ১২ টা পর্যন্ত)

✓রেজিষ্ট্রেশন ফি জমা দেওয়ার মাধ্যম:-

✓বিকাশ, রকেট, নগদঃ ০১৭৩৯৪৬৪৯৯০

✓টাকা উত্তোলনের জন্য দায়িত্বপ্রাপ্ত:-
প্রকৌশলী মুনসুর আহম্মেদ।
যুগ্ন আহ্বায়ক (সদস্য রেজিষ্ট্রেশন ও অর্থ ব্যবস্থাপনা), আয়োজক কমিটি।

✓রেজিষ্ট্রেশন ফি জমা দিয়ে নিম্নোক্ত গুগুল ফরমটি ফিলাপ করে সাবমিট করুন।
https://forms.gle/ZFSD43imopU7cG4E6

✓আজই রেজিষ্ট্রেশন করে আপনার নিজ আসন সংরক্ষণ করুন।

✓ রেজিষ্ট্রেশন এর সমস্ত ইভেন্টগুলি এই রেজিষ্ট্রেশন ফি এর মধ্যে অন্তর্ভুক্ত।

ধন্যবাদান্তে:-

প্রকৌঃ মোঃ মঈনুল ইসলাম
সদস্য সচিব
ও
প্রকৌঃ মোঃ শরিফুল রহমান
আহবায়ক
তৃতীয় বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল - ২০২৫ আয়োজক কমিটি, আইইএবি।
যোগাযোগ:
01670-267429
01673-361738

শিল্প ও প্রাইভেট সেক্টরের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন ‘ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েন অব বাংলাদেশ ( আইইএবি)’ এর ...
26/06/2022

শিল্প ও প্রাইভেট সেক্টরের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন ‘ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েন অব বাংলাদেশ ( আইইএবি)’ এর উদ্যোগে আগামী ৩০ জুন ২০২২ইং ( রোজ বৃহস্পতিবার) সিলেট বিভাগের বন্যাকবলিত অসহায় বানভাসীদের জন্য জরুরী ঔষধ, খাদ্য সামগ্রী ও মানবিক সহায়তা নিয়ে যাচ্ছি। আইইএবি পরিবারের সদস্যরা ছাড়াও যেকেউ এই উদ্যোগের সাথে শরিক হতে পারেন। সবাই মানবিক উদ্যোগে পাশে দাঁড়ালে সিলেট সহ যেকোন প্রাকৃতিক দুর্যোগ আমরা জয় করতে পারবো ইনশা-আল্লাহ।

বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা পাঠাতেঃ-

বিকাশ / নগদ :-
01755-229377
( Personal)

রকেট:-
01755-229377-0
( Personal)

( বিকাশ/ নগদ ও রকেট এর দায়িত্বপ্রাপ্তঃ প্রকৌঃ মোঃ নূর আলম সিদ্দিকী মুন, যুগ্ন আহ্বায়ক, বণ্যার্তদের জরুরী মানবিক সহায়তা কমিটি, আইইএবি)

https://www.facebook.com/groups/ieab.org.bd/

https://www.facebook.com/groups/ieabbd.org.bd/

আপনার দেওয়া দান/ অনুদান / সহায়তা স্বচ্ছতার সাথে বণ্যার্তদের কল্যাণে মানবিক সহায়তায় ব্যয় করা হবে।

মানবিক আহ্বানে

প্রকৌঃ মোঃ জাহাঙ্গীর আলম তুষার
সভাপতি (ভারপ্রাপ্ত)
জাতীয় স্টিয়ারিং কমিটি, আইইএবি।

Skill Development Portal -IEAB
12/05/2022

Skill Development Portal -IEAB

Address

Dhaka
1349

Alerts

Be the first to know and let us send you an email when Skill Development Portal, IEAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share