UKA School - Updated Knowledge Academy School

UKA School - Updated Knowledge Academy School দক্ষ ও নৈতিকতাসম্পন্ন দেশপ্রেমিক মানুষ গঠন
(2)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় অভিভাবক ও সুধীমণ্ডলী!
প্রচলিত অনেক স্কুল/মাদরাসা থাকা সত্ত্বেও UKA School নামের ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠানটির পথ চলা। বাংলাদেশ সরকারের ন্যাশনাল কারিকুলাম অনুসরণ করার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বিষয় সন্নিবেশ করে সঠিক শিক্ষাদানের মাধ্যমে দক্ষ ও নৈতিকতাসম্পন্ন মানুষ তৈরি করার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয় Updated Knowledge Academy (UKA) School.

মিশন-ভিশন : দক্ষ ও নৈতিকতাসম্পন্ন দেশপ্রেমিক মানুষ গঠন
স্লোগান : সঠিক জ্ঞান ও জীবনযাপন, সুখময় উভয় জীবন

UKA স্কুলের বিশেষত্ব

• UKA একটি ব্যতিক্রমী অত্যাধুনিক সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান।
• নীতিবান ও দক্ষ জনশক্তি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা।
• শিক্ষার্থীদের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ তৈরিতে যথাযথ গুরুত্বারোপ।
• শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মধ্যে একটি সমন্বিত ত্রিমাত্রিক সেতুবন্ধন তৈরির মাধ্যমে কাক্সিক্ষত শিক্ষা অর্জনে প্রয়োজনীয় ব্যবস্থা।
• শিল্প-সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান, প্রজ্ঞা ও দক্ষতা, নৈতিকতা, শুদ্ধাচার, মানবিকতা, দেশপ্রেম, ভাষা ও যোগাযোগ, ধর্ম ইত্যাদি শ্রেণি উপযোগী সহশিক্ষা কার্যক্রম।
• কেজি ক্লাস থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সাধারণ ও মানব শারীরবিজ্ঞান ক্লাস উপযোগী করে শেখানোর ব্যবস্থা।
• মানবিক মূল্যবোধ নিয়ে কাক্সিক্ষত মানের দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে উন্নত চরিত্রের ওপর নম্বর প্রদান এবং নৈতিক মোটিভেশন।
• বাচনিক উৎকর্ষের ওপর গুরুত্বারোপ।
• শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করা অর্থাৎ ইউকার শিক্ষকগণ শিক্ষার্থীদের সকল প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার পাশাপাশি তাদের প্রশ্ন করতেও উৎসাহিত করবেন।
• লাইব্রেরি ও ল্যাব ব্যবহার নিশ্চিত করা এবং কারিগরি শিক্ষায় গুরুত্বারোপ।
• ইউকা স্কুল শিক্ষার্থীদের উপস্থিতি, প্রস্থান এবং অন্যান্য বিষয়ে অভিভাবককে নিয়মিত SMS-এর মাধ্যমে নোটিশ প্রেরণ করবে। যাতে করে অভিভাবক তার প্রিয় সন্তানের কর্মকাণ্ড ও অবস্থান নিশ্চিত হতে পারেন।
• যে সমস্ত শিক্ষার্থী সংগীত, অভিনয়, আবৃত্তি, উপস্থাপনা, বক্তব্য, আলোচনা, তিলাওয়াত, বিতর্কসহ বিভিন্ন সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে পারদর্শী হবে তাদের পারফরমেন্স অডিও/ভিডিও রেকর্ডসহ স্যাটেলাইট চ্যানেল, সোস্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা।
• একটি প্যানেল মেডিক্যাল টিম-এর মাধ্যমে নিয়মিত হেলথ চেক-আপ করে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ব্যবস্থা।
• গঠনমূলক এবং মানবাধিকারমূলক কাজের সাথে শিক্ষার্থীদের যুক্ত করে উদার মানসিকতাসম্পন্ন প্রকৃত মানুষ গঠনে সচেষ্ট UKA শিক্ষা কার্যক্রম, যাতে করে প্রতিটি শিক্ষার্থী মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারে।
• সম্মানিত অভিভাবকদের অবস্থান করার জন্য স্কুল কম্পাউন্ডে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুপরিসর ওয়েটিং স্পেস।
• আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সমৃদ্ধ স্কুল।
• শিশুদের খেলাধুলা, নিরাপত্তা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা।
• গুণগত মান রক্ষা এবং প্রতিটি শিক্ষার্থীকে যথাযথ তত্ত্ব¡াবধানের জন্য সীমিত আসন বিন্যাস।
• পর্যাপ্ত সহশিক্ষাক্রমিক কার্যাবলি পরিচালনার মাধ্যমে নানামুখী দক্ষতা ও নৈতিক মান বৃদ্ধির ব্যবস্থা।
• উন্নত পরিবেশ ও মানসম্পন্ন সমৃদ্ধ লাইব্রেরি (অনলাইন ও অফলাইন)।
• আদর্শ লিডারশীপ, গবেষক, লেখক ও আলোচক তৈরির লক্ষ্যে বিশেষ ব্যবস্থা। ক্যাম্পাসভিত্তিক ত্রৈমাসিক/ষাণ¥াসিক পত্রিকা ও বার্ষিকী প্রকাশ।
• শিশুদের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী উচ্চ শিক্ষা গ্রহণের জন্য গাইডলাইন ব্যবস্থা/ড্রিম ডায়েরি প্রবর্তন।
• ১০ম শ্রেণির মধ্যে মুসলিম শিক্ষার্থীদের সম্পূর্ণ কুরআনের অনুবাদ কমপক্ষে একবার পড়িয়ে দেওয়ার ব্যবস্থা।
• Class One থেকে Class Eight পর্যন্ত মুসলিম শিক্ষার্থীকে এক থেকে দেড় পারা অর্থসহ হিফয করার ব্যবস্থা।
• সচেতন ও উন্নত চরিত্রবান দেশপ্রেমিক মানুষ গঠনের বিশেষ প্রোগ্রাম।
• আইসিটি সমৃদ্ধ (স্মার্ট টিভি, স্মার্ট বোর্ড, ফানিল বোর্ড) ডিজিটাল শ্রেণিকক্ষ।
• সুসজ্জিত ও সমৃদ্ধ কম্পিউটার ল্যাব।
• অত্যাধুনিক সাউন্ড সিস্টেম। সিসিটিভির মাধ্যমে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম মনিটরিং ব্যবস্থা।
• Class One থেকে মুসলিম শিক্ষার্থীদের কুরআন ও সুন্নাহর মৌলিক বিষয় শেখানোর ব্যবস্থা এবং অন্যান্য ধর্মের শিক্ষার্থীদের তাদের ধর্মের মৌলিক বিষয় শিক্ষা দেওয়ার ব্যবস্থা।
• ৬ষ্ঠ শ্রেণি থেকে প্রত্যেক শিক্ষার্থীকে জীবনঘনিষ্ঠ কর্মমুখী কারিগরি প্রশিক্ষণ (কম্পিউটার/ইলেক্ট্রিক/মোবাইল ইত্যাদি) ও সনদ প্রদান।
• শিক্ষার্থীদের সঠিক পাঠদান এবং মান উন্নয়নের জন্য বিভিন্ন স্তরের মনিটরিংয়ের ব্যবস্থা।
• শুদ্ধ ও প্রমিত উচ্চারণে বাংলা, ইংরেজি ও আরবি ভাষা গুরুত্বের সাথে শিক্ষা দেওয়া এবং তিন ভাষায় শুদ্ধ উচ্চারণে সুন্দর করে কথা বলা নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণ।
• ‘নিজের কাজ নিজে করি’ স্লোগানের মাধ্যমে শিশুদের নিজ নিজ কাজ করার প্রতি উৎসাহিত করার পদক্ষেপ।
• সকল শ্রেণি ও ধর্মের শিক্ষার্থীর জন্য উপযোগী পরিবেশ বজায় রাখার উদ্যোগ।
• অনলাইন গাইডেন্স-এর ব্যবস্থা/বিশেষ ক্ষেত্রে গুগল ক্লাসরুমের বাস্তবায়ন।
• আগ্রহীদের জন্য ডে-কেয়ার/বিশেষ ক্লাস পরিচালনা এবং শ্রেণিকক্ষেই পাঠ আয়ত্ত করার ব্যবস্থা।
• ভালো ফল অর্জনে বিশেষ গাইডলাইন (বিশেষ ক্লাস, মডেল টেস্ট, অভিভাবকদের সাথে মতবিনিময়, কর্মশালা, বিশেষ নোট ও প্রশিক্ষণ)।


কোয়ালিটি এডুকেশন বাস্তবায়নে পদক্ষেপ

• বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিজ্ঞ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা।
• অভিজ্ঞ প্রধান শিক্ষক, উপ-প্রধান শিক্ষক এবং অন্যান্য দক্ষ শিক্ষকদের মাধ্যমে প্রতিষ্ঠান ও ক্লাস পরিচালনা।
• প্রত্যেক শিক্ষকের পেশাগত দক্ষতা উন্নয়ন নিশ্চিত করার জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা।
• শিক্ষাদানে মাল্টিমিডিয়া এবং শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুমে সর্বাধুনিক অডিও-ভিজুয়্যালসহ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা।
• আধুনিক ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতির ব্যবহার।
• ভর্তি ও টিউশন ফি জমা, ফলাফল প্রদান ইত্যাদি কার্যক্রম অন-লাইন ও অফ-লাইনে পরিচালনা।
• শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা।
• শিক্ষকদের তিনটি ভাষাতেই দক্ষতার ওপর গুরুত্বারোপ।
• দেশ ও বিদেশের স্কুল, আলিয়া ও কওমী মাদরাসা, ইংলিশ ভার্সন ও ইংলিশ মিডিয়াম স্কুল-এর শিক্ষা কার্যক্রম পর্যালোচনা করে সমন্বিত শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন।
• প্রয়োজনীয় ক্ষেত্রে UKA Publication-এর উদ্যোগে মানসম্পন্ন স্বতন্ত্র বই প্রণয়ন ও পাঠদানের ব্যবস্থা গ্রহণ।
• শিক্ষকদের গুণগতমান নিশ্চিত করার জন্য এসিআর (বার্ষিক গোপন প্রতিবেদন) প্রদান ও সে অনুযায়ী পদোন্নতি দেওয়ার ব্যবস্থা।
• পাঠদান কার্যক্রম গুণগত মানে আছে কি না তার চেকলিস্ট তৈরি এবং পর্যবেক্ষণের ব্যবস্থা।
• পূর্ণাঙ্গ লেসন প্ল্যান অনুসরণ নিশ্চিত করতে শিক্ষক ডায়েরি প্রবর্তন।
• অনলাইনে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য বিকেল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশেষ শিক্ষাসেবা।
• শিক্ষার্থীদের যাতায়াতের জন্য মাইক্রোবাস ও রিকশা ভ্যানের ব্যবস্থা।


শিক্ষার্থীর ধরন

• আবাসিক
• অনাবাসিক
• ডে-কেয়ার


ইউকা হিফয স্কুল

মুসলিম হিসেবে অনেক বাবা-মা তার প্রিয় সন্তানকে কুরআনের হাফেয তৈরি করতে চান। কিন্তু বর্তমানে কুরআনের হাফেযগণ সমাজের মূলধারায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন না। অনেক হাফেয আছেন, যারা সরাসরি কুরআনের অর্থ ও ব্যাখ্যা বোঝার মতো যোগ্যতা অর্জন করতে সক্ষম হন না। আবার অনেককে দেখা যায় হিফয শেষ করতে যে সময় লাগে সে সময়ে একাডেমিক ক্লাসগুলোতে পিছিয়ে পড়েন। স্কুলে হিফয-এর ব্যবস্থা না থাকায় অনেকেরই ধারণা কুরআনের হাফেয হওয়া মানেই মাদরাসায় পড়তে হবে। সে ক্ষেত্রে UKA হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী আধুনিক হিফয স্কুল। গতানুগতিক পদ্ধতির বাইরে উন্নত ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সেমিস্টারভিত্তিক নির্ধারিত সময়ে হিফয সম্পন্ন করার ব্যবস্থা। পাশাপাশি কুরআনের অর্থ ও মৌলিক ব্যাখ্যা বোঝার উপযোগী হাফেযে কুরআন হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠিত হয়েছে ‘ইউকা হিফয স্কুল’। এই স্কুলে শিক্ষার্থীদের হিফয করার পাশাপাশি সাধারণ বিভাগে শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। যার ফলে একই সাথে হিফয সম্পন্ন হবে এবং অন্যান্য জেনারেল শিক্ষার্থীদের সাথে সমান দক্ষতা নিয়ে কাক্সিক্ষত একাডেমিক শ্রেণিতে উন্নয়ন হবে। একজন কুরআনের হাফেয দক্ষ ও নৈতিকতাসম্পন্ন হয়ে চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, আইন, ব্যাবসা, রাজনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় যেতে পারেন। এভাবেই UKA হিফয স্কুল তৈরি করবে কুরআন বোঝার মতো দক্ষ হাফেজ এবং মূলধারার আদর্শ মানুষ।


শিক্ষার মানোন্নয়নে অভিভাবকের মতামত গ্রহণ

একটি প্রতিষ্ঠানের মানোন্নয়ন অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। তন্মধ্যে অভিভাবকের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঢাকায় অবস্থানরত অভিভাবকগণ খুবই সচেতন। তারা নিজেদের সন্তান কিংবা প্রতিবেশী ও বন্ধুদের সন্তানরা যেসব প্রতিষ্ঠানে পড়াশুনা করে সেখানকার গুণগত মানকে অন্য প্রতিষ্ঠানের সাথে খুব সহজেই তুলনা করতে পারেন। সে বিবেচনায় ইউকায় বছরে অন্তত দুইবার একটি প্রশ্নমালার মাধ্যমে অভিভাবকদের মতামত গ্রহণের ব্যবস্থা রয়েছে। প্রশ্নমালায় অভিভাবকের নাম পরিচয় গোপন থাকবে। অভিভাবকদের স্বাধীন মতামত UKA অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। অভিভাবকগণ থেকে প্রাপ্ত মতামত একটি প্রতিবেদন আকারে তৈরি করে যেসব দিকে মান কম পাওয়া যায় সে দিকগুলো উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
এছাড়াও নিয়মিত মতবিনিময় সভার মাধ্যমে সম্মানিত অভিভাবকদের সরাসরি মতামত ও পরামর্শ গ্রহণ করে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

আসুন! সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি। UKA শিক্ষা পরিবারে যুক্ত হয়ে আমাদের সন্তানদের জীবনকে সফল করার পথ সুগম করি। UKA School আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উন্নত ও আলোকিত জীবন গঠনে দৃঢ়প্রতিজ্ঞ।

18/08/2026

“হেরা হতে হেলে দুলে” l ইউকা হিফয স্কুল l ফলাফল প্রকাশ অনুষ্ঠান l সামার সেমিস্টার পরীক্ষা–২০২৬ l

#ইউকা_হিফয_স্কুল #সামার_সেমিস্টার_পরীক্ষা_২০২৬ #ফলাফল_প্রকাশ #নাতে_রাসুল #হেরা_হতে_হেলে_দুলে

16/08/2026

"রক্তে অর্জিত জুলাই, তরুণ হৃদয়ে চির অম্লান।"

ইউকা কলেজিয়েট স্কুল কর্তৃক আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ও আলোচনা সভা' অনুষ্ঠানে অসাধারণ এক কবিতা আবৃত্তি করেছে আমাদের মেধাবী শিক্ষার্থী আনিসা।

জুলাইয়ের আত্মত্যাগ ও বীরত্বের গল্প ওর কণ্ঠে সত্যিই চমৎকারভাবে ফুটে উঠেছে।

সবাইকে ভিডিওটি দেখার এবং কমেন্টে আনিসাকে উৎসাহিত করার জন্য অনুরোধ করা হলো!

#জুলাই_গণঅভ্যুত্থান #জুলাই_গণঅভ্যুত্থান_দিবস #জুলাই_চেতনা #ছাত্র_জনতা #তরুণ_প্রজন্ম #আমাদের_আনিসা

15/08/2026

বইয়ের পাতায় লুকিয়ে থাকা জ্ঞান আর আনন্দকে সুরের মায়ায় ছড়িয়ে দিতে—ইউকা কলেজিয়েট স্কুলের সামার সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পর্যালোচনা অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নওরিন নাবিহা গায় একটি চমৎকার শিক্ষণীয় গান, “বই পড়ো ভাই বই পড়ো, মজার মজার বই পড়ো”।
তার চমৎকার পরিবেশনা ও মিষ্টি সুরের বার্তা অনুষ্ঠানটিতে এনে দেয় এক অন্যরকম মাত্রা।

নওরিনের এই সুন্দর উপস্থাপনার জন্য রইল আন্তরিক শুভকামনা।

13/08/2026

ইউকা হিফয স্কুলের সামার সেমিস্টার পরীক্ষায় আমাদের শিক্ষার্থী ইউশা ইবনে ইউসুফ চমৎকার পারফর্ম করেছে! আলহামদুলিল্লাহ।

পরীক্ষায় শুধু সাধারণ তিলাওয়াত নয়, বরং তাকে কুরআনুল কারিমের বিভিন্ন স্থান থেকে প্রশ্ন করা হয়েছিল।

আলহামদুলিল্লাহ, বিচারকদের প্রতিটি প্রশ্নের উত্তর ও নির্ধারিত অংশটুকু সে অত্যন্ত নিখুঁত ও সুন্দরভাবে তিলাওয়াত করে শুনিয়েছে। মাশাআল্লাহ!

আল্লাহ তাআলা ইউশা ইবনে ইউসুফকে কোরআনের আলোয় আলোকিত করুন এবং তাকে দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন। আমিন।

#ইউকা_হিফয_স্কুল #সামার_সেমিস্টার_২০২৬ #ফলাফল_প্রকাশ #পর্যালোচনা_ #হিফয_শিক্ষা #ইসলামিক_শিক্ষা #শিক্ষার্থীদের_সাফল্য #অভিনন্দন

আজ ইউকা কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইন্টার হাউজ বাংলা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ২০২৬’।স্বল্প সময়ের প্রস্তুতিতে ...
11/08/2026

আজ ইউকা কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইন্টার হাউজ বাংলা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ২০২৬’।

স্বল্প সময়ের প্রস্তুতিতে প্রতিটি হাউজের খুদে বক্তাদের তাৎক্ষণিক চিন্তাশক্তি, যুক্তি ও অসাধারণ বাচনভঙ্গি আমাদের দারুণভাবে মুগ্ধ করেছে। যুক্তির শানিত ধার আর শব্দের অপূর্ব বুননে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ।

আজকের এই জাঁকজমকপূর্ণ আয়োজনের কিছু স্মরণীয় মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন!

#ইউকা_কলেজিয়েট_স্কুল #উপস্থিত_বক্তৃতা_২০২৬ #ইন্টার_হাউজ_প্রতিযোগিতা

ইউকা হিফয স্কুল | সামার সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পর্যালোচনা অনুষ্ঠান–২০২৬ |আলহামদুলিল্লাহ। আজ ১০ আগস্ট ২০২৬ (সো...
10/08/2026

ইউকা হিফয স্কুল | সামার সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পর্যালোচনা অনুষ্ঠান–২০২৬ |

আলহামদুলিল্লাহ। আজ ১০ আগস্ট ২০২৬ (সোমবার) ইউকা হিফয স্কুলে অত্যন্ত সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে সামার সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পর্যালোচনা অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, প্রিন্সিপাল, হিফয স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর, ইনচার্জ শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবকমণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পর্যালোচনার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষা, নৈতিক বিকাশ এবং হিফযের অগ্রগতির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং তাদের আরও নিষ্ঠা, অধ্যবসায় ও উত্তম চরিত্র গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান।

আজকের এই অর্জন শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, সম্মানিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের অব্যাহত সহযোগিতার ফল। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন সকলের এই প্রচেষ্টা কবুল করেন, শিক্ষার্থীদের ইলম, আমল ও আখলাকে বরকত দান করেন এবং তাদের দ্বীন ও দুনিয়ার কল্যাণে কবুল করেন। আমীন।

#ইউকা_হিফয_স্কুল #সামার_সেমিস্টার_২০২৬ #ফলাফল_প্রকাশ #পর্যালোচনা_সভা #হিফয_শিক্ষা #ইসলামিক_শিক্ষা #শিক্ষার্থীদের_সাফল্য #অভিনন্দন

06/08/2026

Inter House English Poetry Recitation Competition – 2026

We are proud to celebrate the outstanding performance of Jannatul Ferdous, a talented student of Class VIII at UKA Collegiate School, in the Inter House English Poetry Recitation Competition – 2026.

Her confidence, eloquent recitation, and expressive delivery reflected her dedication and love for literature. We congratulate Jannat on her remarkable performance and wish her continued success in all her future endeavours.

Congratulations,Jannatul Ferdous! Keep shining and inspiring others.


জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ও আলোচনা সভা–২০২৬শহীদদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার বীরত্বগাথাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন ও আলোচনা সভা–২০২৬

শহীদদের আত্মত্যাগ এবং ছাত্র-জনতার বীরত্বগাথাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ইউকা কলেজিয়েট স্কুলে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উদযাপন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান, FRCS (Glasgow); চেয়ারম্যান, কুরআন রিসার্চ ফাউন্ডেশন; বিভাগীয় প্রধান (অব.), সার্জারি বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো. মুহসিন স্যার।

অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, দেশাত্মবোধক গান পরিবেশনা, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, বক্তব্য, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তাগণ চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের চেতনা, আত্মত্যাগ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ও তাৎপর্য তুলে ধরেন।

আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও বীর সংগ্রামীকে। তাঁদের আত্মত্যাগ আমাদের ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রেরণা হয়ে থাকবে।

📍 স্থান : ইউকা কলেজিয়েট স্কুল প্রাঙ্গণ

#জুলাই_গণঅভ্যুত্থান_দিবস #ঐতিহাসিক_জুলাই #স্মৃতিতে_জুলাই

04/08/2026

Inter House English Poetry Recitation Competition – 2026

We are proud to celebrate the outstanding performance of Mariya Jahid Sanja, a talented student of Class VIII at UKA Collegiate School, in the Inter House English Poetry Recitation Competition – 2026.

Her confidence, eloquent recitation, and expressive delivery reflected her dedication and love for literature. We congratulate Sanja on her remarkable performance and wish her continued success in all her future endeavours.

Congratulations,Mariya Jahid Sanja! Keep shining and inspiring others.


03/08/2026

Inter-House English Poetry Recitation Competition – 2026

We are proud to celebrate the outstanding achievement of Khwaja Kashif, a brilliant student of Class VI of UKA Collegiate School, in the Inter-House English Poetry Recitation Competition – 2026.

His confidence, fluent recitation and expressive presentation reflected his dedication and love for literature. We congratulate Kashif on this remarkable achievement and wish her continued success in all her future endeavors.

Congratulations, Khwaja Kashif! Keep shining like this and keep inspiring others.


Address

House# 12, Road# Avenue/8, Block# M, Banasree
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when UKA School - Updated Knowledge Academy School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to UKA School - Updated Knowledge Academy School:

Shortcuts

Share

Category