28/08/2013
ক্যাম্পাসে সকালের নাশতা
**************************
খুব ভোরে ঘুম থেকে উঠে চলে এসেছেন ক্যাম্পাসে? সকালের ক্লাস করতে খালি পেটেই রওনা দিয়েছেন? এই বিরক্তির সাথে বাড়তি যোগ হওয়া সমস্যাটি হল সাত সকালে কোথায় নাশতা পাওয়া যায় সেটা না জানা।আর এই প্রতিদিনের এই বিশাল সমস্যাটির সমাধানে একটি ছোট্ট চেষ্টা আমাদের। কোথায় কোথায় পাওয়া যায় ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে সকালের নাশতা আর কেমন এগুলোর দরদাম জানতে আমরা প্রথমেই রেজিস্টার ভবনের ক্যাফেতে ঘুরে আসি। এখানে সকাল ৭টা থেকে প্রায় বেলা ১২টা পর্যন্ত সকালের নাশতা পাওয়া যায়। পরোটা ৩ টাকা, তন্দুর ৫ টাকা, ডাল ভাজি ৫ টাকা এবং ডিম (যে যেভাবে খেতে চায়) ১২ টাকা। আর চা তো রয়েছেই সাথে দাম মাত্র ৪ টাকা।
ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিস
এবার দেখা যাক ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিস এর কমন রুমে নাশতার বন্দোবস্ত। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় এখানকার খাবারের আয়োজন তবে বিক্রির উপর নির্ভর করে আইটেমগুলো প্রায় সারাদিন পাওয়া যায়। আর আইটেমগুলো হল চিকেন বার্গার-৩০ টাকা, চিকেন হটডগ- ৩০ টাকা, ভেজিটেবল রোল-১৫ টাকা , স্যান্ডুইচ-৩০ টাকা, চিকেন সমুচা-১০ টাকা, সিঙ্গারা-৫ টাকা, নুডুলস-২০ টাকা ।
ক্যাম্পাস শ্যাডোতে বিক্রি শুরু হয় প্রায় পৌনে সাতটা থেকে আর এখানে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো হল সিঙ্গারা-৫ টাকা, সমুচা-৫ টাকা, ভেজিটেবল রোল (শ্যাডোর তালিকা অনুযায়ী “ভেজিটেবল রুল” )-১০ টাকা ,ডিম বার্গার-১৫ টাকা, ভেজিটেবল টোস্ট-১৫ টাকা, পাটিশাপটা পিঠা- ১২ টাকা,কফি-১২ টাকা, চা-৫ টাকা আর সব সময়ের জন্য লেবুর শরবত তো আছেই। আর এখানকার আইটেমগুলো দিনের প্রায় সব সময়য়ই পাওয়া যায়।
আই ই আর ক্যান্টিন
সকালে ক্লাসের তাড়াহুড়ায় নাস্তা না করেই ক্যম্পাসে চলে এসেছেন। দোকানপাট ও তেমন একটা খুলে নি। কিন্তু পেটে অনেক ক্ষুধা। কি করবেন? চলে যেতে পারেন IER Canteen এ । সকাল ৭টা থেকে ১০:৩০ পর্যন্ত সময়ের মধ্যে পেয়ে যাবেন নাস্তার একটা দারুণ প্যাকেজ! - পরোটা (৪/-), ভাজি (৫/-), ডিম (১৩/-)। এছাড়াও হাল্কা খাবার হিসেবে সিঙ্গারা (৫/-), সমুচা (৫/-), চপ (৫/-),ভেজিটেবল রোল (১০/-) এবং চা (৫/-) তো আছেই।
আই ই আর স্টোর
IER Canteen থেকে বের হলেই হাতের ডানে ছোট্ট একটি দোকান IER Store। সকাল ৮টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকাকালীন সময়ে বার্গার (৩০/-), পিজা (৪০/-), হটডগ (৩০/-), স্যান্ডুইচ (৩০/-) এবং ভেজিটেবল রোল (১৫/-) বিক্রী অরে থাকেন IER Store এর দায়িত্বশীল কর্মচারী। এছাড়াও বিভিন্ন স্বাদের চিপস, কোক এবং পাইকেকও পাবেন এখানে।
মধুর ক্যান্টিনঃ
ক্যান্টিনে ঢুকলে প্রথমেই যে ব্যাপারটি চোখে পড়বে তা হল বিভিন্ন শ্লোগান এবং তথ্যবহুল পোস্টার এবং মধুদার ছবি। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (IBA) ভবনের সামনে অবস্থিত মধুর ক্যান্টিন ছাত্র রাজনীতি, সংস্কৃতি চর্চা এবং আড্ডার জন্য বিশেষভাবে পরিচিত। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়ে মুখরোচক কিছু নাস্তা পাওয়া যায় এখানে। সিঙ্গারা (৫/-), সমুচা (৫/-), চপ (৫/-), রোল (১০/-), পাউরুটি (৪ পিস) এবং ডিম (২০/-), ছানা ( প্লেট-২০/-, প্রতি পিস ১০/-), পাটিসাপটা পিঠা (১৫/-), পুরি (৩/-), মিষ্টি (৫/-), রঙ চা (৪/-) এবং দুধচা (৫/-) ইত্যাদি খেতে খেতে খুব সহজেই আসর জমিয়ে ফেলতে চলে যেতে পারেন মধুর ক্যান্টিনে।
ডাস
টি এস সির পাশেই ডাসের যে খাবারগুলো পাবেন সেগুল হল চিকেন বার্গার (৩০/-) চিকেন পেটিস (২৫/-), চিকেন রোল (২৫/-), ভেজিটেবল রোল(১৫/-), চিকেন কাটলেট(১৫/-), চিকেন স্যান্ডুইচ(১৫/-), পটেটো এগ চপ (১০/-) এবং সমুচা (১০/-)। এছাড়াও পাওয়া যায় লাচ্ছি (২৫/-)।
IBA:
দাম একটু বেশি হলেও খাবারের মান নিয়ে কার্পণ্য করে না ব্যবসায় প্রশাসন বিভাগের ক্যান্টিন ব্যবসায়ীরা। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত পরোটা (৫/-), ডাল এবং সবজি (১০/-) ও ডিমের ওমলেট (১৫/-) এর চাহিদা বেশি থাকলেও পাশাপাশি সিঙ্গারা (৫/-), সমুচা (১০/-), ফিসচপ (১০/-), চিকেন রোল (২০/-), ভেজিটেবল রোল (২০/-), ফিস প্যাটিস (২০/-), কেক (১০/-) ইত্যাদি স্ন্যাক্সের চাহিদাও কম নয়। এছাড়াও ঠান্ডা পানীয় (১৫/-), হটকফি (২০/-), আইস কফি (৪০/-) এবং ইগলু কোম্পানীর সব ধরনের আইসক্রিম ও পাবেন এখানে। দুপুর ১টা পর্যন্ত নাস্তার রেশ পুরোপুরি উপভোগ করতে চলে আস্তে পারেন IBA ক্যান্টিনে।
পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটঃ
পুষ্টির ক্যন্টিন নামেই বেশি পরিচিত ক্যান্টিনে নাস্তা পাবেন সকাল ৭টা থেকে ১০ টার মধ্যে। পরোটা (৪/-), ডাল(৬/-), সবজি (৬/-) এবং ডিম (১৫/-) এগুলোর প্রাধান্যই বেশি। এছাড়াও ১০ টা থেকে ১তার মধ্যে সিঙ্গারা (৫/-), পুরি (৫/-), চপ (৫/-), বেগুনী (৫/-), ভেজিটেবল রোল (১২/-) এবং চা (৫/-) তো আছেই।
হাকিম চত্বর ও মিলন চত্বর সবার পরিচিত এ চত্বর দুটোয় প্রায় সব দোকানেই পাওয়া যায় একই রকম নাশতা পাকোড়া(৫/-), মাশরুম(৫/-) , আলুর চপ (৫/-) ,ডিম চপ (১০/-) আরও পাওয়া যায় স্যান্ডুইচ। তবে মিলন চত্বর এর চিকেন ফ্রাই আর চিংড়ী চপ (১০/-) দুটোই আছে প্রায় সবার পছন্দের তালিকায়।
পরমাণু শক্তি কমিশন (মানিক মামা টি সেন্টার):
ভোর ৬টা থেকে সকাল ১০ টার মধ্যে পরোটা (৫/-), সবজি (১০/-), ডিম (১৫/-), সিঙ্গারা (৫/-), এবং পুরি (৫/-) খেতে চলে আসতে পারেন মানিক মামার দোকানে। চা, চিপস, কোক ইত্যাদিও সহজেই পেয়ে যাবেন এখানে।
Science Faculty:
জহিরের ক্যান্টিনঃ
কার্জন হলে ফিজিক্স ডিপার্ট্মেন্টের পেছনে অবস্থিত জহিরের ক্যান্টিনে সিঙ্গারা (৫/-), সমুচা (৫/-), পুরি (৫/-), কেক (৮/-), কলা ইত্যাদি পাবেন সকালের দিকে।
Genetic Engineering & Biotechnology:
এই ডিপার্টমেন্টের বিশেষত্ব হল এখানে ইগলু আইসক্রিম, কোকাকোলা, ফান্টা এবং স্প্রাইট পাওয়া যায়।
এগুলো ছাড়াও সায়েন্স ক্যাফেটেরিয়া, টিএসসি ক্যাফেটেরিয়া এবং ডাকসু ক্যাফেটেরিয়ায় একই ধরনের হালকা নাস্তা পাওয়া যায়, যা মধ্যে- সিঙ্গারা, প্যাটিস, কেক, সমুচা, চা, কফি, ঠান্ডা পানীয় ইত্যাদি উল্লেখযোগ্য।
মহসীন হল, সূর্যসেন হল এবং শহীদুল্লাহ হল ছেলেদের হল হলেও এখানকার কিছু খাবারের দোকান ছেলে-মেয়ে নির্বিশেষে সকলের কাছেই জনপ্রিয়। ডিমবন, নুডুলস, ঝালফ্রাই, সিঙ্গারা, সমুচা, মিষ্টি ইত্যাদি পাওয়া যায় এই দোকানগুলোতে। শহীদুল্লাহ হলে অবশ্য সকাল বেলায় খিচুরি ও ডিমভাজি পাওয়া যায়। সহজলভ্য এ খাবারগুলো পেতে হলে চলে যেতে পারেন হল আঙ্গিনায়।
ইমা চারু এবং তানজিনা তারেক
ঢাকা বিশ্ববিদ্যালয়