Hinomaru Language Program

Hinomaru Language Program

Share

Japanese Language Training Center and Help to work in Japan. Also inform about new collaboration wit

14/11/2019

☆☆☆ VOCABULARY LIST ☆☆☆
these lessons are based from the Minna No Nihongo Textbook, first edition.
1. this [kore; これ]
2. that (thing near you0 [sore; それ]
3. that (that thing over there) [are; あれ]
4. this (noun) here [kono~; この〜]
5. that (noun) near you [sono~; その〜]
6. that (noun) over there [ano~; あの〜]
7. book [hon; ほん]
8. dictionary [jisho; じしょ]
9. magazine [zasshi; ざっし]
10. newspaper [shinbun; しんぶん]
11. notebook [nooto;  ノート]
12. pocket notebook [techou; てちょう]
13. business card [meishi; めいし] 
14. card [kaado; カード]
15. telephone card [terehonkaado; テレホンカード]
16. pencil [enpitsu; えんぴつ]
17. ballpoint pen [boorupen; ボールペン]
18. mechanical pencil [shaapupenshiru; シャープペンシル]
19. key [kagi; かぎ]
20. watch/clock [tokei; とけい]
21. umbrella [kasa; かさ]
22. bag/briefcase [kaban; かばん]
23. (casette) tape [(kasetto)teepu; (カセット)テープ]
24. tape recorder [teepurekoodaa; テープレコーダー]
25. television [terebi; テレビ]
26. radio [rajio; ラジオ]
27. camera [kamera; カメラ]
28. computer [konpyuutaa; コンピューター]
29. automobile/car [jidousha; じどうしゃ]
30. desk [tsukue; つくえ]
31. chair [isu; いす]
32. chocolate [chokoreeto; チョコレート]
33. coffee [koohii; コーヒー]
34. the English language [eigo; えいご]
35. the Japanese language [nihongo; にほんご]
36. ~language [~go; 〜ご]
37. what [nan; なん]
38. so [sou; そう]
39. No, it isn’t./You are wrong. [chigaimasu; ちがいます]
40. I see./Is that so? [soudesuka; そうですか]
41. well [anou; あのう]
42. It’s nothing./It’s a token of my gratitude. [honno kimchi desu; ほんのきもちです]
43. Please./Here you are. [douzo; どうぞ]
44. Well thanks. [doumo; どうも]
45. Thank you (very much) [(doumo) arigatou (gozaimasu); (どうも)ありがとう(ございます)]
46. I hope for your kind assistance hereafter. [korekara osewani narumasu; これからおせわになります]
47. I am pleased to meet you too. [kochirakoso yoroshiku; こちらこそ よろしく]

13/11/2019

☆☆☆ VOCABULARY LIST ☆☆☆

these lessons are based from the Minna No Nihongo Textbook, first edition.

1. I [watashi;  わたし]
2. we [watash*tachi;  わたしたち]
3. you [anata; あなた]
4. that person [anohito/anokata; あのひと・あのかた]
5. everyone [minasan; みなさん]
6. Mr./Mrs. [-san;  さん]
7. suffix added to a child’s name [-chan;] ちゃん]
8. suffix added to a boy’s name [-kun; くん]
9. a nationality of- [-jin; じん]
10. teacher (referring to others) [sensei; せんせい]
11. teacher (referring to one’s own job) [kyoushi; きょうし]
12. student [gakusei; がくせい]
13. company employee [kaishain; かいしゃいん]
14. employee [shain; しゃいん]
15. bank employee [ginkouin; ぎんこういん]
16. doctor [isha; いしゃ]
17. researcher [kenyuusha; けんきゅうしゃ]
18. engineer [enjinia; エンジニア]
19. university [daigaku; だいがく]
20. hospital [byouin; びょういん]
21. electricity, light [denki; でんき]
22. who [dare/donata; だれ・どなた]
23. -years old [-sai; さい]
24. how old [nansai/oikutsu; なんさい・おいくつ]
25. yes [hai; はい]
26. no [iie; いいえ]
27. excuse me, but [sh*tsureidesuga; しつれいですが]
28. what’s your name? *informal* [onamae wa; おなまえは]
29. how do you do? *introducing oneself for the first time* [hajimemash*te; はじめまして]
30. Pleased to meet you. [douzo yoroshiku onegaishimasu; どうぞよろしくおねがいします]
31. This is (someone) [kochira wa-san desu.; こちらはーさんです。]
32. I’m from (country) [-karakimash*ta; からきました]
33. America [amerika; アメリカ]
34. U.K. [igirisu; イギリス]
35. India [indo; インド]
36. Indonesia [indoneshia; インドネシア]
37. Korea [kankoku; かんこく]
38. Thailand [tai; たい]
39. Germany [doitsu; ドイツ]
40. France [furansu; フランス]
41. Brazil [burajiru; ブラジル]
42. Japan [nihon; にほん]
43. Philippines [firipin; フィリピン]





10/11/2019

みんなの日本語 (N -5)
    grammar lessen1-21,23
1p # particle は

1) N1 はN2 です。
2) この/その/あの+ Noun + は〜。 (L-2)
3) N1は N2 (স্থান )です。
4) Nは どこ/どちら ですか。(L-3)

2p # Particle も

1) n1 も(もও অর্থে বসে ). (L 1)
3p # Particle の
1) n1のn2 (の র অর্থে বসে). (L -1,2)
2) n1(দেশ)のn2(বস্তু).(L-3)
3) とき、(সময়) এর আগে noun থাকলে nounএর সাথে のবসবে. (L-23)

4p # Particle に

1) N (সময়/তারিখ/মাস) に + verb.(L-4)
2) স্থান নিদিষ্ট হলে স্থান এর পরে にবসে.(L-5)
3) あいますএর আগে P にবসে. (L-6)
4) কোন ব্যক্তিকে যদি নিদিষ্ট করে বলা হয় তার নামের পরে にবসবে.
5) যে ব্যক্তিকে কোন কিছু দেওয়া হয় & যে ব্যক্তি থেকে কোন কিছু পাইলে তার নামের শেষে P に বসবে.
6) うえ、した、まえ、うしろ、みぎ、ひだり、なか、そと、となり、ちかく、あいだএই গুলোর পরে P にবসে.(L-10)
7) 私は デパートへ くつを かいに いきます。
   に এখানে (জন্য )অর্থে বসছে.
8)はいります(প্রবেশ করা)এর আগে P にবসবে. (L-14)

5p # Particle と

1) n1とn2(とএবং অর্থে বসে).(L-4)
2) n(ব্যক্তি/প্রাণী )+と(সাথে)+verb
3) とএর পরে কমা (と、)থাকলে “ল “অর্থ বুঝায়.

6p # Particle へ

1) N(স্থান)へ いきます/きます/かえります.
7p # Particle で (দিয়ে/থেকে)
1) N(বাহন)+でদিয়ে +いきます /きます/かえります.
2) কর্তা যেখানে যার মাধ্যমে কার্য সম্পাদন করে সে স্থান / বস্তুর পরে で বসবে.
3) で তে অর্থেও বসে.

8p # Particle を

1) たべます、のみます、すいまさ.
みます、ききます、よみます、かいます、かきます、とります、します、しゅうりします.
きります、おくります、あげます、もらいます、かします、かります、おしえます、ならいます、かけます এই গুলোর আগে P を বসবে.
2) かいます এর আগে を বসে কিন্তু তার আগে যদি গণনা করা হয় তাহলে তার আগেをবসিবে.(L-11)
3) でます(বাহির হওয়া)এর আগে P をবসে.(L-14)

9P # Particle が (কিন্তু, বলে, হলে )

1) がকিন্তু অর্থে বসে.
2) がবলে / হলে অর্থে বসে.
3) あります、いますএর আগে P が বসে.(L-10)
কিন্তু あります、いますআগে যদি স্থান হয় তাহলে に বসবে.
4) あります、いますএর আগেが বসে কিন্তু এর আগে যদি গণনা করা হয় তাহলে গণনার আগেが বসবে.
5) いちばんএর আগে P が বসে.(L-12)
6) ほしい(চাওয়া) এর আগে Pが বসে. (L-13)
7) みたいএর আগে P をও বসে が বসে.(L-13)
8)わかります、すきな、きらいな、じょうずな、へたな、এর আগে P が বসে. ( L - 9)
9) できますএর আগে P  がবসে. (L-18)
10) いりますএর আগে P がবসে. (L-23)

# 〜から  〜まで 

1) n1(সময় /স্থান)から থেকে n2(সময় /স্থান) までপর্যন্ত(L -4)
2) から、বলে অর্থে বসে. (L-14)
3) から、পরে অর্থ

09/11/2019

বাংলাদেশ থেকে ১৪টি খাতে ৩ লাখ ৬১ হাজার ৪০০ বিশেষায়িত দক্ষ কর্মী নিবে জাপান। আর এই কর্মীদের খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাপানের বিচার বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়, দেশটির জাতীয় পরিকল্পনা এজেন্সির মধ্যে এ সংক্রান্ত একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

09/11/2019

🇯🇵🇰🇷সরকারী ও বেসরকারীভাবে আগামী ৫ বছরে ট্রেড কোর্স সম্পন্নকারী, কাজে দক্ষ এবং জাপানী ভাষা জানা প্রায় ৩ লক্ষ ৬১ হাজার লোক নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাপান সরকার। মোট ৯টি দেশ থেকে বিভিন্ন ট্রেডে দক্ষ কর্মী নিয়োগ পাবেন। বাংলাদেশ থেকেও কোঠানুযায়ী নিয়োগ পাবে।

✒️ট্রেডসমূহঃ
➡️০১. রেস্টুরেন্ট- ৫৩ হাজার
➡️০২. সেবা খাত-২২ হাজার
➡️০৩. নাসিং কেয়ার-৬০ হাজার
➡️০৪. কৃষি-৩৬ হাজার
➡️০৫. মৎস শিল্প- ০৯ হাজার
➡️০৬. কনস্ট্রাকশন-৪০ হাজার
➡️০৭. বিল্ডিং ও ক্লিনিং ম্যানেজমেন্ট-৩৭ হাজার
➡️০৮. জাহাজ নির্মাণ শিল্প-১৩ হাজার
➡️০৯. খাবার ও পানীয় শিল্প-৩৪ হাজার
➡️১০. ম্যাটারিয়ালস প্রসেসিং-২১ হাজার
➡️১১. ইন্ডাস্ট্রিয়াল মেশিনারী-০৭ হাজার
➡️১২. ইলেকট্রিক/ইলেকট্রনিক্স ম্যাকানিক্স-৪ হাজার
➡️১৩. অটোমোটিভ যন্ত্রাংশ তেরী-২১ হাজার ৫০০শত ও
➡️১৪. এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং/ এভিয়েশন -২ হাজার ২০০শত জন।

🇯🇵ভর্তি চলছে ✈️ 🇯🇵ভর্তি চলছে✈️ 🇯🇵

সরকারী ভাবে বিনা খরচে এবং বেসরকারী ভাবে স্বল্প খরচে জাপানী ভাষা ও টেকনিক্যাল কোর্স শিখুন।

➡️শিক্ষাগত যোগ্যতাঃ সর্ব নিম্ন - এস এস সি পাশ
➡️বয়স সীমাঃ ১৮-৩৫ বৎসর পুরুষ/মহিলা
➡️কোর্সঃ N5/N4 জাপানী ভাষা

✒️ক্লাশ সময়ঃ ৩ মাস
⏰সকালঃ ১০টা - ০১টা
⏰বিকালঃ ০৩টা - ০৬টা
⏰সন্ধ্যাঃ ০৬টা - ০৯টা

09/11/2019

জাপানে দক্ষ শ্রমিক নিয়োগে ‘টেস্ট’ শুরু করার আশ্বাস।

জাপানের মিনিস্ট্রি অব জাস্টিসের মন্ত্রী কাৎসুইউকি কাওয়াইকের সঙ্গে বৈঠক
জাপানের মিনিস্ট্রি অব জাস্টিসের মন্ত্রী কাৎসুইউকি কাওয়াইকের সঙ্গে বৈঠক
জাপান সরকার দক্ষ শ্রমিক নিয়োগের আগে ভাষা এবং দক্ষতা পরীক্ষা করবে। এই পরীক্ষা দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। জবাবে জাপানের মিনিস্ট্রি অব জাস্টিসের মন্ত্রী কাৎসুইউকি কাওয়াইকে জানিয়েছেন বিষয়টি পরীক্ষা করে ব্যবস্থা নেবেন এবং পরীক্ষার সিডিউল জানাবেন।

বুধবার (৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকাল ৪টায় কাৎসুইউকি কাওয়াইকের সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার নেওয়ার বিষয়ে পরীক্ষা দ্রুত আয়োজন করার জন্য অনুরোধ করেন। এরপর বিকাল সাড়ে পাঁচটায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী দাতা সংস্থা জাইকা’র অফিসে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট কাজুহিকো কোশিকাওয়ার সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে বাংলাদেশে জাপান-বাংলাদেশ ল্যাংগুয়েজ সেন্টার স্থাপন ও যৌথভাবে অন্যান্য টিটিসিতে কারিগরি সহায়তা প্রদান বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। জাইকা কর্তৃপক্ষ জানিয়েছে এসব বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠক দুটিতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত রাবাব ফাতিমা, মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবীর ও সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

09/11/2019

জাপানের সেরা তরুণ বিজ্ঞানী গোপালগঞ্জের কাশিয়ানীর আরিফ হোসেন

জাপানের সেরা তরুণ বিজ্ঞানী নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ডা. আরিফ হোসেন।প্রতিবছর জাপানিজ সোসাইটি অব ইনহেরিটেড মেটাবোলিক ডিজঅর্ডার’স সেরা জাপানিজ তরুণ বিজ্ঞানী নির্বাচন করে থাকে। লাইসোসোমাল রোগের চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবনের জন্য এ বছর জাপানের সেরা তরুণ বিজ্ঞানী হিসেবে নির্বাচিত হন বাংলাদেশের ডা. আরিফ হোসেন। গত ২৪ অক্টোবর এ ঘোষণা প্রদান করে সোসাইটি। ৬১ বছরের ইতিহাসে এই প্রথম কোনও বিদেশিকে এই পুরস্কারের জন্য নির্বাচন করা হলো।

পুরস্কার পাওয়ার পর গণমাধ্যমকে ডা. আরিফ হোসেন বলেন, ‘আমি অনেক আনন্দিত। এটা আমার ও বাংলাদেশের জন্য একটি অবিস্মরণীয় ঘটনা।’
জানা যায়, ডা. আরিফ হোসেনের জন্ম গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়ার খুব সাধারণ পরিবারে। ১১ ভাইবোনের মধ্যে ডা. আরিফ হোসেন সবার ছোট। তিনি গ্রামের স্কুলে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর ঢাকার মিরপুর বাঙলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে প্রথমে এমবিবিএস পাস করে একই প্রতিষ্ঠান থেকে শিশু বিভাগে পোস্ট গ্রাজুয়েশন করেন।

ডা. আরিফ হোসেন জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি শিশু নিউরো-মেটাবলিক রোগে ক্লিনিক্যাল ফেলোশিপও করেন। নিউরো-মেটাবলিক রোগের ওপর উচ্চতর ডিগ্রি নিয়ে ওই রোগের বিশেষজ্ঞ হিসেবে জাপানে সিনিয়র গবেষক হিসেবে কর্মরত রয়েছেন।

09/11/2019

You have a opportunity to get a job in Japan

09/11/2019

Japanese Alphabet
Do you want to know japan?

09/11/2019

জাপানে যেতে হলে জাপানি ভাষা জানতে হবে। এজন্য জাপানি ভাষার এন ফোর লেভেল পর্যন্ত জানতে হবে। জাপানি ভাষায় এন ফাইভ হচ্ছে প্রাথমিক পর্যায়। এর পরের ধাপ হচ্ছে এন ফোর লেভেল। অর্থাৎ জাপানি ভাষায় বলতে, লিখতে ও পড়তে জানতে হবে।ভাষা শিক্ষার সার্টিফিকেট পেতে বাংলাদেশে অবস্থিত জাপানের দূতাবাসে গিয়ে পরীক্ষা দিতে হবে।

পেশাগত দক্ষতা

উল্লেখিত খাতে দক্ষ শ্রমিকরাই কেবল জাপানে যাওয়ার সুযোগ পাবেন। জাপানে যেতে হলে প্রথমেই দক্ষতার পরীক্ষা দিতে হবে। দক্ষতায় টিকে গেলে শুরু হবে ভাষা শেখা। যারা এরই মধ্যে বিভিন্ন পেশায় রয়েছেন এবং যাদের পেশাগত কাজের সার্টিফিকেট রয়েছে তারা দক্ষ শ্রমিক হিসেবে গণ্য হবেন। তবে যাদের দক্ষতা রয়েছে কিন্তু সার্টিফিকেট নেই তারা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে পারবেন।

এছাড়া সরকার অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কয়েক মাসের প্রশিক্ষণ নিয়ে দক্ষতার সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।এছাড়া নার্সিং ইন্সটিটিউটগুলোতে সেবা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

কৃষিকাজের ক্ষেত্রে যারা বিভিন্ন ডিপ্লোমা কোর্স করেছেন এবং সার্টিফিকেট রয়েছে তারা যেতে পারবেন। এছাড়া বিভিন্ন ইন্সটিটিউটে কৃষি বিষয়ক প্রশিক্ষণ নিয়েও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।

আবেদনের পদ্ধতি

প্রয়োজনীয় দক্ষতা থাকলে অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জাপানে শ্রমিক পাঠিয়ে থাকে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি।

এছাড়া জাপান সরকারের সঙ্গে হওয়া নতুন জনশক্তি রফতানি চুক্তির আওতায় এরইমধ্যে ১১টি সংস্থাকে অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান বলেন, রিক্রুটিং এজেন্সি হিসেবে যেসব সংস্থাকে নিয়োগ দেয়া হয়েছে তাদের জন্য নির্দিষ্ট গাউডলাইন আছে।আমরা সেগুলো কঠোরভাবে অনুসরণ করবো।

সম্ভাব্য আয়

সব প্রক্রিয়া শেষ করে জাপানে যাওয়ার পর ভালো বেতনে কাজের সুযোগ রয়েছে। শ্রমিকদের বেতন নির্ভর করবে কোন শ্রমিক কোন ধরণের কাজে নিয়োগ পাচ্ছে তার ওপর। তবে একজন দক্ষ শ্রমিক কাজের ধরণ ভেদে প্রতি মাসে বাংলাদেশী মুদ্রায় দেড় লাখ টাকা থেকে শুরু করে তিন লাখ টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে।

09/11/2019

জাপানে বিনা খরচে চাকরি পাবেন বাংলাদেশিরা

বিভিন্ন খাতে দক্ষ জনশক্তি নেবে জাপান। বাংলাদেশিদের জন্য কোন ধরনের খরচ ছাড়াই দক্ষ শ্রমিক হিসেবে জাপানে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে ।
সম্প্রতি জাপানের সঙ্গে জনশক্তি রফতানি বিষয়ক এ ধরনের একটি চুক্তি সই করেছে বাংলাদেশ। নতুন এই চুক্তির আওতায় দক্ষ শ্রমিক হিসেবে জাপানে যেতে হলে কোন ধরণের খরচ লাগবে না। খবর -বিবিসি বাংলার।

২০১৫ সালে জাপানে শ্রমের চাহিদা পূরণে বিদেশি শ্রমিক নিয়োগের কঠোর অভিবাসন নীতি শিথিল করে পার্লামেন্টে নতুন আইন পাস হয়েছে। সেখানে বলা হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ৩ লাখ ৪৫ হাজার শ্রমিক নেয়া হবে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ থেকেও শ্রমিক নেয়ার চুক্তি সই হয় দু'দেশের মধ্যে।

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান বলেন, জাপান বাংলাদশ থেকে কী পরিমাণ জনশক্তি নেবে সে বিষয়টি নির্ভর করছে আমাদের প্রস্তুতির ওপর। জনশক্তি নেয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যার কথা বলা হয়নি।তবে খুব বেশি পরিমাণ এক সঙ্গে নেবে না, আস্তে আস্তে নেবে।

বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, নেপাল, ভিয়েতনাম, কম্বোডিয়া, মিয়ানমার ও ফিলিপিন্স থেকে জনশক্তি নেবে জাপান।

প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম জানান, নতুন এই চুক্তির আওতায় দক্ষ শ্রমিক হিসেবে জাপানে যেতে হলে কোন ধরনের খরচ লাগবে না। তবে অনুমোদিত সংস্থাগুলো থেকে জাপানি ভাষায় দক্ষতা অর্জনে কিছু পরিমাণ ফি দিতে হবে।

পেশার দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণনা হলে ভাষা শেখার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, পেশার দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত কাউকে ভাষা শেখার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে না। পেশাগত দক্ষতা এবং ভাষা শিক্ষা শেষে চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে জাপান দূতাবাসে। সেখানে তাদের অনুমোদিত সংস্থার মাধ্যমে সব ধরণের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যেসব খাতে জনশক্তি নেয়া হবে

মোট ১৪টি খাতে লোক নেবে জাপান। এর মধ্যে কেয়ার গিভার অর্থাৎ যারা হাসপাতালে নার্স বা প্রবীণ নিবাসে সেবাদান করবেন এমন দক্ষ জনশক্তি প্রাধান্য পাবে। এছাড়া কনস্ট্রাকশন বা নির্মাণ শ্রমিকদের জন্য বড় খাত উন্মোচিত হচ্ছে।সেখানে বাংলাদেশিরা নিয়োগ পেতে পারেন।

এ দুটি খাত ছাড়াও কৃষি শ্রমিক, পরিচ্ছন্ন কর্মী, যন্ত্রাংশ তৈরির কারাখানা, ইলেকট্রিক, ইলেক্ট্রনিক্স, জাহাজ শিল্প এবং গাড়ি নির্মাণ খাতসহ মোট ১৪টি খাতে জনশক্তি রফতানির সুযোগ রয়েছে।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


R-27, Gausul Azam Super Market, Nilkhet
Dhaka
1205