বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সমস্ত তথ্য- BOU Helpline

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সমস্ত তথ্য- BOU Helpline

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সমস্ত তথ্য- BOU Helpline Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সমস্ত তথ্য- BOU Helpline, Education Website, Dhaka.

কালবৈশাখী সহ বজ্রবৃষ্টির সতর্কতা!!আজকে রাত ৮ টা থেকে আগামীকাল সকাল ১০ টার মধ্যে উত্তরাঞ্চলের অধিকাংশ জেলায় ও পশ্চিমাঞ্চল...
25/04/2026

কালবৈশাখী সহ বজ্রবৃষ্টির সতর্কতা!!

আজকে রাত ৮ টা থেকে আগামীকাল সকাল ১০ টার মধ্যে উত্তরাঞ্চলের অধিকাংশ জেলায় ও পশ্চিমাঞ্চলের কিছুকিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতেপারে কালবৈশাখী ও শিলাবৃষ্টি সহ।

যেসব জেলায় সম্ভাবনা রয়েছে তার বিস্তারিত :

রংপুর বিভাগ : পঞ্চগড়, নীলফামারী,লালমনিরহাট,কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা জেলার অধিকাংশ এলাকা।

ময়মনসিংহ বিভাগ : জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা জেলার অধিকাংশ এলাকা।

সিলেট বিভাগ : সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলার অধিকাংশ এলাকা।

ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ জেলার অধিকাংশ এলাকা এবং টাঙ্গাইল, গাজীপুর ও নরসিংদী জেলার কিছু এলাকা।

রাজশাহী বিভাগ : জয়পুরহাট, বগুড়া, চাপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনা জেলার কিছু এলাকা।

খুলনা বিভাগ : মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুরা জেলার কিছু এলাকা।
সেই সাথে এর আশেপাশের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হচ্ছে দমকা হাওয়া সহ।

এসময় সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছুকিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সেইসাথে কিছুকিছু স্থানে কালবৈশাখী ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এসময় তীব্র বজ্রপাত এর সম্ভাবনা থাকায় সবাই সতর্ক থাকবেন।

ধন্যবাদ, ©Bangladesh Weather Observation Team Ltd

30/12/2025
 #বিএ/ #বিএসএস  #পরীক্ষা_২০২৪বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২২ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম এবং ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সময়সূচ...
28/11/2024

#বিএ/ #বিএসএস #পরীক্ষা_২০২৪

বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২২ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম এবং ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সময়সূচি


****পরীক্ষা হবে শুধু যাদের বাউবি আইডি প্রথম দুই সংখ্যা ২২ তাদের ১ম+২য় সেমিস্টার
যাদের বাউবি আইডি প্রথম দুই সংখ্যা ২১ তাদের ৩+৪ সেমিস্টার এবং পূর্বে ফেল করে থাকলে ঐ বিষয়গুলো
যাদের বাউবি আইডি প্রথম দুই সংখ্যা ২০ তাদের ৫+৬ সেমিস্টার,,,২০১২-২০২১ ব্যাচের যারা বিভিন্ন বিষয় ফেল করছে তাদের ও এই রুটিন অনুযায়ী পরিক্ষা হবে,
আর বিগত বছরগুলোতে যাদের সমস্যা আছে তাদের জন্য,
বিশেষ নির্দেশাবলি:
• পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে।
• পরীক্ষার্থীদেরকে নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তা জেনে নিতে হবে।
• বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২২ এ ১৫ ব্যাচ থেকে ২২ ব্যাচের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করতে পারবে।
• DeNovo রেজিস্ট্রেশনকৃত ১৪ ব্যাচের শিক্ষার্থীদের বিএ এবং বিএসএস পরীক্ষা ২০২২ এ অংশগ্রহণের ১ম সুযোগ এবং ১২ ব্যাচের শিক্ষার্থীদের সর্বশেষ সুযোগ।
শিথোকোডযুক্ত উত্তরপত্রে শিক্ষার্থীর আইডি নম্বর, প্রোগ্রাম কোড (23) ও প্রশ্নপত্র কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন, দোষণীয় কাগজ, ব্যাগ বা কোন ইলেকট্রনিক্স ডিভাইস সাথে রাখা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যে কোন পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে না।
• মূল আইডি কার্ড ব্যতীত কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
কর্তৃপক্ষ প্রয়োজনবোধে এই সময়সূচির যে কোন পরিবর্তন করতে পারবে।

30/04/2024

🔥প্রতিদিনই রেকর্ড ভাঙ্গছে তাপমাত্রা! আজ চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে 🌡৪৩.৮°সেলসিয়াস

08/04/2024

সৌদিআরব পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। তাই এবার ৩০টি রোজা রাখার সুযোগ হয়েছে।

আলহামদুলিল্লাহ 🤲

কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্দুর ট্রেনের সঙ্গে কনটেইনারবাহী ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রেন...
23/10/2023

কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্দুর ট্রেনের সঙ্গে কনটেইনারবাহী ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রেনের নিচে আরও অনেকে চাপা পড়ে আছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ সোমবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল আরমান রাত পৌন ৮টার দিকে আজকের পত্রিকাকে জানিয়েছেন, এখন পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের নিচে এখনো অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে। দুর্ঘটনার পর সাড়ে ৭টায় মালবাহী ট্রেনটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার কাজ চলছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকাজে যোগ দিতে ঢাকা সদর দপ্তর থেকে ২৩ জন, নরসিংদী থেকে ১০ জন এবং বেলাবো থেকে ৩ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। ৮টি ইউনিট কাজ করছে। আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

এর আগে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (দায়িত্বপ্রাপ্ত) মো. নাজমুল ইসলাম বলেন, ‘বিকেল পৌনে ৪টায় এই দুর্ঘটনা হয়েছে। উদ্ধারকারী দুটি ট্রেন একটি আখাউড়া ও একটি ঢাকা থেকে রওনা হয়েছে।’ভৈরবে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ, ১৫ লাশ উদ্ধারভৈরবে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষ, ১৫ লাশ উদ্ধার তিনি বলেন, ‘এগারসিন্দুর ট্রেনকে কনটেইনারবাহী ট্রেন এসে হিট করেছে। পার্শ্ব সংঘর্ষ বা সাইড কোলিশন হয়েছে। ডিজরিগার্ড অব সিগন্যালে (সিগন্যাল অমান্য) ছিল মালবাহী ট্রেনটি।’রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি কনটেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। এর আগমুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দু-তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। এতে এগারসিন্দুর ট্রেনের শেষের দু-তিনটি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সমস্ত তথ্য- BOU Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share