Tuhin Morshed

Tuhin Morshed স্বপ্নগুলো পূরণই মানবজনমের সার্থকতা

27/08/2022

★ কয়েকটি ছোট ছোট অনুবাদ প্র্যাকটিস করি:

* পানি বাষ্পীভূত হয়।
- Water turns into vapour.

* ডাক্তাররা রোগীদের চিকিৎসা করেন।
- Doctors treat the patients.

* শর্তানুযায়ী, আমি তাকে বিয়ে করি।
- I marry her according to the condition.

* আমি কালই আসছি।
- I am coming tomorrow.

* এটা করে আমি আসব।
- I will come after I have done it.

* সে পাঁচদিন ধরে ভুগছে।
- He has been suffering for five days.
(নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বুঝালে for ব্যবহৃত হয়।)

* সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
- It has been drizzling since morning.
(শুরুর সময় উল্লেখ থাকলে since ব্যবহৃত হয়।)

27/08/2022

★পত্রিকা, প্রকাশ ও সম্পাদক:

- সবুজপত্র, ১৯১৪, প্রমথ চৌধুরী
- ধূমকেতু, ১৯২২, কাজী নজরুল ইসলাম
- কল্লোল, ১৯২৩, দীনেশরঞ্জন দাশ
- শনিবারের চিঠি, ১৯২৪, সজনীকান্ত দাস

03/08/2022

★ ছিদ্রায়িত রাষ্ট ★

যে দেশের অভ্যন্তরে এক বা একাধিক স্বাধীন দেশ অবস্থিত তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে৷

- পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র ২টি। যথাঃ ইতালি ও দক্ষিণ আফ্রিকা।

১. ইতালির অভ্যন্তরে সানমেরিনো (পৃথিবীর প্রাচীনতম রাষ্ট্র) ও ভ্যাটিকান সিটি (জনসংখ্যা ও আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র) নামে দুটি স্বাধীন রাষ্ট্র অবস্থিত।

২. দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরে লেসেথো নামক ১টি স্বাধীন রাষ্ট্র অবস্থিত।

সংকলনেঃ Tuhin Mahmud

30/07/2022

বৈদেশিক মুদ্রার মজুত
দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ এখন ৩১ বিলিয়ন ডলার
বাংলাদেশে যে প্রকৃত রিজার্ভ রয়েছে, তা দিয়ে তিন মাসের বেশি আমদানি দায় পরিশোধ করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ এখন ৩,৯৪৯ কোটি ডলার।
বিভিন্ন খাতে ব্যবহৃত হয়েছে ৮০০ কোটি ডলার।

আমদানি খরচ বাড়ায় দেশে ডলারের সংকট তৈরি হয়েছে। বৈদেশিক মুদ্রায় এখন আয়ের চেয়ে ব্যয় বেশি। আর এতেই চাপ তৈরি হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর। কারণ, জ্বালানি, খাদ্যসহ বিভিন্ন পণ্য আমদানি দায় মেটাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক।
এর ফলে রিজার্ভ ৪ হাজার ৮০০ কোটি ডলার (৪৮ বিলিয়ন) থেকে কমে হয়েছে ৩ হাজার ৯৪৯ কোটি ডলার (৩৯.৪৯ বিলিয়ন)। অর্থনীতির চাপে পড়লে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যে কতটা প্রয়োজন হয়ে ওঠে, এর ফলে তা সবার কাছে স্পষ্ট হয়ে উঠছে।
এখন প্রশ্ন উঠছে, এই ৩৯ বিলিয়ন ডলারের পুরোটাই কি ব্যবহারযোগ্য? কারণ, বিভিন্ন খাতে রিজার্ভ থেকে দেওয়া আছে ৮ বিলিয়ন ডলার, যা চাইলেই সহজে ফেরত পাওয়া যাবে না। সংকট বাড়লে পুরো রিজার্ভও ব্যবহার করা যাবে না। সুতরাং এ মুহূর্তে দেশে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ৩ হাজার ১০০ কোটি বা ৩১ বিলিয়ন ডলার।

30/07/2022
30/07/2022

দুদক এবং NSI বিশাল নি‌য়োগ বিজ্ঞ‌প্তি
সম্ভাব্য তারিখ: আগস্ট/সেপ্টেম্বর

দুদক:
AD: পদসংখ্যা থাকবে ১৫৮টি।
DAD: পদসংখ্যা থাকবে ১৭৮টি।

NSI:
AD: ১৮০টি প্রায়। পাশাপাশি ফিল্ড অফিসার
ও জুনিয়র ফিল্ড অফিসার থাকবে।

ভালো প্রস্তুতির জন্য বিগত বছরের প্রিলি ও রিটেন প্রশ্ন দেখুন। তাহলে প্রস্তুতি নিতে ভালো ধারণা পাবেন। হতাশ হওয়ার কিছু নেই। সর্বশেষ নিয়োগগুলো ভালো ছিলো।

৪৩তম বিসিএস লিখিত প্রশ্ন বিষয়ঃ বিজ্ঞান ও প্রযুক্তি
28/07/2022

৪৩তম বিসিএস লিখিত প্রশ্ন

বিষয়ঃ বিজ্ঞান ও প্রযুক্তি

♦️বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি♦️👉 প্রতিষ্ঠানঃ গণযোগাযোগ অধিদপ্তর👉 পদের নামঃ বিভিন্ন পদ👉 পদ সংখ্যাঃ ৩৯৭টি👉 আবেদন ফীঃ  ১১২/- ও ৫৬...
28/07/2022

♦️বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি♦️

👉 প্রতিষ্ঠানঃ গণযোগাযোগ অধিদপ্তর
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ৩৯৭টি
👉 আবেদন ফীঃ ১১২/- ও ৫৬/- টাকা
👉 আবেদন শুরুঃ ১ আগস্ট ২০২২

27/07/2022

প্রতিদিনের বাংলা সাহিত্যঃ পর্ব -১

★ সাহিত্যের চিরন্তন উদ্দেশ্য সৌন্দর্যসৃষ্টি ও আনন্দদান।

- বাংলা সাহিত্যের যুগকে ৩ ভাগে ভাগ করা যায়। যথাঃ

১. প্রাচীন যুগ বা আদিযুগঃ ৬৫০-১২০০ খ্রিঃ এই সময়ের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো - ধর্ম নির্ভরতা এবং গোষ্ঠী কেন্দ্রিকতা৷

- প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শনঃ চর্যাপদ।

২. মধ্যযুগঃ ১২০১-১৮০০ খ্রিঃ এই সময়ের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো ধর্ম মুখ্য, মানুষ হয়ে পড়ে গৌণ।

৩. আধুনিক যুগঃ ১৮০১- থেকে বর্তমান পর্যন্ত চলা এই সময়ের বৈশিষ্ট্য হলো স্বদেশপ্রেম, মানবতাবোধ ও ব্যক্তি স্বাধীনতা।

সংকলনেঃ Tuhin Morshed

মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা তুলতে অনলাইনে কোনো চার্জ লাগবেনা। সোনালী ব্যাংকের নিম্নোক্ত নির্দেশনাঃ
27/07/2022

মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা তুলতে অনলাইনে কোনো চার্জ লাগবেনা।

সোনালী ব্যাংকের নিম্নোক্ত নির্দেশনাঃ

27/07/2022

★ নারী সম্পর্কে এক কথায় প্রকাশ:

যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা = মহাশ্বেতা
যে নারী আনন্দ দান করে = বিনোদিনী
যে নারী কহলপ্রিয় = খাণ্ডানী
যে নারী (বিবাহিত বা অবিবাহিত) চিরকাল
পিতৃগৃহবাসিনী = চিরন্টী
যে নারীর সহবাসে মৃত্যু হয় = বিষকন্যকা
যে নারী বীর = বীরাঙ্গনা
যে নারী বার (সমূহ) গামিনী = বারাঙ্গনা
যে নারী শিশুসন্তানসহ বিধবা = বালপুত্রিকা
যে নারী অঘটন ঘটাতে পারদর্শী = অঘটনঘটনপটীয়সী
যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে)= অসূর্যম্পশ্যা
যে নারী একবার সন্তান প্রসব করেছে =কাকবন্ধ্যা
যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্যপূর্বা
যে নারী চিত্রে অর্পিতা বা নিবদ্ধা = চিত্রার্পিতা
যে নারী (বা গাভী) দুগ্ধবতী = পয়স্বিনী
যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ংবদা
যে নারী স্বয়ং পতি বরণ করে = স্বয়ংবরা
যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ
যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না = অঙ্গনা
যে নারী সুন্দরী = রামা
যে নারী সাগরে বিচরণ করে = সাগরিকা
যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা =পরভৃতা বা পরভৃতিকা
যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী
যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা
যে নারীর (মেয়ের) বিয়ে হয় নি = কুমারী
যে নারীর বিয়ে হয়েছে = উঢ়া
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে
যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া
/নবোঢ়া(আইবুড়ো অর্থে)
যে নারীর নখ শূর্পের (কুলা) মত = শূর্পণখা
যে নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া
যে নারীর দুটি মাত্র পুত্র = দ্বিপুত্রিকা
যে নারীর স্বামী (ভর্তা) বিদেশে থাক= প্রোষিতভর্তৃকা
যে নারীর পঞ্চ স্বামী = পঞ্চভর্উঢ়া
যে নারীর সতীন/শত্রু নেই = নিঃসপ্ত
যে নারীর সন্তান হয় না = বন্ধ্যা
যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা
যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে = অধিবিন্না
যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা
যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা
যে মেয়ের বয়স দশ বৎসর = কন্যকা
কুমারীর পুত্র = কানীন
নারীর লীলাময়ী নৃত্য = লাস্য
উত্তম বস্ত্রালঙ্কারে সুসজ্জিত নটীগণের নৃত্য
= যৌবত
অবিবাহিতা জ্যেষ্ঠা থাকার পরও যে কনিষ্ঠার
বিয়ে হয় = অগ্রেদিধিষু
অক্ষিতে কাম যার (যে নারীর) = কামাক্ষী

Address

Mirpur
Dhaka

Telephone

+8801845696232

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tuhin Morshed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tuhin Morshed:

Shortcuts

Share