BCS Preparation

BCS Preparation স্বপ্ন যখন BCS, প্রস্তুতিও হোক সঠিক পথে। Spreading knowledge from one to another...

02/04/2025

🔥 প্রধান উপদেষ্টার চীন সফর হাইলাইটস 🔥

✅প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা সংক্রান্ত বিষয়ে ১টি চুক্তি এবং ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

📌সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা।

📌মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে- চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

🔸২১০ কোটি ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছেন।
🔸২০২৮ সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা।
🔸তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহায়তা।
🔸চীনের সঙ্গে চট্টগ্রামের সরাসরি ফ্লাইট চালু।

♂️অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ঃ
🎯 এক চীন নীতিতে বাংলাদেশের প্রতিশ্রুতিঃ
বাংলাদেশ সব সময় এক চীন নীতির প্রতি প্রতিশ্রুতি দিয়ে আসছে। তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও মনে করে বাংলাদেশ। বাংলাদেশ তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে। একইসঙ্গে চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ব্যাপারে নিজেদের অঙ্গীকারের কথা স্পষ্ট করেছে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের পথচলায় সমর্থনের কথাও বলেছে চীন।

✴️ উল্লেখ্যঃ গত ২৬ মার্চ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের চীন সফরে যান। প্রধান উপদেষ্টার এটাই প্রথম কোনো দেশে দ্বিপক্ষীয় সফর।

02/04/2025

#সাম্প্রতিক আপডেট:

১) চীনের পিকিং ইউনিভার্সিটি থেকে ডক্টরেট সম্মাননা পাচ্ছেন - ড. মুহাম্মদ ইউনূস।

২) ২০২৮ সাল পর্যন্ত চীনে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ।

৪) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফর করেন- ১৩ মার্চ ২০২৫।

৪) ঢাকার গুলশা‌নে জাতিসংঘ হাউস উদ্বোধন ক‌রেন- অ‌্যা‌ন্তি‌নিও গু‌তে‌রেস (১৫ মার্চ ২০২৫)।

৫) ২০২৫ সালের জন্য ঘোষিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী- অ্যান্টোনিও গুতেরেস।

৬) আন্তোনিও গুতেরেস তার বাংলাদেশ সফরের সময় যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেন- রোহিঙ্গা সংকট।

৭) গুতেরেস বাংলাদেশ সফরের সময় রোহিঙ্গাদের জন্য যে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন- খাদ্য সহায়তা হ্রাস।

৮) জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরের সময় পরিদর্শন করেন- কুতুপালং ক্যাম্প।

৯) রোহিঙ্গাদের সংক্রান্ত সংগঠনের নাম- আরসা।

১০) ২০২৫ সালে অনুষ্ঠিতব্য G-20 সম্মেলনের আয়োজক দেশ- ব্রাজিল।

১১) বাংলাদেশে চালু হওয়া নতুন ডিজিটাল পেমেন্ট সিস্টেমের নাম- বিডি পে।

১২) দেশের বৃহত্তম যমুনা রেলসেতু কত তারিখে উদ্বোধন করা হয়- ১৮ মার্চ ২০২৫।

১৩) যমুনা রেলসেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার- ৪.৮ কিলোমিটার।

১৪) ২০২৪ সালে বৈশ্বিক বাণিজ্য পরিমাণ- ৩১ ট্রিলিয়ন ডলার।

১৫) ঢাকায় নারীদের নিরাপত্তার জন্য একটি মোবাইল অ্যাপ চালু হয়েছে যার নাম: HELP (১৫ মার্চ ২০২৫)।
উল্লেখ্য: HELP এর পূর্ণরূপ (Harassment Elimination Literacy Program)।

১৬) বর্তমানে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা- ২৩ জন। (পুরুষ: ১৯জন, নারী: ৪জন)।

31/03/2025

Eid Mubarak 🌙

20/03/2025

২০২৪ সালে আসা গুরুত্বপূর্ন প্রশ্নোত্তর
প্রশ্ন: ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কী?
উত্তর: চন্দ্রযান ৩।

প্রশ্ন: ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর: নার্গিস মোহাম্মদী।

প্রশ্ন: বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
উত্তর: ইন্দোনেশিয়া।

প্রশ্ন: গ্রিন পিস কী?
উত্তর: পরিবেশবাদী সংগঠন।

প্রশ্ন: লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে?
উত্তর: আফ্রিকা ও এশিয়া।

প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোন জেলা?
উত্তর: ভোলা।

প্রশ্ন: বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি?
উত্তর: রাশিয়া।

প্রশ্ন: মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: করতোয়া।

প্রশ্ন: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে ‘বীরপ্রতীক’ উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর: তারামন বিবি ও সিতারা বেগম।

প্রশ্ন: ওয়াংগালা কাদের উৎসব?
উত্তর: গারোদের।

20/03/2025

২০/৩/২৫
💥 পদসংখ্যা বাড়িয়ে খাদ্য অধিদপ্তরের ১৭৯১ টি পদের বিশাল পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

🔥 খাদ্য অধিদপ্তরের ২০২৩ সালের সার্কুলারে পদসংখ্যা ছিল ১৩৭৭ টি। কিন্তু ২০২৫ সালের পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিতে ১৭৯১ টি পদ রাখা হয়েছে ।

🔥 খাদ্য অধিদপ্তরের ১৭৯১ টি পদের পরীক্ষা দ্রুততম সময়ে অনুষ্ঠিত হবে ! একটি গুছিয়ে প্রস্তুতি নিলেই চাকরিটি নিশ্চিত হয়ে যেতে পারে।

💢 কোটা সংস্কার পরবর্তী মেধাবীদের এই যুদ্ধে চাকুরি নিশ্চিত করতে গোছানো পড়ালেখার বিকল্প নেই। আগে প্রস্তুতি নেওয়া থাকলেও এখন আপডেট তথ্যনির্ভর না হলে, কিংবা চর্চার মধ্যে না থাকলে যেকোনো চাকরি নিশ্চিত করা কঠিন হবে।

🎯 ১৩ গ্রেডের নাম ও পদ সংখ্যা-
১ । উপ-খাদ্য পরিদর্শক- ৪২৯ টি**;
২। সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ১৩৫ টি।**

🎯 ১৪তম গ্রেডের নাম ও পদসংখ্যা-
৩। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ১৩ টি,
৪। উচ্চমান সহকারী- ২৫ টি,
৫। অডিটর - ৮ টি,
৬। হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার- ৩ টি,
৭। ল্যাবরেটরী টেকনিশিয়ান- ৭ টি,
৮। মেকানিক্যাল ফোরম্যান- ৩ টি,
৯। ইলেকট্রিক্যাল ফোরম্যান- ৩ টি।

🎯 ১৫তম গ্রেডের নাম ও পদসংখ্যা-
১০। সহকারী উপ-খাদ্য পরিদর্শক- ৩১৭ টি***
১১। অপারেটর- ১৮ টি,
১২। সহকারী ফোরম্যান- ৪ টি,
১৩। মিলরাইট- ৫ টি,
১৪। ইলেকট্রিশিয়ান- ১১ টি,
১৫। ড্রাইভার- ৫০ টি।

🎯 ১৬তম গ্রেডের নাম ও পদসংখ্যা-
১৬। অফিস-সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৪৩৬ টি,
১৭। ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর- ৭২ টি,
১৮। ল্যাবরেটরি সহকারী- ২ টি,
১৯। সহকারী অপারেটর - ৩৬ টি,
২০। স্টেভেডর সরদার - ৬ টি,
২১। ভেহিক্যাল মেকানিক- ৯ টি,
২২। সহকারী মিলরাইট- ৬ টি,
২৩। মিল অপারেটিভ- ১২৫ টি,
২৪। সাইলো অপারেটিভ- ১৭৪ টি,
২৫। স্প্রেম্যান- ২৪ টি।

🌹🌹 সিলেবাস🌹🌹

🎀 ক. বিজ্ঞপ্তির ক্রমিক নং ১, ৪, ৫, ৬ ও ১০ এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

🎀 খ. বিজ্ঞপ্তির ক্রমিক নং ২, ৩, ১৬ ও ১৭ এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অতপর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

🎀 গ. বিজ্ঞপ্তির ক্রমিক নং ৭, ৮, ৯, ১১, ১২, ১৩, ১৪, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ ও ২৪ এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত/পদ সংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

🎀 ঘ. বিজ্ঞপ্তির ক্রমিক নং ১৫ এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত পদ সংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা এবং বিআরটিএ কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

🎀 ঙ. বিজ্ঞপ্তির ক্রমিক নং ২৫ এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

🔻🔻 অনলাইনে আবেদন শুরু করার তারিখ ও সময়- ০৮/০৪/২০২৫ খ্রি. সকাল ১০:০০ টা।
🔻🔻 অনলাইনে আবেদন করার শেষ তারিখ ও সময়- ০৭/০৫/২০২৫ খ্রি. বিকেল ৫:০০ টা।

💠💠 বয়সসীমা- ০৭/০৫/২০২৫ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে।

20/03/2025
20/03/2025

আপনি কি বিশ্বাস করেন?

বর্তমানে ঘুষ ছাড়াই ৯০%+ সরকারি চাকরি হচ্ছে। সামনেও হবে। আপনার মতামত জানাবেন।

20/03/2025

General Knowledge
প্রশ্ন: কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে?
উত্তর: সিয়েরা লিওন

প্রশ্ন: বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?
উত্তর: মিথেন

প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: পদ্মা (নদী রক্ষা কমিশনের মতে) অথবা মেঘনা (পানি উন্নয়ন বোর্ডের মতে)

প্রশ্ন: উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
উত্তর: নাটোর

প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম রেল জংশন কোনটি?
উত্তর: পার্বতীপুর

প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয়?
উত্তর: ৪টি

প্রশ্ন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনকে বলা হয়—
উত্তর: ডুরান্ড লাইন

প্রশ্ন: কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে?
উত্তর: বাংলাদেশ

প্রশ্ন: মানব উন্নয়ন সূচক-এর মৌলিক নির্দেশক কী?
উত্তর: মাথাপিছু জাতীয় আয়

প্রশ্ন: আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উত্তর: রাশিয়া

প্রশ্ন: ‘বাকু’ কোন দেশের রাজধানী?
উত্তর: আজারবাইজান

প্রশ্ন: ‘লিরা’ কোন দেশের মুদ্রার নাম?
উত্তর: তুরস্ক

প্রশ্ন: জিব্রাল্টার প্রণালি কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে?
উত্তর: স্পেন ও মরক্কো

20/03/2025

Recent Question solution Gk

প্রশ্ন: কী-বোর্ডের ‘ফাংশন-কী’ কয়টি?
উত্তর: ১২টি

প্রশ্ন: ‘সুনামি’ কোন দেশের শব্দ?
উত্তর: জাপান

প্রশ্ন: খাদ্যের উপাদান কয়টি?
উত্তর: ৬টি

প্রশ্ন: শর্করা বা কার্বোহাইড্রেট এর উপাদান কয়টি?
উত্তর: ৩টি

প্রশ্ন: বস্তুর ওজন কোথায় শূন্য হয়?
উত্তর: ভূ-কেন্দ্রে

প্রশ্ন: ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি?
উত্তর: অ্যালুমিনিয়াম

প্রশ্ন: কম্পিউটার ব্রেইন হলো—
উত্তর: মাইক্রোপ্রসেসর

প্রশ্ন: থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবক কে?
উত্তর: ড. মুহাম্মদ ইউনূস

প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
উত্তর: ভুটান

20/03/2025

কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৫
প্রশ্ন: কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী কী?

উত্তর: Firewall

প্রশ্ন: ভোল্টেজ উঠানামা রোধ করার জন্য কী ব্যবহার করা হয়?

উত্তর: স্টাবিলাইজার

প্রশ্ন: অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?

উত্তর: অভ্যন্তরীণ প্রতিফলন

প্রশ্ন: একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত?

উত্তর: LAN

প্রশ্ন: উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম?

উত্তর: চিত্রভিত্তিক

প্রশ্ন: অভিকর্ষ হলো বস্তুর উপর কোন বল?

উত্তর: কেন্দ্রমুখী বল

প্রশ্ন: কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?

উত্তর: মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট

প্রশ্ন: দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে কী ব্যবহার করা হয়?

উত্তর: Satellite

প্রশ্ন: Which device is called Silico Sapiens?

উত্তর: Computer

প্রশ্ন: বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে?

উত্তর: বিল গেটস

প্রশ্ন: অটোমোবাইলের ব্যাটারিতে যে এসিড থাকে তা কী?

উত্তর: সালফিউরিক এসিড

প্রশ্ন: মোবাইল ফোনের জনক কে?

উত্তর: মার্টিন কুপার

প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়?

উত্তর: পাইথন

প্রশ্ন: ‘অভ্র কী-বোর্ড’ কে তৈরি করেন?

উত্তর: মেহেদী হাসান

20/03/2025

চাকরি পরীক্ষার প্রস্তুতি ২০২৫
প্রশ্ন: কম্পিউটার ভাইরাস কী?

উত্তর: একটি ক্ষতিকারক প্রোগ্রাম

প্রশ্ন: সাবান উৎপাদন কারখানার উপজাত হিসেবে কী উৎপন্ন হয়?

উত্তর: গ্লিসারিন

প্রশ্ন: গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?

উত্তর: নিম্নভূমি নিমজ্জিত হবে

প্রশ্ন: কম্পিউটারে ডাটাবেজ তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী?

উত্তর: এমএস এক্সেস

প্রশ্ন: কী বোর্ডের কোন Key টি সাধারণত Help Key হিসেবে ব্যবহৃত হয়?

উত্তর: F1

প্রশ্ন: ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়?

উত্তর: টাংস্টেন

প্রশ্ন: কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?

উত্তর: নদী

Address

Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BCS Preparation:

Shortcuts

Share