05/11/2021
আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে কোভিড-১৯ চলাকালীন সময় থেকে শুরু করে বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক গবেষণা করছি।
আমরা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে গিয়ে মোট ১০ টি স্কুল-কলেজ মিলিয়ে মাঠকার্যের প্রথম ধাপ শেষ করেছি। অন্তত ২০০০ জন কিশোর-কিশোরীর মধ্য হতে ১৫০-২০০ জনের মানসিক স্বাস্থ্যের গভীর পর্যালোচনা, এবং ১৫-২০টি কেস স্টাডি থেকে মানসিক সমস্যাগুলো চিহ্নিত করার মাধ্যমে গবেষণাটি সম্পন্ন করা হবে।
আপনি যদি আপনার বা আপনার পরিচিত কিশোর-কিশোরীর মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকেন তাহলে আমাদের একজন তথ্যদাতা হতে পারেন। যোগাযোগের জন্য নিচের ই-মেইল আইডিটি দেওয়া হলো।
[email protected]